somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীনফোন মডেমে ব্যালেন্স / mb দেখুন

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ওয়াইম্যাক্স বিপ্লব! ঘটলেও মোবাইল ইন্টারনেটের চাহিদা একটুও কমেনি বরং জিপিআরএস/ এইজ স্বল্প গতির ইন্টারনেট হলেও নেটওয়ার্ক বিস্তৃতি আর সহজলভ্যতার কারনে সাধারন মানুষ মোবাইল ইন্টারনেট সেবার দিকে ঝুকছে। আর মোবাইল অপারেটর গুলোও ইন্টারনেট সেবা প্রদানের জন্য নিত্যনতুন ডিভাইস/ প্যাকেজ বাজারে ছাড়ছে। সেই ধারাবাহিকতায় দেশের সবচাইতে বড় সেলুলার অপারেটর গ্রামীনফোন তাদের ইন্টারনেট পরিসেবা দেওয়ার লক্ষে গ্রামীনফোন মোডেম বাজারজাত করে। ডিভাইস গুলো গ্রামীনফোন মোডেম নামে পরিচিত হলেও এগুলোর নির্মাতা মূলত চীনের Huawei ও ZTE । ZTE মোডেম থেকে Huawei মোডেম গুনগত মান সম্পন্ন হওয়ায় গ্রামীনফোন তাদের বেশির ভাগ মোডেম হুয়াওয়ে থেকে সরবরাহ করেছে। আর বিশ্বব্যাপী কম মূল্যে মান সম্পন্ন ডিভাইস তৈরীর ক্ষেত্রে হুয়াওয়ের সুনাম রয়েছে। গ্রামীনফোন এ পর্যন্ত হুয়াওয়ে থেকে দুইটি মডেলের মোডেম বাজারজাত করে। মডেল দুটি হলোঃ Huawei EG162G এবং Huawei E1550। বর্তমান গ্রাহকরা যারা গ্রামীনফোন নিউ জেনারেশন নামে যে মোডেমটি কিনেছেন সেটি Huawei E1550, নিউ জেনারেশন মোডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে। তার প্রধান কারন আধুনিক ফিচার সমৃদ্ধ সক্রিয় অবস্থায় কিনতে হলে এর মূল্যমান বেশী হয়ে যায় যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই মোডেম গুলোতে আধুনিক সকল সুবিধা থাকা সত্ত্বেও স্বল্প মূল্যে সরবরাহ করার কারনে মোডেম গুলোর ভেন্ডর হুয়াওয়ে আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় করে রেখেছে। দুটি মোডেমই গুনগত মানসম্পন্ন এবং আধুনিক ফিচার যেমনঃ ইউটিএমএস সাপোর্ট, ফোনকল, ভিডিওকল, কল রেকর্ড, এমএমএস, এসটিকে (সিম টুল কিট), সেল ব্রডকাস্ট, ইউএসএসডি ইনফো, ব্যাকআপ সহ আর অনেক সেবা সমূহ সমর্থন করে। এগুলো সক্রিয় করার জন্য প্রয়োজন ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন। কিন্তু তা করতে গেলে ওয়ারেন্টি বাতিল হবে এছাড়া মোডেমটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন না করে কিভাবে আধুনিক সেবাসমূহ সক্রিয় করা যায় তার চেষ্টা করে আসছি। বেশ কিছু সার্ভিস সক্রিয় করতে সমর্থ হয়েছি এবং বাকি গুলোও সক্রিয় করতে সমর্থ হব বলে প্রত্যয় ব্যক্ত করছি। প্রাথমিক ভাবে আমি USSD (Unstructured Supplementary Service Data) সক্রিয় করার প্লাগইনস অবমুক্ত করছি। ইউএসএসডি সার্ভিস সক্রিয় করার প্লাগইনস ব্যাবহারের মাধ্যমে আপনি খুব সহজেই প্রি-পেইড কার্ড রিচার্জ, ব্যালেন্স জানা, বিভিন্ন প্যাকেজের ব্যাবহারসীমা সহ সকল USSD সার্ভিস সমূহ উপভোগ করতে পারবেন। আর যারা গ্রামীনফোন ইন্টারনেট সিম ব্যাবহার করেন তারাও বেশ উপকৃত হবেন। কেননা এই সংযোগে ইন্টারনেট ব্যাবহার আর ব্যাবহারসীমা জানা ছাড়া আর সব সার্ভিস নিস্ক্রিয় রাখা হয়েছে। তাও আবার জানার জন্য নানা রকম ঝক্কি ঝামেলা পোহাতে হত। এখন তা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামীনফোন থেকে সরবরাহকৃত Huawei EG162G এবং Huawei E1550 দুইটি মোডেমেরই USSD প্লাগইনস আলাদা ভাবে দেওয়া হলো।

http://www.mediafire.com/?iymybd23k5z

DOWNLOAD KORE INSTALL KOREN, DEKHBEN OPTION TA CHALU HOY JABE
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×