পর্ণোগ্রাফির আকর্ষণ

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২

শেয়ারঃ
0 0 0

গতকাল তরুণ ব্লগার রিজওয়ানুল ইসলাম রুদ্রের পর্ণোগ্রাফি ও কৈশোরের ওপর পোষ্টটা পড়ে মনটা ছ্যাঁৎ করে উঠলো। এগুলো সবারই জানা, কিন্তু খড়ের গাদার পাশে থাকা আর সে গাদায় আগুন লেগেছে শোনার মধ্যে তফাৎ আছে বৈকি।

আমার দু'টো ছোট ছোট ছেলে। আস্তে আস্তে বড় হচ্ছে। এসব তাদের সামনেও আসবে। তারপরে যে কি হবে তা ভাবতেও সাহস পাইনা। আগেতো তাও খেলার মাঠ ছিলো। কিশোরেরা সেখানে একটা সময় কাটাতে পারতো। এখনতো তাও নেই। তাই কম্পিউটারই বিনোদনের প্রধান অবলম্বন। তার একটা বিশাল অংশই পর্ণোগ্রাফি।

আমার বন্ধু ছোটবেলায় পোল্যান্ডে থাকতো। ও সেখানে সেকেন্ড গ্রেডে পড়ার সময়কার একটা ঘটনা উল্লেখ করেছিলো। সে ও তার আরও দু’তিন জন বন্ধু স্কুলের মাঠের এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছিলো। এমন সময় সামনে থার্ডগ্রেডের এক ছেলে আর এক মেয়েকে দেখতে পেলো। ছেলেটা মেয়ের বিশেষ অঙ্গ দেখতে চাইলে মেয়েটা জিজ্ঞেস করলো ‘তুমি আমাকে কি দেবে?’। ছেলেটি তার পকেট থেকে একটা পোলিশ মুদ্রা বের করে দেখালো। মেয়েটি রাজি হলে ছেলেটি আমার বন্ধুদের সামনেই তার উদ্দেশ্য পূরণ করেছিলো। আমার বন্ধুর ভাষ্য, “আমরাও দুর থেকেই যা দেখার দেখলাম। এরপর যে যার মত হেটেঁ চলে গেলো।“

ঘটনাটা বহুকাল আগের। তখনই এত অবাধ যৌন স্বাধীনতাও ইউরোপে পর্ণোগ্রাফির প্রসার ঠেকাতে পারছেনা। বিশেষ করে চাইল্ড পর্ণোগ্রাফি নিয়ে পূর্ব ইউরোপে নাভিশ্বাস ওঠার অবস্থা।

আমাদের দেশের কিশোরদের ওপর এর ভয়াবহ প্রভাবের কথা ভুক্তভোগী অভিভাবক মাত্রই জানেন। বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিজ আর সুন্দর সুন্দর বুদ্ধিদীপ্ত ঘটনার মাধ্যমে হয়তো কিশোরদের এই নেশা ঠেকানো যায়। কিন্তু হায়! আউটডোরই না থাকলে অ্যাক্টিভিটি থাকবে কি ভাবে?

কি ভয়াবহ ভবিষ্যত!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: আশাবাদী হতে চাইছি। কিন্তু খুব একটা ভরসা পাচ্ছিনা।

২. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৬
এন্তার এত্তেলা বলেছেন: বাপরে...!!! আমরা বাঙালীরা ভাল আছি।

সর্বদা দূরে থাকার চেষ্টা করি...!!!
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: সত্যিই কি ভাল আছি?

৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫২
ডট কম ০০৯ বলেছেন: এই বিষয় গুলা আরো খোলামেলা হওয়া দরকার।
কারন যত গোপন তত আকর্ষন।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: কথা সত্যি।

৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০২
চিরসবুজ-মানব বলেছেন: অবশ্যই ব্যাপক সামাজিক সচেতনতা দরকার।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: সামাজিক সচেতনতার মাধ্যমে এর কুফল কমানো অবশ্যই যাবে। তবে কিশোরদের সামনে এমন কিছু দিতে হবে যেন তারা পজিটিভ ধারণা ভাবতে শেখে।

৫. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬
জিগ স বলেছেন: পর্নোগ্রাফি দেখলে সমস্য কি? এক্টা বয়সে তো সকলেই দেখে বলে শুন্ছি। আবার আরেকটা বয়সে দেখা শেষ ও হয়ে যায়।

;)
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: যুবক বয়সে দেখলে আলাদা ব্যাপার। কিন্তু কৈশোরে পর্ণো, মাদক, জুয়া এগুলো সারাটা জীবনকেই ধ্বংস করে দিতে পারে।

৬. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২০
অক্টোপাস বলেছেন: নিষিদ্ধ আনন্দে আকর্ষণ সব সময়ই বেশি। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া ঠেকানোর কোনো উপায় নাই! =p~
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: সহমত। ধর্মীয় মূল্যবোধ এখন ঠনঠন্ । সামাজিক দিক দিয়েও সবার ঘোলাটে অবস্থা। কৈশোরের সুন্দর দিন গুলোর জন্য সুন্দর ভবিষ্যতের জানালা খুলে দিতে পারলে ভাল হতো।

৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১
বলাক০৪ বলেছেন: আমার মনে হয় বাচ্চাদের সাথে যদি প্রতিদিন কিছু সময় ওদের পছন্দমত বিষয়ে গল্প করা যায় এটা ওদের সাথে সহজ বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে। তাহলে ওরা কি করছে বা ভাবছে আপনি জানতে পারবেন। আমি রোজ আমার ছোট মেয়ের সাথে ওর বন্ধুদের নিয়ে গল্প করি।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: আপনার পরামর্শ মাথায় তুলে নিলাম। তবে পেশাগত ব্যস্ততায় সেটা খুবই দুরূহ।

৮. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৮
এন্তার এত্তেলা বলেছেন: ভাল আছি বলতে, আমরা এখনও ইউরোপিয়ান দের মত রাস্তাঘাটে পর্নোচর্চা ব্যপকভাবে শুরু করতে পারিনি (!) যদিও রাস্তাঘাটে অবাধে পর্নো সিডি বিক্রি হচ্ছে।

আসলে আমরা কোন প্রতিবাদ করিনা তো। প্রতিবাদ করলেও ২দিন পর মিইয়ে যাই।।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: অভিভাবকদের ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেয়া প্রয়োজন।

৯. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৬
এন্তার এত্তেলা বলেছেন: আমরা যেখানে বাচ্চাদের জন্য সুস্হ বিনোদনের ব্যবস্হা করতে পারিনা সেখানে পর্নোপ্রাফি ব্যবহার কিকরে বন্ধ করব?? সব কিছুর ই তো একটা অলনারনেটিভ থাকা প্রয়োজন। পর্নোগ্রাফির অলনারনেটিভ কি হতে পারে?? সিনেমা, নাটক মঞ্চনাটক?? কিন্তু আমাদের কয়জন বাচ্চাদের এই বিনোদনের দিকে উৎসাহ দিই?? একটু বড় হলে চাপিয়ে দিই তার চাইতে বড় আর ভারী বই-ব্যাগের বোঝা। যাদের থাকেনা অন্য কিছু চিন্তা করার মত পর্যাপ্ত সময়। মা-বাবা ব্যস্ত, বাচ্চার জন্য তাদের সময় বড়ই অল্প।

মুকুলেই যদি প্রষ্ফুটিত হতে না পারে পরিনত বয়সে কি ফল দেবে তারা?
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: কৈশোরের সুস্থ বিনোদনের ব্যাপারটা আমাদের দেশে খুবই নেগলেক্টেড। একসময় স্কাউট আন্দোলনের মাধ্যমে এর পজিটিভ প্রভাব ছিলো। আমি ছোটবেলায় কচি কাঁচার মেলা করতাম। তার ক্যাম্পিং এর স্মৃতি এখনও আমায় আনন্দ দেয়। এখন এগুলো আগের মত আর হয়না কেন কে জানে।

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ। নিক দেখে মনে হচ্ছে আপনি বয়সে তরুণ। এ বিষয়ে সচেতন থাকবেন।

১১. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
দারাশিকো বলেছেন: জানি না পর্ণগ্রাফিকে পজিটিভলি নেয়ার কিছু আছে কিনা ... শৈশব, কৈশোর আর যৌবন - সব সময়ই পর্ণোগ্রাফির একটা প্রভার থেকেই যায়... নিষিদ্ধ নিষিদ্ধই, এর আবার সময় অসময় কি? আমি একাকী গোপনে দেখলেও নিষিদ্ধ, সবাই মিলে প্রকাশ্যে দেখলেও নিষিদ্ধ ...
ব্যক্তিগত মত....
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: আপনার ব্যক্তিগত মত আমার মনের কথা।

১২. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫
ত্রিশোনকু বলেছেন: কিছুই করার নেই আপনার। আমার সন্তানদের মধ্যে দুজন তরুন (২৫ ও ২২)। পর্নগ্রাফির জন্য কখনো শংকায় থাকিনি কারন আমার কাছে আরও ভয়াবহ ছিল ড্রাগ। পরম করুনাময়ের কাছে ওদের জন্মের আগ থেকেই দুটো জিনিসই চেয়েছি, ওরা যেন নিখুঁত হিসেবে জন্ম নেয় এবং মানুষ হয়। ওরা নিখুঁত শারিরিকভাবে এবং এখন পর্যন্ত মানুষ।

কায় মনোবাক্যে যা চাইবেন তাই পাবেন।

আমি বিশ্বাস করি যে সারাদিন পর্নো দেখে যে ছেলেটি সন্ধ্যায় অন্নহীনদের মুখে অন্ন যোগায় সে অবশ্যই মানুষের দূঃখে বিকারহীন পাঁচ ওয়াক্ত নামাজীর চেয়ে উত্তম।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: সতিকথা, পর্ণোগ্রাফির চেয়ে ড্রাগস আরও ভয়ংকর। আশা করছি আমার ছেলেরাও আপনার তরুণদের মতই মানুষ হবে।

১৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩
এন্তার এত্তেলা বলেছেন: ত্রিশোনকু ভাইয়ের কথা ভাল লাগলো। কিন্তু পর্নোগ্রাফি একটা নির্দিষ্ট বয়সের মনে একটা প্রভাব রাখেই। আমি সেই বয়সেরই একজন প্রতিনিধি। আমার পরিবারের শিক্ষায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। কিন্তু প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমবয়সী বন্ধুদের যারা বেশির ভাগ সময় এবং অর্থ (মোবাইলে) পর্নোগ্রাফীতে। চিন্তাজুড়েও সিংহভাগের আকর্ষন তাতেই। দেখি আর কিছু করার পরিকল্পনা করি। সফল হই ইর হইনা। বাঁধা পড়ে থাকি সময়ের ব্যবধানে।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: কত অর্থ অর্থহীন কাজে নষ্ট হচ্ছে।

১৪. ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭
এন্তার এত্তেলা বলেছেন: লেখক বলেছেন : একসময় স্কাউট আন্দোলনের মাধ্যমে এর পজিটিভ প্রভাব ছিলো।


আমি নিজেও স্কাউটিং-র সাথে সম্পৃক্ত ছিলাম। মনে পড়ে সেই নস্টালজিক স্মৃতিগুলো। ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার।

এখন আর নেই। আমাদের স্কুলে দেখি, স্কাউটদের বেহাল অবস্হা। নেই যোগ্য নেতৃত্ব, নেই কিছু করার স্পৃহা।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: স্কাউট আন্দোলনের মত এত ভাল একটা জিনিস বাদ হয়ে গেলো কেন এটাই বুঝছিনা।

১৫. ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪
শূন্য আরণ্যক বলেছেন: পর্নোগ্রাফি -- মারাত্মক নেশা ।


এটার কোন প্রতিকার নেই যতোদূর মনে হয় ।
১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: কৈশোরে আক্রান্ত না হলেই ভাল।

১৬. ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
খুছকর বলেছেন: পার্ট অব দ্য গেইম... খালি এইটাই খেয়াল করতে হইব যেন হেরা লিমিট টা বুইঝা নিতে পারে... কিশোর বয়েসে পর্ণোগ্রাফি না দেখলে কি বুইড়া বয়েসে দেখব?!!!! কিশোর বয়েসে এইটার সাথে পরিচিত হওয়াটাই স্বাভাবিক:)... খালি ব্যাপারটা স্বাভাবিকভাবেই যেন নেয় পুলাপাইন সেইটাই আশা করা যাইতে পারে :)
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ভাল মন্তব্য।

তবে অনেক বুইড়াও পর্ণো লইয়া পইড়া থাহে। পুলা পাইন য্যান্ এই হানে আটকাইয়া না থাহে হেই কামনাই করতাছি।

১৭. ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
জইন বলেছেন: সহমত.....কিন্তু এটাই স্বাভাবিক।
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: সত্যিই স্বাভাবিক।

১৮. ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
তাজা কলম বলেছেন: বয়: সন্ধিক্ষণে এ আকর্ষন থাকাটাই স্বাভাবিক। যতটুকু সম্ভব পারিবারিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে।
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: আপনিতো পত্রিকায় লেখেন। এ ব্যাপারটা একটু জোর দিয়ে লিখুননা।

১৯. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭
নকীবুল বারী বলেছেন: শুদ্ধ বিনোদন কি আমরা আমাদের কিশোর-কিশোরীদের দিতে পারছি।

আমাদের স্কুলে কি খেলার মাঠ আছে??
আমাদের স্কুলে কি মিউজিক ক্লাস হয়???
আমাদের পাড়ায় কোন সাংস্কৃতিক ক্লাবের কি পৃষ্ঠপোষকতা করি আমরা???
আমাদের মিডিয়া কি কিশোর কিশোরীদের নিয়ে কিছু করে???
মাল্টিন্যাশনাল কোম্পানীগুলা কি পজেটিভ কোন ইভেন্ট করে???

আসলে আমরা তাদের কে পর্ণ, মাদক ইত্যাদিতে আসক্ত হওয়ার পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি।

আমাদের কিশোর-কিশোরীদের ঘরে বন্দী করে, একঘেয়ে ক্লাস, টিউশনী ইত্যাদি পেষনে তাদের ভেতরের সম্ভাবনাকে বের করে আনতে পারছি না।
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন:
"আমাদের স্কুলে কি খেলার মাঠ আছে?"

সেই কবি গুরুর মত একসময় মনে হয় সবারই বলতে হবে-

"দাও ফিরে সে অরণ্য
লও এ নগর"

প্রকৃতির সাথে কিশোরদের ইন্টারঅ্যাকশন বন্ধ করে বাবা মা আশা করে তার বাচ্চাটা একদিন হবে একজন রবীন্দ্রনাথ বা আইনস্টাইন।

২০. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: খবুই চিন্তার বিষয়। এর কি কোন প্রতিকার নাই?
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: প্রতিকার নেই এমন কিছু বোধহয় পৃথিবীতেই নেই। তবে অনেক ক্ষেত্রে প্রতিকার একটি সম্মিলিত প্রয়াস। সম্মিলিত না হতে পারলে একক প্রচেষ্টায় বেশি কিছু করা যায়না।

২১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯
দ্যা ডক্টর বলেছেন: অনেককিছু শেখারও থাকে,,,,,,,,,, :) :) :)
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: :)

২২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৬
মুহিব বলেছেন: আমি অনেক রকম ইতরামী করেছি যা হয়ত আমার আব্বা বুঝে নাই। কারন তাদের সময় এত প্রযুক্তি ছিল না। আমি হয়ত বুঝব আমার সন্তনরা কি করছে। তখন আমি কি করব? ভেবে ভেবে পাইনা কিছুই।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: হয়তো করার কিছুই নাই। এই বাধা টপকে গেলেই খুশী।

২৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩২
মন যাযাবর বলেছেন: "... এটা আরো খোলামেলা হওযা উচিৎ.... তাহলে আকর্ষন কমে যাবে" এটা মুখস্ত বুলি। সেক্সের ব্যাপারটাই হচ্ছে যা অর্জিত হয়ে যায় তার প্রতি আগ্রহ কমে যায় কিন্ত পরবর্তী ধাপ তার জন্য আগ্রহের জম্ম হয়। আর পশ্চিমের শেখানো খোলামেলা-পদ্ধিতিই জম্ম দেয়.... হোমো সেক্স, লেসবিয়ানিসম, ইনসেক্ট সেক্স, এনিমেল সেক্স, ইত্যাদির। তাই ফ্যামিলি বা ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে রাখুন। নির্মুল হয়ত করতে পারবেন না, তবে নিয়ন্ত্রনে রাখতে পারবেন - অনেকটাই।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৪৯৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাধারণ কোন লোক।

Omnivorus reader, Harry Potter, Da Vinci Code থেকে নেকড়ে অরণ্য।

প্রিয় বিষয় বিজ্ঞান, বিশেষত পদার্থ বিজ্ঞান।

পেশায় স্থপতি, তাই মাথায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ