আমার প্রিয় পোস্ট
- পড়তে চাইলে পড়তে পারেন নাফিস ইফতেখারের ড্রাফটে নেয়া পোস্টসমূহ

+ একটি ঐতিহাসিক পোস্ট - অণুজীব
- VLC PLAYER দিয়ে ৭ টি কাজ করা যায় যা হয়ত আপনি জানেনই না ! - ইভা লুসি সেন
- ~প্রিয় যাযাবরদের ভ্রমন পোস্ট সংকলন~ - রেজোওয়ানা
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- অসংবৃত অবমোচন - হাসান মাহবুব
- নিজেই বানাই হোম থিয়েটার (নন-টেকি দের জন্য টেকি পোস্ট) - রাব্বি !
- ::::মাউন্ট এভারেস্টঃ ম্যালোরি- আরভিন অন্তর্ধান রহস্য! :::: - সৌম্য
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- মেহেরজান আছে!! কিন্তু রুমিকে নিয়ে সিনেমা নেই!! (Rumi - The Legend) - জিকসেস
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!


- হাসান জোবায়ের
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- গেমার ইস্পিশাল পুস্টঃ আমার নতুন গ্রাফিক্স কার্ড উপলক্ষে মিষ্টিমুখ + কিঞ্চিৎ উপদেশ + গেম রিভিউ + গেম সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান!!

- অনিমেষ হৃদয়
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- Image এর খোঁজে, শেঁকড়ের টানে - TinEye
- নাফিস ইফতেখার
- আসুন সবাই মিলে মুভি ডাউনলোড করার সবগুলো সাইট এক পোস্টের নিয়ে আসি - টেকি মামুন
- C - programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: সূচীপত্র - ই য়া দ
- দ্বি-শততম পোস্ট স্পেশাল: কোরিয়ান সিনেমা নির্মাতা কিম কি দুক এবং তার চারটি সিনেমা - দারাশিকো
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট ( সিজন -২)
- নাফিস ইফতেখার
- নিশ্চুপ নিরাল নিঝুমদ্বীপে [তথ্য + ছবি ব্লগ] নিঝুমদ্বীপ বিষয়ক মেগা পোস্ট - টেকি মামুন
- সব ব্লগারের ফ্লিকার (FLICKR) একাউন্টের সংগ্রহশালা....... - গুরুজী
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- আসেন হাক্কার হয়



.....কিছু হ্যাকার"স বই.....

- বিডি গ্লাডিওটোর
- যারা জীবনে বড়সড় ব্যবসাদার হতে চান.......... - মুভি পাগল
- আমার ভরা যৌবনের প্রিয় গান আর মুভী! ব্যান খাইতে মন চায়! ২১+ - উদাসী স্বপ্ন
- মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়া যাবে যেভাবে - তাশফী
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- ভূ-স্বর্গ কাশ্মীর - দীপান্বিতা
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- মিডিয়াফায়ারের ভিতরে সব ধরনের ফাইল সার্চ করার কিছু টিপস এন্ড ট্রিকস - টেকি মামুন
- আমার দেখা প্রিয়/সেরা ছবির তালিকা...ডাউনলোড লিংক সহ..
- রিদওয়ান
- Linkin Park এর কিছু গান - স্বাগত.
- এবার প্রিয়জনদের চমকে দিন তার ভেক্টর ছবি এঁকে - তানিম কিশোর
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- ফোল্ডার তৈরি করুন তবে নতুন ভাবে নতুন ধরনে ( ফানটেকি ) - গরম কফি
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- কম্পিউটার টুমরোতে প্রকাশিত আমার লেখাগুলো - 'লেনিন'
- জুতোর ফিতা বাঁধা ........ বড়দের জন্যে!!!! - রিয়াজরানা
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- ভালো থেকো কল্পনা চাকমা, ভালো থেকো মেজর মহসিন রেজা : একটি বানোয়াট ঘটনাক্রম - ফিউশন ফাইভ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- ভ্রমণ সংক্রান্ত... - আহাসান
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩) - মাহমুদ সিএসই
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- উবুন্টু ৯.০৪ সহায়িকা - লিনাক্স
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ফটোগ্রাফির ষষ্ঠ পাঠ - ফয়সাল আকরাম
- ফটোগ্রাফির প্রথম পাঠ - ফয়সাল আকরাম
পাহাড় আমায় ডাকে রে.....!!
২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
প্রথম দিন: রুমা টু বগালেক ট্রেকিং
সে রাতে উত্তেজনায় একটুও ঘুম হয়নি আমার, ভোররাতে চন্দন ভাইয়ের ফোন- ঢাকা থেকে আসা টিম বাস অলংকার মোড়ে, আমি যেন মুরাদপুর চলে আসি। বাসা থেকে রাস্তায় নেমে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়, একটা কোন রকম বাহন দূরে থাক কোন মানুষ ও চোখে পড়ছেনা। অবশেষে একটা সিএনজি অটো ধরে মুরাদপুর পৌঁছেই দেখি আমার জন্য সবাই অপেক্ষা করছেন, এতটুক পথ এসে আমি একজন সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছি বলে নিজের উপর রাগটা আরও বেড়ে যাচ্ছিল। বাসে উঠতেই খুব পরিচিত সৌম্য ভাই, রাব্বি ভাই, রাহাত ভাই, তারেক ভাইদের সাথে আমার প্রথম দেখা হয়।সোটামুটি সকাল সকাল আমরা বান্দরবান শহরে পৌঁছে যাই। এরপর হেঁটে কাইক্ষ্যংঝিরি যাওয়ার জিপ(চান্দের গাড়ি) স্টেসনে পৌঁছি। অনিচ্ছা সত্বেও জিপের ভেতরে বসে আঙ্গুলের কড়ে সময় গুনছিলাম কবে শেষ হবে বিরক্তিকর একচল্লিশ কিলোমিটার পথ।শেষে আর না পেরে "Y" জংশনে এসে জিপের পেছনেই দাঁড়িয়ে পড়ি। আঁকাবাঁকা পাহাড়ি পথ, পাশে কয়েকশ ফুট খাদ, আর আমার চোখে তখন রাজ্যের ঘুম। মনে হচ্ছিল জিপের পেছনে দাঁড়িয়েই আমি ঘুমিয়ে যাবো। জিপের ছাদে যারা ছিলেন তাদের গান শুনেই বোঝা যাচ্ছিল তারা বেশ মজা করছে। এভাবে একসময় কাইক্ষ্যংঝিরি চলে আসি, এরপর ট্রলারে রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিই। পথে আর্মি ক্যাম্পে একবার আমাদের থামতে হয়, রুমা বাজারে পৌঁছে মামুনের হোটেলে দুপুরের খাওয়া পর্ব সমাপ্ত হওয়ার পর আমাদের আসল কাজ শুরু হয়।
মনা ভাই আর টুটু ভাই আমাদের সবাইকে ট্রেকিং এর ড্রেস করে নিতে বলে আর্মি ক্যাম্পে আমাদের সবার তথ্য জমা রেখে ট্রেকিং এর অনুমতি নিয়ে আসেন। এবার শুরু হাঁটা, তখন দুপুর দু'টো বাজে। লাইরাম্পি পাড়ার প্রথম পাহাড় বেয়ে উঠতেই আমার জান বাহির হওয়ার জোগাড়, চিন্তা করছিলাম এই শুরুতেই যদি টায়ার্ড হয়ে যাই তাহলে দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিব? ঐ পাহাড় থেকে নেমেই ঝিড়ি মেলে, সে ঝিরি পথেই আমাদের যেতে হবে বগা লেক। কিছুদূর যাওয়ার পর প্রথম জোঁকের কামড়টা খাই, সাথে ব্যাগ খুলে লবণ নিতে গিয়ে বোনাস হিসেবে মেলে দলনেতা টুটু ভাইয়ের ঝাড়ি। তারপরও ওনার অগোচরে আমরা যাত্রাপথের ছবি তুলতে থাকি, যেন সেসব অসাধারণ মুহুর্তগুলোকে ফ্রেমে বেঁধে রাখার একটা ব্যার্থ চেষ্টা।
চমৎকার ঝিরি পথে নুড়ি পাথরের উপরে হাঁটতে কেমন লাগে সেটা তারাই শুধু বুঝবে যারা বর্ষায় ভরা ঝিরি পথে ট্রেকিং করেছেন। এভাবে ক্লান্তিহীনভাবে হাঁটতে হাঁটতে আমরা বগামুখপাড়া চলে আসি, সেখানে আমাদের প্রথম যাত্রা বিরতি আগেই ঠিক করা ছিল। চা বিস্কুট খেয়ে আবারও আমরা পথ হাঁটা শুরু করি। টুটু ভাই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন আরও অর্ধেক পথ যেতে হবে, আঁধার হয়ে গেলে তখন পথ চলা খুব কষ্টকর হয়ে পড়বে। তার আশংকার কথা শুনে আমাদের পায়ের জোড় বেড়ে যায়। ঝিড়ির সুমধুর কলকল ধ্বনি আমার কানে সফট মিউজিক হয়ে ছিল প্রায় পুরোটা পথ। একসময় ঝিরি শেষ হয় এবং সেখান থেকেই একনাগাড়ে বিপদজনক খাড়া ঢাল বেয়ে আমাদের বগালেক পৌঁছাতে হবে ভবতেই কেমন যেন একটা ভয় শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল।
সে পথ আর শেষই হতে যায়না যেন, খুব খাড়া তার সাথে আছে গিরিখাদ, এক ফুট এদিক ওদিক পা ফেললেই সোজা জান্নাতে! পাহাড়ের গায়ে মেঘেদের আনাগোনা খালি চোখে না দেখলে মনে হয় আমার জীবনটাই বৃথা যেত। তখন প্রায় আঁধার জেঁকে বসেছে, সবার কাছে টর্চলাইট। খুব সাবধানে পা ফেলছি আসরা। একটা জায়গায় পাথুরে ঝর্ণা বিপদজনক বাকে নেমে গেছে, পার হোয়ার সময় পিছলা খেলেই সোজা পরপারে। রিস্ক না নিয়ে সেটা দড়ি বেঁধে সবাই পার হয়ে আসি। নিচে মুরংপাড়ায় কুকুরের হাঁক শুনতে শুনতে অন্ধকার রাতে নিজেকে কোন থ্রিলার ছবির নায়কের মত লাগতেছিল। এর অল্পক্ষণ পরেই আমরা বগালেক দেখতে পাই, সমূদ্রপৃষ্ঠ হতে প্রায় ১২১০ ফিট উপরের প্রাকৃতিক লেক। বগালেকের পাড় ঘুরে আমরা বম পাড়ায় এসে পৌঁছি, ব্যাগপ্যাক রেখে সারাদিনের ক্লান্তি দূর করতে ঝাপিয়ে পড়ি স্বপ্নের বগা লেকে।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ পুরাতন ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, ছবিটা বগা লেক উঠার সময় তোলা।
শাওন৩৫০৪ বলেছেন:
সুন্দর
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: ঠিক মত লিখতে পারি নাই.... ![]()
সৌম্য বলেছেন:
দুর্দান্ত!
লেখক বলেছেন: থ্যান্কয়্যু ![]()
সৌম্য বলেছেন:
নিচের পাড়াটা মুরং পাড়া নয়। মারমা বা মং পাড়া। পাড়াটা দারুন সুন্দর। সমস্যা একটাই ওরা বাংলা জানে না।
লেখক বলেছেন: ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ, ঐ পাড়ায় আপনি গিয়েছিলেন আগে?
ঘাসফুল বলেছেন:
কঠিন সৌন্দর্য্য...
লেখক বলেছেন: আরও কঠিনভাবে ধন্যবাদ।
মুহিব বলেছেন:
পড়তে আছি আর ভাবতে আছি্ কবে যাওয়া যায়। আপনার লেখা শেষ হোক। তবে ঝুকি নিতে রাজী না।
লেখক বলেছেন: ওপথে যেতে শরীর মন দু'টোই শক্ত হতে হবে। শুভকামনা, , , , , ,
নীল ভোমরা বলেছেন:
ঝিরি পথে যারা বগা লেকে যেতে আগ্রহী... তাদের অবগতির জন্য.... প্রেসার বা হার্টের রুগী হলে এই পথ পরিহার করাই শ্রেয়!
লেখক বলেছেন: সহমত!
ইমন জুবায়ের বলেছেন:
Great!
লেখক বলেছেন: thank u!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আমি দেশে আসছি বেড়ানোর জন্য, তাই একটু ঘোরাঘুরির মুডে আছি।
আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ ![]()
দুখী মিয়া বলেছেন:
ভাই চট্টগ্রামের বাসিন্দা(আমার গ্রামের বাড়ি সাতকানিয়া) হয়েও এখনো যাওয়া হয়নি।আপনার ছবি দেখে ঈদের পরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।ধন্যবাদ আপনাকে।দারুন পোস্ট হইছে।+++++++++++
লেখক বলেছেন: সাতকানিয়া থেকে বান্দারবান আর কত? ঘুরে আসেন একবার......
ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
![]()
থ্যাংকস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















