কয়েকজন ব্লগার এবং ব্লগারদের আর্ধাঙ্গ/অর্ধাঙ্গিনীদের, প্রিয়তম/ প্রিয়তমাদের ব্লগীয় স্ট্যাটাস যেমন হতে পারে:
১. নষ্টছেলে: নিঃসঙ্গতায় একশ বছর
=> নষ্টামেয়ে: নিঃসঙ্গতায় হাজার বছর!!
মনে করলাম বিয়ের পর নিঃসঙ্গতা দূর হবে। ঘরে বউ থাকার পরও উনি নিজেরে নিঃসঙ্গ দাবী করে। এখন আমার কি হবে? "খোদা! আমারে উডায় নাও! নাইলে দড়ি ফালাও, বায়া উডি যাই!"
২. নাআমি ( )
=> হ্যাআমি: তুমি যতই না না কর কোন লাভ নাই। আর কত অভিমান করে থাকবা? এবার কিছু বল। মনে রেখো আমি পাগলামি করলেও মানুষ ভাল।
৩. শুকনা মরিচ: আমার এই পথ চাওয়াতে আনন্দ......
=> বোম্বাই মরিচ: (হেহহহহহ্ একজনের আনন্দ মানে আরেকজনের বেদনা। তবুও জেনে রাখো, হে তুমি ললনা... যতই করো না কেনো ছলনা... তুমি শুকনা মরিচ হতে পারো আমিও কম যাইনা। আমিও বোম্বাই মরিচ। আর জানোই তো প্রেম মানে না সিনিয়র জুনিয়র।
৪. জাহাজী পোলা: বন্দর থেকে বন্দর এ... দেশ হতে দেশ এ... আমি ছুটে বেড়াই......... :-<
=>জাহাজী মাইয়াঃ বন্দর থেকে বন্দর এ... দেশ হতে দেশ এ... ছুটে বেড়াতে বেড়াতে আমি পেরেশান হইয়া গেছি।
এলা একটু খ্যান্ত দাও। বিয়ার আগে কত লুমান্টি ডায়লগ শুনাইতা। এখন ঐগুলা গেলো কই? আসলে কথা হইলো গিয়া জীবন একখান বাঁশবাগান ।খালি বাঁশ আর বাঁশ।
৫. বৃষ্টি ভেজা সকাল ১১: সূখ খুঁজি আমি
দুঃখরা করে ভীড়।
=> বৃষ্টি ভেজা গোধূলী ১১: সূখ খুঁজো নাকি মডেল শখ রে খোঁজো সত্যি কইরা কও? নাইলে কইলাম ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু।
৬. রিয়েল ডেমোন: জীবনকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করছি।
=> ডিভাইন এন্জেল: ঘরে বউ রাইখা জীবনরে এত কাছ থেইকা দেখার কারন কি? আমার এই রূপ লাবন্য এখন কারে দেখামু? আমসলে কথা হইলো গিয়া ভালোবাসা জিনিসটা অনেকটা ফ্রেঞ্জফ্রাই এর মত,শুনতে অনেক হাইফাই,আসলে আলুভাজি।
৭. বহুলুল পাগল: মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি।
=> লুলু পাগলী: ওরে আমার বিশ্বাস রে। আমিতো তোমারে বিশ্বাস কইরা সারা জীবনের লাইগা ফাঁইসা গেছি। তোমার ঐ মন ভুলো কথা মনে শুনলেই মনে হয় চড়াইয়া চাপার দাঁত সব ফালাইয়া দেই। :-&
৮। মনে নাই: লেখালেখি করার মতো বিরক্তিকর কাজ দ্বিতীয়টি আর নেই, পড়তে ভালো লাগে-তবে পাঠ্য বই নয়।
=> মনে থাকে: লেখালেখি করার মতো বিরক্তিকর কাজ দ্বিতীয়টি আর নেই, এর লাইগা এখন টাইপিং ধরছো। এইসব ভাওতাবাজী রাখো বুঝছো? এই আমি শেষ বারের মত কইলাম নাইলে কিন্তু ঘরের পেছনের দরজাতো বানানোই হয়েছে পালানোর জন্য।
৯. ভুত.: Raindrops falling from heaven.. Will never wash away my misery..
=>জ্বীন: Salt rain falling quiet. Your eyes are streams of sorrow. You stood silent. Why are you still silent?
ওহহহহ আমি তো ভুলেই গেছিলাম মানুষ ভুতের অস্তিত্বে বিশ্বাস করে না। কিন্তু জ্বীন বিশ্বাস করে। এমন হলো কেনু? ওরে আমি যেই একা সেই একাই রইয়া গেলাম। এখন আমার কি হপে রে?
১০. নষ্ট কবি: স্থপতি হলাম........কবি যে কবে হতে পরবো জানিনা,,,,,,,,,,,,,,,,তার আগেই নষ্ট হয়ে গেলাম.....
=> নষ্টা কবি: স্থপতি ছিলাম। কবিও হয়ে গিয়েছিলাম। কিন্তু নষ্ট কবি রে বিয়া কইরা জীবন আমার ছারখার হইয়া গেলো। ইচ্ছা করে লাত্থি মাইরা সব কিছু উড়ায়া দেই।
১১. দু-পেয়ে গাধ: আমি এখন সেফ।
=> চার-পেয়ে গাধী: আমি এখনও জেনারেল। আমার লেখা প্রথম পৃষ্ঠায় প্রকাশ হইব কেম্নে? গাধা মিয়ার পা ২ টা আমার ৪ টা। পায়ে পা মিলাইয়া চলন টাফ হইয়া যাইতেছে!
১২. সরলতা: আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
=> কাঠিন্য: ধনধান্যে পুষ্পে ভরা...
পুষ্প দিয়া খাইছি ধরা।
তার কথায় আগুনের পরশমনি প্রাণে ছোঁইয়াইতে ছোঁইয়াইতে অন্তর পুইড়া খাঁক হইছে। এইটা কিন্তু বেশি বাড়াবাড়ি হইতাছে কইলাম।
বি: দ্র: কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের করখানা। অলস সময় কাটাচ্ছিলাম তখনই আমার ব্লগে ব্লগারদের ভিসিটর লিস্টের দিকে চোখ আটকে গেলো। আর তখনই মনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেলো। ঐ দুষ্ট বুদ্ধির জের ধরেই এই পোষ্ট লেখা। ব্লগারদের নিয়ে রসিকতা বোধ থেকে ব্লগ দেয়া। কারো জীবনের ব্যক্তিগত কোন বিষয় এর সাথে সম্পর্কযুক্ত নয়। তাই পুরো ব্যাপারটিকে ব্যক্তিগতভাবে না নিয়ে ব্লগটিকে বিনোদনের খোরাক হিসেবে নেয়ার জন্য অনুরোধ করা গেল। সবাইকে ধন্যবাদ!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১১ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


