ছোট বেলা থেকে এখন পর্যন্ত যা দেখলাম:
(১) আমরা তিন ভাই হেঁটে হেঁটে স্কুলে যেতম কিন্তু আমার বোন রিক্সায় যেতো।
(২) স্কুল কলেজের শিক্ষা সফরে ছাত্রীদের ভালো ব্যবস্থায় রেখেছিল আর আমরা ছাত্ররা খুব খারাপ অবস্থায় অবস্থান করেছিলাম।
(৩) পারিবারিক কোন যাতায়াতে পরিবারের নারীদের এ.সি. গাড়ী দেই আর আমরা ছেলেরা নন-এ.সি. গাড়ীতে যাই।
(৪) ঈদে আমরা ভাইরা পেতাম হয় শার্ট না হয় প্যান্ট না হয় জুতা। মানে যে কোন একটি আর আমাদের একমাত্র সবার বড় বোন পেতো মাথা থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত।
(৫) একটু আরামে যাবার জন্য টম্পুর প্রথম সিটে (মানে পেছনের দরজার কাছের দুটি সিট) বসি একটু আরামের জন্য। কিন্তু নারী আসলে কোন কথা না বলে জায়গা করে দেই। এমনও হয়েছে আমার জীবনে বহুবার যে, ৪-৫জন নারী ঐ টেম্পুতে এলে আমায় ইঞ্জীনের কাছে বসতে হয়েছে।
(৬) অথচ একজন নারী যদি ঐ আরামের সীটে বসে থাকেন আর আরেক নারী তাকে ২য় সীটে বসার অনুরোধ করেন তবে প্রথম নারী কখনই সরেননি। আমার ৫-৬ বছরের টেম্পু জীবনে আমি বহুবার এই দৃশ্য দেখেছি।
(৭) বাসে দাঁড়ীয়ে থাকা নারীকে সীট ছেড়ে দেয় শতশত পুরুষ। কিন্ত বৃদ্ধ পুরুষকে বসাবার জন্য কোন তরুণীকে সীট ছাঁড়তে দেখিনি।
(৮) আমার এক অফিসে মাত্র ২-৩ জন নারীর জন্য আলাদা টয়লেট আর ৩০ জন পুরুষের জন্য ১টি টয়লেট ছিল। ঐ ৩জন নারীর হাতে ছিল টয়লেটের চাবি। খুব প্রয়োজনেও তারা চাবি দেয়নি কোন এক পুরুষকে টয়লেট ব্যবহার করতে।
এতো এতো অভিযোগ করলাম কিন্তু সত্যিই মনের ভেতর কোন কষ্ট চেপে রাখিনি। কোন নারীর কাছে গিয়ে চিৎকার করে চাইনি আমার অধিকার।
তাই নারী বা পুরুষ দিবস নয়। মানব উন্নয়ন দিবস দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

