আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ 

দক্ষিণ থেকে উত্তরে

১২ ই জুন, ২০০৬ দুপুর ২:৫৭

তারপর স্তিমিত সূর্যের কিছু লাল
আমার দৃষ্টিতে টগবগ করতে থাকবে।
বিরানপুরের পাশ ঘেঁষে সেই পূন্যতোয়া
জলের দর্পণে বিম্বিত তোমার মুখ
অমিতাভ সময়ের ঢেউ থেকে শুষে নেবে মেরুন বিকেল।

এক সময় তোমার দৃষ্টিতে সার্কাস
আমি আকাশ পেলাম...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পরিনীতা, বিশুদ্ধ হও

১১ ই জুন, ২০০৬ সকাল ৮:১৯

পরিনীতা, বিশুদ্ধ হও-
দাবদাহে যে তোমার হোমশিখা
ক'রে গেছে সুসিক্ত আমাকে
সে আগুনে তুমিও নিষিক্ত হও।
প্রেম-পূণ্যের ওপারে জ্বলে সন্দেহের বহ্নিশিখা
বিশ্বাসের অতল গহন থেকে যে আগুন শুষে নেয় মৌ
তারও ওপারে তুমি বিপাকের ঢেউ।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

চাই না খণ্ডিত হ'তে

১০ ই জুন, ২০০৬ দুপুর ১:৩৫

দ্বি-খণ্ডিতেরা আমাকে ধরেছে জাপটে
আমিও খণ্ডিত কী না?
ধর্ম-উন্মাদ ধর্মের গোঁড়ামিতে টানে
নাস্তিকেরা টানে ধর্মহীনতায়
আমিও তাদের দলে ভিড়ি কী না!
করি চাষবাস কবিতার ভূঁয়ে সারাদিন
বুঝি কবিতার ধর্ম, হৃদয়ের কর্ম যতো;
আমিও ধার্মিক তাহ'লে সবাই শোনো।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সময়ই বলতে পারে তা

০৯ ই জুন, ২০০৬ ভোর ৪:৪৮

একমাত্র সময়ই বলতে পারে তা-
হারিয়ে গেছে সবাই, নিন্দুক সমালোচক
বেঁচে আছে জীবনানন্দ, রূপসী বাংলা।

এই বাংলার নদী-মাঠ-সবুজ-শ্যামল খুঁড়ে খুঁড়ে
এখনো বানায় যারা সুরম্য প্রাসাদ
কৃত্রিম সুবাস ভরে কাগজের ফুলে
সাজায় ড্রয়ইং রুম, আপন নিবাস...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

জেগে থাকে যেন বোধের আগুন

০৭ ই জুন, ২০০৬ রাত ১১:০২

আমাকে ফিরিয়ে নাও বোধের আগুন
কলকল স্রোতের উত্তরবাহী একটি পুরুষ আমার স্নায়ুতে সমপূর্ণ বিলীন
নপুংসক ভোরের মতোন একটি অক্ষমতা আমাকে আগলিয়ে রাখে
সুদূর দ্বীপের মতোন একটি অন্ধকার আমাকে আগলিয়ে রাখে।
আামাকে জাগিয়ে রাখো হে অন্ধ সময়
সূর্যের জঠর জুড়ে আমি আতৃপ্ত জ্বলতে চাই
দীঘল প্রানতর জুড়ে আমি নিবিড় বাঁচতে চাই
আমি বাঁচতে......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মানুষের তুলনা

০৬ ই জুন, ২০০৬ ভোর ৬:৫৪

মানুষের তুলনা দেবার মতোন নেই কিছুই।

কুকুরেরও তবু প্রভুভক্তি আছে
যত্রতত্র যৌন-বিহার, কামড়াকামড়ি যাই করুক
প্রভুর বিপদে অন্তত দাঁড়ায় এসে পাশে
আপ্রাণ চেষ্টার নেই ত্রুটি নেই কোনো।

মৃত্যু এসে যতোদিন না বিচ্ছিন্ন করে ওই পাখির জোড়াকে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


ক্রিয়া-প্রতিক্রিয়া

০৬ ই জুন, ২০০৬ ভোর ৬:৫১

গরমে গরম কাটে, শীতে কাটে শীত
এসো তবে সুরে সাধি পরানের গীত।
লোহাতে লোহাই কাটে, কাঁচ কাটে হীরে
মানে-অভিমানে কেন র'বো পাশ ফিরে!
পানিতে বরফ কাটে, বিষে কাটে বিষ
রাগে-অনুরাগে কেন পুড়ি অহর্নিশ!
আগুনে আগুন জ্বলে, মনে জ্বলে মন
প্রেমের আগুনে এসো জ্বলি সর্বক্ষণ।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কালের শকট

০৫ ই জুন, ২০০৬ দুপুর ১:৫০

পানকৌড়ির বুকটা বিদীর্ণ করেছে ভোর
মাঘের হিমেল শীত তাই বড়ো ম্লান!
সমসত দীঘির লাল জলে নুব্জ হ'য়ে
ঠিকরে পড়ছে সূর্যের আলোর আভা;
খুব শান্ত সুনসান প্রানতর চাদ্দিক
কোথাও সপন্দন নেই জলজ জীবের
যেন মহাকাল গুণছে প্রহর-
বসন্তের আগমন বার্তা আসবে কখন?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আশার সাকিন

০৪ ঠা জুন, ২০০৬ দুপুর ১২:০৪

একটা দীঘল স্বপ্নের শিথানে জেগে থাকো তুমি-
ভ্রান্তির পালক মেলে স্বার্থের পায়রা
পূর্বাহ্নের হাওয়ায় নিখোঁজ
অপেক্ষার অন্ধকারে জাগতে জাগতে
নিমেষে হারিয়ে ফেলো দৃষ্টির সাকিন।

স্বার্থের পায়রা বিত্ত খোঁজে
লোলুপ জিহ্বায় লোনা স্বাদ পেয়ে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমারে আন্ধার দিয়া

০৩ রা জুন, ২০০৬ রাত ১:৪০

আমারে আন্ধার দিয়া তুমি যাইতাছো কই
আমি কি এতোই বোকা, ফেলনা খুদের খই?
বেবাকে চালাকি বোঝে, আমি বুঝমু না ক্যান
ধরছো ভরং তুমি, করছো বৈরাগী ধ্যান?
কার লাগি গঞ্জে যাও, তবকে খাও যে পান
তোমার চাই-ই যাওয়া, মানো না বৃষ্টি ও বান!
উশকো-খুশকো থাকো একলা দাওয়ায় বসে
চাষবাসে মন নাই এই দারুণ বরষে?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



<< আগের পাতা ৪২ ৪৩ ৪৪ ৪৫পরের পাতা


 


প্রথম লেখালেখির প্রচেষ্টা (ছড়া-কবিতা): ১৯৭৫ সালে বড়ো ভাইয়ের প্রেরণায়।

প্রথম লেখা প্রকাশ (কবিতা): ১৯৮৩ সালে ‌'পত্রমুকুল' নামক একুশে সংকলনে, কলাবাগান স্টাফ...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৪৯টি
  • মন্তব্য করেছেন: ১৩৪১টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৪৯৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৭১৬৮৫ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.৩৫৩০ সেকেন্ড