somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমন্ত শহরে....... মায়াবী রাতে......... [ছবি ব্লগ]

২৩ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটা তুলতে আমাকে একটু রিস্ক নিতে হয়েছে। কারণ যে ফুটোভারব্রিজে দাঁড়িয়ে এটা তুলেছি সেটা দোহা এয়ারপোর্ট ভিআইপি এক্সিট এর খুব কাছে। আর ভিআইপি চক্কর নামক জায়গাটা আইএসএফ এবং আল-ফাজা নামক কড়া পুলিশগুলার সার্বক্ষণিক নজরদারিতে থাকে। রাত ২টার দিকে ভয়ে ভয়ে ব্রিজের কাছে গাড়ি দাড় করিয়ে একবার চারপাশ দেখে নিয়ে নিরাপদ মনে করে ব্রিজে উঠে ট্রাইপড লাগিয়ে যেই ছবি তুলতে যাব দেখি রাস্তার ওপাশ থেকে আইএসএফ গাড়ি আসছে, সাথে সাথে আমি ব্রিজে বসে পড়ি। ব্রিজের দু'পাশের মাত্র দুইটা শট নিয়েছি। এটি ২য় টি, আইএসএফ এর ভয়ে ট্রাইপড কেঁপে উঠায় প্রথমটি ভুতুড়ে আসছে।




উপরের দুইটা ছবি দোহা শেরাটনের কাছের কর্ণিশ থেকে তোলা।


মিউজিয়াম অব ইসলামিক আর্ট, দোহা। রাত ১টার পর গেটের ভেতর গিয়ে তোলা। এখানেও গল্প আছে। গেটে যে সিকিউরিটি ছিল তার সাথে আগে অল্প পরিচয় ছিল, তাকে গেটের বাইরে থেকে মিউজিয়ামের ফ্রন্ট ভিউর একটা ছবি তুলব জানালে সে দুঃখের সাথে জানায় উপরের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না। গেটের ভেতরে দাঁড়িয়ে একজন তখন মোবাইলে কথা বলছিল, অল্পক্ষণ পর কথা থামিয়ে সে বলে উঠে "ডোন্ট ওরি ম্যান, কাম ইন"। সাহস নিয়ে তার কাছে গেলাম, সে বলে নিশ্চিন্তে ছবি তোল, এটা বলেই আবার ফোনে......। ২টা ছবি তুলে তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসি।


এইটা দোহা কর্ণিস থেকে ডিপলোম্যাটিক এরিয়ার ভিউ, আগেও পেপসির ক্যানকে ট্রাইপড বানিয়ে অনেক কসরত করে এমন ছবি তুলছি সাধারণ পয়েন্ট & শ্যুট এ, তবে এটা ডিএসএলআর এ তোলা।


এক কাজে জেটস্কি ঘাটে গিয়েছিলাম। প্রচন্ড গরম সেদিন, সাথে হিউমিডিটি। ক্যামেরা বের করে দেখি অল্পক্ষণেই ল্যান্স ঘোলাটে হয়ে যাচ্ছে। ঝটপট এটা একটা তুলে ফিরে আসি.... পরে হ্যান্ড হেল্ড এ নিজের রেজাল্ট দেখে নিজেই সন্তুস্ট :P


এইটা একটা কাঠের বোট, তবে বোটের ক্যাপ্টেন মাদ্রাজি তার বোটের ছবি দেখে অনেক খুশি হয়েছিল :D


ফানার-ইসলামিক কালচারাল সেন্টার, দোহা।




ভিআইপি রাউন্ডএবাউট, দোহা।


মিউজিয়াম অব ইসলামিক আর্ট, দোহা।


একই জিনিস, তবে এবার স্বাদটা ভিন্ন :)


এই ছবিটা ব্লারি আসছিল, অনেকদিন হার্ডডিস্কে এমনিতেই পড়ে ছিল। সেদিন একটু কারিকুরি করে ফ্লিকারে আপলোড দিই।


এটা শহর থেকে অনেক দূরের মরূভূমিতে তোলা, অবশ্যই রাতের বেলা। বিশ্বাস না হলে গাড়ির রিয়ার উইন্ডশিল্ডে চাঁদের প্রতিবিম্ব দেখুন 'আরমাদা' লিখার ঠিক উপরে। সিংগেল 'র' কে টোপাজ এডজাস্ট ব্যাবহার করে এইচডিআর করেছি।


ছবিগুলো সম্বন্ধে জানতে চাইলে আমার ফ্লিকারে ঘুরে আসতে পারেন....
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:২৭
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×