আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ 

কাঁদছে মানবতা নীরবে

০১ লা নভেম্বর, ২০১১ সকাল ৮:১১

অরণ্যে কমছে শ্বাপদ, বাড়ছে জনপদে
রাষ্ট্রে রাষ্ট্রে খুন, চলে হিংসা প্রতিপদে।
নিজেদের কেউ কখনও পড়লে বিপদে
তেড়ে আসে পশুরাও তার প্রতিরোধে
আসে না মানুষ শুধু বাঁচাতে স্বজাতে!

কাক কোনোদিন খায় না কাকের মাংশ
মানুষেরা মানুষের খায়...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

কোকিল ডেকেই চলে

১৫ ই মে, ২০১১ সকাল ১১:৪২

কোকিল ডেকেই চলে মগডালে
কোকিলারা আসে না শিমুলতলে!

আজকাল কোকিলারা বড়োই সংসারী
ভাল্লাগে না কোকিলের বাউলেপনা স্বভাব
নির্মল বাতাসে বসন্তের গান পৌঁছে না হৃদয়কোণে
গাছে গাছে ওড়াওড়ি, দিনভর একটানা গান- আদিখ্যেতা
বরং কাকের কা কা ডাক অনেক মধুর, অনেক সুরেলা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এ দেহ জমিন

২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪

কিছুই ফেলনা নয় মানব জমিনে
অনন্ত সমাধি ঢেকে দিলে দেহের ফসিল
এ প্রাণের বায়ু মিশে থাকে মাটির নিভাঁজে
উর্বরা ধরিত্রী তাকে পোষে মায়াবতী বুকের কন্দরে
দ্যাখো, প্রাত্যহিক পরিত্যক্ত বিষ্ঠাও ফলায় সোনার ফসল
পরিতৃপ্ত সবার জিহ্বা ভরায় তাতে স্বাদের নহর!

এ দেহের নিকানো উঠোন, রক্তমাংস, অস্থিমজ্জা, হাড়গোড়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ক্ষীণ আশায় ভালোবাসায়

৩০ শে মার্চ, ২০১১ ভোর ৫:০০

স্বপ্নগুলো মরে যায় জেগে থাকে শুধু এতোটুকু আশা
আশার অপর নাম শ্বাস- বুকের ভেতর যাওয়া-আসা
উড়ায়ে রঙিন ঘুড়ি প্রতিদিন শক্তহাতে না ছাড়ি নাটাই
জীবন ছাড়ে না পিছু, বেঁচে থাকবার ঘোড়াটা ছোটাই
যাচ্ছে চলে নাছোড় ঘুড়িটা একেবারে দিগন্ত ওপারে
মাঝখানে ধূ ধূ মাঠ অবিরাম ওই পথের কিনারে
ফিরবে কি ফিরবে না এই প্রশ্ন এখন বাতাসে
প্রতীক্ষার তারা জ্বলে......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ফুলতোলা রুমাল

১০ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২১

মাঝে মাঝে তারাজ্বলা রাত, স্বপ্নের প্রহর
ঝিঁঝিঁ পোকা বাঁধে বাসা মগজের পলে
একটানা সুর হৃদয়ের তারে- আসবে কি সে?
ছুটন্ত ঝর্ণার গাথা লিখে অবিরাম পাহাড়ের বুকে
মিল্কিওয়ের ওপারে কালপুরুষের তীরের ফলক
আঁধারকে ফালি করে ছুটে আসে মাটির ধরায়।

সাদা পালে ভাসায়ে সাম্পান আকাশের কোলে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

এলাহি কারসাজি

১২ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৯

গেরামের বড় মাতব্বর এলাহি চেয়ারম্যান তাগোরে ধইরা আনলো দুষ্কৃতকারী সাব্যস্ত কইরা- পাছে লোকে বদনামি দেয় মাতব্বরীর উপর হেইজন্য নিজের দলের চেলাচামুণ্ডাগোরেও বাদ দিলো না ইচ্ছা কইরা- এক্কেবারে হান্দাইয়া দিলো আইনি খোঁয়াড়ের ভিতর

এলাকার বেবাক লোকেরা এলাহি চেয়ারম্যানরে বাহবা দিলো কিন্তু তলে তলে এইহানের পানি ঐহানে গেলো গড়াইয়া- ধীরে ধীরে সুযোগসন্ধানী ছিচকে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বসন্ত দিবসে

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২

আশাতে হৃদয় বাঁধি বুকের পাঁজরে কেউ দেয় টোকা
অমরত্বের চন্দন কুড়ে খায় বৈষয়িক ঘূণপোকা।
এক পা বাড়িয়ে চলি দু'কদম পড়ে যাই পিছে
স্বপ্নের খরায় পুড়ে বেঁচে থাকা যেন শুধু মিছে!

অন্তরে অন্তর ভরে খুলে যায় সুখের দুয়ার
অনেক নিয়েছি তবু কী যেন পাইনি তার!
ধরা ও ছোঁয়ার মাঝে এ যেন আজন্ম সেতুবন্ধ...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

মৃত্যুর দুন্দুভি বাজে

২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

মগজের ভাঁজে ভাঁজে ইদানিং মৃত্যুর দুন্দুভি বাজে
হিমশীতল রাত্রির থাবা খামচে ধরে বুকের পাঁজর
বড়ো কষ্ট হয় নিঃশ্বাস-প্রশ্বাসে, পরিশ্রান্ত দিনের নিটোল অবসরে।
সে কি জানে আমিও নিঃশেষ হচ্ছি অন্দরে কন্দরে
বৈরী বাতাস উড়িয়ে নিচ্ছে সুখের কনক নিকানো উঠোন থেকে!

রাতের আকাশটা বিদীর্ণ করে উড়ে যায় স্বপ্নের হাওয়াই জাহাজ
নিমেষে পাখনা মেলে এই মন সাত সমুদ্র তেরো......

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

তোমার দেয়া লেখার কলম

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯

তোমার দেয়া লেখার কলম
হারিয়ে গেলো হঠাৎ করে
কেমন করে লিখবো আমি
মনের কথা হৃদয় ভরে!

দূরে ছিলে ভালোই ছিলো
ডায়রী ছিলো বন্ধ ঘরে
নতুন করে কেন দিলে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

একমাত্র সন্দেহ

২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৩

একমাত্র সন্দেহ তোমাকে নিয়ে গেছে এতোদূর?
বিশ্বাস করলেও পৃথিবী, হাসবে দেবতাকূল।
হাসবে দিনের সূর্য, রাতের চাঁদিমা যতো
হাসবে প্রকৃতি, সবুজ গাছের সারি সব
হাসবে সকল জীব, বনের পাখির রব
হাসবে দুধের শিশু, সন্দিগ্ধ দু'চোখ ততো।

তোমার সাজানো কথা, ছলের কৌশল...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.৭৪৭৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৮২টি
  • মন্তব্য করেছেন: ১৫১৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৮৩১টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১২৭৮৭৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ