somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিলিয়ন ডলার হোমপেইজ

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৫ সালে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wiltshire এলাকার Cricklade নামের এক ছোট্ট শহরের ২১ বৎসর বয়সী ছাত্র Alex Tew এর মাথায় এক ব্রিলিয়ান্ট আইডিয়া আসে। সে তখন তার বিশ্ববিদ্যালয়ের (University of Nottingham) টিউশন ফী’র টাকা যোগাতে ব্যস্ত। সে চিন্তা করে একটা ব্যতিক্রমী ওয়ের সাইট বানালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। সে চিন্তা করলো এটা হবে একটা বিজ্ঞাপণী ওয়েব সাইট কিন্তু এর ফরম্যাটটা হবে ভিন্ন। ওয়েব সাইটে গতানুগতিক বিজ্ঞাপণ বসানোর পরিবর্তে এটা হবে একটা pixel এর ওয়েব সাইট।

সে (১০০০ x ১০০০ = ১,০০০,০০০) এই গ্রীডের একটা ওয়ের সাইট প্ল্যান করে ফেললো। এরপর সে (১০ x ১০ = ১০০) pixel এর একেকটা ব্লক ১০০ মার্কিন ডলারে বিক্রী শুরু করলো (প্রতি pixel এর জন্য এক ডলার)। ক্রেতা ঐ pixel ব্লকে নিজস্ব ওয়েব সাইটের একটা ক্ষুদ্রাকৃতির image এবং সাইটটির URL বসিয়ে নিতো।



মিলিয়ন ডলার হোম পেইজ (http://www.milliondollarhomepage.com)

২০০৫ সালের ২৬শে অগাষ্ট ওয়েব পেইজটি launch করা হয়। Tew পাউন্ডের পরিবর্তে ডলার ব্যবহারের সিদ্ধান্ত নেয় যেহেতু online population ইংল্যান্ডের চেয়ে আমেরিকার বেশী। প্রথম দিকে Tew এর বন্ধুরা এবং family member ‘রাই এর ক্রেতা ছিলো। এক বন্ধু ২০ x ২০ = ৪০০ টি pixel চারশ ইউ এস ডলারে কিনে এর যাত্রা শুরু করেছিলো

এরপর Tew কে আর থেমে থাকতে হয়নি। BBC তে এর কথা জেনে ক্রেতারা প্রায় হুমড়ি খেয়ে পড়ে। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা আর ওয়েব সাইটতো আছেই। Alexa রেটিং এ এটা ১২৭ উঠে গিয়েছিলো। ২০০৬ এর ১লা জানুয়ারী এর শেষ ১০০০ pixel কে eBay তে নিলামে দেয়া হয় এবং ১১ই জানুয়ারী ৩৮,১০০ ডলারে বিক্রী হয়।

মাত্র পঞ্চাশ পাউন্ড খরচ করে একটা ডোমেইন registration করে সব খরচ মিটিয়েও Tew সর্বমোট ১,০৩৭,১০০ ডলার উপার্জন করেছিলেন।

দেখুনতো যুবক ভাইয়েরা, Google Adsense এর পেছনে না দৌড়িয়ে এমন কোন অভিনব আইডিয়া দিয়ে জীবনকে বদলে দিতে পারেন কিনা।

তথ্যসূত্র:

অসংখ্য ওয়েব সাইট বিশেষত উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×