আমার প্রিয় পোস্ট

দেখি তামাশা দেখাই

পলায়নপর

৩০ শে মে, ২০০৮ দুপুর ১:৩৯

শেয়ারঃ
0 0 0

পালাতে পারছো, তাই যাচ্ছ

আমি চাঁদের খোঁপায় ফুল গুঁজে,
সেই কবে ছেড়েছি গ্রামের বায়ু; তবে
এখানে বসেই খবর রাখছি: কিশোরের হাত ধরে
ঘর পালানো রমণী- দুধের সন্তান তার কাঁদছে কাঁদছে-
স্বামী তার হতভাগা- গলা দিয়ে নামছে না ভাত...

পলাতক কিশোরের কী খবর? কমলালেবু, আপেল তাকে
কতভাবে ডেকেছিল।
গুহাবাসী হয়ে সেই স্বাদ পেতে পেতে তবে একঘেয়ে লাগে?

ঘর পালানো রমনী খোঁজে প্রিয় গৃহের ব্যাঞ্জনা, কিন্তু
খুলে যাওয়া খোঁপার সৌজন্যে আমাকে ডাকছে না সেই চাঁদ
আমি কিশোরের মতো পালিয়ে বেড়িয়ে বাঁচি-

চাঁদ কিংবা মোহন রমণী
কেবল একবারই পালাতে সাহায্য করে?

রমণী কবজা করে রাখে কিশোরের অগোছালো চুল,
চাঁদের খোঁপাটি বেঁধে দিতে
আমি ফের পালাতে পারি না নদীতীরে...

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩০ শে মে, ২০০৮ দুপুর ১:৪৮
সোমেশ্বর অলি বলেছেন: ধন্যবাদ, ফখরুল ইসলাম দীপু
৪. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:০৮
সোমেশ্বর অলি বলেছেন: ই প্রত্যয়যোগে সত্যিই আনন্দিত হয়েছি...
৭. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৫
তারিক টুকু বলেছেন: পলাতক কিশোরের কী খবর? কমলালেবু, আপেল তাকে
কতভাবে ডেকেছিল।
গুহাবাসী হয়ে সেই স্বাদ পেতে পেতে তবে একঘেয়ে লাগে?

অসাধারণ।
৮. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৮
সোমেশ্বর অলি বলেছেন: অসাধারণ শব্দটা সত্যি অসাধারণ লাগছে আপনি বলেছেন বলে, ধন্যবাদ।
৯. ৩০ শে মে, ২০০৮ দুপুর ২:৪২
কালপুরুষ বলেছেন: আপনার কবিতা সবসময়ই ভাল লাগে। এটাও তার ব্যতিক্রম নয়।
১২. ৩০ শে মে, ২০০৮ বিকাল ৫:০৪
এরশাদ বাদশা বলেছেন: ''নাকফুল টের পাচ্ছি..'' কবিতাটার পর অনেকদিন ধরে আপনার কবিতার স্বাদ নেওয়া হয়নি।

অসাধারন লিখেছেন.....+
১৩. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
সোমেশ্বর অলি বলেছেন: কালপুরুষ , জানি।
একরামুল হক শামীম, বেশ।
চানাচুর , বুঝে নিলাম।
এরশাদ বাদশা , তাই বুঝি? ধন্যবাদ।
১৪. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
নিঃশব্দ শিশির! বলেছেন: অলি ভাই ভালো লাগলো।

পলাতক কিশোরের কী খবর? কমলালেবু, আপেল তাকে
কতভাবে ডেকেছিল।

অলি ভাই চিনতে পারছেন।
কেমন চলছে আপনার জীবন।
১৫. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
সোমেশ্বর অলি বলেছেন: হ্যা। চেনা চেনা। প্রকৃত নামটা সাক্ষাতে বলবেন।
ভাইরে,


''জীবন একটা আউলা ঝাউলা মন
দ্যাখ, মনের মধ্যে ঢুকে গেছে
সারাটা জীবন...''
১৬. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
নিঃশব্দ শিশির! বলেছেন: অলি ভাই আজকে কি অফ ডে
এই পিক আওয়ারে নেটে।
১৭. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
সোমেশ্বর অলি বলেছেন: '' সোমেশ্বর অলি বলে কেউ নেই ''
১৮. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
নিঃশব্দ শিশির! বলেছেন: তাই। তাহলে আপনি কে।
হা হা
১৯. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০০
সোমেশ্বর অলি বলেছেন: আমি যাপন করি মাকড়সার জীবন...
২০. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:৫০
ফারহান দাউদ বলেছেন: রমণী কবজা করে রাখে কিশোরের অগোছালো চুল,
চাঁদের খোঁপাটি বেঁধে দিতে
আমি ফের পালাতে পারি না নদীতীরে...
সুন্দর।
২৪. ০৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৪৭
মাঠশালা বলেছেন: অলি, ভালো লাগলো। কেমন আছেন আপনি?
২৫. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৬
সুরিজত স্বপন বলেছেন: "রমণী কবজা করে রাখে কিশোরের অগোছালো চুল,
চাঁদের খোঁপাটি বেঁধে দিতে
আমি ফের পালাতে পারি না নদীতীরে... "

স্বপ্ন গুলো এভাবেই আমরা তুলে রাখি আরেক জন্মের জন্য।

২৬. ০৮ ই জুন, ২০০৮ দুপুর ১:১৬
সোমেশ্বর অলি বলেছেন: মাঠশালা , আমি এবং আমার কাছের বন্ধুরা- কেউ ভালো নেই...
আপনি?

সুরিজত স্বপন , ধন্যবাদ হে।
২৭. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
মাজুল হাসান বলেছেন: হুকহুক...
আংটার মতো ঝুলিয়ে রাখলো।
২৯. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০১
রহমান মাসুদ বলেছেন: কি হে কিশোর যেতে হবে দুরে আরো দুরে, যাতে সবাই বলে নিজেকে চিনতে হলে পালাতেই হয়। সবাই পালায়...
৩০. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৪৯
সোমেশ্বর অলি বলেছেন: অনেকদিন পর অনলাইনে আপনাকে দেখা গেল। সুসংবাদ...
৩১. ২২ শে জুন, ২০০৮ দুপুর ২:৫২
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
পালাতে চাইলে কি পালানো যায়
জীবনের কাছ থেকে
যত দুরে যাও দেখবে তোমায়
রেখেছে তা ঘিরে
৩৬. ২২ শে জুন, ২০০৮ রাত ১১:০৫
সোমেশ্বর অলি বলেছেন: মন্তব্য ধন্যবাদের সঙ্গে গৃহীত হলো...
৩৯. ২৭ শে জুন, ২০০৮ সকাল ১১:৪২
আন্দালীব বলেছেন: অবিশ্বাস করলেন না কেন?
৪০. ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১
সোমেশ্বর অলি বলেছেন: আপনাকে সিরিয়াস পাঠক বলেই জানি...
৪১. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৫
প্রান্তজাকির বলেছেন: অলি , কবিতা বুনতে চাইলে কি লাগেরে? দিন দিন ঝানু কারিগর হয়ে উঠছো হে! একখান কবিতা ধার দিবা?
৪২. ২৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
সোমেশ্বর অলি বলেছেন: তাহলেতো উদ্ধার পেতাম হে...

ভালো তো?
৪৩. ২৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৯
অশোক দেব বলেছেন: দারুণ


আরও লিখুন ভালো থাকুন
৪৪. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৬
সোমেশ্বর অলি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ
৪৫. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৫১
ইফতেখার ইনান বলেছেন: ভাল লাগল... শুভেচ্ছা জানবেন...
৪৭. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
কারিগর বলেছেন: লিখার হাতটা আগের মতোই আছে...

ভাল লিখসেন...
৪৮. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১
সোমেশ্বর অলি বলেছেন: পুরনো পাঠক? স্লামালেকুম। আপনার শরীর স্বাস্থ্য মন ভালো তো?
৪৯. ০২ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:১৩
অ রণ্য বলেছেন: ভাল লাগল থিমটা
বুনন টানল না
৫০. ০২ রা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
সোমেশ্বর অলি বলেছেন: তাই। হতেই পারে। ধন্যবাদ।
৫১. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ৯:২২
মানবী বলেছেন: সেদিন আমার গাড়িতে পছন্দের কিছু বাংলা গানের সিডি বাজছিলো, আমরা সবাই গান নিয়ে আলোচনা করছিলাম। সেখানে "তোমার ঘরে বাস করে কারা" গানটির পর পর "রঙীন দালান" গানটি বেজে উঠে। আমার মা সেসময় বলেন, " যেমন, এই গানটি টিকে থাকবে যুগ যুগ ধরে.." আমি হতভম্ব :-*


শতবছর ধরে জনপ্রিয় এভারগ্রীন সব সঙ্গীতের পাশে ঠাঁই করে নিয়েছে আপনার গানটি! অভিনন্দন আপনাকে :)


৫২. ২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১২
সোমেশ্বর অলি বলেছেন: আপনার মাকে আমার সালাম। এ এমন এক পাওয়া- সত্যি বুকটা ভরে যায়...আপনাদের সৃজনশীল আলোচনা দীর্ঘায়ু পাক...
৫৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৭
মির্জা ইকবাল হাসান বলেছেন: যে কবি উদার, তাঁর কবিতা তো ভাল না হয়ে পারে না।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: কী জানি।

৫৪. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর..........।
ভালো লাগলো।
ভালো থাকবেন।শুভেচ্ছা।
৫৬. ২১ শে মে, ২০০৯ দুপুর ২:০৬
আন্দালীব বলেছেন: অলি দেখি একবারো ফিরে আসেনা...!

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কী আমার চে' বড়ো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই