somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওলফ মুন, খেলনা ক্যামেরা, সিআইডি........ অতঃপর কয়েকটি ছবি!

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতরাতে পৃথিবী থেকে চাঁদের ভিউটা ছিল ২০১০ এ সবচেয়ে বড়। এটাকে উলফ মুন কেন বলা হয় সে ইতিহাস পড়ে সময় নষ্ট না করে পুরোদমে চন্দ্র দর্শনটাই বুদ্ধিমানের কাজ ভেবে রাতে খেয়েই বেরিয়ে পড়ি। কর্ণিসের পার্কিং এ গাড়িটা টেনে নিয়ে ফ্রি ওয়াইফাইকে ধন্যবাদ দিয়ে শুরু করি টুকটাক ব্লগিং আর ফেসবুকিং। দোহা কর্ণিসটা অর্ধ চন্দ্রাকৃতির, কর্নিস রোডে গেলে বোঝা যায়না পূর্ব পশ্চিম কোনদিকে। চাঁদটাকে আরাম করে দেখতে পাওয়ার জন্য গাড়ির টেকি যন্ত্রপাতির সাহায্যে উত্তরমুখি হয়ে যায়গাটায় পার্ক করেছিলাম, চাঁদটা ততক্ষণে হাতের ডানপাশে অনেকটাই উপরে উঠে গেছে।

আমার খেলনা ক্যামেরাটা সাথেই ছিল, কয়টা ছবি তুলেছি এদিক সেদিক। এমন সময় একটি সিডান এসে খুব সাবধানে আমার গাড়ির পাশে পার্ক করে, কিছুক্ষণ থেকে আবার চলেও যায়। ঘন্টাখানেক পরে রেডবুলের ক্যান কে ট্রাইপড বানিয়ে ছবি উঠাচ্ছিলাম, মেইন রোড থেকে এদিকটার পার্কিং এ আবারো দুইটা গাড়ি প্রবেশ করে, দু'টাই আমার গাড়ির কিছু দূরে দুপাশে পার্ক করে। আবছা সড়কবাতির আলো আর চাঁদের আলোতে দেখতে পাই দু'পাশ থেকে চারজন লোক খুবই স্বাভাবিক ভংগিতে আমার দিকে আসছে। আমার বুঝতে অসুবিধা হয়না তারা কারা, তাই কোন সুজোগ না দিয়ে আমি আমার কাজ করতেই থাকি। আমার খুব কাছদিয়ে হেঁটে তারা আবার নিজেদের গাড়ি নিয়ে চলে যায়, আমাকে কিছুই বলেনা। ঐ এলাকাটায় নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়াকড়ি যে রাত তিনটা বাজেও অনেক মহিলা একাকি সমূদ্র দর্শনে বা হন্টনে আসতে কোনরকম নিরাপত্তাহীনতায় ভোগেন না।

রাতের নীরবতা আর রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর চাকা আর সাইলেন্সারের আর্তনাদ ছাপিয়ে হঠাৎ ডিং ডং.... ডং ডং ডং! অনেক্ষণ ঘড়ি দেখিনি। আমিরি দেওয়ানের ঘড়িটার আওয়াজে সম্বিৎ ফিরে আসে, এবার ফিরতে হবে। ঠান্ডা বাতাসে হাতের আংগুলের ডগাগুলো বরফের মত হয়ে আছে। চাঁদটার তখনো আরো অনেক পথ পাড়ি দেয়া বাকি, আমাকে ফিরতে হবে, ঘুমাতে হবে.......












সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×