আমার প্রিয় পোস্ট

আজ থেকে গাফ্ফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা চলে গেলো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫

শেয়ারঃ
0 0 0

গাফ্ফার চৌধুরী গতকাল ফেনীর গডফাদার জয়নাল হাজারীর বই এর ‌'আমি জয়নাল হাজারী বলছি' বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। এরপরে তিনি অনুষ্ঠানে যা বলেছেন সে প্রসঙ্গে পরে যাচ্ছি। কিন্তু তিনি জয়নাল হাজারীর মতো গডফাদারের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন এ কারনেই আজ থেকে তার প্রতি আমার শ্রদ্ধা চলে গেলো। গাফ্ফার চৌধুরী একজন সাংবাদিক। একজন সাংবাদিক হয়ে তিনি কিভাবে একজন সাংবাদিক নির্যাতনকারির অনুষ্ঠানে গেলেন? এরপরে তিনি যা বললেন তা যেন আব্দুল গাফ্ফার চৌধুরীর বক্তব্য নয় কোন নেতা তোষন করতে তার পালিত পাতি নেতার বক্তব্য। তিনি বক্তৃতায় বলেন,'শেখ হাসিনা কানকথা শুনে হাজারীর মতো ত্যাগী-নিষ্ঠাবান নেতাকে বহিষ্কার করে গুরুতর অন্যায় করেছেন। তিনি পুনরায় হাজারীকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেন।'
হায়রে!
২০০১ এর নির্বাচনে এ জয়নাল হাজারীরর মতো গডফাদারদের জন্যই জনমত আওয়ামীলীগের বিপক্ষে ছিলো। আওয়ামীলীগকে এর মাশুল দিতে হয়েছে। ২০০৯ এর নির্বাচনে এসব জজ্ঞাল বাদ দেয়ার কারনেই আওয়ামীলীগের এ বিপুল বিজয় হয়েছে।
আওয়ামীলীগ, বিএনপিসহ বাংলাদেশের বিভিন্ন দলের পক্ষে এদেশে বেশ কিছু মৌলবাদি বুদ্ধিজীবি আছে। এদের কেউ আওয়ামী মৌলবাদি, কেউ বিএনপি মৌলবাদি। আর আসল মৌলবাদি, রাজাকার জামাত-শিবির চক্র তো আছেই। কিন্তু গাফ্ফার চৌধুরীকে আমি এতদিন সে তালিকায় ফেলতে পারিনি। কবি আবু হাসান শাহরিয়ারের ভাষায় ‌'দলকানা' মনে করিনি গাফ্ফার চৌধুরীকে । কিন্তু এ অনুষ্ঠানের পর থেকে তিনি আমার চোখে তার চেয়েও নিচে নেমে গেলেন।
গাফ্ফার চৌধুরী কি জানেন না সাহসি সাংবাদিক টিপু সুলতানের উপর হাজারী কি নির্মম নির্যাতন চালিয়েছিলো? জানেন নিশ্চই। কিন্তু দলকানা লোকদের চোখে অনেক কিছুই এড়িয়ে যায়। তিনি অবশ্য আরেক ধাপ এগিয়। তিনি 'হাজারী কানা'। হায়ারে তার কি অধ:পতন। দেখা যাক আওয়ামীলীগ তার হাজারীকে দলে ফিরিয়ে নেয়ার ফাঁদে পা দেয় কিনা? যদি দেয় তবে আবারো আওয়ামীলীগ ডুববে। আগে বেশ কয়েকবার এসব অতি উতসাহিতদের কাজকর্ম প্রতিক্রিয়াশীলদের সূযোগ তৈরী করে দিয়েছে। আওয়ামীলীগের দু:সময় এসেছে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
জোকার হাবিব বলেছেন: আমার জয়নাল হাজারির উপর থেকেও শ্রদ্ধা চলে গেল। ফেনীর উপরও শ্রদ্ধা হারালাম
৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩
রাজিব খান০০৭ বলেছেন: বিদেশ বসে স্বদেশ প্রেমের ধান্দা আর কতদিন চালাবে?
৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৮
রানা বলেছেন: এতদিন শ্রদ্ধা ছিল তাতেই অবাক হচ্ছি। উনি তো তৃতীয় শ্রেণীর আওয়ামী লীগের শ্লোগান দাতা। একটি দলের সমার্থক হতেই পারেন। কিন্তু তাই বলে এত নিম্ন শ্রেনীর হওয়া উচিত না।
৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
সাব্বির আহমদ বলেছেন: Shroddha chhilo aapnar AGC er upor? Bhoinkor kotha shunailen bhai!!!
৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৩
এম এস সোহেল বলেছেন: আব্দুল গাফ্ফার হলেন একজন জ্ঞান পাপী।
৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৩
আমি ভালো ছেলে বলেছেন: গাফফার চৌধুরীকে মাইনাস
৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১০
আজমান আন্দালিব বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...
আমি কি ভুলিতে পারি...

শতাব্দী শ্রেষ্ঠ এই কবিতাটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী এবং জয়নাল হাজারীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজারির স্তুতি গাওয়া এই ব্যক্তি যদি একই হয়ে থাকেন তাহলে দুজনের প্রতি শুধুই ঘৃণা...
৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০
সাইফুর বলেছেন:
হাজারী মতো সন্ত্রাসীর চামচামি? ছিহ
১০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৭
অ-আ-ক-খ বলেছেন: যদি শ্রদ্ধা থাকে তাইলে না শ্রদ্ধা যাবে। তার প্রতি শ্রদ্ধাতো কোন কালেই ছিলনা।
১১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮
অ-আ-ক-খ বলেছেন: যদি শ্রদ্ধা থাকে তাইলে না শ্রদ্ধা যাবে। তার প্রতি শ্রদ্ধাতো কোন কালেই ছিলনা।
১২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
মামুন বিদ্রোহী বলেছেন: এই ভাড় গুলাকে ব্রাস ফায়ার করা দরকার
১৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮
কঠিনলজিক বলেছেন: দোষ আব্দুল গাফফার চৌধুরীর নয় দোষ হল দুরুত্তের ।

পৃথিবি থেকে কেও যদি চাঁদ দেখে দাবী করে এটা একটা থালার সমান তবে দাবী তার অব্স্থান থেকে ঠিকই আছে থালার সমানই ।

লন্ডন থেকে হাজারী কে যেমন দেখা যায় আব্দুল গাফফার চৌধুরী তেমনই বলবেন এতে আচানক কিছু নাই।

তবে অবাক করা কান্ড টা হল বাংলাদেশে বসে কেউ যদি লন্ডন থেকে দেখা ফেনীর বর্ণনায় কান দেয় তখন এই কানে তোলা বাংগাল কে দেখে অবাক হতেই হয়।

এ যেন মাসীর আব্দার, ভাগ্নের কাছ থেকে মার বাড়ীর গল্প শোনার ।

যা ভাবতাম তৈল তার থেকেও পিছলা ।
১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
মদন বলেছেন: আপনি এতোদিন ধরে গাফ্ফার চৌ: রে সম্মান করতেন?
১৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০১
ত্রিভুজ বলেছেন: আ.গা.চৌ ভবিষ্যতে মীরজাফরের মত সবার উদাহরণ হিসেবে থাকতে চান সম্ভবত। মানুষ যে কতটা নীচে নামতে পারে....

 

মোট সময় লেগেছে ০.৮৯৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই