দিচ্ছি না গ্যাস-কয়লা-বন্দর
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
আসুক ঝঞ্ঝা আগামীতে, পথ
হোক শত বন্ধুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
অন্য কাহারো জীবন জমি
আমরা তো ভাই কাড়ছি না।
অন্য কাহারো পাকা ধানে মই
আমরা তো ভাই দিচ্ছি না।
আইন আদালত ন্যায় দিক তবে
কিছু চাহি নে কো আর।
প্রার্থনা নয়, স্বাধীন দেশের
ন্যুনতম অধিকার।
পরোয়া করি না চোখ রাঙানী
রাজার রক্ত চক্ষুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
সবাই আজ এক স্বরে বলে
দিচ্ছি না বন্দর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
আসুক ঝঞ্ঝা আগামীতে পথ
হোক শত বন্ধুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
২. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৩
লালসালু বলেছেন:
যতদিন এ দেশেতে রবে মংলা কর্ণফুলি বহমান,
ততদিন বন্দরের লোভ থাকবে হে শারমিন রহমান।
যতদিন এদেশেতে থাকবে গ্যাস ও কয়লার খনি,
ততদিন বিদেশীদের নজর থাকবে এ কথা আমরা জানি।
লালসালু বলেছেন:
যতদিন এ দেশেতে রবে মংলা কর্ণফুলি বহমান,ততদিন বন্দরের লোভ থাকবে হে শারমিন রহমান।
যতদিন এদেশেতে থাকবে গ্যাস ও কয়লার খনি,
ততদিন বিদেশীদের নজর থাকবে এ কথা আমরা জানি।
৩. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:১১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
বিপ্লব চলতে থাকুক...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
বিপ্লব চলতে থাকুক...
৪. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো বিপ্লবী ছড়া।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো বিপ্লবী ছড়া।
৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
ভিন্ন চিন্তা বলেছেন:
দেরিতে পড়লাম্ ।কাজে লাগাবার জন্য ঝো্লায় পুরলাম।
কপি রাইট নেই তো?/////////////////
ভিন্ন চিন্তা বলেছেন:
দেরিতে পড়লাম্ ।কাজে লাগাবার জন্য ঝো্লায় পুরলাম।কপি রাইট নেই তো?/////////////////
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















হোক শত বন্ধুর।
দিচ্ছি না কয়লা, দিচ্ছি না গ্যাস
দিচ্ছি না বন্দর।