আমার প্রিয় পোস্ট
- চলুন শুনে নেই সর্বকালের সর্বসেরা ১০টি ইংরেজী গান। - কল্পবিলাসী স্বপ্ন
- আমার দেখা সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- অসাধারণ কিছু শর্টফিল্ম ( প্রতিটির এন্ডলাইনে আপনাকে মুগ্ধ হতেই হবে ! ) - অন্ধ আগন্তুক
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- Top 10 অ্যাকুস্টিক গিটার Song ব্লগ লিঙ্ক mp3 ডাউনলোড লিঙ্ক সহ ।দেখি আপনাদের সাথে মিলে কিনা
- মেঘেরদেশ
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- ১০ দেশের ১০ পরিচালকের ১০ সিনেমা - সুমন আজাদ
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি - নুভান
- ব্লগের কবিতা : প্রবাহ ঝলকের নির্বাচিত সতেরো /৪র্থ পর্ব - ফকির ইলিয়াস
- ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো - রংটাণর্
- ইংলিশ মুভির সাবটাইটেল সমস্যার অসাধারণ সমাধান(পড়বেন অবশ্যই) - টেকি মামুন
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব

প্রিয় পোষ্টগুলোর লিংক সব এক যায়গাতে (ক্যাটাগরি সহ)
- ডিজিটাল মুবিন
- ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

- হাসান জোবায়ের
- যে গান আপনাকে হাওয়ায় ভাসাবে... - ই য়া দ
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট [ ডাউনলোড লিঙ্ক সহ ] - নিশাচর ছেলে
- বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!
- হাসান জোবায়ের
- ইংরেজি গানের সাথে লিরিক চান? তাহলে এটা মিস করবেন না - হাসান জোবায়ের
- ফসিলস - A PiOnEeR RoCk BaNd...... ( সাথে ফসিলসের সব গুলো গান পাওয়ার লিংক ফ্রি)

- নাহোল
- ৬৪ টি জেলার ওয়েব সাইট। - রানা
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি ব্লগীয় জরিপ : আপনারা কে কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন? - মুভি পাগল
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- ফেইসবুকে হোকনা আরেকটু মজা - তারেক আনোয়ার
- বিয়ার, হুইস্কি, শ্যাম্পাইন, ভদকা - এগুলোর পার্থক্য কি? - ডিসকো বান্দর
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- মোবাইলের প্রিয় ফোনবুক,মেসেজগুলো ব্যাকআপ রাখুন অনলাইনে অথবা নিজের পিসিতে

[টিউটোরিয়াল] - টেকি মামুন
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- অনলাইন বাংলা অভিধান :: অনেক পিছিয়ে এখনো - 'লেনিন'
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- সেরা ১০ চলচ্চিত্র: পরিচালকদের পছন্দ - শওকত হোসেন মাসুম
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- বিরিশিরির বারাবারি - সৌম্য
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- যদি পাই ছেলেটিকে! - সাবরীনা সুলতানা
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- নীল অশ্বারোহী (২) - তারিক টুকু
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- ওরা আমার দৈনিকের আইডি কার্ড দেখে বলল '' তুই তো ছাত্র, তোকে দেখলেই বোঝা যায় তুই ছাত্র, সার্ভিস'' - সোমেশ্বর অলি
- আমি নির্বাক হয়ে গেলে তাদের পতন অনিবার্য - সোমেশ্বর অলি
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
সৌন্দর্যকে নেড়েচেড়ে দেখতে গেলেই বিপত্তি...
১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
তবু, কোনো কারণ নেই, মিছেমিছিই, আমার খালি মনে হয়, এমন অনেকদিন গেছে- আমি ভেবে কূলকিনারা করতে পারিনি- শুধু মনে হতে থাকে, মনে হ-তে-ই থাকে, সুর্যোদয়ের তীব্রতার সঙ্গে, জ্যাম দীর্ঘ হওয়ার সঙ্গে, মুখে গ্রাস তোলার কালে, এমনকি হোঁচট খাওয়ার সময়, যেন মনে হওয়াটা কোনো পাপ নয়, বিরাট পুণ্যি, মনে হলেই লাভ, জীবনের সার্থকতা, মনে না হলেই যেন সবকিছু অলৌকিক হয়ে যাবে, আমার কোনো উপায় থাকবে না, মনে না হলে যেন অন্ধ গলি ধরে ঘরে ফেরা অসম্ভব হবে, দ্রুত বেড়ে যাবে চুলের খুশকি, মরে যাবে নখের সৌন্দর্য, বুঝি অর্থহীন হয়ে পড়বে এ স্ট্রাগল, স্বার্থপরের মতো দ্রুত নাগরিক হতে চাওয়া মনের কূটচাল ব্যর্থ হবে, শুধু মনে না হলে;
তাই মনে হওয়া ভালো, আমার খালি মনে হয় সে থাকে এই শহরে, এই শহরের একদম শেষ বাড়িটিতে তার বাস...
সত্যি? বুঝিবা ওখানেই তার থাকার কথা, ওখানে ছাড়া তাকে আর কোথায় মানাবে পৃথিবীর? ওখানেই সে যুৎসই আছে; ভাবি, শহরের এক্কেবারে প্রান্তে- যেখানে কেবল গ্রামের সুচনা, শহর আর গ্রামের ব্যবধান রেখা বলতে একটা পুরনো মাঠ, শিশির-দগ্ধতা নিয়ে ঘাসেরা বেঁচে রয়েছে, ঐতিহাসিক মসজিদ-মন্দির আর প্রত্ন শিল্পের বিরাট সে অঞ্চল, ভূগোলের সবচেয়ে উজ্জ্বল সেই মাটি, সেখানে সে বাড়ি করে আছে বহুদিন-
সে কি একলা থাকে? তা কি হয়? পৃথিবী কত নির্মম হয়েছে... মানুষের মৃত্যুর পেছনে এখনো মানুষই দায়ী, বাঘ-টাঘ আসলে এত ভয়ংকর নয়, বোধ করি, ভিক্ষাবৃত্তির সঙ্গে তবু পশুবৃত্তি বেড়েছে কোনো সুত্রে!
আরো মনে হয়, সে এমন এক নৃত্যের মুদ্রা জানে, আমি তার খোঁজ পাইনি কোনো বইয়ে, আমি দীনহীন, সে দাঁড়িয়ে আছে, কোনোদিন আমার পা পড়েনি এমন এক নিষ্ফলা আঙিনায়, তবে কে জেনেছে তার নিভৃতবাসের গল্প, তার দুধফর্সা হাতের ইশারা; সে জনকে আমি প্রতিদ্বন্দ্বী মানি, তার সব রাশিফল বৃথা হোক, সে আঁস্তাকুড়ে যাবে, যেমন আমি গেছি; অবশ্য আমার এখনো যাওয়া হয়নি পুরোপুরি, যাত্রার শেষ পথে আছি, সেই লোক আমার ঠিক এক মুহুর্ত আগে পৌঁছে যাবে গোল্লায়; আমি তাকে আশিস করছি, অবশ্য এরই মধ্যে আমি চাইব সেই দুধফর্সা হাতের ইশারা, নিভৃতবাসের গল্প যদি সে জন ভুলে যায়, চিরতরে, আর কখনো যদি তার মনে না পড়ে শহরের শেষ বাড়ির প্রসঙ্গ, তবে, আমি তার প্রভাবক হবো- স্রষ্টা তাকে রক্ষা করুন...
তবু কোনোদিন, ওই বাড়িতে আমার যাওয়া হবে কিনা, আমার তাও মনে হয় না, কেন মনে হয় না কে জানে, আমি তবে রহস্য ভালোবাসি!
যেন ও বাড়িতে গেলে সব চমকের অবসান ঘটবে, তার মুখোমুখি হলে বুঝি থেমে যাবে চেনা নদীটির চলাচল, ফুসফুসে হাওয়া থাকবে না,
দেখা হলেই সব প্রত্ন শিল্প বিলীন হবে পম্পেই নগরীর মতো, তা-র-প-র অনেক অনেক যুগ পর সে আবিষ্কৃত হবে একদল শিল্পীর গবেষণায়, সে তখন মুর্তি, উলঙ্গ সৌন্দর্য তাকে দেবী করেছে, আমি চাই না সে দেবী হোক; বরং সে যেভাবে আছে তেমনি থাক, আমার অদেখা থেকে যাক, সাক্ষাতে পাওয়ার চেয়ে তাকে উঁকিতে দেখে যাব, যদি কোনোদিন ওপথে হেঁটে যাই, তবে, উঁকি দিয়ে দেখে যাব;
কারণ, আমি জানি, মানুষ মাত্রই উপলব্ধি করার কথা যে, সৌন্দর্যকে নেড়েচেড়ে দেখতে গেলেই বিপত্তি, সামান্য উঁকিতে তাকে দেখে নেয়া ভালো...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সোমেশ্বর অলি বলেছেন:
আপনার সঙ্গে দেখা হয় না কেন?
সোমেশ্বর অলি বলেছেন:
মাজুল হাসান,ধন্যবাদ। সবাই পুরষ্কার পেল, কিপারের জন্য কিসসু না।
লুইপা দলে আমি আর খেলছি না...
মুকুল ,
হু ম ম ২
সোমেশ্বর অলি বলেছেন:
মহাজাগতিক,লেখার সঙ্গে ছবিটা দিয়ে চিন্তিত ছিলাম। যা' হোক, আপনার মন্তব্য পেয়ে আনন্দ লাগছে...
সারওয়ারচৌধুরী , এই আরকি। ধন্যবাদ।
মুজিব মেহদী বলেছেন:
ভালো লেখা, মাঝে মাঝে একটু যা স্লো লাগল।
সোমেশ্বর অলি বলেছেন:
তবুতো ভালো...খুশি আছি...ধন্যবাদ।
কালিদাস পন্ডিত বলেছেন:
পৃথিবী কত নির্মম হয়েছে... মানুষের মৃত্যুর পেছনে এখনো মানুষই দায়ী, বাঘ-টাঘ আসলে এত ভয়ংকর নয়, বোধ করি, ভিক্ষাবৃত্তির সঙ্গে তবু পশুবৃত্তি বেড়েছে কোনো সুত্রে! চমৎকার।
সোমেশ্বর অলি বলেছেন:
আমি ধন্য তবে...
প্রাকৃতজন বলেছেন:
ফাটাফাটি চটি জোড়া কোথায় পেলে?
মৈথুনানন্দ বলেছেন:
GR8
সোমেশ্বর অলি বলেছেন:
কি?
কীির্তমান বলেছেন:
কি অসাধারণ কথামালা.....বারবার মনে হচ্ছে যদি আমি আমার ভেতর মাঝে মাঝে ভেসে ওঠা কথাগুলো লিখতে পারতাম বুঝি সেসব এমনই হতো...............
শামস শামীম বলেছেন:
এর আগে এর কিয়দাংশ পড়েছি মৌঢিলে।দরোজায় উকি দিয়ে সুন্দর চলে যায়
এ বড় বেদনার-কষ্টের।
আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন:
হেই মামু দিছইন কাম হইররা লেহাডাও সেই রকম
আপনাকে মিস করি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















1.jpg)


ধন্য
কবি
ভালো লাগলো।