বন্ধু সভা
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:০৮
আমরা তরুন বাধন ছাড়া ,
মাথায় তুলি পুরো পাড়া ।
সবাই বলে হতচ্ছড়া ,
উড়ালচন্ডি বাদড় তোরা ।
তবুও থোড়াই কেয়ার করা ,
পাড়ার লোক আছে যারা ।
আমরা আছি সবার পাসে ,
বিপদ সে যখন আসে ।
বুড়ি মা ভালবেসে ,
ফোকলা দাঁতে দারুন হাঁসে ।
দশের লাঠি একের বোঝা ,
আমরা বুঝি হিসেব সোজা ।
এক তুড়িতে উড়ি্যে দেই ,
আমাদের মত আর কেউ নেই ।
আনন্দ যা ঈদের চাঁদে ,
সে আনন্দ পুজোর ঢাকে ।
আমরা আছি পথের বাঁকে ,
হাজির সবাই একটি ডাকে ।
আমরা কজন দামাল ছেলে ,
চোখে মোদের স্বপ্ন জ্বলে ।
মুখরিত হই সবাই মিলে ,
নিত্যদিনের আড্ডা ছলে ।
আমরা সবাই ভালবাসি ,
একে অন্যের মুখের হাঁসি ।
চায়না বলো এমন কেবা ,
এই আমাদের বন্ধু সভা ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















তোমাদের সাথে মিশতে পারি...?
বন্ধু.......!!!!!!!!!