somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ডাবল স্ট্যান্ডার্ড

২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখিকাঃ সিফাত মাহজাবিন

কোন বাংলাদেশী যদি বাংলাদেশের ব্যনারে কোন বিদেশী পুরস্কার অর্জন করে অথবা কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১ থেকে ১০ এর মধ্যেও থাকে তাহলে আমাদের গর্বের কোন শেষ থাকে না। হিমালয় আরোহণ বা সিলিকন ভ্যালির রচনা প্রতিযোগিতা অথবা গনিত অলিম্পিয়াড, যাই হোক না কেন, মিডিয়ার কাভারেজের কোন কমতি সেখানে পাওয়া যাবে না। আমরা গর্বিত জাতি, তাই গর্ব করাটাই স্বাভাবিক। শুধু কি তাই? বাংলাদেশী বংশোদ্ভূত যে কোন ভিনদেশী, যে হয়তো ভালো করে বাংলাই বলতে পারে না (অন্যান্য ভাষার ভিড়ে তার মাতৃভাষা শেখার সময় ও সুযোগ হয় নি), তাকে নিয়ে আমাদের উচ্ছ্বাসের শেষ নাই। সংবাদপত্রে বিশেষ রিপোর্ট থেকে শুরু করে প্রাইভেট টিভির 'ঘরের কথা পরে জানলো ক্যমনে' টাইপের অনুষ্ঠানে তার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেয়া হয়। কর্ণ ফ্লেক্স, বেগেল আর পিতজা খেয়ে অভ্যস্ত সেই ব্যক্তিও তখন তার প্রিয় খাবারের নাম বলতে গিয়ে পান্তা ভাত আর শুঁটকি ভর্তা বলতে বাধ্য হয়! আর যদি ক্রিকেট খেলা হয় তাহলে তো কোন কথাই নাই। Endangered species রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবন যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন, একদিনের জন্য মুখে উল্কি এঁকে সবাই বেঙ্গল টাইগার সাজি। আমরা আবেগপ্রবন জাতি, তাই আবেগের বহিঃপ্রকাশ একটু বেশী তো হবেই! এতে দোষের কিছু নাই। তবে এখানে একটা কিন্তু আছে।

ফারিহা তাসনিম নামের ছোট্ট মেয়েটি যখন ২০১৩ সালের মে মাসে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের সেরা বালিকা হাফেজা হিসাবে প্রথম স্থান অধিকার করে, তখন গুগল সার্চ দিয়েও কোন বাংলা সংবাদপত্রে তার নাম খুঁজে পাওয়া যায় না। ভিন্ন ভাবে সক্ষমদের জন্য কিছু করার নিমিত্তে যে সব বুদ্ধিজীবীদের চোখে ঘুম নাই তারা কি জানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভির এর কথা? সে ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় (৩০ পারা ক্যটাগরিতে) বিশ্বের ৭৩ টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে? শুধু তাই নয়, সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় ৩৪ বছরের ইতিহাসে এই প্রথম (২০১২ সালে) কোন দেশ (বাংলাদেশ) প্রতিটি গ্রুপে প্রথম স্থান লাভ করে। হাফেজ মহিউদ্দিনের নাম কেউ শুনেছেন? সে ২০১২ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের ভেতর ২য় স্থান অর্জন করে। কোন টিভি চ্যানেল কি এই সকল হাফেজ ও হাফেজাদের কে নিয়ে কোন অনুষ্ঠান করেছে?

বাংলাদেশীদের সকল আবেগ, উচ্ছ্বাস ও গর্ব এই অর্জনগুলোতে এসে কর্পূরের মত উড়ে যায়! আমি ভেবে কুল কিনারা পাই না, এমন ডাবল স্ট্যান্ডার্ডের কারণ কী? কি অসুস্থ, সংকীর্ণ, নোংরা মানসিকতার জাতি আমরা, ভাবতেই লজ্জা লাগে! "ছি" বলে থুতু দেব সেটাও সম্ভব না, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়েই থুতু পরে কিনা!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×