পথিক হয়েছি আজ অজানা পথে সঙ্গীহীন এবেলা।
আবীরের আলোকে কখন হারিয়েছি পথ পথে
গোধূলি লগনে এসে ক্লান্ত আমি দিশা খুঁজি একেলা।
কবি কিংবা কাব্যের দাস নই আমি ছিলাম মুক্ত
স্বপ্ন বেঁধেছি সবুজ ধানের শীষে দখিনা হাওয়ায়।
কছতুরি পেনা হয়ে ভেসেছি আমি দূর বহুদূর
ডাহুকের সাথে মিতালী হয়েছে মৌন মায়ায়।
দুপুর রোদ আমাকে কখনও ক্লান্ত করেনি
উদ্দম যৌবন আমার আমি ছিলাম ব্যস্ত নাবিক।
উত্তাল সমুদ্রে কত ভয় দেখিয়ে ছিল সঙ্গীরা
আমি থেমে থাকিনি ছুটে গেছি দিকবেদিক।
আজ আমি জীবনের শেষ খেয়া পাড়ি দেব
দাড়িয়ে আছি ঘাটে, অপেক্ষা চাদর মুড়ি দিয়ে।
সব স্মৃতি রয়ে যাবে, জীবনের সব লেনদেন
যশ খ্যাতি একে একে মহাকাল যাবে নিয়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১১ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


