somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব-অর্থনীতির ধারাবাহিক ভয়াবহতা এবং ভয়াবহ ধারাবাহিকতা কী ইঙ্গিত করতে চায়!

২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যাশনালিজমের ব্যারিয়ার পেরিয়ে অর্থর্নীতি এগিয়ে চলেছে সমগ্র বিশ্ব-অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে। রাষ্ট্রীয় বা জাতীয় গণ্ডি পেরিয়ে 'Global Economy' সংজ্ঞায়িত হচ্ছে প্রতি দিন বিভিন্ন ধাপে। সমগ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ এবং প্রসঙ্গতঃ সংলগ্নতাপূর্ণ ঘটনাগুলোর যে খবর ইলেক্ট্রনিক আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পাওয়া যায় তার যথার্থ ফলো আপ 'Global Economy'র চলমান চরিত্রটাকে বুঝিয়ে দেয়।

২০০৭-এ উদ্ভূত বিশ্ব অর্থনীতির লিক্যূয়ডিটি ক্রাইসিস- শেয়ার বাজারের ধ্বস্‌ আর তরল বুদবুদের কবলে প'ড়ে আন্তর্জাতিক মুক্তবাজার যখন অনিয়ন্ত্রিত পাগলা ঘোড়ার মতো দিশেহারা তখন এর প্রভাবে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে ক্যাপিটাল ক্রাইসিস। পূঁজির লগ্ণি বা লগ্ণিপূঁজি দুটোরই হাহাকার! বুর্জোয়া সংরক্ষণশীল ঐতিহ্য (Federal Reserve System) আপাত হুমকির মুখোমুখি হয়ে পড়ে সেই ৯/১১'র পর আবারও। ফেডারাল রিজার্ভ একটু একটু ক'রে চাপে পড়তে থাকে সম্ভাব্য প্রায় সব দিক (ব্যাংকিং ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক মুক্তবাজার মূ্ল্যায়ন, এনার্জি ইত্যাদি) থেকে।
ইউ.এস. রিপাবলিককে সামনে এনেও কাজ হচ্ছিল না আর--- তাছাড়া বুশ প্রশাসন আর তার পুরো শাসনবাহনী মারাত্বক বিধ্বস্ত হতে থাকে আন্তর্জাতিক/সাম্প্রতিক/মিডল্‌ ইস্ট খনিজ শোষননীতি এবং যুদ্ধনীতি/কৌশল নিয়েও।
ফেডারাল করপোরেশনগুলো এবার চাইল ঘুরে দাঁড়াতে।
পুকুর থেকে মাছ তুলে ঘরে নিয়ে এসে যখন দেখে পাত্রের তলায় ফুটো তখন তারা ফুটো বন্ধ না ক'রে পুকুরপাড়েই রান্নার আয়োজন করতে চাইলেন। যেন ওরা মাছ ধ'রে নিজেরাই খাবে--- কী বা দরকার অন্যের--- !

আন্তর্জাতিক খবরাদি এবং কিছু ফলো আপ:
সময়টা ২০০৮ সেপ্টেম্বর-অক্টোবর। জোড়দার অর্থনৈতিক রিফরমেশন যন্ত্র আবিষ্কারে ব্যস্ত কর্তারা। তৈরি করা হল বেইলআউট বিল $৭০০ বিলিয়নের নাটক। এরই মধ্যে:
১. আন্তর্জাতিক শেয়ার বাজারের সংকট
২. মুক্তবাজারে পণ্যমূল্যের দুঃসহ দাপট এবং
৩. তেল-গ্যাসের আন্তর্জাতিক ক্রমপরিবর্তনশীল অপমূল্যায়নের দৌরাত্ব
এর ফলে সমগ্র অর্থনীতি আর একটা রেনেসাঁর প্রায় মুখোমুখি এমন একটা পরিস্হিতি ভিউ করা হল ইলেক্ট্রনিক আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। দরিদ্র মানুষ গুলো কিন্‌তু এবার আর শুধু দরিদ্র থাকছেন না। দারিদ্রে জীর্ণ অমানুষ হয়ে পড়ছেন তাদের একটা বড় অংশ অবশ্যই।
নাটক জমেছে আরও অনেক।
সাদা চামড়ার যোগ্য হিলারীকে পাশ কাটিয়ে উঠে এসেছেন কালো চামড়ার যোগ্য ওবামা। সারা সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে 'ইউ.এস. ইলেকশন ২০০৮' নাটকটা চলল। আমেরিকার নির্বাচনী ইতিহাসের সর্বসম্প্রতি এবং সর্বাধিক আলোচিত নাটক। অভিনেতা হলেন তুলনামূলক তরুণ বাকপটু মডেল বারাক ওবামা (Barack Hussein Obama II- Junior Senator, Illinoise), সিনিয়র সিনেটর বিডেন অন্যদিকে যথেষ্ট প্রাচীন সংখ্যালঘু Episicopalian (এপিস্‌কোপ্যাল কৃশ্চিয়ান) জন ম্যাক্‌কেইন (John Sidney McCain III- Senior Senator, Arizona), গভর্ণর সারা পলিন, ভিলেনটাইপ চরিত্রে মাঝখানে বুশ প্রশাসন।
ঠিক যে সময়টাতে ভিয়েতনাম যোদ্ধা (Of US Special Force) ম্যাক্‌কেইন আর জঙ্গী ভিউ করা ওবামা একের পর এক নির্বাচনী মহড়া দিচ্ছেন, নির্বাচনী ফান্ড সংগ্রহ করছেন ব্যাপকভাবে (ওবামা তো দরিদ্র তহবিল সংগ্রহে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন!), ঠিক এই সময়টাতেই পার্লামেন্টারি হাউজে (অর্থনৈতিক উচ্চ অন্দরমহল কর্তৃক) তৈরী হচ্ছে EESA (Emergency Economic Stability Act 2008)'র মত বিশ্ববাজার নিয়ন্ত্রণ (ঠিক তাদের মতো ক'রে তাদের সুবিধানুযায়ী)-এর নীতি, গ্লোবাল ইকনমি জোড়দার ক'রে Federal Reserve বাড়ানোর ফন্দি। সেই বেইল আউট বিল অফ $৭০০ বিলিয়ন!
ওদিকে তেল-গ্যাস অধ্যূষিত মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোয় তখনই চলছে ঈদের উন্মাতাল আনন্দ। বাংলাদেশে তো ২৯শে সেপ্টেম্বরের পর থেকে অন্ততঃ ১০ই অক্টোবর পর্যন্ত ক'জন যে পত্রিকা দেখেছে বা পড়েছে কে জানে! ঈদ আর দূর্গাপূঁজার পাশাপাশি বাস্তবতার জোয়ারে.....।
তখন কিন্তু প্রতি দিনই মার্কিন নির্বাচনের বহুল জনপ্রিয় খবরের পাশাপাশি আফগানিস্তান বা পাকিস্তানের জাঁকজমকপূর্ণ ঘটনাতেও মেতেছে NYTimes, CNN, BBC...AP সবগুলো মিডিয়া।

[চলবে আশা রাখছি]
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×