পড়তেছিলাম তামিম ইরফান ভাই এর বান্দরবেলা। পড়ছিলাম আর হো হো করে হাসছিলাম। ভাবছিলাম তামিম ভাই তো চরম বান্দর আছিলেন!!!!
হঠাৎ রান্নাঘরে ধুড়ুম-ধাড়াম শব্দ! কি হইলো?? বাসায় তো কেউ নাই!! রুম থেকে বের হয়ে ডাইনিং এ দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকাতেই "চারো চাক্কা জাম"।
এক প্রমাণ সাইজের বান্দর বসে আছে!!! সাইজে আমার অর্ধেক!
আমার চেহারা মোবারক দেখে ভদ্রলোকের মনে হয় বিশেষ ভালো লাগেনাই!
দিলেন এক দাঁত খিচানি।
আমি মুখে একটা শুকনো হাসি ঝুলিয়ে বোঝাবার চেষ্টা করলাম, আমি প্রানীটি বিশেষ ক্ষতিকর কিছু নই! অবস্থা বিশেষ সুবিধার না দেখে এক লম্ফ দিয়ে ঘরে।
দরজা বন্ধ করে আল্লা-বিল্লা করছি আর তামিম ভাইয়ের গুষ্টি উদ্ধার করছি।
ঘন্টাখানিক পরে বের হয়ে দেখি ভদ্রলোক পিঁয়াজ খেয়ে বিশেষ ভালো না লাগায় প্রস্থান করেছেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


