আমার প্রিয় পোস্ট
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ডুবে আছি আবুল হাসানে - রাহা
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- ভালবাসার ১২ - স্নিগ
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- || ভ্রুণরক্ষী || - ঊশৃংখল ঝড়কন্যা
- ভালবাসার বাসা !! - জুন
- CooL রাশিয়ান Models in উপ-মহাদেশীয় ঈদ ও পুজোর সাজে ...


- সেতূ
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ইত্যাদির বাংলিশ কালেকশনগুলান একসাথে দেখি আর ব্যাপক মজাক লুইটা নেই
- সীমানা ছাড়িয়ে
- ভালোলাগার অপর পৃস্ঠায় - মুয়ীয মাহফুজ
- হাইপাশিয়া - ইমন জুবায়ের
- আমার নাম অসুখ - প্রবর রিপন
আমার 'মেয়ে মানুষ' মা!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৬
আমার মা।
সাধারন। রাগী। খুঁতখুঁতে।
ঘুরতে বেড়াতে খুব একটা পছন্দ করে না। সারাদিনই বলতে গেলে রান্নাঘরে কাটিয়ে দেয়। বাবাও মায়ের হাতের রান্না ছাড়া খেতে পারেনা। বাবার প্রতিদিন বাজারের অভ্যাস। তাই হয়তো মায়ের ফেভারিট হবি রান্না।
আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে প্রায় সারাদিনই ক্যাটক্যাট করতে থাকে....
চুল বাঁধিনা কেন?
ঘর গুছাইনা কেন?
খাই না কেন?
ঘুমাই কেন?
ঘুমাই না কেন????????
আমিও গজগজ করি, মাঝে মাঝে হেসে ফেলি ধমকের নতুনত্ব দেখে, মাঝে মাঝে চিৎকার করি রাগে, ঝগড়াও করি...
এই আমার 'মেয়ে মানুষ' মা!
হিন্দি সিরিয়াল দেখেনা ঠিকই, কিন্তু খুব মনযোগ দিয়ে জি বাংলায় 'খনা' দেখে। আমি এটা নিয়েও চিৎকার করি। খনাকে জলদস্যুরা ধরে নিয়ে গেলে ওর বাবা মায়ের সাথে আমার মাও কেঁদেছিলো, আর আমরা সবাই ক্ষেপিয়েছিলাম...
খুব বেশি সাদামাটা, বসনে- বাসনে, খুব অল্পতেই রিঅ্যাক্ট করে।
আবার একই সাথে আমুদে, শৌখিন, আড্ডাবাজ।
কিভাবে জানি এই বৈপরিত্বটা মেইনটেইন করে।
আমার ফ্রেন্ডদের দারুন পছন্দ আমার নির্ভেজাল কালো মা কে...
আমার বাসায় এসে আমাকে বাদ দিয়ে মায়ের সাথে আড্ডা জুড়ে দেয়...
আর আমি হাসতে থাকি, কিভাবে মা নিমিষেই তরুণী হয়ে যায় তা দেখে!
নিজের মায়ের রান্নাতো সবাই ভালোবাসে, কিন্তু আমার মা যে একটু বেশি ভালো রাঁধে তা বুঝি অন্যদের খুব তৃপ্তি করে খাওয়া দেখে।
মা বই পড়ে না, ফিলোসফি ঝাড়ে না, লেখালেখি শুধু হিসাবের খাতা আর টেলিফোন ডিরেক্টরিতেই সীমাবদ্ধ, এতই অগভীর আমার মা!
এভাবেই ভেবে এসেছিলাম, যখন আশে পাশে দেখতাম চকচকে ঝকঝকে ইন্টেলেকচুয়াল আন্টিদের। মাকে মনে হত ক্ষ্যাত। ভেবেছিলাম, জুতার ফিতা বাঁধা - এ আর এমন কি? ভোরবেলা ঘুম থেকে উঠে নাশতা বানিয়ে টিফিন রেডী করা তো সব মায়েরদের কাজ। চুল কাটতে দেয় না, লম্বা চুলে তো মা ই বেনী করে দেবে!
মাকে পাত্তা না দিয়ে প্রিয় বান্ধবীর সাথে ঘুরে বেরিয়েছি, ওর কথায় উঠেছি, বসেছি...
মা খুব ক্ষোভ নিয়ে বলতো, 'আরেকবার জন্ম নিলে মা না, বান্ধবী হয়ে জন্মাতে চাই!'
আমার অগভীর মায়ের এতো গভীর একটা কথার মানে বুঝিনি তখনো, যতক্ষণ না আমার সেই প্রিয় বান্ধবীর কাছে আমি পুরানো ও ইউজলেস হয়ে গেলাম।
দিনের পর দিন বাসায় বসে কাটিয়েছি এরপর...।
মা কে খুব কাছ থেকে দেখেছি, যেভাবে গত ২৩ বছরে দেখা হয়নি! বা দেখা উচিৎ ছিলো...
বুঝতে পারলাম, কেন মা মুরগীর পাখনা ভালোবাসে!
না, টেস্টি বলে না, সবচেয়ে কম মাংস থাকে বলে! আমার বিস্ময় আর কাটে না!
মায়ের স্মার্টনেসের পরিচয় পেলাম তার সরলতার মধ্যে! কিভাবে যে সবরকম বিরূপ পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখে আমার রগচটা মা, আমি আসলেই বুঝি না! তার উদারতা দেখানোর না, বরং অনুভব করার! আশ্চর্য একটা মানুষ, যে সারাক্ষণ আমাকে বোঝায়, "মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবা।" আবার মনে প্রানে চায় আমার মতো থাকি যখন দুপুর বেলায়ও ঘুম থেকে না উঠলে আমাকে জ্বালায় না!
মা যে কতটা ইন্টেলেকচুয়াল বুঝলাম যখন একটা উড়োফোন আমার সারা পৃথিবী এলোমেলো করে দিলো...
আমি হয়তো এর ধকল কখনোই সামলাতে পারতাম না, যদি না আমার প্রাচীনপন্থী মা সবকিছুর পরেও আমাকেই না বিশ্বাস করতো...
আমিও আবারো বিস্মিত! মা আমাকে ধংস্বস্তূপ থেকে তুলে আনলো একটা ধুঁকেধুঁকে বেঁচে থাকা চারাগাছের মতো! আমাকে ভালোবাসা দিয়ে বেড়ে উঠতে দিলো, মমত্ব দিয়ে সুরক্ষা দিলো....
আমার সাধারণ, রাগী, কালো, বোকামতো মা!
"মা, তুমি এত শক্তি কোথায় পাও?"
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১১:০৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ! যখন টিনএজার ছিলাম, স্পাইস গার্লসের একটা গান শুনে খুব মজা পাইসিলাম...
She used to be my only enemy and never let me be free
Catching me in places that I knew I shouldn't be
Every other day I crossed the line I didn't mean to be so bad
I never thought you would become the friend I never had
Back then I didn't know why
Why you were misunderstood
So now I see through your eyes
All that you did was love
Mama I love you, Mama I care
Mama I love you, Mama my friend
You're my friend
I didn't want to hear it then but I'm not ashamed to say it now
Every little thing you said and did was right for me
I had a lot of time to think about, about the way I used to be
Never had a sense of my responsibility
Back then I didn't know why
Why you were misunderstood
So now I see through your eyes
All that you did was love
Mama I love you, Mama I care
Mama I love you, Mama my friend
You're my friend
You're my friend
But now I'm sure I know why (I know why)
Why you were misunderstood
So now I see through your eyes
All I can give you is love
(All I can give you is love)
Mama I love you, Mama I care
Mama I love you, Mama my friend
Mama I love you, Mama I care
Mama I love you, Mama my friend
লেখক বলেছেন: একদম ঠিক কথা!!!
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
মায়ের অসুস্থ্যতায় কখনো মায়ের পাশে থাকা হয়নি আমার, কারণ আমি তা সইতে পারিনা।এখানে আমাকে সবাই ভুল বুঝে, কি করবো আমি, আমি যে সত্যি সইতে পারিনা, আমি আসলেই আর কিছু পারিনা শুধু ওনাকে নির্মম ভাবে ভালো বাসা ছাড়া ।
নিজেকে হারিয়ে ফেল্লাম আপনার লেখা পড়ে।
অসাধারণ গুছিয়ে লেখা
ভালো থাকুন
লেখক বলেছেন: ধন্যবাদ। সবাই ভুল বুঝলেও মায়েরা ঠিকই বোঝে সন্তানকে!
ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: সত্যি, মা সব সময়ই ভালো।
ফেরারী পাখি বলেছেন:
যাক বাবা এতদিনে তাও বুঝেছ, আসলে তোমার ভেতরেও তোমার মায়ের ভাবনাটা এত সুন্দর করেই ছিল।ব্যাস্ত ছিলে, ছোট্ট ছিলে তাই বুঝতে পারোনি। এত সুন্দর করে যে লিখেছ, মা'কে দেখিও। লজ্জা পেও না।
মা নিশ্চই অনেক খুশী হবেন। দেখবে তোমার মন আরও আরও ভালো হয়ে যাবে।
সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য, সন্তানের দুঃখ কষ্ট বোঝবার জন্য ঈশ্বর মা'কে তার সমস্ত ঐশ্বরিক শক্তি দিয়ে দেন।অন্য কারো কাছেই এই যাদু থাকে না।
মা সব সময়ের জন্যই যাদুকর। সেইজন্যই আমরা তার এত রূপ দেখি।
তোমার ছোট্ট মা, কালো মা এবং ভীষণ ভালো মা অনেক অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন: 'মা সব সময়ের জন্যই যাদুকর। সেইজন্যই আমরা তার এত রূপ দেখি।'
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।
ডেস্পারেট বলেছেন:
আমি থাকি সাত সমুদ্র তেরো নদীর এপাড়ে আর আমার 'মা' থাকেন ওপাড়ে। আমি আমার মা'কে খুব মিস করি। তো সেদিন মায়ের সাথে একটু অভিমান করে কথা বলেছিলাম! তাই সেদিন সারা রাত আর ঘুমোতে পারিনি। ভোরে মা'কে ফোন করে সরি বললাম, তারপর শান্তির ঘুম। মা তুমি ভাল থেক সবসময়। আপনার মা'য়ের প্রতি সালাম রইল।
ও আচ্ছা আপনার উপস্হাপন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার মাথার মধ্যে বেশ কিছুদিন ধরেই কথাগুলা ঘুরছিলো। কালকে লিখে ফেলতে পেরে আমারো ভালো ঘুম হয়েছে।
সমুদ্র কন্যা বলেছেন:
মা, মায়েরা কি সবসময় এমনই হয়? এই যে এখনো কেন ঘুম থেকে উঠেই কম্পিউটারের সামনে বসলাম তাই নিয়ে হই চই করছে, তারপরও যে কোন সমস্যার একমাত্র আশ্রয় আমার মামনি। অনেক ভেবেছি এই কথাগুলো। আপনি লিখে ফেললেন এত সুন্দর করে। অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমিও জানি, এই কথাগুলা বলে ফেলতে পারার পরেও আমি আমিই থাকবো। আগোছালো, এলোমেলো। মাকে হ্য়তো আলাদা ভাবে কোন সমাদরও করব না...
তবুও মা আমাকে আমার মতই থাকতে দেবে।
কিযে আজিব ম্যাটেরিয়াল দিয়ে ঈশ্বর 'মা' বানায়!!!
সলিল বলেছেন:
সত্যিই তো। আমাদের তথাকথিত আনস্মার্ট মায়েরা তাদের সারাটাজীবন কাটিয়ে দেন হেঁসেলের কোণে হাঁড়ি ঠেলে। সন্তানের মুখে ঠিক সময়মতো খাবার তুলে দেয়া ছাড়া যেখানে তাদের একমাত্র চিন্তা সেখানে আমরা অবলীলায় সেই খাবার মুখে পুরে দিব্যি শিস দিতে দিতে বাসা থেকে বেরিয়ে যাই মা আজ সুস্থ আছে না অসুস্থ সে খোঁজ নেবার গরজ না দেখিয়েই। মা কিন্তু পেছন থেকে মনে করিয়ে দিতে ভোলেন না "বাবা, বেশি রাত করিস না যেন"। আমাদের মায়েরা এত অল্পতেই সন্তুষ্ট। অসাধারণ, সিম্পলি অসাধারণ। মাকে নিয়ে এমন অনুভবের কথা কয়জনে লিখতে পারে? স্যালুট তোমাকে।
লেখক বলেছেন: ভাইয়া, সবচেয়ে আজব লাগে আমাদের পেছনে সময় দিতে দিতে কিভাবে কোনরকম আফসোসহীন ভাবে একটা জীবন কাটায় দিল এইটা আমার মাথায় খেলে না...
আমি অনেক চিন্তা করেও খুঁজে পাইনা আমার এমন কোন ডিমান্ড, যা আমি চাইসি আর আব্বু আম্মু পূরণ করে নাই!
অথচ, তাদের একমাত্র চাওয়া পাওয়াই হচ্ছে আমাদের ভালো থাকা!!!
তন্ময় চৌধুরী বলেছেন:
"মা" - অনেক গভীর অনুভুতি। এই গভীর ব্যাপারটাকে এত সুন্দর ভাবে এক্সপ্রেস্ করলেন। ভালো লাগলো বেশ। +
লেখক বলেছেন: ধন্যবাদ!
মাঠশালা বলেছেন:
তোর মা তো সবার "মা" হয়ে গেলো। ভাল লাগল লেখাটা, অনেক।
লেখক বলেছেন: হুমমমম। 'মা' শব্দটাই এমন! এক অক্ষরের পৃথিবীর সবচেয়ে গভীরতম শব্দ!
কিবর বলেছেন:
কেন জানি বাবাকেই বেশী ভাল লাগে। কিন্তু মা যেদিন বাসায় থাকেনা মানে মামা/খালা/চাচা/আত্বিয় বাড়ি যায় তখন ঘরটা পুরো আন্ধকার হয়ে যায়। মনে পুরো জীবনটাই বৃথা। কাজের চাপে মায়ের সাথে সারা দিনে কেমন কথা বলা হয় না তবে ...........................সরি আবেগ প্রবন হয়ে গেছি. দোয়া করবেন মা-বাবা জন্য।
লেখক বলেছেন: বাবাকে তো আমিও সবার চাইতে বেশি ভালোবাসি।
তবুও, বাবাকে যত সহজে ভালোবাসি বলা যায়, মাকে ভালোবাসি বলা তার চেয়ে অনেক বেশি কঠিন।
'মা' ব্যাপারটাই কেমন জানি কঠিন!
'মা' হয়ে ওঠা টাও!
কিবর বলেছেন:
আপনার উপস্থাপন শৈলী খুব ভাল। শুভ কামনা আপনার জন্য আর দোয় রইল খালাম্মার জন্য।
টোটাল ভালবাসা বলেছেন:
মাকে নিয়ে আবেগ জনিত লেখা থেকে বিরত থাকুন। মা এর কথা মনে পরলে সব কিছু উলট পালট হয়ে যায়। মনে হয় মা কেন কাছে থাকে না,আপনার লেখায় +
লেখক বলেছেন: ধন্যবাদ!
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
কিযে আজিব ম্যাটেরিয়াল দিয়ে ঈশ্বর 'মা' বানায়!!!
সানজানা বিনতে ওয়াহিদ বলেছেন:
ভালো লাগলো প্রিয় রোকসানা...... আমাদের "মা" গুলো এত ভালো কেনো? শুভ কামনা তোমার জন্য।
লেখক বলেছেন: জানি না সানজানা। শুধু জানি, আমি আরো একবার জন্ম নিলেও আম্মুর মত এত জোস হতে পারবো না!!!
মাসুদ চৌধুরী বলেছেন:
২১শে ফেব্রুয়ারীতে ২১তম পিলাচ
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
অদ্ভুত! পড়তে পড়তে ভাষা হারিয়ে ফেলছিলাম।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
বড় বিলাই বলেছেন:
+++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ!
ডঃ জেকিল বলেছেন:
অনেক অনেক +
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
"বুঝতে পারলাম, কেন মা মুরগীর পাখনা ভালোবাসে!না, টেস্টি বলে না, সবচেয়ে কম মাংস থাকে বলে! আমার বিস্ময় আর কাটে না! "
---আমিও আজ বুঝতে পারলাম আমার আম্মুও পাখনা কেন ভালবাসে।
লেখক বলেছেন: আমার দুইটা ফ্রেন্ডও একই কথা বলসে। একদিন সবাই মাদের নিয়ে কথা বলতেসিলাম, তখন জানতে পারলাম, ঘুরায় ফিরায় সব মা ই আসলে একরকম। একটু বেশি ভালো।
মাদের কে জোর করে না খাওয়ালে তারা খেতেও চায়না!
ভালো থাকবেন।
খুব ভালো লাগলো লেখাটা।
লেখক বলেছেন: আমরা তো দিনে দিনে বড় হই, কিন্তু মায়েরা একদিনেই যত বড় হওয়ার হয়ে যায়, যেদিন তারা মা হয়!!
সোহায়লা রিদওয়ান বলেছেন:
আমার আম্মুটা ...ভীষন ব্যাস্ত আম্মুটা ...
তারপর সারাদিনের অপেক্ষা
রাতে আম্মু বাসায় ফিরলে প্রথমেই হাতের দিকে তাকাই
কি আনলো ? আমরাতো শিশু ! :-)
জিজ্ঞেস করিঃ কি অবস্থা আম্মু ?
'' চা দিতে বল , পরে কথা ''
তারপর এক কাপ চা .........
ভীষন ক্লান্ত আম্মুটা
সব মায়েরাই একি রকম!
"মা, তুমি এত শক্তি কোথায় পাও?"
লেখা অনেক অনেক অনেক বেশী ভালো লেগেছে!
লেখক বলেছেন: ধন্যবাদ!
ফেরারী পাখি বলেছেন: সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য, সন্তানের দুঃখ কষ্ট বোঝবার জন্য ঈশ্বর মা'কে তার সমস্ত ঐশ্বরিক শক্তি দিয়ে দেন।অন্য কারো কাছেই এই যাদু থাকে না।
মা সব সময়ের জন্যই যাদুকর। সেইজন্যই আমরা তার এত রূপ দেখি।
লেখক বলেছেন: ধন্যবাদ! মায়েরা দেখতে যতই দূর্বল, নরম আর ঘরকুনো হয়না কেন, আসলে তারা সবার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী।
ভাঙ্গন বলেছেন:
লেখাটা আমি কয়েকবার পড়েছি। আমি বাকরুদ্ধই হয়েছিলাম কিছুক্ষণ। এত সুন্দর করে গুছিয়ে একটা লেখা। যা আমার ভিতরে কুড়ে কুড়ে খায়; কিন্তু আমার লেখায় উঠে আসে না এমন করে। সেই বোধটুকুন সুনিপুন কথায় উঠে এসেছে আপনার লেখাতে।
মায়েরা এমন ভাল হয় কেন? আমার মা,আমাদের মা-গুলো এত ভাল কেন? মায়েদের এই যে নি:স্বার্থ ভালবাসা কে কীভাবে কোনকালে শোধ দিতে পেরেছে?
..........
আপনাকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখাটা আমিও অনেকবার পড়েছি। আমার মনে হয়না এটা আমার লেখা! আমার মনে হয় আমার মায়ের ভালোবাসা আমাকে দিয়ে এটা লিখিয়েছে...
কিযে আজিব ম্যাটেরিয়াল দিয়ে ঈশ্বর 'মা' বানায়!!!
ভালো থাকবেন।
নীল ভোমরা বলেছেন:
পৃথিবীর সব মা'রা ভাল থাকুক!...সব মা'র প্রতি শ্রদ্ধা!
সরল বচন বলেছেন:
আমার মনে হয় একটা মানুষকে তার মার চেয়ে বেশি কেউ ভালবাস্তে পারে না।
স্পেলবাইন্ডার বলেছেন:
লেখাটি অসাধারণ হয়েছে!
বাজ বলেছেন:
প্লাস না দিলে খারাপ হত; তাই দিয়ে গেলাম। ভাল থাকুন আপনার মত করে।
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
+++++
উদাসী স্বপ্ন বলেছেন:
প্রিয়তে।একটা কনফেস করি। আমার মার সাথে কথা হয় না ২০০৫ এ। আমাদের পরিবারের চারজন চার রকমের। বাবা বেশি মাত্রায় উদাসীন এবং স হজ সরল, আমার মা হিসাব ছাড়া কিন্তু কিছউ ডিসিশন নেন খুবই চমৎকার আর বাকিসব খুবই বাজে। আমি উদাসীন তবে কিভাবে কিভাবে যেনো আমি মানুষের চোখের ভাষা পড়তে পারি এবং ভাবিষ্যত দেখতে পারি যদিও আমি নিজে এসব বিশ্বাস করি না আর বোনটা ডিজুস আর আমাদের নয়নের মনি। ২০০৫ সবে পাশ করে বাসায় ফিরেছি তখন এক রাতে মায়ের সাথে বেশ ঝগড়া হয় একটা ব্যাপারে। কেউ আমাকে বিশ্বাস করেনি। তারপর থেকে একরকম কথা বন্ধ হয়ে গেলেও আমরা সবাই সবাইকে বেশ ভালোভাবেই খেয়াল করতাম, সকল প্রয়োজনে। মনে হয় আমরা বংশগত ভাবে খুব ইগোইস্টিক। যাই হোক, ২০০৯ সালে যখন দেশ ছাড়বার কয়েকমাস আগে মা বুঝতে পারেন আসলে সে রাতে আমিই সঠিক ছিলাম। আসবার আগে মা আমার আমার প্রিয় খাবার বৌউয়া রেধেছিলো আর সাথে মুরগী আর ৬-৭ পদের তরকারী। আমি কাজ গুছিয়ে আনতে পারিনি আর জিপি থেকে রিলিজ লেটার হাতে পাই বিকাল ৪ টায়। ৫ টায় বাসায় এসে হঠাৎ বাবাকে বলে বসলাম আকাম কিছু করেছে কিনা! কেমনে যেনো আমার অনুমান টাই সঠিক হলো। আমার টারগেট ছিলো মার কাছে ক্ষমা চেয়ে বের হয়ে যাও কারন ফ্লাইট ৯ টায় ৭ টায় এয়ার পোর্টের ইমিগ্রেশনে থাকতে হবে, সারাদিন রোজা। বাবা আসতে চাইলো আমার সাথে, আমি শুধু বোনকে নিয়ে মার কাছে শুধু এটুকু বলতেই,' আমাকে ক্ষমা করো, আমি ঠিক থেকেও তোমার কাছে ভুল!' বলতেই মা জড়িয়ে ধরে বললো,' বাবা, তোর সাথে আমার অনেক কথা ছিলো, তোকে জড়ায় ধইরা একটু কান্নার ইচ্ছা ছিলো, আমি তোকে সেদিনই মাফ করে দিছিলাম, কিন্তু আমি বলতে পারি নাই!'
এরকম মাথা নস্ট কথা শোনার পর আমার বড় মামা আমাকে টান দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। কখন যে এয়ার পোর্টে ইমিগ্রেশন পেরিয়ে প্লেনে চড়ে এখানে আসলাম আমার ঘোর তখন কাটেনি। এরপর মার কাছে যতবার কথা বলেছি সেই কথাগুলো আজও বলতে পারেনি, কারন সেও কাদে, আমিও কাদি, পার্থক্য আমি তার কান্না শুনতে পাই কিন্তু আমার কান্না সেযেনো শুনতে না পায়!
এখনও বুঝতে পারলাম না জীবনের মানে!
রশীদ খাঁন বলেছেন:
প্রিয় পোষ্টে ++++++
নীল-দর্পণ বলেছেন:
মা, অসাধারন এক জন মানুষ। বিশেষ করে বাংগালী মা'রা মনে একটু বেশীও ভাল হন!
আমাদের মা-রা সত্যি-ই আমাদের খুব কষ্টে বা দুঃখে ঠিক আমাদের মতো ফিল করতে পারেন। আমাদের দাঁড় করিয়ে দেন। লড়ে চলার ক্ষমতা করে দেন। আমার মা খুব শক্ত মানুষ। তবে আমাদের জন্য এতোটা করেন যে মাঝে মাঝে আমি খুব লজ্জ্বা পেয়ে যাই। মনে হয়, এত্তো যে করে, তাকে একটু ফেরত দিতে পারতাম! আমার খুব ইচ্ছা আমার মা-র মতো "মা" হওয়ার। কেন যেন মনে হয় ওতোটা কখনোই পারবো না।
আপনার ব্লগে প্রথম আসলাম। পড়ে খুব ভাল লাগলো। অনেক শুভেচ্ছা রেখে যাচ্ছি মা আর মেয়ের জন্য। তারা খুব খুব ভাল থাকুক!
মাহমুদহাসান বলেছেন:
বুঝতে পারলাম, কেন মা মুরগীর পাখনা ভালোবাসে!না, টেস্টি বলে না, সবচেয়ে কম মাংস থাকে বলে!
এগেইন ওয়ান মোর প্লাস। এনাদার পোস্ট জাস্ট এস আই এক্সপেকটেড।
ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ গুড ইউ প্র্যাকটিকাবলি রাইট।
আপনার মায়ের জন্য ভালোবাসা।
কলম.বিডি বলেছেন:
আমি কিছু লিখতে পারছিনা, শুধুই কান্না আসছে জানিনা কেন!!!
স্বপ্নবাজ বলেছেন:
অসাধারণ একট লেখা!! ঃড""মা খুব ক্ষোভ নিয়ে বলতো, 'আরেকবার জন্ম নিলে মা না, বান্ধবী হয়ে জন্মাতে চাই!' ""
শেষদিকের লেখাটা পড়ে খুব খারাপ লাগলো। ঃ(
আসিফ মহিউদ্দীন বলেছেন:
বুঝতে পারলাম, কেন মা মুরগীর পাখনা ভালোবাসেসব মায়েরাই এমন হয় কেন?
আমার ক্ষমতা থাকলে এই লেখাটা স্টিকি করে দিতাম এক মাসের জন্য। খুব সুন্দর একটা লেখা, একদম সহজ ভাষায় কি অদ্ভুত সুন্দর করেই লিখেছেন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















নিজের মাকে মিস করা শুরু করলাম বিচ্ছড়ি ভাবে! আমি অবশ্য এমনিতেই মায়ের ভক্ত সেই পিচ্চি থেকেই। এখন দূরে থাকি বলে মনে হয় ভক্তি আরও বেড়েছে!
ঠিক বলেছেন, বাবা মায়ের বিশ্বাস বোধহয় কখনো কখনো কারও জন্যে সবচেয়ে বড় সাপোর্ট হওয়া সম্ভব....
আপনার কষ্টের সময়টুকু অবিশ্বাস্য দ্রুততায় শেষ হয়ে যাক।
ভালো থাকুন।