আজকে সন্ধায় শাহ বাগ গিয়েছিলাম প্রতিদিনের মতো,আমার বন্ধু Saurav Satil আর তার স্ত্রী পূষন ও এসেছিল,তারা অবশ্য এসেছিল ব্যক্তিগত কাজে।তাদের সাথে দেখা হবার সাথে সাথে এক বড় ভাই এর সাথে ও দেখা হয়ে গেল।তিনি আমার আত্নীয় ও বটে।দেখা হবার পড়ে তিনি আমাকে আমার অবস্তা বা পারিবারিক খোঁজ খবর না নিয়েই হাসতে হাসতে প্রথম প্রশ্ন টা করলেন তুমি কত এর দলে ৫০০ নাকি ৮০০?আমি ঠিক বুঝে উঠতে পারলাম না ।পড়ে তিনিই বললেন শাহবাগে নাকি ৫ ঘণ্টা থাকলে ৫০০ টাকা পাওয়া যায়।আমি Summit Ahasan Ebrahim Summit এই তিন জন প্রায় প্রতি দিন যাই,কিন্তু এ খবরটা জানতাম না যে এখানে টাকা দিয়ে লোক আনা হয়।আমি কয়েক জনকে চিনি যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেন তবুও শাহ বাগ যান অফিস থেকে একবার হলেও শাহবাগ আন্দলন হয়ে আসেন।হতে পারে এটা সরকারের মদদে চালিত একটি আন্দলন।কিন্তু আমি শাহবাগ যাই আমার ব্যক্তি গত তাগিদে।আমার পরিবারে একজন শহীদ আছেন,একজন যুদ্ধাহত মুক্তি যোদ্ধা আছেন।আর আমি ব্যক্তিগত ভাবে এই দেশটাকে ভালবাসি।৩০ লক্ষ মানুষ মারা গেল ২ লক্ষ নারীর ইজ্জত গেল তবুও আমরা আস্তিকতা আর নাস্তিকতা নিয়ে যুদ্ধ করি? গোলাম আযম,নিজামিরা আস্তিক না এরা ইসলামের নামে ব্যবসা করে,এরা যুবকদের হাতে কুরানের বদলে অস্র তুলে দেয়। আমরা রাজনৈতিক সুবিধা নিয়ে ভাবি ! আমরা আসলেই মীর জাফরের জাতি। বি এন পি আওয়ামী লীগ ঠিক আছে,কিন্তু কি ভাবে এ দেশের কোন মানুষ রাজাকারের ফাঁসির বিপক্ষে দাঁড়ায় ? আমি আওয়ামী লীগ চিনিনা,বিএনপি চিনিনা,জামায়াত চিনিনা আমি শুধু রাজাকারের ফাঁসি চাই।আমার ফুফু মৃত্যুর আগের দিনও তার শহীদ ছেলের জন্য কেঁদে গেছেন।আমি প্রাইমারী স্কুল আর হাই স্কুল মিলিয়ে ৭ জন বীর শ্রেষ্ঠর জীবনী গুলি পড়েছি।আমি আন্দলিত হয়েছি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দেশের জন্য করাচির মৌরিপুর বিমান ঘাঁটি হতে বাংলাদেশ আসার সময় শহীদ হন।মোহাম্মদ হামিদুর রহমান মাত্র ১৮ বছর বয়সে শহীদ হন।বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৬ ডিসেম্বর বিজয়ের মাএ ১০ দিন আগে।বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ সহ যোদ্ধাদের বাঁচাতে নিজে আত্তাহুতি দেন।মহিউদ্দীন জাহাঙ্গীর ১০ ডিসেম্বর শহীদ হন।বিজয়ের মাএ ৬ দিন আগে। শহীদ নূর মোহাম্মদ শেখ আহত সহ যোদ্ধা নান্নু মিয়াকে বাঁচাতে নিজে শহীদ হন।পাকিস্থানিরা তাকে বেয়নেট দিয়ে কুপিয়ে তার চেহারা বিকৃত করেছে। শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ এর৭০ গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি যুদ্ধ করেছেন শেষ গুলিটি যতক্ষন ছিল। এই সাত জন ছাড়া আরও লাখো শহীদ এর জন্য কি আমরা কিছু করেছি ? অনেক কষ্ট হয় যখন দেখি আওয়ামী লীগ আর বি এন পি স্বাধীনতার ইতিহাস নিয়ে কুকুরের মত টানাটানি করে।আমার বড় ভাই আমাকে টাকার আশায় আসা আন্দলন কারি বলে। হায়রে আমরা কপাল পোড়া জাতি। এমন স্ব মানুষ গুলো আমাদের নেতা যারা দেশকে ভালবাসা তো দুরের কথা কেউ ভালবাসা প্রকাশ করলেও তাকে অপমানিত করার জন্য তৈরি থাকে।আমাদের সবার কাছে এই দেশটা একটু প্রেম চায় যদি আমরা তাকে প্রেম দেই সে আমাদের উন্নত জাতি স্ততা দিতে প্রস্তুত।আমি জানি নতুন রবির কিরনে আমাদের সোনার বাংলা একদিন পাপ মুক্ত হবে।নতুন এক স্বপ্নিল সকাল হবে মুয়াজ্জিনের আযানে যে সকালটা হবে ১৪০০ বছর আগের মদিনার সকাল।আল্লাহ আমাদের রহম করুক সব পাপ থেকে। তিনিই একমাত্র প্রতাপশালী ও মহান ।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।