আমার প্রিয় পোস্ট

দেখি তামাশা দেখাই

অকৃতকার্য পৃষ্ঠায় শুন্যের বদলে: সোমেশ্বর অলি

০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৬

শেয়ারঃ
0 0 0

উত্তরপত্রে লিখেছি প্রশ্ন, জানি
আমাকে খুঁজতে গ্রামে যাবে না কখনো।

অকৃতকার্য পৃষ্ঠায় শুন্যের বদলে, তুমি
একটা ঘুড়ির লেজ এঁকে দিও-
লাল কালির কলমে...

খাতাটা পৌঁছাবে কিনা মঙ্গার আগের দিন?

ডাকপিয়নকে বলা আছে বিস্তারিত;
যেন আমার নামের বানান লিখোনা
ভুলভাল...

শুনেছি দুর্ভিক্ষ শুরুর আগেই ঘটে ফল বিপর্যয়-
সেই ভালো; পরিক্ষা দেবার নামে ঘর ফাঁকি দিয়ে
কালো কালিতে লিখতে বিশ্রী লাগে, বারবার

এই শেষ। তোমার অজান্তে এবার খাতায়
সবুজ কালিতে এঁকেছি ঘুড়ির ডানা, ঘুড়ি
আঁকতে গিয়েই পড়েছি বিপদে-
লাল কালি শেষ!

তাই অকৃতকার্য পৃষ্ঠায় তুমি শুন্যের বদলে
ঘুড়িটার লেজ এঁকে দিও লাল কালির কলমে!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
মুকুল বলেছেন: অনেক অনেক দিন আপনার লেখা পেলাম! অসাধারণ!!!
*****
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩২
ফিরোজ কবীর বলেছেন: অনেক অনেক দিন আপনার লেখা পেলাম! অসাধারণ!!! ৫

ব্লগে অনিয়মিত কেন...?

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৪
এরশাদ বাদশা বলেছেন: অসাধারণ!!!!
কেনো ভালো লাগে আপনার কবিতা জানেন? সহজবোধ্য, ভাষার জটিলতা নেই।
বিষয়বস্তু এতোটাই হৃদয়গ্রাহী, পড়তে পড়তে মগ্ন হয়ে যাই।
আরো চাই এরকম; ভালো থাকবেন।
৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৯
সোমেশ্বর অলি বলেছেন: মুকুল+ফিরোজ কবীর +এরশাদ বাদশা = ধন্যবাদ।
৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
ফিরোজ কবীর বলেছেন: খাতাটা পৌঁছাবে কিনা মঙ্গার আগের দিন?
৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৮
সোমেশ্বর অলি বলেছেন: @ফিরোজ কবীর
খাতাটা পৌঁছাবে কিনা মঙ্গার আগের দিন? - পরীক্ষক জানে...
চানাচুর: বুঝে পেলাম...
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩৩
মাহমুদ হাসান আরিফ বলেছেন: অলি! ওপরের মন্তব্যগুলো পাওয়ার পর এ ধরনের আরো কিছু কবিতা লিখতে ইচ্ছা করছে না?
১২. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
সবুজ আরেফিন বলেছেন: আমরা আসলে প্রশ্নই খুঁজি। উত্তর তো পরের ব্যাপার। ধন্যবাদ
১৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৮:২২
ফকির ইলিয়াস বলেছেন: ডাকপিয়নকে বলা আছে বিস্তারিত;
যেন আমার নামের বানান লিখোনা
ভুলভাল...

চমৎকার অনুরণন

 

মোট সময় লেগেছে ০.৯৬২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কী আমার চে' বড়ো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই