আমার প্রিয় পোস্ট

দেখি তামাশা দেখাই

ওরা আমার দৈনিকের আইডি কার্ড দেখে বলল '' তুই তো ছাত্র, তোকে দেখলেই বোঝা যায় তুই ছাত্র, সার্ভিস''

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩০

শেয়ারঃ
0 0 0

আমার অনেক কিছুই ভালো লাগেনা। এই যে বাসে চড়ে যাচ্ছি- যাচ্ছি তো যাচ্ছিই- অফিস কিন্তু আমাকে একদমই টানছেনা। ওখানে আকর্ষণীয় কি আছে? কিসের মোহে রোজ আমি অফিস যাই, ফিরে আসি কে কলবে? রাস্তায় সমানে বিলবোর্ড, লোকাল বাসের ময়লা সিটে বসে দেখছি সুশ্রী নারীর অদ্ভুত হাসির ফোয়ারা। অধিকাংশ বিলবোর্ডেই পণ্যের চেয়ে জরুরী ও উজ্জ্বল হয়ে ফুটে আছে তাদের বুকের বাহার! অফিস যেতে আমার ভাল্লাগবে কেন? আমার এখন যাওয়া প্রয়োজন রঙ্গালয়ে, এইসবা দেখে শুনে আমি প্রতিদিনই একটা বালাখানার প্রতিষ্ঠাতা হয়ে উঠতে চাইছি। ফলে যে কেউ আমার চোখে তাকিয়ে বলে দিতে পারবে আমি কামুক, আমি ছিনাল...!

"পুরুষ ছিনাল জাত এই যদি ভাবো কন্যা
আমিও ধর্ষক তবে অনেক লোকের মতো
তুমিও ধর্ষিতা জেনো তোমারও রয়েছে ক্ষত
তোমার লালাভ দেহ যেন এবারের বন্যা"
(সোমেশ্বর অলির কবিতা থেকে উদ্ধৃত)

বিশ্বাস করুন, লেখাটা আমি এভাবে শুরু করতে চাইনি। একটা অন্যরকম লেখা, অন্যরকম ক্ষতের কথা বলতে চেয়েছিলামা আজ। কিন্তু কি করবো উপায়হীন ভাবনা বিন্যস্ত হলো ব্যাকরণহীন রচনায়। সত্যি বলতে, এই রচনায় ' আমার অনেক কিছুই ভালো লাগেনা' শব্দগুলো লেখার পর আমি বসাতে চেয়েছি ' সেদিন আমার মেরুদন্ড ভেঙে দিয়েছে সেনা বাহিনী'। লিখতে চেয়েছি এ আঘাত যতটা না শক্ত তারচে বেশি যন্ত্রনা আমি বোধ করছি মেরুদন্ডে, মস্তিষ্কে ও মনে। ব্যাথিত পিঠের কাতরতা কাছের বন্ধুরা ছাড়া আমি আর কাউকে জানতে দিয়েছি? আমার মা, বয়েসী বাবা. বোনটা, এক গাদা ভাই গ্রামে বসে এ খবর পেলে নির্ঘাত কাদাকাটি করতো না! আমার মনে নেই, মনে থাকার কোনো কারনও নেই, বাবা-মা কেউই স্মরনে আনতে পারবে না সর্বশেষ কবে আমি তাদের হাতে সিম্পলি একটা চড় খেয়েছি। অথচ আমার ভাইয়েরা, জাতির গর্বিত রক্ষাকারীরা আমাকে কুকুরের মতো পেটালো, শাহবাগের আজিজ সুপার মার্কেটের চারতলার খোলা জায়গায় মনের মতো করে কাদালো। আমি নিজের রক্ত দেখিনি, দেখেছি অন্যের যন্ত্রনা, কাকুতি মিনতি, আহাজারি। ঢাকা ভার্সিটি? ঢাকা কলেজের ছাত্র? কোন কথা নেই একটার পর একটা লাঠির বাড়ি পড়তে থাকলো। সেনা বাহিনীর ভাষায় একে বলে 'সার্ভিস'? সেদিন আজিজে বসবাসকারী ছাড়াও রাতে নিরুপায় কিছু ছাত্র এখানে আশ্রয় নিয়েছিল সত্য কিন্তু তাদের সবাই কি আন্দোলনকারী ছিল। কি দোষ ছিল আমার? পত্রিকার আইডি কার্ড দেখেও '' তুই তো ছাত্র, তোকে দেখলেই বোঝা যায় তুই ছাত্র, তু্ই আবার কিসের সাংবাদিক, সার্ভিস'' বলে গায়ের জোরে আমাকে লাটিপেটা করার ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যখ্যা করবেন?
ওরা আমাকে সার্ভিস করে ছেড়ে দিল, অধিকাংশই সেদিনকার প্রতিশোধপরায়ন সেনা বাহিনীর হাত থেকে মুক্তি পেল। সত্যি আমরা কি মুক্তি পেয়েছি? আমার পিঠের ব্যথাটা পুরোপুরি সারতে তিনমাস লাগবে, বাম চোখের কাছের আচরটা প্রায় মুছে গেছে, ডান হাতের কনুইয়েও শক্তি পাচ্ছি। সত্যি কি তিনমাস পর আমি যখন সম্পুর্ন ভুলে যাব মেরুদন্ডের ব্যথার কথা? না। আমি চাইলেই কি ভুলে থাকতে পারছি নিরাপরাধ ১০/১২ জন সহযোদ্ধার কথা যাদেরকে মারার পর কোমর বেধে আসামী করে নিয়ে গেছে সেনা বাহিনী? শুনেছি এদের মধ্যে তিনজনের খোজ জানে না কেউ। তবে তারা কোথায় গেল? এদের পরিবার এখন কেমন আছে? ওদেরকে আরো আঘাত করা হচ্ছে? ওরা বাচবে তো? আমি কল্পনও করতে পারছি না ওরা এখন কেমন আছে, কোথায় আছে। ওদের মধ্যে কেউ না কেউ প্রেমিক ছিল? প্রেমিকাদের কি খবর? ওদের কান্না কে থামাবে? এসব হাজার প্রশ্নের একটা জবাবও আমাকে জানতে দেয়া হচ্ছেনা। আমি ওদের হাতে মার খেয়ে সত্যি ঝিমিয়ে পড়েছি। ওরা আমাকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। আমার সততা, আদর্শ, প্রেমিক ও বিদ্রোহী মনের ওপর দিয়ে ওরা রোলার চালিয়ে দিয়েছে। আমার আর কোন প্রতিভা নেই। আমি যেন ফুরিয়ে গেছি...

 

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৬
মেসবাহ য়াযাদ বলেছেন: আস্তরিক সমবেদনা। আপনি ড: মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস- "দু:স্বপ্নের দ্বিতীয় প্রহর" পড়ুন।
ঘেন্না, রাগ, অভিমান, ক্ষোভ সব অনুভূতি হবে আপনার...
৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
আপন মাহমুদ বলেছেন: আমােদর ক্ষতগুলো দেখতে যেমনই হোক, আমি
জানি এর ঠিকানা গোলাপ নয়---৫
৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
সোমেশ্বর অলি বলেছেন: "দু:স্বপ্নের দ্বিতীয় প্রহর'র কথা বলার জন্য ধন্যবাদ, পড়বো...
৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
মেসবাহ য়াযাদ বলেছেন: আস্তরিক নয় আন্তরিক... ৫
৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
সোমেশ্বর অলি বলেছেন: আপন মাহমুদ, এর ঠিকানা কি রাষ্ট্র?
৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৯
মেহেরুল হাসান সুজন বলেছেন: ভাইরে, ২২ আগস্টের পর ভুলে গেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আমার প্রধান পরিচয় আমি সাংবাদিক। আইডি কার্ড খানা এখন যেনো আমার বডি আরমার। কয়েকবার পরেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। কার্ড দেখে গায়ে লাঠি বাড়ায় নি। তবে মনে লাঠি মেরেছে এক পুলিশের কন্সটেবল। ২৩ আগস্ট কারফিউ চলাকালে স্বল্পশিক্ষিত সেই কন্সটেবল আমাকে বলল, সাংবাদিক, ভাগ্ এখান থেকে। পালা
৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০১
সোমেশ্বর অলি বলেছেন: সুজন, সত্যি কি ভুলতে পেরেছেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র?
১০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
মেহেরুল হাসান সুজন বলেছেন: তা কি ভোলা যায় রে ভাই। এতো শুধু মনকে প্রবোধ দেবার মত। এখন শুধু আশা একটাই- এদিন থাকবেনা চিরদিন।
১১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
বকলম বলেছেন: ঘটনা দু:খ জনক। সমবেদনা রইলো। কিন্তু দায়ভারটা মোটাদাগে সেনাবাহিনীর উপর ফেললে ভুল হবে। আপনার জায়গাতে আমি হলেও আমার অনুভুতি ঠিক আপনার মতোই হতো। আশাকরি আপনার কলমকে আপনার পেশাগত পরিচয়কে আপনি কখনও এর প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। কুকুর কামড়াতে পাড়ে, কিন্তু কুকুরকে কামড়ানো কোন সৎ বিবেকবান মানুষের কাজ হতে পারে না।
১২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১১
সোমেশ্বর অলি বলেছেন: কিন্তু দিন বদলের গল্পটা শুরু করে সরে দাড়ালে চলবে কেন? সেনা বাহিনী যে ভুল করছে তা প্রথম জোরেশোরে তো ছাত্ররাই জানিয়েছে...
১৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১২
মেহেরুল হাসান সুজন বলেছেন: সততা, আদর্শ, প্রেমিক ও বিদ্রোহ মন এভাবে শেষ হবে না অলি। আমাদেরকে তো এভাবেই লড়াই করতে হবে। ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনার মতো মন নিয়ে আমরাও আছি ময়দানে। বিজয় আমাদের হবেই।
১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৩
হমপগ্র বলেছেন: সোমেশ্বর অলি,
আপনার সাহস তো কম না। আপনি দেশ প্রেমিক সেনা বাহিনির বিরুদ্ধে কথা বলছেন? জানেন না দেশ প্রেম ওদের মাথা থেকে পাছা পর্যন্ত ছেয়ে আছে? আমরা কে? আমরা কি ওদের সমপর্যায়ের মানুষ? আমাদের কি মুল্য আছে? তারা দেশ প্রেমিক ভাই।
তার চেয়ে চলুন আমরা গাই দেশকে নিয়ে, "আমি ভুলে যাই তুমি আমার নও"
১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৩
সোমেশ্বর অলি বলেছেন: 'কুকুর কামড়াতে পাড়ে, কিন্তু কুকুরকে কামড়ানো কোন সৎ বিবেকবান মানুষের কাজ হতে পারে না।''
মানলাম। কিন্তু কুকুর মাথাচারা দিয়ে উঠলে নিধন করতে হয়। রাষ্ট্রই এ শিক্ষা দেয়...
১৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৫
সোমেশ্বর অলি বলেছেন: সুজন, 'সততা, আদর্শ, প্রেমিক ও বিদ্রোহ মন এভাবে শেষ হবে না' তাই যেন সত্যি হয়...
১৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
সোমেশ্বর অলি বলেছেন: হমপগ্র, 'তার চেয়ে চলুন আমরা গাই দেশকে নিয়ে, "আমি ভুলে যাই তুমি আমার নও" এসবই আপনার বিক্ষুব্দ মনের কথা। সত্যি কথা হচ্ছে আপনিও আমার দলে...
১৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২০
মিরাজ বলেছেন: সমবেদনা আপনার প্রতি।
এর আগেও আর্মি নির্যাতন করেছে কিন্তু জয়ী হতে পারেনি। সাহস হারাবেন না।

সরকারকে সত্য উপলদ্ধি করতে হবে এবং ভুল শোধরাতে হবে। নির্যাতন করে সুশাসন হয়না।
১৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২১
অশ্রু বলেছেন: হাহাহাহা। সাংবাদিকেদর মার খেতে শুনলে ভাল লাগে
২০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৩
মেহেরুল হাসান সুজন বলেছেন: ভালো তো লাগবেই অশ্রু। আরবীতে একটা কথা আছে-আল হাক্কু মুররুন। মানে- সত্য তিতা।
২১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৩
সোমেশ্বর অলি বলেছেন: মিরাজ ভালো বলেছেন। অশ্রু বলেছেন মিথ্যে...
২২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৪
সোমেশ্বর অলি বলেছেন: আল হাক্কু মুররুন' অশ্রুর জন্য
২৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৫
অশ্রু বলেছেন: সুজন ভাই কি শিবিরের মার খেয়েছিলেন?
২৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
মেহেরুল হাসান সুজন বলেছেন: কেন ভাই, মনে নাই? সুমনের লেখা নিয়ে তো তখন ব্যাপক কথার তুবড়ি ছুটিয়েছিলেন!
২৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩০
সোমেশ্বর অলি বলেছেন: অশ্রু শিবিরপন্থী নাকি?
২৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
মেহেরুল হাসান সুজন বলেছেন: এহনো বুঝবার পারেন নাই, অলি?
২৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪
সোমেশ্বর অলি বলেছেন: ব্লগে আমি নতুন না? বুঝতে সময় লাগবে...
২৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪
অশ্রু বলেছেন: সুমন ভাই আমার বন্ধু মানুষ, উিন কিছু মনে করেননি
২৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬
সোমেশ্বর অলি বলেছেন: তাতে আপনার অনেক কিছু যাচ্ছে আসছে?
৩০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৬
বকলম বলেছেন: আমার পরিচিত এক ছেলের তার স্কুল লাইফে একবার এরশাদের সাথে হাত মেলানোর সুযোগ হয়েছিল আর সেই থেকেই সে কট্টর জাতীয় পার্টি বা এরশাদের সর্মথক। আর আপনাকে দেখছি, এক সেনা র মার খেয়ে পুরো সেনাবাহিনীই এখন আপনার শত্রু। আপনার পেশা দিয়ে, মসি দিয়ে আপনি এখন তাদের বিরুদ্ধে তৎপর। বাহ্ , চমৎকার!
৩১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮
সোমেশ্বর অলি বলেছেন: বকলমের সঙ্গে দ্বিমত পোষন করছি। লেখাটা ভালো ভাবে পড়ুন...
৩২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
মেহেরুল হাসান সুজন বলেছেন: বাহ্, অশ্রু, বাহ্। এ যে দেখছি তেল আর জলের গভীর বন্ধুত্ব!
বকলম সম্ভবত ভুল বুঝতাছেন। সাংবাদিকরা এমন হলে দেশও টিকতো না, সাংবাদিকতাও টিকতো না।
৩৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪২
সোমেশ্বর অলি বলেছেন: সহমত সুজন। বকলমের গায়ে অশ্রু যোগ হয়েছে। বকলম এরশাদের সঙ্গে হাত মেলাতে পারেননি।
৩৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
মেহেরুল হাসান সুজন বলেছেন: অলি, আমার ব্লগে ঢুকে মেইল কইরেন। কথা হবে। সকালে নাশতা করি নাই। ব্যাপক খিদা পাইছে।
৩৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: অশ্রু,
আপনি আমার বন্ধু আমাকে যাকিছু ইচ্ছে বলতে পারেন। আমি কিছু মনে করবো না।

কিন্তু গোটা সাংবাদিক মহল নিয়ে যখন কথা বলবেন তখন আমারও কিছু বলার থাকবে।
সাংবাদিকদের মার খেতে শুনলে ভালো লাগার কি আছে, বলবেন কি?
৩৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৫
অশ্রু বলেছেন: না সুমন ভাই, আমি আসলে সটা বলিনি। ভাল খারাপ দুই ধরনের সাংবাদিক আছে। খারাপ সাংবাদিকরা মার খেলে মজা পাই
৩৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৬
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: লেখা ভালো হয়েছে। ৫ দিলাম
৩৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: অশ্রু,
সবকিছুতেই ভালো-মন্দ থাকবে। এর ব্যতিক্রম কোথাও দেখাতে পারবেন না।
৩৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৭
অশ্রু বলেছেন: সেটাই তো সুমন ভাই। এই যে আমােদর অারাফাত ভাইর কথা ধরুন। উিন সাপ্তাহিক ২০০০ এ লিখেন। আইটি সাংবাদিকতায় বস মানুষ। উিন একটা পচ্ছদ কাহিনী লিখলেন ইন্টেল বাংলাদেশে ২০০০ কটি টাকা বিনিয়গ করবে। তাদের চেয়ারম্যান বাংলাদেশে এল। জানা গেল খবরটা মিথ্যা। এজন্য আরাফাত ভাইকে অনেক অপমান হতে হয়েছে। উনার কি দোষ? উনি যাচাই না করে লিখে দিয়েছেন। ারাফ াত ভাইর মত নামি সাংবাদিক ভুল করেন। কিন্ত কিছু সাংবাদিক মিথ্যা লিখেন। এদের মার খেতে দেখলে ভাল লাগে। আি সেটাই বলেছি
৪১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
এস এম মোমিন বলেছেন: অলি,
মনের সমবেদনা কি করে যে বলি
মাঝে মাঝে মনে হয় এই বাংলা সেই সোনার বাংলা নয়। যেখানে সাংবাদিকরা থাকব অকুতোভয়।
তবু কিছু কিছু ব্যাথা সইতে হয়,তবে অশ্রু'র মতো লোকদের জন্য সত্যিই দু:খ হয়।--------৫.৫
৪২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮
এহেছান লেনিন বলেছেন: আমার ভালোলাগাগুলো অস্তমিত বিকেলে
কাথা মুড়ো দিয়ে ঘুমায়।
লেখাটা এতো ভালো লাগলো, ভালো লাগেনি কেবল কারো অসয়াস্থি। কারো ভোতা হয়ে যাওয়া অনুভূতি। ভালো লাগেনি কিছু দালালের দালালিপনা।
তবুও এই লেখা অনেক অনেকের কথা বলেছে। হয়তো আমারও।
পাঁচ দিয়েছিলাম অনেক আগে। আরও কিছু দিতে চাই। সাহস।
৪৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
নাভদ বলেছেন: ৫...আন্তরিক সমবেদনা রইল...
৪৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
সোমেশ্বর অলি বলেছেন: লেখাটা সমব্যথিদের জন্যই। এত সমবেদন জেনে আবেগতাড়িত হয়ে পড়ছি...
৪৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
ঐক্যতান বলেছেন: ৫... ভাল লিখেছেন। সমবেদনা..
৪৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
সোমেশ্বর অলি বলেছেন: লেলিন, সাহস পাচ্ছি...ফ্লোরাপু, আপনাকে আমি চিনি। আমি লজ্জিত। হা হা হা
৪৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
রিজভী বলেছেন: ৫...আন্তরিক সমবেদনা রইল...
৪৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
সাইমুম বলেছেন: টপরেটেড পোস্ট হবার যোগ্য। এ পোস্টকে পাঁচানোর জন্য অনুরোধ রইলো।
অলি গ্রেট ফাইভ দিলাম।
৫১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
প্রাকৃতজন বলেছেন: সাইমুম ভাইয়ের সঙ্গে আমি একমত।
৫২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
সোমেশ্বর অলি বলেছেন: দুইজনের সঙ্গে আমি একা দ্বিমত পোষণ করি কি করে?
৫৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
লাথ১২৩৪৫৬৭৮৯ বলেছেন: আস্রু কুত্তাকে মারুন লাথি।
৫৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:০৯
রেড ওয়াইন বলেছেন: কস্ট পেলাম, ভাই।
৫৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩২
রিজভী বলেছেন: কংগ্রাচুলেশন অলি, টপ রেটেড পোস্ট হবার জন্য।
৬০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭
(আ)..সামি বলেছেন: আমরা সবাই একই পথের পথিক।হয়তবা কিছুদিনের মধ্যেই ক্যাম্পাস খুলে যাবে। কিন্তু আমরা কি পারব আগের মত করে ক্যাম্পাসের ভয়হীন তারুণ্যেকে জয় করতে?৫
৬১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৮
অন্যরকম বলেছেন: প্প্বগুপ্প্বষপ্প্ব্লপ্প্মপ্প্ব্বেপ্প্ব্যপ্প্বজ্জ @ প্প্বৃপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্মম
প্প্ব প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্ব্যপ্প্মপ্প্বেক্ক প্প্ব্রপ্প্বক্কপ্প্ব্রপ্প্বক্কপ্প্ব েপ্প্ম্যপ্প্ব্বপ্প্বজ্জ প্প্ব্রপ্প্ম্কপ্প্বগুপ্প্ম প্প্ব্ব প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্বন্প্প্ব্ত্রপ্প্বক্ষ্মপ্প্বজ্জপ্প্বষ:
যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ড়হহড়ৎড়শড়সনষড়ম/28727511

যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ড়হহড়ৎড়শড়সনষড়ম/28727557

প্প্বসপ্প্ব্বপ্প্ব্ত্র প্প্ব্লপ্প্মপ্প্ব্বেপ্প্ব্যপ্প্বজ্জপ্প্বক্ক প্প্বঙ্প্প্ব্ত্রপ্প্বন্প্প্ম প্প্ব্বপ্প্বজ্জ প্প্বপ্প্বৈ্রপ্প্বগুপ্প্বষ প্প্বগ্গপ্প্ম্ব প্প্ব প্প্বমপ্প্ম!ে
৬২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫১
অন্যরকম বলেছেন: সমবেদনা @ অলি।
ঐদিনের পরপরই ২টা পোস্ট দিছিলাম:
Click This Link

Click This Link

যদি বেদনার কিছুটা উপসম হয় এতে!
৬৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
সোমেশ্বর অলি বলেছেন: রিজভী, সামি, অন্যরকমকেও
ধন্যবাদ
৬৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: Report of a hot blooded juvenile is necessarily biased and inclined to his or her political views. Therefore news can be vitiated enough to make the public puzzled.
৬৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১৭
মানবী বলেছেন: আমার ব্লগে করা মন্তব্যে ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারিনি বলে আন্তরিক ভাবে দুঃখিত! গুটি কয়েক উশৃংঙ্খল লোকের দোষে এভাবে নিরীহ মানুষদের আঘাত করা অন্যায় ও অমানবিক। আসল অপরাধীরা হয়তো বরাবরের মতোই ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে।

"সেদিন আমার মেরুদন্ড ভেঙে দিয়েছে সেনা বাহিনী'। লিখতে চেয়েছি এ আঘাত যতটা না শক্ত তারচে বেশি যন্ত্রনা আমি বোধ করছি মেরুদন্ডে, মস্তিষ্কে ও মনে।" - - এক মত হতে পারছিনা, এতো সহজে মেরুদন্ড ভেঙ্গে যাবে কেন! আপনি অনেকের ভীড়ে মিশে থাকা একজন ছিলেন, সবার সাথেই আঘাত পেয়েছেন। ভেবে দেখুন সেই বাবা'র কথা, হরতাল ভঙ্গ করে কাজে যাবার অপরাধে টি.এস.সি'র মোড়ে যাঁকে উলঙ্গ করা হয়েছিলো। তাঁর কথা মনে করলে এসবের কষ্ট অনেক কমে যাবে।

আপনার দ্রুত আরোগ্য, সুস্থতা কামনা করছি। ভালো থাকুন।
৬৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৩
সোমেশ্বর অলি বলেছেন: সমব্যাথি হওয়ার জন্য ধন্যবাদ
৬৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
মোসতাকিম রাহী বলেছেন: "আমার আর যেন কোনো প্রতিভা নেই, আমি ফুরিয়ে গেছি..."
মোটেও না, একজন সৃষ্টিশীল মানুষকে ধ্বংস করা এতো সোজা না। সুন্দরের হাতে-পায়ে কেউ বেড়ি পরাতে পারে না!
৬৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০০
সোমেশ্বর অলি বলেছেন: রাহী ভাই ,
বেশ জানি, ফুরিয়েও যাইনি, তবু...
কলজেটা মোচড় দিয়ে উঠে যে...
৭১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
মুক্তপাখী বলেছেন: @সোমেশ্বর অলি
সমবেদনা জানাচ্ছি আপনাকে।আর নতুন বলে জানাচ্ছি,"অশ্রু ছিটগ্রস্ত"-তার থেকে দুরে থাকবেন।
৭২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: বাংলাদেশের যুবসমাজ হারেনি কোনদিন। ছাত্ররা তো নয়ই। কেন হারব? হারব না। জীবনের সকল সংগ্রামে লড়াই করার জন্যই তো মানুষ হয়ে জন্মেছি।
৭১ এ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র আমাদের উপর ঝাপিয়ে পরেছিল, আমরা কিন্তু ফুরিয়ে যাইনি।
সমব্যাথী, আছি পাশে। ৫।
৭৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
মো: খায়রুল বাসার বলেছেন: খুব মর্মাস্পর্শী ।
৭৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৩
মো: খায়রুল বাসার বলেছেন: আমাদের মধ্যে মায়া-দয়াগুলো যেন উঠে যাচ্ছে । ২৮ শে অক্টোবরের ও সম্প্রতিক ঘটনাগুলো তাই বলে ।
৭৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৮
মুনিয়া বলেছেন: বেশ দেরিতে পড়লাম। চমৎকার অলি।
তবে একটা কথা, যখন শুনলাম DU এর ছেলেদের মারছে আর্মির লোক, কি বলব...
রক্তে আগুন ধরে গিয়েছিল। কিন্তু আমরা(বুয়েটবাসী) কি করলাম জানেন, আগুনটাতে পানি ঢেলে দিয়ে ক্লাসে গেলাম। কেউ আবার ভাবলাম ভালই তো। গোলমালে প্রজেক্ট এর জন্য আরেকটু সময় পাওয়া গেল। শুনেছি এদেশের ছাত্রসমাজের নাকি গৌরবময় ইতিহাস আছে- তারা নাকি অন্যায়কে মেনে নেয় না।
কিন্তু অদ্ভুত ব্যাপার। কি হল এটা?
আসলে এই জেনারেশন অনেক বেশি সেলফ সেন্টারড। অথবা এই কথা বলে নিজেদের ডিফেন্স দিচ্ছি। জানি না সত্যি কোনটা। তবে মনে হয় পরিবর্তন খুব জরুরি। আমূল পরিবর্তন। আমরা পচে গেছি...
লেখাটা বোল্ডলি লেখার জন্য আরেকবার ধন্যবাদ।
that's why we all expect something from DU students- with courage and thoughtfulness you rise above the average.
৭৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৫
নাজিরুল হক বলেছেন: আন্তরিক সমবেদনা রইল।
বেশী কষ্ট পেলে এমনটাই হয়। প্রতিবাদ করার মানসিকতা থাকে না। কিছু অশিক্ষিত আরমির সমৎদস্যরা এমনটা করেছে। প্রতিবাদ করার সঠিক পন্থা কি হতে পারে আমার জানা নেই।
আমরা যারা প্রবাসী তাদের মধ্যে কিছু লোকের কূকর্মের ফলে পুরো বাংরাদেশীদের কে দোষারুপ করা হয়। এখানে কি সবাই দোষি? আরমির ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। শুধু আপনি নয়, আমি দেখেছি অনেক সাধারণ পথচারী সেদিন পুলিশের লাঠি পেটার শিকার হয়েছে।
৭৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৫
সাইমুম বলেছেন: সোমেশ্বর অলি : শাবাশ! সত্যি তুমি ভালো লিখ।
৮০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
সোমেশ্বর অলি বলেছেন: মুনিয়া, নাজিরুল, সাইমুম ভাই ধন্যবাদ
৮১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪০
সাহোরু বলেছেন: সমবেদনা এবং ৫।
৮২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
সাইমুম বলেছেন: আরেকটা ভালো পোস্ট চাই।
৮৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
সোমেশ্বর অলি বলেছেন: একটা দীর্ঘ কবিতা দিতে চাই, সাহস পাচ্ছিনা...
৮৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
ঠোটকাটা ব্লগার বলেছেন: সাহস করেন।কথায় বলে ,সাহসে লক্ষী।
৮৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
সোমেশ্বর অলি বলেছেন: সাহসী না হলে এখন টিকে থাকা দুষ্কর হয়ে যাবে
৮৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৯
নাট_বল্টু বলেছেন: কিছুই বলতে চাই না। শুধু এটুকু জানুন- এই খবর আমি ঘটনার ২ দিন পরই জানতে পারি। আমার ছোট বোনের ভার্সিটির (বুয়েট) কিছু বড় ভাই সেখানে আশ্রয় নিয়েছিল। কেন নির্দোষ ছাত্রদের উপর এই হামলা !! এর প্রতিবাদ অবশ্যই করা উচিত।
৮৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৭
ফয়সল বলেছেন: আমি আমার ভার্সিটির আইডি ছিঁড়ে ফেলে দিয়েছি,, ভয়ে নয়, রাগে..যেন ওটা আল-কায়েদার আইডি!!
৮৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
সোমেশ্বর অলি বলেছেন: দুই দিন লেগেছে এ ঘটনা শুনতে !
৮৯. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪
মাহমুদ হাসান আরিফ বলেছেন: গান ও কবিতার পাশাপাশি গল্পও ভালো লেখে অলি। ধন্যবাদ।
৯০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১২
সোমেশ্বর অলি বলেছেন: কিঞ্চিত লজ্জিত হলাম...
৯১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
শাাীহণ বলেছেন: ৎবধষষু াবৎু মড়ড়ফ .5
৯৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১
ফিরোজ কবীর বলেছেন: সহমত উইদ আরিফ ''গান ও কবিতার পাশাপাশি গল্পও ভালো লেখে অলি। ধন্যবাদ'' পোস্টটা বেশ জমেছে...
৯৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৪
সোমেশ্বর অলি বলেছেন: দুজনকেই ধন্যবাদ, আমাকে বিব্রত করার জন্য, হা হা
৯৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৪২
ফজলে এলাহী বলেছেন: আজকের প্রথম আলোর অন লাইন সংষ্করনের নিউজ-‌‌---সেনাবাহিনীর গাড়ী পোড়ানোর দায় স্বীকার করে আদালতে দুই ছাত্রের জবানবন্দী'----
মন্তব্য নিষ্প্রয়োজন.....কিন্তু শুধু বলতে চাই সোমেশ্বর অলি‌---সত্যিকারের মানুষ কখনো হারেনা।
আমরা কেউই শেষ পর্যন্ত হারবোনা.....
১০১. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১০
ফয়সল নোই বলেছেন:
সোমেশ্বর অলি,ভাল থাকবেন।লেখাটার জন্য ধন্যবাদ।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি এই ধরনের ঘটনায় শারীরীক ব্যথা কমলেও এক ধরনের অপমান বোধ জেগে থাকে।তো চুড়ান্ত বিচারে এসব অভিজ্ঞতাই।হয়তো দুঃসহ।প্রপঞ্চও বলা যায় বোধ হয়।

ভাল থাকবেন।শুভ কামনা।

 

মোট সময় লেগেছে ১.০৬০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কী আমার চে' বড়ো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই