somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুর সাথে কখনই এই কাজটি করবেন না...

১৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এই লেখা শিশুদের জন্য নয়। বড়দের জন্য, যারা শিশুদের সাথে ভুল করে নানা সময় অন্যায় করি। ক্ষতি করি আমাদের প্রিয় সন্তানদের, ভাগ্নে-ভাগ্নীদের, ভাতিজা-ভাতিজীদের...

আমরা অনেকেই শিশুকে ক্ষেপাই এই ধরনের কথা বলে:
আমরা: সুনাতা তুমি পঁচা
সুনাতা: না আমি ভালো
আমরা: না তুমি খুবি পঁচা
সুনাতা (কাঁদো কাঁদো স্বরে): না আমি ভালো তো
আমরা: তাহলে তোমার আব্বু পঁচা।
সুনাতা (চোখে পানি এসে গেছে): আমার আব্বুও ভালো।
আমরা: তবে তোমার আম্মু পঁচা।
সুনাতা (কান্না শুরু হয়েই গেছে): আম্মুও অনেক ভালো।
আমরা: তুমি পঁচা, পঁচা পঁচা...

এইভাবে চলতে থাকে ঐ শিশুটির প্রতি আমাদের অত্যাচার। আমরা কথাগুলি হাসতে হাসতেই বলি আর তাই ঐ শিশুটির বড়রা এটাকে কিছুই মনে করেন না। (আমরা বড়রা হয়তো তখনি রাগি যদি বড় কেউ আমার শিশুকে অযথা মারে। কিন্তু শুধু কিছু আচরনের দ্বারাও যে একটি শিশুর ক্ষতি হয় সেটা আমরা বড়রা বুঝিনা বলে আমরাও পঁচা পঁচা কথার সাথে হাসি) কিন্তু আপনারা কি জানেন একটি শিশুকে কখনই ক্ষেপানো উচিত নয়? একটা শিশুকে কখনই খারাপ গুনে ডাকা ঠিক নয় এবং তার কাছের জনদেরকেও কখনই খারাপ বলতে হয়না।

একটি শিশু জন্মের পর থেকে তার মা-বাবা (ও আরো আত্নীয়কে) কে খুব কাছে থেকে দেখে। সে বুঝে যায় যে, এনারা আমার নিরাপত্তা দেন, এনারা আমার ক্ষুধায় খাবার দেন, অন্ধকারেও এনাদের কথা শুনতে পাই, আমি কাঁদলে এনারা ছুটে আসেন, আমার অসুস্থতায় এনারা পাশে থাকেন আর তাই এই খুব ভালো লাগা মানুষদেরকে যখন আমরা পঁচা বলি, একটি শিশু হিসাব মেলাতে পারেনা একদম। তারকাছে কথাগুলি হজম করতে খুব কষ্ট হয়। আর তাই অতি নিমেষেই ঝর ঝর করে কেঁদে ফেলে।

দোহাই আপনাদের যারা যারা এই লেখা পড়লেন, আর কখনই কোন শিশুকে এইভাবে ক্ষেপাবেন না। এভাবে ক্ষেপিয়ে মুলত আপনি নিজেই ঐ শিশুটির অপ্রিয় পাত্র হবেন। আপনার আপনজনদেরকে এই ব্যাপারটি জানান। শুধু একটি বার ভেবে দেখেন যে, এই প্রাপ্ত বয়স্ক বয়সে যদি আজ আমাকে কেউ আমার পিতা-মাতার চারিত্রিক কোন মারাত্নক দোষের ঘটনা তুলে ধরে তবে আমার কেমন লাগবে! ঠিক তেমনি লাগে একটি শিশুর কাছে যদি সে তার মা-বাবাকে পঁচা বলে কেউ। কেবল মাত্র 'পঁচা' শব্দটাই তার কাছে যথেষ্ট ঘৃন্য একটি শব্দ।

আমার এই লেখা আসেন না ব্লগের একটা দিন খরচ করি আমাদের দেবদূতদের জন্য ... ব্লগটির সুত্র ধরে লেখা। আমি মনে করি শিশুদের জন্য কিছু করতে হলে আগে আমাদের বড়দের আরো সচেতন হতে হবে।

আমার আরেকটি লেখা ডিজুস কালচারের বিরুদ্ধে শুধু কম্প্লেইন নয়, সমাধানও চাই। এখানেও আমি বোঝাতে চেয়েছি আমাদের বড়দের অনেক দায়বদ্ধতা আছে শিশুদের প্রতি, কিশোর কিশোরীদের প্রতি।

শিশু বিষয়ে আমার আরো অন্য লেখাগুলি এখানে:
- হয়নি তো, একদম হয়নি এটা...
- আমাকে আদর করবা না?
- ১০ বার নয়, ১০০বার নয়, মাত্র ১বার বলুন/করুন...
- যা এখান থেকে...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
২২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×