বাঘাইছড়িতে ঠিক কি ঘটেছে এ মূহুর্তে স্পষ্ট নয়। অনেকটা বিডিআর বিদ্রোহের পরপরের অবস্থা। টিভিতে (এনটিভি) অবরুদ্ধ অবস্থায় বেশ কয়েকজন পুলিশ অফিসার , একজন ইউএনওকে দেখলাম। তারা গুলি থেকে বাঁচিয়ে প্রায় শুয়ে টিভিটির রিপোর্টারের সাথে কথা বলছেন। সেনাবাহিনী আর পাহাড়ীদের মধ্যে প্রচন্ড গুলিবর্ষনের শব্দ শোনা গেলো। এ শব্দও বিডিআর বিদ্রোহের কথা মনে করিয়ে দিলো। পাহাড়ি বাঙ্গালী দু'পক্ষের বাড়িঘরেই আগুন জ্বলছে। খবরে বলা হয়েছে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর উপরে হামলা চালানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই ভূমি নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এর ফলশ্রুতিতেই ঘটলো এ ঘটনা। ঘটনার পরে বারবার একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে সমস্যার কি আলোচনায় সমাধান হতে পারতো না? উত্তর নিজের ভেতরে ঘুরপাক খায়। এতো গুলি যারা করতে পারে তারা সত্যিই এদেশের সাধারন পাহাড়ী কিনা? বাইরের ইন্ধন ছাড়া এরকম গুলি বিনিময় সম্ভব? মনে হয় না। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার উিচত হবে না এটা আগে থেকেই আমি মনে করি। আজকের এ হামলার পরে এ কথা আরো বারবার মনে হচ্ছে। তবে যাই হোক আলোচনার টেবিলই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পন্থা। অস্ত্র কখনই নয়।
বাঘাইছড়ির ঘটনাটি কি আলোচনার মাধ্যমে শেষ করা যেতো না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।