আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ 

ঔৎসুক্য

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭

অজানাকে জানার আগ্রহ শিশুদের মধ্যে প্রবল। শিশুরা শেখে তার চারপাশ থেকে। মাবাবা, ভাইবোন, আত্মীয়স্বজন থেকে। যখন শিশু কথা শেখে প্রশ্নের পর প্রশ্ন করে আশেপাশের সবাইকে অস্থির করে তোলে। কারণ শিশুদের মধ্যে ঔৎসুক্য প্রবল। আবার সবকিছুতে অনুকরণপ্রিয়ও। বড়োদের কথাবার্তা, চালচলন দেখে অনেক কিছু শেখে তারা। শিশুদের দৃষ্টিশক্তিও কিন্তু বেশ প্রখর।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ঘটনা-দুর্ঘটনা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫

দৃশ্য- এক:
স্কয়ার হাসপাতালের গলি ধরে কলাবাগান থেকে রাসেল স্কোয়ারের দিকে যাচ্ছি। ভরদুপুর বেলা। রাস্তায় লোকজন একটু কম। হাসপাতালের পাশের গলিতে চারটে কুকরছানা। নির্জীব পড়ে আছে একটি। বোধ হয় মরে গেছে! অদূরে ডাস্টবিনে খাদ্য খুঁজছে দু'টি। অপরটি নড়াচড়াহীন বাচ্চাটাকে জীব দিয়ে চাটছে আর কুঁইকুঁই শব্দ করছে।

অনেকক্ষণ বাচ্চা চারটি দেখলাম। কী...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

টোঙ দোকানের চা

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৭

টোঙ দোকানের চা। আহ্ কী মধুর, অমৃতের সমান! ধানমণ্ডি লেকের পাড়ে দক্ষিণমুখী দাঁড়িয়ে চা খাচ্ছেন আনিস সাহেব। লেকের ফুরফুরে হাওয়া এসে লাগছে চোখেমুখে। চল্লিশোর্ধ বয়স আনিস সাহেবের। মাথায় কাঁচাপাকা চুল। তাও আবার অনেকাংশই ফাঁকা। লম্বা মুখের গড়ন, শ্যামলা গায়ের রং। হালকা পাতলা শরীর। বয়সের ছাপ পড়েনি তেমন। আনিস সাহেব প্রতিদিন...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

শুদ্ধ'র গল্প

১০ ই মে, ২০০৮ রাত ১১:৪৮

যেদিন শুদ্ধ'র মা চলে গিয়েছিলো সেদিন খুব কেঁদেছিলো সে। সবাই বলেছিলো মা নাকি রাতে বাড়ি ফিরে আসবে। আর আসেনি। সারাদিন শুদ্ধ তার মাকে মীমদের বাসায় খুঁজেছে। অপুদের বাসায়ও খুঁজেছে। কোথাও পায়নি। এ ঘর ও ঘর করতে যেয়ে একবার উঠোনে পড়ে গিয়েছিলো শুদ্ধ। ইটের সাথে লেগে মাথা কেটে গিয়েছিলো তার। মা'র...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

টুকরো গল্প: অপাংক্তেয়

১৪ ই মার্চ, ২০০৮ রাত ১:০৬

নিম্ন আয়ের মধ্যবিত্ত দু'টি পরিবার। একই ফ্লোরে পাশাপাশি ফ্ল্যাট। ও পাশে মাঝে মাঝে গেট খোলা থাকে। ভেতরের কথাবার্তা স্পষ্ট কানে আসে। এ পাশে ড্রইং রুমে বসে আছি আমি। হট্টগোলে দরোজায় চুপিসারে কান পাতি। জাহিদ সাহেব আর তার স্ত্রীর বাকবিতণ্ডা জমে উঠেছে।
-বইসা বইসা এই টাকা কয়দিন খাইবা শুনি! তারপর তো ভিক্ষা...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

জায়গীরনামা- তিন

১৩ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৭

পরিবেশ পরিস্থিতির কারণেই মানুষ পরবাসী জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। আমিও আমার জায়গীর জীবনে নিজেকে মানিয়ে নিচ্ছি ধীরে ধীরে। আগে মা-বাবা, ভাই-বোনদের জন্য হৃদয়টা যেরকম আকুপাকু করতো এখন আর তেমন করে না। আমার তৃতীয় জায়গীর জীবন শুরু হয় ক্লাস নাইনে উঠে। এর মধ্যে আপগ্রেড হাইস্কুল ছাড়তে হলো। আমাদের বাড়ি থেকে প্রায়...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

জায়গীরনামা- দুই

১২ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৭

দ্বিতীয় জায়গীর জীবন শুরু হয় ক্লাস সেভেনের শেষ দিকে। এবার আমাদের গ্রামের আরও কাছাকাছি চলে আসি। খায়েরপাড়া গ্রামের মুইচা সরকারের বাড়ি। মুইচা সরকার আমাদের ইউনিয়নের এলাহি চেয়ারম্যানের চাচা। গ্রামের অনেকে তাকে মুইচা কানাও বলতো। তবে সামনাসামনি নয়, আড়ালে আবডালে। কারণ তার এক চোখ কানা ছিলো। প্রথম দর্শন থেকেই লোকটিকে আমি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

জায়গীরনামা- এক

১১ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৩

ঊনিশ শ' পচাত্তর সাল। সবেমাত্র ক্লাস সিক্সে উঠেছি। বাড়িতে ভাতের অভাব। চুয়াত্তরের দুর্ভিক্ষের রেশ এখনও কাটেনি। অনাহারে, অর্ধাহারে আমার পড়ালেখার ব্যাঘাত হয়। বাবা ঠিক করলেন-আমাকে জায়গীর করে অন্যের বাড়িতে পাঠিয়ে দেবেন। আমাদের গ্রামদেশের ভাষায় জায়গীর মানে লজিং থাকা। স্কুল থেকে যতোটুকু দূর আমাদের বাড়ি তার তিনগুণ দূরে চলে গেলাম লজিং...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

গদ্যচর্চা- দুই

১৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪১

গদ্যচর্চা- দুই/ শেখ জলিল

৩.
আরিফ সাহেবের ভাবনায় এবার আসে দেশ ও জাতি। আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। স্বাধীনতার ছত্রিশ বছর পেরিয়ে গেছে। তবু বাঙালি জাতি জাগেনি, গড়তে পারেনি আজো দেশটাকে। একাত্তরে যে বুদ্ধিজীবিরা পথ দেখিয়েছিলো স্বাধীনতার- তারা আজ চিরনিদ্রায় শায়িত। রাজাকার, আলবদরেরা হত্যা করেছে বুদ্ধিজীবিদের। আর স্বাধীন দেশে জাতির পিতাকে হত্যা করেছে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

গদ্যচর্চা- এক

১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩১

গদ্যচর্চা- এক/ শেখ জলিল

১.
বাসার পাশে আমগাছের ডালে একটানা কর্কষ ডাক ডেকেই চলছে কাকটা। আরিফ সাহেবের ইচ্ছে করছে গুলি করে মারা যেতো যদি কাকটাকে। কিন্তু লাইসেন্স করা বন্দুক তো নেই ঘরে। অতএব সে উপায়ও নেই। অনেক সময় যখন মন ভালো থাকে তখন এ ঢাকা শহরে দুপুরে কাকের ডাক-ই কোকিলের ডাকের মতো...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.৭৪৯৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৮২টি
  • মন্তব্য করেছেন: ১৫১৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৮৩১টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১২৭৮৭৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ