অবগাহনের প্রহর
রোকসানা লেইস
আপনি অনেক শুকিয়ে গেছেন?
সে শুধু তোমার জন্য
কেন?
মনে আছে সেই পূর্ণিমা রাতে
অথই জোছনায় ভেসেছিলাম তুমি, আমি
কথার অবগাহনে কেটেছিল অনেক প্রহর।
তাতে কি হলো?
তারপর তুমি হারিয়ে গেলে
আমি খুঁজে ফিরলাম তোমাকে
পথে প্রান্তরে, জনারণ্যে
তুমি তো চলে গেলে
ঠিকানা দিলে না
তুমি তো চলে গেলে
আমাকে ঘুমাতে দিলে না।
তুমি তো চলে গেলে
তোমার ছায়া তো নিতে পারলে না।
আশ্চর্য! আমার মনে ছিল না...
না, না ও কথা বলো না
মিথ্যে করেও না হয় বলো
ভেবেছো সারাক্ষণ প্রহর গুলোর কথা।
ভাবিনি, এবার ভাবতেই হবে তোমাকে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


