বুধবার গুলশানে চ্যালেন ওয়ান কার্যালয়ে সংবাদ সম্মেলনে 'কোন ত্রুটি হয়ে থাকলে তা শোধরানোর সুযোগ চেয়েছেন' চ্যানেল ওয়ানের পরিচালক মাজিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের বিশেষ প্রতিনিধি, দেশের অন্যতম আলোচিত রিপোর্টার কেরামত উল্লাহ বিপ্লব জানান, ওয়ান পরিবারের প্রায় চারশ কর্মী তাদের আবেদন জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে।
এর আগে জোট সরকারের আমলে একুশে টেলিভিশন ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিএসবি নিউজ বন্ধ করে দেয়া হয়েছে। এ দুটি বন্ধ করে ক্ষমতাসীনদের কতটুকু লাভ হয়েছে জানিনা। কিন্তু সাধারন মানুষ ক্ষমতাসীনদের উপর ক্ষুব্ধ হয়েছে ।
বর্তমানে আওয়ামীলীগও একই পথে হাঁটছে। যা অত্যন্ত দু:খজনক। চ্যানেল ওয়ানের বের করার প্রক্রিয়ায় কোন ত্রুটি থাকলে তা অবশ্যই শুধরে নেয়ার সূযোগ দেয়া উচিত। এর মালিকরা কোন অপরাধ করে থাকলে অবশ্যই সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু সে কারনে চ্যানেলের উপর খরগ নামানো কোন ক্রমেই উচিত না।
আর একটি বিষয় বলা উচিত , ক্ষমতাসীনরা যেটা মনে করেন নিজস্ব মিডিয়া হলেই তাকে সার্ভিস দিতে পারবে আর বিরোধেদের মিডিয়া হলে তাকে সার্ভিস দেবেনা,বিরোধীতায় নামবে -ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে এ বিষয়টি সম্ভব না। ইলেকট্রনিক্স মিডিয়ায় চ্যানেলকে জনপ্রিয় করতে হলে, অন্তত মূলধারার দৌড়ে রাখতে হলে নিউজে টিভি চ্যানেলকে অনেক বেশি ভিডিউ ফুটেজ দেখাতে হয়। আর ভিডিউ ফুটেজ দেখালেই তখন নির্দিষ্ট কোন দলের পক্ষে কোনভাবে যাওয়া যায়না। যা বাস্তব তাই দর্শক দেখে ফেলে। এর বাস্তব উদাহরন সর্বশেষ সংসদ নির্বাচন। তখন বিএনপি'র অনুগত মালিকদের বেশ কয়েকটি চ্যানেল থাকার পরেও তারা সেগুলির অন্ধ সাপোর্ট পায়নি। যা বাস্তব তাই উঠে এেসছে। নিউজ বলার সময় কিছু ওলট পালট করা যায় সেটা সত্য। কিন্তু দর্শক-শ্রোতা যখন ভিডিও ফুটেজ দেখেন তখন ঘটনাটি কি ঘটেছে সেটি সম্পর্কে তার একটি ধারনা দাড়িয়ে যায়। খবর পড়ুয়া বা সাংবাদিক নিউজ নিজের ইচ্ছেমতো ঘুরানোর চেষ্টা করলে মানুষ সুইচ টিপে চলে যায় অন্য চ্যানেলে। যে কারনে বিটিভি বা ইসলামী টিভির খবরের দর্শক কম।
যাই হোক আওয়ামীলীগ আমাদের দেশের তুলনামূলক প্রগতীশীল দল। যারা ডিজিটাল যুগের কথা বলে দেশের অসংখ্য তরুনের সমর্থন পেয়েছে বিগত নির্বাচনে। এ দল চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়ার মতো এনালগ আচরনে শেষ পর্যন্ত থাকবে না, তাদের ভুলগুলি শোধরাতে দেবে এটা আমি প্রত্যাশা করি।
চ্যানেল ওয়ানকে ক্রটি শোধরানোর সূযোগ দেয়া উচিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।