আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বানিয়ে বানিয়ে বলা গল্প-২
২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৩
বানিয়ে বানিয়ে বলা গল্প-২ / শেখ জলিল
আমার ছেলের বয়স যখন দেড় বছর তখন থেকেই গল্প শোনাতে হতো ওকে। প্রতিদিন নতুন গল্প শোনানো চাট্টিখানি কথা নয়। ভীষণ রকম কসরৎ করতে হতো আমাকে। কখনও কখনও জানা গল্প, কখনও বা বানানো গল্প বলতাম ওকে। ও দারুণ মজা পেতো আমার কাছে গল্প শুনে। দিনের...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১২বার পঠিত
বসন্ত বাতাস
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৭
বসন্ত বাতাস/ শেখ জলিল
1.
দুরন্ত প্রেমের এক কৈশোর সন্ধ্যা। দু'জনে মুখোমুখি। চুপিসারে চার চোখের মিলন। ভালোলাগা, ভালোবাসার ঢেউ দু'জনার অন্তরে। সহসা লোডশেডিং, ঘরময় অন্ধকার। কমলাকোষ অধরের টান, দু'ঠোঁটের সশব্দ মিলন। প্রকম্পিত দুই হৃদয়, কেঁপে ওঠে চারদিক। শব্দ পেঁৗছে যায় অনতিদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির মায়ের কানে।
মেয়েটির বয়স 14, দেহে কিশোরী বাতাসের...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৫বার পঠিত
আঁধার ঘনিয়ে আসে
১১ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:১১
-নো প্রোবলেম, আমিই বেরিয়ে আসবো ঘর থেকে।
বাববার কানে বাজছে কথাগুলো। কিছুতেই ঘুম আসছে না আকাশের। মৌমিতা কেন বললো এ কথা? এটা কী কারও উদ্দেশ্যে না আপনমনে বিষোদগার! আকাশ আজই ভালোভাবে খেয়াল করলো কথাগুলো। এর আগেও শুনেছে সে কয়েকবার। তখন কোনো আমল দেয়নি সে। কিন্তু আজ মন থেকে ঝাড়তে পারছে না...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৮বার পঠিত
জীবনের প্রথম গদ্য শুভ-কে উৎসর্গ করলাম
১৮ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৫৪
[গাঢ়]মিঠুর বায়না[/গাঢ়]
সায়রার কোলে বসা ছিলো মিঠু। তাকে ভাত খাওয়াচ্ছে সে। হঠাৎ মিঠু জিজ্ঞেস করলো- আম্মু! ঈদ হবে কবে? ছোট্ট এ ছেলেটির প্রশ্নে সায়রার চোখ কপালে উঠলো। কেন যেন তার অন্তরের ব্যথাটা হঠাৎ নাড়া দিয়ে উঠলো।
আজ পাঁচ বছর গত হয় সায়রার স্বামী মারা গিয়েছে। রেখে গেছে দুই ছেলে ও এক মেয়ে।...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৩বার পঠিত
দুই প্রজন্ম
০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৯
[গাঢ়]প্রজন্ম-এক[/গাঢ়]
আমার মা এখনও বেঁচে আছেন। বয়স সত্তর-এর কাছাকাছি। বাবা মারা গেছেন বছর সাত হলো। আমরা নয় ভাইবোন। মারা গেছে আরও তিন ভাইবোন। সে হিসেবে আমার মা গর্ভে ধারণ করেছেন সর্বমোট বারোজন সন্তান। আগের দিনের ব্যাপার। কী পরিমাণ ধৈর্য্য এবং সদিচ্ছা থাকলে এতোগুলো সন্তান লালন-পালন সম্ভব- এ যুগে তা কল্পনার অতীত!...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯১বার পঠিত
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা...
২৯ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪০
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা...
সত্যিকারে গর্ব করার মতো ভাষাই আমাদের বাংলা ভাষা। পৃথিবীতে মাতৃভাষার জন্য প্রাণদানের ইতিহাস দ্বিতীয়টি নেই। আর তার জন্যই আমরা পেয়েছি একুশে ফেব্রুয়ারির মতোন মহান দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা হিসেবে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যাও অনেক। যদিও কোলকাতাই ছিলো বাংলা ভাষার...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৮বার পঠিত
ছায়া-প্রতিচ্ছায়া
১২ ই আগস্ট, ২০০৬ রাত ১২:৪০
লেখাটি 1993 সালে দৈনিক ভোরের কাগজে ছাপা হয়েছিলো। দিন-তারিখ মনে নেই। লেখাটিতে ঠিক গল্প বলা যায় না। আমাদের সমাজের অসঙ্গতি নিয়ে মিনি গল্প বা টুকরো কথা টাইপের..
ছায়া-প্রতিচ্ছায়া
জরিনা বেগম। ষাটোধর্্ব বয়সে এসে হঠাৎই অনুভব করলেন এক বিচিত্র অনুভূতি। এখনো কানে বাজে জন্মমাত্র সুতীব্র চিৎকার- সবক'টি সন্তানের পৃথিবীতে আগমনের প্রথম ওঙ্কার ধ্বনি।...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪২বার পঠিত
চিঠি
৩১ শে জুলাই, ২০০৬ রাত ১১:৪৯
ছেলেটির বয়স সতের বছর। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। হঠাৎ তার বড়ো ভাই এসে তাকে শহরে তার নিজের বাসায় নিয়ে গেলো। সেখানে তাকে কয়েকদিন থাকতে বলা হলো।
ছেলেটির নাম জনি। কৈশোর ছেড়ে সবেমাত্র যৌবনে পদার্পণ করতে যাচ্ছে। তাই নব যৌবনের উন্মাদনা তাকেও মাঝে মাঝে আক্রান্ত করে। পরীার ফল বেরুতে এখনও অনেক দেরী।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮৮বার পঠিত
গল্পের খোঁজে
২৯ শে জুলাই, ২০০৬ রাত ২:১২
একটা গল্প লিখলে কেমন হয়! কবিতা তো প্রতিদিনই লিখি। আজ না হয় গল্পই লিখলাম। কিন্তু ছেটোগল্প না বড়োগল্প? ছোটোগল্পের ভাবনা এলেই রবি ঠাকুরের সংজ্ঞা সামনে এসে দাঁড়ায়। তখন আর গল্প এগোয় না। এতো বাদ-বিচার করে কী গল্প লেখা যায়? তবুও আজ গল্পই লিখতে হবে। প্ল্লটটা না হয় অন্যের কাছে ধার...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮১বার পঠিত
মিছিল ও নিখোঁজ
২৬ শে জুলাই, ২০০৬ রাত ১১:৩১
দীর্ঘ তিন মাস পর আজ ভার্সিটি খুলেছে। শীলা তার গ্রামের বাড়ি খুলনার রামপাল থেকে অনেক কষ্টে দীর্ঘ ভ্রমণ শেষে গতাকাল সন্ধ্যায় রোকেয়া হলে উঠেছে। হলে ছাত্রী ফিরে এসেছে খুব কম। সরকারের হেয়ালী হুকুমে ভার্সিটি বন্ধ হয়েছিলো। আবার সরকারী নির্দেশেই খুলেছে তা। প্রথম দিনে ভার্সিটিতে ছাত্রছাত্রীদের আগমন তেমন একটা ছিলো না।...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১২বার পঠিত




