আমার প্রিয় পোস্ট
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ - আলিম আল রাজি
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ১০টি বছর আর আমার প্রাণপ্রিয় স্কুল। - তারার হাসি
- তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট - কোলাহল
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বেনজামিন যেফানিয়া'র সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচক কবিতা - সারওয়ারচৌধুরী
- বিবর্তনের ভ্রান্ত দর্শন - ২ - বইপাগল
- আমার প্রিয় কবিতা - ৩ নেড়া বেলতলায় যায় ক'বার? - কবি মন কাব্য প্রান
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- জানতে চাই - ২৭ - বইপাগল
- ফতোয়া ২১ - প্রসঙ্গ - বিউটি পার্লারে যাওয়া এবং উইগ লাগানো - বইপাগল
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- প্রত্যেক ঘটনায় অন্তর্নিহিত আছে কল্যাণ - বইপাগল
- আমেরিকা!!! - লাল দরজা
- হে প্রভু - সত্যদা
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- একুশের প্রথম কবিতা,"আমি কাদতে আসিনি,আমি ফাসির দাবী নিয়ে এসেছি" ১ - আরিফুল হোসেন তুহিন
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- মিথিলার চিঠি - বইপাগল
- জাগৃতি - দেবদারু
- তার জন্য - জিহাদ
- তুমি কোন কাননের ফুল গো (পর্ব-১) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- জানতে চাই - ১২ - বইপাগল
- আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) - নীলাঞ্জনা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইবাদত-বন্দেগীতে ভারসাম্য বজায় রাখার বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বিশ্ব কুদস দিবসঃ নব্য ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের মহাজাগরণের দিন - আশরাফ রহমান
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- Rod Stewart - First Cut Is the Deepest - ফালাক
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- আমরা এখন অনেক প্রযুক্তিমনস্ক, তবে বিজ্ঞানমনস্ক নই - অনিশ্চিত
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশের অবস্থান - মাহিরাহি
- বাংলাদেশের প্রধান সমস্যা কি কি? - মাহিরাহি
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- মজার কিছু প্রবচন। সংগ্রহ- ব্লগার মিষ্টার বাংলাদেশ । - অপূর্ব
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ)
০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
সবারই থাকে শেঁকড় আর সেই শেঁকড় কেবলই মানুষকে নিজের দিকে টানে আমরণ। আমার শেঁকড়েরা গ্রামে থাকার কারণে গ্রামের পথের ধুলো আমিও বেশ মেখেছি। সেই সোঁদা মাটির গন্ধ আজও আমার নাকে লেগে আছে। সেই হলুদিয়া বাজার, গ্রামের মাতব্বরদের শালিস; সন্ধ্যাবেলার হাঁট। সেখানে মুড়কি-নিমকি ভাজা আরও কত কি! জমজমাট হাঁটবেলা শেষে ছোট খালার সাথে ফিরে আসতাম বাড়ি। মামাদের তাসের আসরেও কতবার মামার গা ঘেঁষে বসে থেকেছি। তখনও ইলেক্ট্রিসিটি ছিলোনা। কারও ঘরে জ্বলছে কুপি তো অন্যের ঘরে হারিকেন। সেই টিমটিমে আলোয় স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের পাঠ্যবই সুর করে পড়ার শব্দ- এসকল কিছু আজও কানে বাজে যেন। আবারও ফিরে যেতে ইচ্ছে করে সেই উঠোনে- যেখানে গাঁয়ের বধূরা গোসলের পর পিঁড়ি পেতে বসে চুল শুকোয়, যেখানে বৃদ্ধাদের পান খাবার আসর বসত, যেখানে দুরন্ত কিশোরেরা বাবলার ডাল চেঁছে ডাংগুলির গুটি বানায়, যেখানে নববধূ তার স্বামীর চিঠি সবার অলক্ষে নিয়ে গিয়ে ঘরের কোনে চুপটি করে পড়ত আর চোখের জল ফেলত, যেখানে ঘর্মাক্ত চাষী একটু জিরিয়ে নিত গাছের ছায়ায়; রাখালের বাঁশির সুর শুনতে শুনতে।
সকাল বেলা চুলে সর্ষের তেল মেখে ভদ্র সেজে স্কুলে যাওয়া ছাত্র-ছাত্রীর সারী। অবাক হয়ে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কেন আমি ওদের সাথে স্কুলে যেতে পারিনা, কেন আমি ঐ শহুরে দালানের ভেতর বসে পুতুল পুতুল ছেলেমেয়েদের সাথে পড়তে যাই, পিঠে থাকে বিশাল বইয়ের বোঝা! আম্মু কেন তুমি আমাকে ওদের সাথে পড়তে পাঠাওনা! মনের সেই আক্ষেপ মেটাতে আমায় নিয়ে যেত হত বাজারে, বাতাসা আর গান্ধী ঘোঁষের মিষ্টি খাইয়ে তবেই শান্ত করা হত আমায়। আহ! কিযে স্বাদের ছিলো সেই মিষ্টি! আমার সেই গান্ধী ঘোঁষ আর নেই, নেই তাঁর বিখ্যাত সেই মিষ্টিও। কেবল পড়ে আছে আঠালো রসে মুখ মাখামাখির স্মৃতি। আজ হাজার মিষ্টি খেয়েও পাইনা ঐরকম তৃপ্তি! জানিনা, আমার জিভের পরিবর্তন ঘটেছে নাকি ঘটেছে সময়ের পরাজয়।
হাঁট থেকে ফেরার পথে ছোটমামাকে দেখে বেদেনীদের মুচকি মিষ্টি হাসি- ওটা ছিলো মামার কাছে আরও বেশি মিষ্টি। দল বেঁধে ওরা চলত কোমরে বিছা আর পায়ে নুপুর নিয়ে রিনিঝিনি শব্দে। উঁচু করে বাঁধা খোঁপায় থাকতো বেলী ফুলের মালা। মনে মনে ভেবেছিলাম, বড় হয়ে বেদেনী হব। মামাকে বললাম- মামা , ওরা তোমায় দেখে হাসছে কেন? আমার তরুন মামা লাল হয়ে গিয়ে বলেছিলো,
"আমি কেমনে কমু?মনে হয় ওগো হাসি রোগ হইছে।"
- তাইলে ওরা কালিজীবন ডাক্তারের কাছে যায়না ক্যান? কালিজীবন মামাতো খুব মিষ্টি মিষ্টি গোল গোল ঔষুধ দেয়। ঐ ঔষুধ তো তিতা না, ওরা ঔগুলি খায়না ক্যান?
মামা আমার কট কট থামাতে বলে, "চুপ কর, এত কথা শুনলে ওরা ওগো বাক্সের সাপ ছাইড়া দিবোনে, ওরা কিন্তু অনেক পাঁজী।"
চুপচাপ হেঁটে চলতে চলতে ঘুঘুর ডাক শুনতাম আর মনে হত, আমাদের চিটাগাং এর বাসায় কেনো ঘুঘু ডাকেনা এমন করে , কেন পথের মাঝে এক শালিক দেখা যায়না, তাহলে আমি মামার মত বলতে পারতাম - "এহহেরে এক শালিক দেখলাম , আইজকা দিন খারাপ যাইবো।" কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় অজানা এক ভয়ে চোখ বন্ধ করে রাখতাম, মামা পড়তেন দোয়া,"আসসালমুআলাইকুম ইয়া আহলাল কবুর"। আমাকেও বলতেন, দোয়া পড় দেখবি ডর করবোনা। আজ আর আমার ডর করেনা, আজ আর মনে হয়না শ্মশান থেকে নীতাই মিষ্ত্রীর ভূতটা বুঝি উঠে এসে বলবে "আম্মা,আপনে দেখতে ঢাকার পাউরুটির মত।" নিতাই মিস্ত্রী মরেছে অচীন রোগে। মৃত্যর আগে তাকে আমার ভয় করত না কিন্তু মরার পরে কেবলি মনে হত সে বুঝি এই আমাকে ধরে কোলো নিয়ে বলবে তার সেই পুরাতন কথা, ভয় করত খুব। আজ আর সেই ভয় নেই, এখন আমি অনেক বড় হয়েছি অনেক বুঝি।
এতকিছু বুঝতে গিয়েই নিজের ভেতর লুকিয়ে থাকা শিশুটাকে গলাটিপে নিজের হাতেই হত্যা করেছি, সবাই যেমন করে! প্রতিটা মানুষের ভেতরই লুকিয়ে থাকে কোমল একটা শিশু। জীবনের প্রয়োজন সেই শিশুটাকে ধীরে ধীরে হত্যা করতে থাকে আর নিজেকে ভুলতে থাকে। তবুও মাঝে মাঝে সেই শিশুটিই জেগে উঠতে চায় সব কিছু ছিঁড়ে ছুড়ে দিয়ে, ভেসে বেড়াতে চায় তার আপন ভুবনে। কিন্তু হায়রে জীবন! হায়রে জীবনের প্রয়োজন! বেঁচে থাকার তাগিদে মানুষ কতদূর চলে আসে , কত বড় হতে চায়! আর কত বড় হব! আমি যে বেদেনী হতে চেয়েছিলাম। আমি বেদেনীই হতে চাই, সভ্যতা আমি চাইনা।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
আপনার তো প্রায়ই টপরেটেড পোষ্ট হয়..এটাও হবে মনে হয়...
চতুরভূজ বলেছেন:
সাইফুর, ধন্যবাদ। আপনারা রেটিং না দিলে টপরেটেড হতনা।
মানুষ বলেছেন:
সবার একই অবস্থা। অতীত স্মৃতি রোমন্থন। ৫
অন্যআনন বলেছেন:
শুনলাম, রেটিং সিস্টেম নাকি উঠাইয়া দেয়া হইবো!! তখন কি সিস্টেম হইবো, খোদাই জানে!!যাক, প্রোফাইলের ছবিটার জন্য ৫। ধন্যবাদ।
রুধীণ বলেছেন:
৫।
মারুফ রাশেদ বলেছেন:
পোস্টের ছবিটা আমার দুরন্ত শৈশব ও কৈশোরের কথা মনে করিয়ে দিল। এরকম মাঠের মধ্য দিয়ে ঘুড়ি নিয়ে দৌড় আর দেওয়া হয় না। আমি আপনাকে ৫ দিলাম।
চতুরভূজ বলেছেন:
মানুষ-মাঝে মাঝে অতীত স্মৃতী রোমন্থন করতে ভালই লাগে, কষ্টও হয় খুব।রুধীন- ধন্যবাদ।
সামী মিয়াদাদ- মাথা গরম কেন?
অন্যআনন-রেটিং নিয়ে আপনি এত চিন্তিত কেন?
চতুরভূজ বলেছেন:
ছায়ার আলো- ধন্যবাদ ভাই।মারুফ রাশেদ- আবারো মাঠের মধ্যে ঘুড়ি নয়ে দৌড় দিন, দেখবেন আপনি আসলেই সেই কিশোরই আছেন আজও!
পেত্নী - রাগাপু কে?
মিরাজ বলেছেন:
এখনো গ্রামে গেলে মনে হয় কিছু শুদ্ধ মানুষের দেখা পাওয়া যায়। এক এক ঋতুতে গ্রামের এক এক রকম ঘ্রাণ। বর্ষার পাট ধুয়ে শুকাতে দেবার ঘ্রাণ কিংবা শীতের বিস্তীর্ণ সরষে ক্ষেতের ঘ্রাণ - কোন কিছুর সাথেই তুলনা হতে পারেনা।
ভালো লাগল আপনার লেখা পড়ে।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
মনের অন্ধ,নির্জন,ছিটে আলোয় মিশে ধুলার প্রতিফলন,ফোটায় ফোটায় সেখানে জমে,স্বচ্ছ পানি,রুপদিঘীর!
রুপদিঘীতে আকাশটা ফুটতো,পানি রং এর আকাশ!
আমি রুপদিঘী হয়ে যাই,শ্যাওলার সবুজ গন্ধ মেখে
অভিক শাওন বলেছেন:
ছবি বদলাই দিয়া তো সবাইরে ঠান্ডা কইরা দিলা।বড় উদ্দিপক ছবি ছেলো ওইডা।শালুয়ারের লগে কেমুন চলতাসে?আচ্ছা টপরেটেড হওয়ার আনন্দ আপনি কুন কুন অঙ্গে ধারন করেন?
শীখা বলেছেন:
ছোটবেলার কথা মনে পড়লেই দাদু বাড়ি যেতে মন চায়। আমি অবশ্য গ্রামে তেমন যাইনি তবে সরষে ক্ষেত দেখেছি । আমাদের বাসায় দাদু বাড়ি থেকে লোকেরা এলে গুড় আর মুড়ি আর পিঠা নিয়ে আসত । গ্রামের লোক গুলো খুব সোজা সরল হয় কেন?
চতুরভূজ বলেছেন:
@ফারহান দাউদ, ধন্যবাদ। অতীত যতই সোনালী হোকনা কেন তবুও কেমন যেন বিমর্ষ!@রিজভী, টিটকিরি করলে কান মলে দেয়া হবে!
@বিবেক সত্যি ভাই, ধন্যবাদ।
@উম্মু আব্দুল্লাহ, আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।
@শীখা, গ্রামে যাবেন এবং গ্রামের মানুষদের সাথে মিশবেন, দেখবেন জীবন কত রঙ্গীন! আর আমার গ্রামের বাড়ি বিক্রমপুর।
শীখা বলেছেন:
আপনি বিক্রমপুরের? ওখানে আমার বোন বিয়ে দিয়েছি। জীজার বাড়ি বিক্রমপুর।
চতুরভূজ বলেছেন:
আপনি কোথায় পড়েন? এবং বাড়ি কোথায়?
মদন বলেছেন:
৫
চতুরভূজ বলেছেন:
ধন্যবাদ , মদন। আপনি কেবল নামেই মদন কামে নন।
ভাস্কর চৌধুরী বলেছেন:
যে মন ছবি তেমন লিখা...এক কথায় "অনন্য"
আর "অনন্য" লেখাগুলোতো অবশ্যই টপরেটেড পোষ্ট হওয়া উচিত!
৫
চতুরভূজ বলেছেন:
ভাস্কর চৌধুরী,অনেক ভালো লিখাই টপরেটেড হয়না এখানে, আপনার অনেক পোষ্টই আমি পড়েছি যেগুলো অসাধারণ বোঝা যায় জাত লেখিয়ের লিখা,কিন্তু সেগুলোর পাঠকই কম! তাই টপরেটেড ব্যাপরটা ভূয়া মনে হয়!
শীখা বলেছেন:
thanks.
ভাস্কর চৌধুরী বলেছেন:
চতুরভূজ এখানে অনেক ভালো লিখাই টপরেটেড হয়না তা আমিও জানি। তবে আমার লিখাগুলো কতটুকু মান সম্পূন তা আমি নিজেও জানিনা...। তারপর একটু লিখার সাহস করি।
কিন্তু এখানে অসংখ্য লেখকের অসাধারণ লেখা থাকে যা টপরেটে যায় না আর পাঠকও পাওয়া যায় না। আমার কাছে এটা খুব দুঃখজনক!
আসলেই টপরেটেড ব্যাপরটা ভূয়া মনে হয়!
আপনাকে অসংখ্য ধন্যবাদ চতুরভূজ।
বিহংগ বলেছেন:
সেই ধূলাময় শৈশব,মিশে গেছে ধূলায়,
প্রানময় সেই উৎসব
বারে বারে শুধুই কাঁদায়।
অসম্ভব সুন্দর লিখেছেন।৫++
আবূসামীহা বলেছেন:
অনেকদিন হয়ে গ্যাছে নিজের গ্রামে যাওয়া হয়নি। সুযোগ আসেনি, কবে আসবে তাও বলতে পারছিনা। শুধু অপেক্ষায় আছি। ঝামেলার পালা যদি তাড়াতাড়ি শেষ হত?৫
মাহবুবা আখতার বলেছেন:
যথারীতি চমৎকার এবং ৫।
ইেলারা বলেছেন:
আপুনি তুমি এতো বালো লেখ কিকরে? আমায় এট্টু বলনাগো সোনা? ৫
আমার প্রিয়'র ছোট্ট লিস্টটায় যোগ করলাম..
গল্প লেখেন না কেন? জলদি বই টই বের করেন।
আগামী মাসে বিক্রমপুর বেড়াতে যাব... বজ্রযোগিনীতে পাখি দেখতে.. ঐ অঞ্চলটা আমার কাছে অসাধারণ লাগে.. ঐখানে আমার একটা শিশুতোষ নাটকের শুটিং করার প্ল্যান আছে।
চতুরভূজ বলেছেন:
মেহরাব শাহরিয়ার, অনেক ধন্যবাদ, মেধাবীদের কমেন্ট আসলেই আনন্দের।বিহংগ, জাত কবি!
আবূসামীহা ভাই, মানুষ হয়ে জন্মানোর প্রথম শর্তই হল ঝামেলায় জড়ানো। তবুও জীবনের প্রয়োজনে নাড়িকে ভুলে যাওয়া চলবে না।
মাহবুবা আক্তার, আপনার মত সুন্দর লিখতে পারলে তৃপ্তি পেতাম!
ইলোরা, ধন্যবাদ। কিন্তু অনুরোধ একটাই- যেখানে সেখানে গিয়ে আমাকে পঁচানোর পন্থাটা বাদ দিন দয়া করে। আবূসামীহা ভাই আপনাকে ব্লক করেছেন। আজেবাজে কমেন্টের জন্য।
ধন্যবাদ ভাবীর আত্নকথা লেখার জন্য।
তবে ভাবীর ছবিটা প্রোফাইল থেকে নামিয়ে দেয়াটা মনে হয় ভাল হয় নি।
ভাবীকে আমার সালাম দেবেন। পরশু বনানী আসছি। সময় পেলে দেখা করব।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
তীক্ষ্ণতা বেশি নাকি?
চতুরভূজ বলেছেন:
@ফয়সল,লজ্জা পেলাম!! বই টই বের করার কথা বলেছেন বলে!! ওটাতো ভাই আপনারা করবেন। আপনার যা লিখুনি দেখলাম , মাশআল্লাহ! সেখানে আমি আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেয়েটাকে অসন্মানের ভাবছি। হা হা হা ।
বিক্রমপুরের প্রতিটি ধূলিকণা আমার রক্তের লোহিত রক্তকনিকা যেন!
শিশুতোষ নাটকের শুটিং মানে? আপনি হিরো নাকি??? হুমম....
চতুরভূজ বলেছেন:
বিহংগ,৭ বার পড়ে নিশ্চই ৭০০ ভুল পেয়েছেন!! তবুও নিজের মহানুভবতা জাহির রেখেছেন বলে প্রনাম।
@আরিফুল হোসেন তুহিন, আপনার কি মনে হয়??!!!
চতুরভূজ বলেছেন:
মাথামোটা, আমার জানাশোনা খুব ভালো একজন কাঠমিস্ত্রী আছেন। এককাজ করুননা, সেখানে গিয়ে বাটালি দিয়ে চেঁচে একটু চিকন করে নিয়ে আসুন আপনার মাথাটা! তবে দেখবেন দিবাস্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছে। আহহারে আপনার জন্য খুবই কষ্ট হয়,চুক চুক চুক, বেচারা!!
চতুরভূজ বলেছেন:
মাথামোটা- আপনার ৫ এ আমিও ৫ দিলাম। মোনাফেক।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
তাই তো মনে হয়,ভালো......তীক্ষ্ণতা প্রয়োজন খুব, নাহলে নিজেকেই কেটে যেতে হয়!
চতুরভূজ বলেছেন:
হুমম, কিন্তু এটাও দেখতে হবে- তলোয়ারের দুই দিকে ধার থাকলে, একদিকের ধার দিয়ে নিজেরই গলা কাটার সম্ভাবনা থাকে!!
কালপুরুষ বলেছেন:
যথারীতি মুগ্ধ হলাম পড়ে। কেউ একজন আমার একটা লেখা পড়ে বলেছিল সোনার কলম দিয়ে লিখি নাকি! আজ আমি তোমাকে বলছি, তুমি হীরের কলম দিয়ে লেখ নাকি? প্রিয়তে যোগ করলাম। ৫
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
নিজের সিদ্ধান্ত কি ব্যাকফায়ার করে নাকি মাঝে মাঝে?গলা কাটার প্রসঙ্গ আসছে যখন!
চতুরভূজ বলেছেন:
@কালপুরুষআমি বারবার অবাক হই একজন মানুষের লিখায় কি করে এতটা ভালবাসার প্রকাশ থাকতে পারে! সাহিত্য যদি কেউ শিখতে চায় তবে তাকে আমি আপনার ঠিকানা দেব। চোখ ভিজে গেল!
@তুহিন, যখন কারও জীবন ভুলে ভুলে ধুলপরিমান হয় তখন হয়ত নিজের সিদ্ধান্তকে মাতাল মনে হয়, তখন হয়ত ব্যাকফায়ার করে!!
তবুও একাকি... বলেছেন:
পর্লাম ৫
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
"like a rolling stone"[/Bswjkwelcome to the club dude(i dont exactly know "dude" or "babe"....sorry if u r a girl,bcz babe isnt a respectful word....and u dont have to mention it to me....it doesnt matter )the club of people who can do only one thing right "endless regretting"....
জীবন নিজেকে দন্ডিত,পরাজিত ভাবতে চাই না,কিন্তু চিন্তারা ফিরে ফিরে আসে .....
তাই গড়িয়ে যাচ্ছি বিরতিহীনভাবে পথে.....।
"like a rolling stone"
চতুরভূজ বলেছেন:
@ তুহিন,বব ডিলন আমাকেও ভাসায় মাঝে মাঝে, আমিও গড়িয়ে চলি , "like a rolling stone"
।
কি করার! Such indeed are the ways of the world!!
চতুরভূজ বলেছেন:
@তবুও একাকি, গনডার নীতি অবলম্বন করেছেন তবুও ধন্যবাদ দিলাম। হা হা হা ।@মাথামোটা, কাঠমিস্ত্রীর ঠিকানা জামাল খান জানে। হা হা হা।
চতুরভূজ বলেছেন:
How does it feelHow does it feel
To be on your own
With no direction home
Like a complete unknown
Like a rolling stone?
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
পথটা বড়ই এবড়ো খেবড়ো,গড়াতে গেলে পুড়তে হয় ।আমার বাবা বলেন আগুনে না পুড়লে কিছুই সুন্দর হয় না,তাই দাহ্য হয়েও অপেক্ষায় আছি,কখোনো হয়ত আগুন ক্লান্ত হয়ে যাবে,
পোড়া সোনার মত উজ্জ্বল হয়ে যাবে সবকিছু ।
তবুও একাকি... বলেছেন:
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" এই কথা রবীন্দ্রনাথ বলছেন দেখে কি আমি বলতে পারবোনা!!!
চতুরভূজ বলেছেন:
@তুহিন, মানুষ কখন দীপ্তিহীন অনলে পোড়ে আমি আজও বুঝতে পারিনি ! এটা একটা ব্যার্থতা। তবে জীবনের চৌদ্দ আনাকে আমি কুড়িয়ে পাইনি এর জন্য আমাকেও অনকে পুড়তে হয়েছে, এখনও খাঁটি হতে পারিনি, পাড়ি দিতে হবে আরও সুদীর্ঘ অনকে খানি পথ। বাবার অমোঘ বানী সত্য হোক আপনার মাঝে!@ তবুও একাকি, রবীন্দ্রনাথ যদি বুঝতে পারেন যে আপনি গনডার বিষয়ক আমার কথার জবাব দেবার জন্য উনার উদাহরণ টেনেছেন তবে আপনার মুন্ডুপাত করবেন!!
তবুও একাকি... বলেছেন:
আমারে পাইলে তো...
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সত্যিকার অর্থে আগুনটা অত দিপ্তীহীন নয়,অনেকগুলো রং এর আগুন আছে....
বলতে গেলে অনেক বড় হবে,
একটা আগুনের কথা Click This Link এই খানে আছে(কাউকে জোর করে ব্লগ পড়ানোর চেয়ে pathetic আর কি হতে পারে,স্যরি সেজন্যে । )
কারিগর বলেছেন:
প্রিয় ব্লগার ব্ন্ধু, অনুপযুক্ত কমেন্ট করার জন্য দুখ্যিত। সম্ভব হলে আপনার সমমনা ব্লগারদের কমেন্ট করার সময় নিচের প্যারাটি পোস্ট করুন।আপনার উপরের লেখাটি সুন্দর হয়েছে।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বলছি। নব্য বা পুরাতন রাজাকরদের এরিয়ে চলুন। তাদের পোস্টে কমেন্ট করা থেকে বিরত থাকুন। অনেকে টপরেটেড হওয়ার জন্য বুঝে নাবুঝে মুক্তিযুদ্ধ বিরোধী পোস্ট দিয়ে থাকে। এদের প্রতি আগ্রহ দেখাবেন না। প্রথম পাতায় রাজাকরদের পোস্ট দেখলে, তা প্রথম পাতা থেকে সরাতে একের পর এক পোস্ট দিয়ে যান। কর্তৃপক্ষের অপেক্ষায় থাকবেন না। বা তাদের কাছে অভিযোগ করে অন্য ব্লগারদের দৃষ্টি আকর্ষন করবেন না।
আপনাদের প্রগতীশিল পোস্ট গুলো কতক্ষন প্রথম পাতায় থাকে তা লক্ষ করেছেন কি?
তখন কারা বেশি বেশি পোস্টদেয় তা কি লক্ষ করেছেন?
মৌলবাদ বিরোধী বা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্টে বেশি বেশি কমেন্ট করে তাদের অনুপ্রেরণা যোগান। আপনাদের দেয়া কমেন্ট ও অনুপ্রেরণা থেকেই আমি রাজাকারদের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। নতুন ব্লগারদের আমার মতো সেই সুযোগ
শিউলী মালা বলেছেন:
খুউব মমতা নিয়ে লিখেছেন বলে মনে হল। একদিন আমিও আপনার মত পথের ধুলো শরীরে মেখেছি। কতনা মধুর সৃতী।
পোস্টের ওপর মন্তব্য করবো একটু পরে।
কানে লেগে আছে মিথিলার চিঠি!
আমি নস্টালজিয়ায় আক্রান্ত হই-
আজকাল অজস্র ভালোবাসার ডাক শুনি। আমার মা বাবা ভাই বোন বন্ধু স্বজন সকলেই হাজারবার ডাকেন আমাকে। আমার জন্মভুমির সবুজ ঘাস, দিগন্ত বিস্তৃত ধানি জমি আর কৈশোরের স্মৃতি জড়ানো হাকালুকির হাওর এবং দূর পাড়া গাঁ'র ধুলোউড়া মাটিপথের স্মৃতিদৃশ্য আমাকে আকুল করে।
আমাকে দু'হাতে ডাকে, গ্রীস্মের দুপুর; দুরন্ত বালক বালিকাদের নদী ও পুকুরে ঝাপ দেয়া, আম জাম কাঁঠাল পাকা সন্ধ্যায় কোকিলের ডাক, বর্ষার ঝিমঝিম বৃষ্টি, শরতের কাশফুল আর সাদা মেঘদের একাকার রূপ; হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল; সোনালি ফসল ভরা মাঠ; নবান্নের উৎসব; কৃষকের প্রাণখোলা হাসি; শীতের নরম রোদের পরশ; আগুনঝরা ফাগুনের আবাহন; দোয়েলদের নেবু শাখায় বসে শিস দেয়া; চা বাগানের ছায়াদানকারী ইউক্যালিপটাসের পাতাগুলোর তিরিতিরি নড়তে থাকা; বায়তুল মোকাররম ও শাহজালাল মসজিদের আজান; সুরমা নদীর উজানে বেয়ে চলা মাঝির গান, আবদুল আলীমের পল্লীগীতি, লালনগীতি, হাসনগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, জীবনানন্দ বাবুর কবিতা, বাংলা একাডেমীর বইমেলা, অপরাজেয় বাংলার পাদদেশ, শাহবাগের আজিজ সুপার মার্কেট, আমার সিলেট শহরের অলিগলি; একান্ত কিছু স্মৃতির জাফলং, মাধবকু্ন্ডের জলপ্রপাত, চট্টগ্রামের ফয়েসলেক, সুন্দরবনের সেগুন জারুল সুন্দরীদের ছায়ায় ব্যাঘ্রশাবকদের খেলা,হরিণের পাল এবং,হাঁ এবং হঠাৎ রেগে ওঠে গর্জে উঠা আব্বার মায়াবী ধমক ইত্যাদি আমাকে গভীর মমতায় ডাকে। আমি এইসবের আহবানকে প্রত্যাখ্যান করতে পারি না। আমার প্রতিদিনের সকল কাজের মাঝে এইসবের আকুল আহবান আমাকে আন্দোলিত করে। আসো, এসে যাও, ফিরে আসো নিজের জন্মভুমিতে, আপন মায়ের মাটিতে।
চতুরভূজ আপনি সত্যিই ভালো লিখেছেন।
আহমাদ মুজতবা বলেছেন:
নূরা না পড়ে ভালো হইছে বলেন কেন?
কেএসআমীন বলেছেন:
অভিভূত। পয়েন্ট ০ থেকে ১০ পর্যন্ত রাখা যায়না? তাহলে ১০ই দিতাম। ধন্যবাদ চতুরভূজ...
নৈয়ায়িক বলেছেন:
এই পোষ্ট টপরেটেড হয় কিভাবে!!!
আরেকট চতুরভূজীয় লেখা। আমার শিশুটি আজও আমার মাঝে বিদ্যমান। মাঝে মাঝেই মাথা চাড়া দিয়ে ওঠে দাড়ায়....
উদাসী স্বপ্ন বলেছেন:
বড়ই উগ্রভাবাপন্ন দুশ্চিন্তার বিষয়!
বইপাগল বলেছেন:
গ্রামের সাথে আমার যোগাযোগ কম তবে কোথায় যেন একটা টান আছে, তা অনুভব করি ... সবাই-ই হয়তো করে আমার মতো কিংবা আমার চেয়ে আরো বেশী ... লেখাটি পড়ে তাই মনে হলো আবার ... ৫
অমি রহমান পিয়াল বলেছেন:
সেরকম প্রেম কাহিনী। মুগ্ধ হবার লোভে বারবার আসি
পজিটিভ বলেছেন:
গতকাল পর্যন্ত আমার মত দেবার অনুমতি ছিলনা, আজকে পেলাম। নতুন ব্লগারদের জন্য আইনটা। তাই গতকাল ধণ্যবাদ জানাতে পারি নাই, এই সুন্দর লেখাটার জন্য। আমি গ্রামে গিয়েছি খুব কম, কিন্ত যেটুকু দেখেছি, তাতে আপনার লেখায় আরো জীবন্ত হয়ে উঠলো। ধণ্যবাদ আপনাকে। ৫৫৫ ৫৫৫
দেবদারু বলেছেন:
সুন্দর লিখেছেন.......... অনেক অভিনন্দন........
মিসকল মফিজ বলেছেন:
১
নীল জোছোনা বলেছেন:
৫৫
অনেকর প্রিয় পোস্ট দেখে তোমার কতাহ মনে পরল। এসে দেখি নটুন পোস্ট। কিযে সুন্দর লেখেছো আপূনি তা আর বলতা পারলামনা।
৫
৫
আওরঙ্গজেব বলেছেন:
সালাম,অনেকদিন হয়ে গেছে নিজের গ্রামে যাওয়া হয়নি। চতুরভূহের পোস্ট ও আবুসামিহার কমেন্ট পড়ে মনটা গ্রামে যাওয়ার জন্য ছটপট করছে। কতদিন দেখিনা আমার সবুজ-শ্যামল গ্রামটা। বাবা, মা, দাদী, ভাই-বোন, অন্য সবাই। আজ পাক্কা ২.৫ বছর চলে গেল...। মনটা কেমন জানি করছে।
মুনিয়া বলেছেন:
এতো আবেগঘন, কী করে লেখেন চতুরভূজ?
একটা সংশোধনীঃ
সম্ভবত টাইপিং স্লিপ।
'আহলাল কবুর'।
না 'কবুর' না। 'কুবুর' হবে। আরবী 'কবর' এক বচন। 'কুবুর' বহুবচন।
মাহবুবা আখতার বলেছেন:
''মাহবুবা আক্তার, আপনার মত সুন্দর লিখতে পারলে তৃপ্তি পেতাম!''ব্যঙ্গ করলেন না 'হুদাই' প্রশংসা করলেন জানি না...
তবে শুনতে বড় মধুর লাগল।
৫
নুপুর বলেছেন:
কিছু দিন ধরে ব্লগে আসতে পারি নি।আজ এসেই দেখি সে কি অদ্ভূত এক মোহনীয় লেখা।এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।একেবারে মনের গভীর থেকে আসা এক অনুভূতি।৫৫
রাহেন রঙ্গন বলেছেন:
সুন্দর, সুন্দর।
শিউলী মালা বলেছেন:
হুমমম......ছোট্টবেলার কথা মনে পড়লে মনটা হুহু করে ওঠে আমার আর তখন পেয়ে যায় অকারণ কান্না.....৫
মাহমুদ হাসান আরিফ বলেছেন:
আমি অনেক দেরিতে! একেই কি বলে নস্টালজিয়া? তাড়াহুড়োর কারণে শুধু ৫ দিয়েই ক্ষান্ত থাকছি। লেখাটা টপ রেটেড না হওয়াটা সমীচীন হতো না।
`হাসান বলেছেন:
১
অজানা অচেনা বলেছেন:
৫!! কি লিখব বুঝতে পারছিনা...।এতো ভাল লিখ কেমনে?তুমি চট্টগ্রামে ছিলে? চিটাইংগা ভাষা জান?
কেমন আছ আপুনি? তোমাকে মিস করেছি!
নূরে আলম বলেছেন:
আপনি এত ভালো লেখেন কী করে?আল্লাহ আপনাকে বিশেষ কোন ক্ষমতা দিয়েছেন নিশ্চয়ই। খুব ভালো লেখেন আপনি। চালিয়ে যাবেন অবশ্যই। কোন ব্লগারের বাজে কথাতে কিন্তু ব্লগ ছাড়বেন না বলে দিলাম!
ইেলারা বলেছেন:
আপুনি তুমি কোতায়গো...
মাহমুদ রহমান বলেছেন:
ইনোসেন্টলি বলছি, গ্রাম অনেক সুন্দর। আপনার লেখাটা সেরকমই একটা ম্যাসেজ ক্যারি করছে... ভাষাটা সুন্দর হয়েছে।!@@!2215836 !@@!2215837 !@@!2215838 !@@!2215839 !@@!2215840 !@@!2215841
চতুরভূজ বলেছেন:
সবার কমেন্ট খুব মনযোগ দিয়ে পড়লাম। বেশ ভাল লাগল। @সারোয়ার ভাই, আপনার কমেন্ট খানা একটা জ্বলজ্যান্ত পোষ্ট! যেটা আমার করুণ লিখাকে আরও ম্লান করে দিয়েছে যেন!
@উম্মু আব্দুল্লাহ, মাইন্ড করার প্রশ্নই আসেনা যেখানে আপনার আর আমার কথা এক হয়ে ধরা দেয়।
@সিঁদুরে মেঘ- ধন্যবাদ।
@বইপাগল ভাই - ধন্যবাদ আপনাকে।
@নীল জোছনা- কি করে যে ধন্যবাদ জানাব তা আমিও বলতে পারলামনা!
@ দেবতা- খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন একদিন, কারণ তার বসবাস আপনার হৃদয় মাঝেই।
@পজিটিভ-গ্রাম আমার ভিষন প্রিয়রে ভাই। ইচ্ছে করে চীরটাকাল কেবল ওখানেই পড়ে থাকি!
চতুরভূজ বলেছেন:
@নীলকন্ঠ- আমিও শহরে বড় হয়েছি কিন্তু অসংখ্যবার গ্রামে গিয়েছি আর সেগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।@আওরঙ্গজেব - ওয়ালাইকুমআসসালাম ভাই। গ্রামে যাবেন , গ্রামের মুক্ত বাতাসই পারে জীবনের নানা ক্ষতকে একটু হলেও আরাম দিতে।
@মুনিয়া- আপনি যেমন পরম আবেগে চোখের জল ঢেকে রাখতে চাইছেন!
@নূরে আলম- আমারও তাই মনে হয়, ছেলেটা বিপথে যাচ্ছে। পরের কমেন্টের জন্য ধন্যবাদ এবং যতদিন সময় পাই ব্লগে আসব যদি না ব্যান করা হয়।
@সারোয়ার ভাই - দুনিয়ার সকল চতুরদের আম্মা চতুরভূজ! হা হা হা । কালপুরুষের একটা কমেন্ট ছিল এইরকম -
"আমার কথা তুমি আমারেই ফিরালে
তুমি কি সেই চতুর নারী, যে থাক ভুজের আড়ালে!"
মজা পেয়েছিলাম খুব। হা হা হা ।
@মাহবুবা আখতার- ম্যাডাম, আপনি কি আমার বস যে আপনাকে হুদাই প্রশংসা করে আমার প্রমোশন বাগিয়ে নেব? আপনি আসলেই অনেক ভাল লিখেন।
@ম স রানা- আমিও অনেক দিন পরেই ব্লগে এসেছি। কেমন আছেন?ধন্যবাদ আপনাকে।
@
গুড ফর নাথিং বলেছেন:
চতুরভূজ বলেছেন :২০০৭-১১-০৯ ১৭:৪৬:৪৬
@নীলকন্ঠ- আমিও শহরে বড় হয়েছি কিন্তু অসংখ্যবার গ্রামে গিয়েছি আর সেগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।
.........................
আপনি না বিক্রমপুরের এক অখ্যাত পাড়া গাঁ থেকে অস্ট্রেলিয়ার মত উন্নত দেশে পড়তে গিয়েছেন?
চতুরভূজ বলেছেন:
@নুপুর- ধন্যবাদ।@রাহেন রঙ্গন- সুন্দর একটা ধন্যবাদ।
@শিউলীমালা-ছোট্টবেলার কথা মনে পড়লে মনটা হুহু করে ওঠে আমার আর তখন পেয়ে যায় অকারণ কান্না।
@শিমুলতা- আপনার ভাল হয়ে যাওয়া ধীরে ধীরে সত্যিই প্রকাশ পাচ্ছে।
@দ্বীপবালক- অনেক ধন্যবাদ ।
@মহত্ত- আপনি আসলেই মহত্প্রান।
@দেবদারু- অনেক ধন্যবাদ, তবে আপনার মত লিখতে পারিনা আজও।
@মাহমুদ হাসান আরিফ- দেরীতে এসেছেন বলে দেরীতে ধন্যবাদ! হা হা হা ।
@কে এস আমীন- আপনার ১০ দেয়ার চেষ্টেতেও আমি অভিভূত!
@ ললিতা- যদি সত্যই কোন মায়া থেকে থাকে তবে সে মায়া ছড়িয়ে যাক গ্রহ থেকে গ্রহান্তরে।
@নাজিরুল হক- মেয়েদের হাসিতে তো মুক্তো ঝরে কিন্তু নাজিরুলের হাসিতে কি ঝরে? হা হা হা ।
@অজানা অচেনা- তোমার মত ভাল লিখিনা সখী। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমি চিটাইংগা ভাষা অল্প স্বল্প জানি।
@ইলোরা- আমি এখানেই আছি!!!
@মাহমুদ রহমান- ধন্যবাদ । লিংক টিতে ক্লিক করছি এখুনি।
@সামী মিয়াদাদ- আপনি একদিকে হেলে থাকলেও দৃষ্টির প্রখরতা একদিকেই যায়না আর এজন্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চতুরভূজ বলেছেন:
@গুড ফর নাথিং- সেখানে আমি জন্মেছি বলে ওকথা বলেছি, আমার ভাষা না বুঝতে পারলে আমার ব্লগে প্রবেশ করবেননা। আপনার আরেকটা কথার সমুচিত জবাব দিয়েছিলাম কোন ব্লগে যেন তারপরও পোষ্টের বাইরের বিষয় নিয়ে মাথা ঘামানোটা ছাড়তে পারলেননা! নেশা বড়ই মারাত্মক!@অমি রহমান পিয়াল- "সেরকম প্রেম কাহিনী। মুগ্ধ হবার লোভে বারবার আসি" - আমার গ্রামের সাথে আসলেই আমার বিশাল প্রেম, আপনি মুগ্ধ হয়েছেন বলে আমিও মুগ্ধ! আর যদি অন্য কিছু মিন করে থাকেন তবুও আমি মুগ্ধ কারণ, আমি আপনার কটাক্ষের ভাষাকে মুগ্ধতায় পর্যবাসিত করতে পারলাম!!!
@`হাসান গন্ডার - ১ দিলেন কেন?? আমি এখন কাঁদব, হা হা হা ।
@মিসকল মফিজ- যাহা দিবেন পাতে তাহাই যাইবে সাথে।
@নৈয়ায়িক- আমিও তো বুঝলামনা!!
চতুরভূজ বলেছেন:
গনডার- আবারও ব্লক করে দেয়া হবে কিন্তু।
`হাসান বলেছেন:
যতদুর জানতাম বেদেনী শবদটা নারীবাচক, জামাল ভাই আপনি কিভাবে বেদেনী হবেন? এইটা বুজিনাই তাই ১
চতুরভূজ বলেছেন:
@নোক্সেনডার- ভাল আছি। পরীক্ষা দেইনি!! আর আমাকে কোনো কথা জিজ্ঞ্যেস করার অর্থ কি? যদি বিশ্বাসই না করেন!!
সোনার বাংলা বলেছেন:
৫
আিরফা েহােসন বলেছেন:
তোমার উপর একটা রাগ ছিল তবে সেটা ব্যক্তিগত কারণে বাট নাও আই এম ইউর ফ্যান।
দেবতা বলেছেন:
আই আ্যম গোয়িং টু বি ইউর ফ্যান ডে বাই ডে অলসো....বাট দেবতা কারও পায়ে নিজেকে সমর্পন করতে পারেনা বাছা....যন্ত্রনা .... যন্ত্রনা.....দেবতা হয়ে জন্মানোর তীব্র যন্ত্রনা.....আজ আমার মানুষ হয়ে জন্মাতে ইচ্ছে করছে!!
ভুডুল বলেছেন:
বার বার পড়ার মত
আসিফ আহমেদ বলেছেন:
অনেক শক্তিশালী লেখা। ভালো লাগলো।
আবূসামীহা বলেছেন:
কোথায় হারিয়ে গেল চতুর্ভূজ?
রমিজ মৃধা বলেছেন:
চতুরভূজ কেন হারিয়ে গেলেন???
ভুডুল বলেছেন:
ওহ মি ওহ মাইন..........কোথায় হারালেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















