আমার প্রিয় পোস্ট
- তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট - কোলাহল
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- বেনজামিন যেফানিয়া'র সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচক কবিতা - সারওয়ারচৌধুরী
- বিবর্তনের ভ্রান্ত দর্শন - ২ - বইপাগল
- আমার প্রিয় কবিতা - ৩ নেড়া বেলতলায় যায় ক'বার? - কবি মন কাব্য প্রান
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- জানতে চাই - ২৭ - বইপাগল
- ফতোয়া ২১ - প্রসঙ্গ - বিউটি পার্লারে যাওয়া এবং উইগ লাগানো - বইপাগল
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- প্রত্যেক ঘটনায় অন্তর্নিহিত আছে কল্যাণ - বইপাগল
- কালবৈশাখী... সিডরের জন্য - বিবেক সত্যি
- আমেরিকা!!! - লাল দরজা
- হে প্রভু - সত্যদা
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- একুশের প্রথম কবিতা,"আমি কাদতে আসিনি,আমি ফাসির দাবী নিয়ে এসেছি" ১ - আরিফুল হোসেন তুহিন
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- মিথিলার চিঠি - বইপাগল
- জাগৃতি - দেবদারু
- তার জন্য - জিহাদ
- তুমি কোন কাননের ফুল (পর্ব-২) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- তুমি কোন কাননের ফুল গো (পর্ব-১) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- জানতে চাই - ১২ - বইপাগল
- কা'বা শরীফে জুমার খুতবায় রাসূল (সা.) এর প্রতি অসম্মানের প্রতিবাদ - বইপাগল
- আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) - নীলাঞ্জনা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইবাদত-বন্দেগীতে ভারসাম্য বজায় রাখার বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বিশ্ব কুদস দিবসঃ নব্য ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের মহাজাগরণের দিন - আশরাফ রহমান
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- ইসলামী ব্যাংক : কিছু প্রশ্ন ও উত্তর-১ - ফালাক
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- আমরা এখন অনেক প্রযুক্তিমনস্ক, তবে বিজ্ঞানমনস্ক নই - অনিশ্চিত
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশের অবস্থান - মাহিরাহি
- বাংলাদেশের প্রধান সমস্যা কি কি? - মাহিরাহি
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- সকল বাংলাদেশী ভাইদের প্রতি,আপনারা বিভ্রান্ত হবেন না। - কায়েস মাহমুদ
- মজার কিছু প্রবচন। সংগ্রহ- ব্লগার মিষ্টার বাংলাদেশ । - অপূর্ব
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
হে ভালবাসা, তোমার জন্য বড় অসমান এই পৃথিবী (চতুরভূজ)
১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
জানা হয়না এখন সময় রাত না দিন
বর্ষা আর বসন্ত এখন সবই সমান
আজ রাতে কবি কাব্যহীন।
সমুদ্রের ঢেউ মনে হল নিঃশব্দে ভেঙে পড়েছে বালুচরে,
যখন কেউ পাগল হয়না আর পাতার মত টানা টানা
কালো চোখের জন্য।
বাগানের ফুল সম্ভবত তখন আর
আগের মত রঙীন স্বপ্ন নিয়ে ফোটেনা।
তবুও বলছি, তোমরা মানো কিংবা নাই মানো-
জীবন এক বহতা নদী,
যে কখনও ফিরে আসেনা তার উতসের কাছে।
ওখানে প্রেম এমনি এক নেশা,
সে শুধু ফিরে আসে তার প্রেমিকার সন্ধানে।
মানুষ সাধারণত: স্বপ্নের মাঝে ভুল করে,
আর প্রেমিক, জীবনকে স্বপ্ন ভাবে- সেও ভুল করে।
হায় মন-
বড় বিচীত্র এই প্রেমিক হৃদয়,
যে হৃদয় শুধু কান পেতে থাকে
কারো সামান্য পায়ের শব্দের জন্য।
কি কষ্টের সেই অপেক্ষা, কেউ জানেনা,
যদিনা সে কখনও ভালবাসার স্বপ্নকে ছুঁয়ে দেখে!
তুমি কেবল আমার চোখ নিয়ে ভাব,
ভাবতে ভাবতে একদিন চলেও গেলে!
আমি কেবল একলা এপারে বসে
শুধু তোমায় ভাবি, শরীর মনের আড়ালে!
পৃথিবীর মানুষেরা একে সম্ভবত প্রেম বলে
আমি বলি বেঁচে থাকা-
ভালবাসার জন্যই এ বেঁচে থাকা।
সামান্য এই দাবী আজ জীবনের বন্ধ দুয়ারে,
কিন্তু হায়-
হৃদয়ের সেই কপাট
কখনও খোলা হয়না তোমার।
এ জনমে হবার সময় শেষ করে দিয়েছ তুমি,
অন্যভুবনে গিয়ে ডেকে বলছ,"অপেক্ষায় আছি আমি।"
যদি দেখতে পাও তবে দেখ-
দরজার ওপাশে মিষ্টি রোদেলা আকাশ;
কেউ একজন আজও অপেক্ষা করে কপালে লাল টিপ সাজিয়ে,
শুধু তোমারই জন্য।
হয়ত আমি বদলে যাব একদিন,
তুমি হ্য়ত মুছে যাবে তখন,
যখন তোমার সমাধীর দূর্বাঘাসে আমার কান্না আর ছুঁয়ে যাবেনা;
আমার ঐ তরল চোখ দেখার জন্য তোমার চোখ আর নিষ্পলক তাকিয়ে থাকবেনা..
কিন্তু আমার হৃদয় তখনও তোমাকে ভাববে,
বহুদূরের অদেখা আকাশ থেকে।
হে ভালবাসা, তোমার জন্য-
বড় অসমান এই পৃথিবী।
অজানা অচেনা বলেছেন:
দারূন! ৫ মানে! কেমন আছ আপুনি? বিরহের মধ্যেও ভাল আছ আশা করছি। আর এদিকে আমি তোমার বিরহে....
চতুরভূজ বলেছেন:
সিঁদুরে মেঘ- অনেক ধন্যবাদ।অজানা অচেনা - বেঁচে আছি, তুমি কেমন আছ? আমার বিরহে.....কি?
পজিটিভ বলেছেন:
আপনের এই লেখাটা অনেক পানসে হয়েছে। তাই কোন রেটিং দেবো না।
চতুরভূজ বলেছেন:
@এরশাদ বাদশা- অসংখ্য ধন্যবাদ।@রিজভী- আপনার কবিতার কাছে আমার এটা আলুনি!
@রকি ভাই- ধন্যবাদ দেইনাই (দিছি)
@পজিটিভ- আমার এই কবিতা পানির মত সরল। পানির স্বাদ কি? ওটা পানসে! হা হা হা । ধন্যবাদ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
ভালোবাসা মানে...যাপিত জীবণ।
ভালোবাসা মানে...
বিরহ রজনী।
ভালোবাসা মানে...
কাঙ্গাল সময়।
ভালোবাসা মানে...
নতজানু এক যুবক।
আপনার লিখাটা ভালো হয়েছে। বিরহের লেখা খুব একটা পড়া হয়না! কষ্ট লাগে..ভীষন কষ্ট!
৫
যেমন ইকোনোমিক্স বলেছেন:
চতুরভূজ তুমি তো ভালো লেখছো। মানুষ যখন প্রেমে পরে তখন এমন লেখা লেখে।
তুমিও কি পরছ নাকি?
হি হি হি হি হি
মিরাজ বলেছেন:
আমি কবিতার খুব একটা সমঝদার পাঠক নই।তবে আমার কাছে মনে হয়েছে কবিতাটির শুরুটা পরবর্তী অংশের সাথে ঠিক যাচ্ছেনা।
শেষ চারটি প
আমার আমি বলেছেন:
ভালোবাসার পৃথিবীটা বড় অসমন....এমন ভাবা ঠিক নয়। সাগরের নীল জলরাশির মত ...ভালোবাসা এক বিস্তৃর্ণ মহা-সাগর।
চতুরভূজ বলেছেন:
@ভাস্কর চৌধুরী- সুন্দরতম সব শব্দের সমাহার!@যেমন ইকোনোমিক্স- মানুষের প্রেমে পড়ার সময় অসময় নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কেবল প্রেমেই পড়ে বারবার! সেটা যেকোনো কিছুর জন্যই হোকনা কেন!
@মিরাজ- এলোমেলো মনের অগাছালো চিন্তারা ঠিকমত তালে তাল মেলাতে পারেনি ভাই। আমি ভাল লেখক নই কখনই।
@আমার আমি- সবার কাছে ভালবাসা কখনও কখনও একরকম হয়ে ধরা দেয়না। ব্যাক্তি বিশেষে আপাক্ষিক।
১। আমি আধুনিক কবিতা একদমই বুঝি না
২। কবিতা বুঝি না বলে খুব দুঃখ হয় , এত সুন্দর কবিতাগুলোর জন্মদাতাদের হিংসা হয় খুব
রিজভী বলেছেন:
আলুনি কি?
পজিটিভ বলেছেন:
আপনার কয়টা লেখা আমি পড়েছিলাম। সেইগুলো যেমন কোয়ালিটির ছিল, আজকেরটা তেমন নয়। দু:খিত আমি একটু রুড। আমার কাছে যা মনে হয়, আমি তাই বলে ফেলি।
চতুরভূজ বলেছেন:
@মেহরাব শাহরিয়ার- কবিতা আমিও বুঝিনা।@রিজভী- আলুনি অর্থ লবণ ছাড়া।
@পজিটিভ- সত্য কথা উচ্চারণকে আমার সাধুবাদ। সেটা রুডের পর্যায়ে পড়েনা। সঠিক কাজটি সঠিক সময়ে করেছেন। সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ব্লগে আসতামনা।
@নাজিরুল- করেছেন কি? এখনই গন্ডার এলো বলে! হা হা হা ।
চতুরভূজ বলেছেন:
@বিহংগ- ধন্যবাদ। ঐ কবিতাটি আজও মনে লেগে আছে- প্রিয় গড, যদি কিছু মনে না করেন।
চতুরভূজ বলেছেন:
রকি ভাই, ভাল আছি। রাস্তার ধারের নোংরা গায়ে লেগে যাবার ভয়ে পথ চলা বন্ধ করে দেবেন?
রকি ভাই বলেছেন:
ভাইরে, রাস্তা আর ব্লগ ১ জিনিস না।রাস্তা দিয়ে না হেটে পারা যাবে না, আর ব্লগিং না করলে আমার হবে ঘোড়ার ডিম্ব
তবুও ৫ দিলাম শেষের প্যারাগুলোর জন্য।
চতুরভূজ বলেছেন:
@রকি ভাই- কোনো কিছু না করলেই কিছু হবেনা, কোনো কিছুর জন্য পৃথিবী থেমে থাকেনা। তবুওতো দেখি ব্লগে আসেন!কার্টুন আঁকা উকি কেমন চলছে?
@ ম স রানা- আমিও কবিতা ভাল বুঝিনা।
রকি ভাই বলেছেন:
চতুরভূজ, ব্লগে আসি আপনার টানে 
কার্টুন আকাআকি ভালো চলতাছে kidz.bdnews24.com-এ ঢুকলে দেখতে পারবেন।
সম্প্রতি আমি যাযাদি থেকে রিজাইন করেছি।
চতুরভূজ বলেছেন:
ব্লগে আসি আপনার টানে- কথাটা একটা কার্টুনের মত শোনালো! হা হা হা । কার্টুন আঁকতে আঁকতে এই অবস্থা হয়েছে.....আপনি কি এখন বিডি নিউজে?
তুমি হ্য়ত মুছে যাবে তখন,
যখন তোমার সমাধীর দূর্বাঘাসে আমার কান্না আর ছুঁয়ে যাবে না;
আমার ঐ তরল চোখ দেখার জন্য তোমার চোখ আর নিষ্পলক তাকিয়ে থাকবে না..
কিন্তু আমার হৃদয় তখনও তোমাকে ভাববে,
বহুদূরের অদেখা আকাশ থেকে।
হে ভালবাসা, তোমার জন্য-
বড় অসমান এই পৃথিবী।
৫
চতুরভূজ বলেছেন:
সারোয়ার ভাই, কেমন আছেন?
রকি ভাই বলেছেন:
থাক রিজভী সোনা কাদে না, সামনের বার এলে তোমার জন্য চকোলেট নিয়ে আসবো। 
চতুরভূজ , দু:খ দিলেন, যাকেই মনের কথা বলতে চাই সেই কার্টুন মনে করে, এজন্য জীবনে কত কিছু পেলাম না (দীর্ঘশ্বাস)
কীভাবে যেন,
হাটু পানিতে নিমজ্জিত পাটগাছের অতিশায্যের মত,
দিক দিকে আকাশদর্শী,মৌসুমী ঝড়েও ভাঙ্গন শব্দহীন।
ভালোবাসা,
কিভাবে যেন,
আলকাতরার স্নানে রাতের মত কালো নৌকার বুক,
চিড়ে,ছিড়ে,দেয়,সবগুলো নদীর স্রোত ।
ভালোবাসা,
কিভাবে যেন,
বাস্তবের কোলাহলকে,আগ্নেয় থুতুর স্তরীভূত ঘৃণায় পুড়িয়ে কয়লা,
বাস্তব ঘাসের উপরে জমা শরতের আলোকীয় ব্যতিচার ।
ভালোবাসা,
কেন যেন,
নানারকম,বিবশ,অলস,অলীক,অবাস্তব,মিথ্যা,আবর্জনা,
তবুও,
ভালোবেসেই
রক্তগুলো, ব্যাস্ত নগরীর ব্যস্ততম শব্দে ,আঘাতে আঘাতে,পুলকে,কাপনে,অসহ্য স্রোতে
দিকহীন দৌড়ায়,
আমার মানবিক মাকড়শা জালে,আমার মাঝে ।
উদাসী স্বপ্ন বলেছেন:
পৃথিবীর মানুষেরা একে সম্ভবত প্রেম বলেআমি বলি বেঁচে থাকা-
.......
জনমে হবার সময় শেষ করে দিয়েছ তুমি,
অন্যভুবনে গিয়ে ডেকে বলছ,"অপেক্ষায় আছি আমি।"
______________
ওখানে প্রেম এমনি এক নেশা,
সে শুধু ফিরে আসে তার প্রেমিকার সন্ধানে।
এ লাইন গুলো কন্ট্রাডিকটরী হয়ে গেছে!
উদাসী স্বপ্ন বলেছেন:
আচ্ছআ আমিতো ১ দাগাইতে চাইছিলাম, মাগার আমি আসার আগেই দেখি রেটিং করা হয়ে গেছে। পিএইচপিতে এ্যাডিট করে কি কেউ একাজটা করছে নাতো?
চতুরভূজ বলেছেন:
@তুহিন!!!!!!!!!!!!!!আমন করে কেমন করে লিখেন! বড় সাধ হয় মনে একবার কবি হয়ে উঠি, অথবা কারও কবিতা!
কেমন আছেন?
চতুরভূজ বলেছেন:
@ উদাসী স্বপ্ন- কবিতা কোনো লজিক মানেনা- উদাসী মনের উদাস করা কিছু শব্দ। ওটা উদ্যাম বন্ধনহীন। যখন যা মন চায় তাই কবিতা হতে পারে পরিবেশের সাথে জড়িয়ে গিয়ে। আমি জানি এসব অখাদ্য কিন্তু তবুও আজ মনের অগোছালো কথা লিখার চেষ্টা করেছি মাত্র। ১ বা ১০০ তে আমার কিছু আসে যায়না।
আদিপ্ত বলেছেন:
ভালবাসা এক অনুভূতি, ভালবাসা এক বিশ্বাস,ঠিক এমন টি,
আমি সুউচ্চ পর্বত হতে পতিত হব ভূপৃষ্টের দিকে, কিন্তু বর চিন্তাহীন কারণ অবগত রব আমি কেউ আমাকে সামলিয়ে নিবে তার ভালবাসর হাত দিয়ে।
অসামান্য সুন্দর কবিতার জন্য। ৫
উদাসী স্বপ্ন বলেছেন:
যা লেখাছেন লেখছেন মাগার এহুলান আরেকটু ভালা কইরাও তো সাজাইতে পারতেন, নাকি ইচ্ছা কইরাই করলেন? ভালা একটা জিনস দেখতে ভাল্লাগে মাগার তার তলে যদি একটা অসঙ্গতি থাকে তাইলে মেজাজ খান গরম হয়!যাই হোক আপনের লেখা আপনে লেখছেন আমার কি? আমি কমেন্ট করনের দরকার করছি! খেল খতম পয়সা হজম!
চতুরভূজ বলেছেন:
@আদিপ্ত- আপনার কথাগুলো আরও সুন্দর।@তুহিন- হয়ত!
@উদাসী স্বপ্ন- আমি আপনার মত পাকা লেখক হতে পারিনি আজও! মাফ করবেন!
@সারোয়ার ভাই- ভালো আছেন ভাল থাকবেন, ইলেকট্রনের মাধ্যমে মেইল করবেন।
আদিপ্ত বলেছেন:
আপনার কথার চেয়ে সুন্দর না আপু।
মাহমুদ রহমান বলেছেন:
আপু, পোস্ট মুছলেন কেন? আমি একটা কমেন্ট লিখেই দেখি হাওয়া
চতুরভূজ বলেছেন:
@শাক্যমূণি ও মাহমুদ রহমান ভাই- অনেকের দৃষ্টি আকর্ষনের জন্য দিয়েছিলাম! যাক, অনেকে দেখল ওদের জোচ্চুরি, এটাই চেয়েছিলাম। এখন ওদের স্বপক্ষের অনেকেই অন্তত ব্যাপারটা নিয়ে চিন্তা করবে। মুছে দিয়েছি কারণ, সুশীল ব্লগারদের কষ্ট হচ্ছিল!
মাহমুদ রহমান বলেছেন:
এটা কাজের কাজ করলেন! কত ব্লগার বাকী রয়ে গেল! আমি ওটা প্রিয় পোস্টে এড করেছিলাম। সবাইকে বলতে চাচ্ছিলাম প্রিয় পোস্টে রাখার জন্য যাতে করে অন্য সব ব্লগার আমাদের মহামান্য ব্লগারদের চিনতে পারে যাদের লেখা পোস্ট করার স্বল্পতম সময়ে টপরেটেড হয়...... কঠিন ব্যাপার নয়কি?
চতুরভূজ বলেছেন:
আগেইতো লিখে দিয়েছিলাম সাময়ীক। তখন বললে হয়ত মুছতামনা!!কমেন্ট ছাড়া সবাই কেবল ওদেরকেই রেট করে কেন বুঝলামনা!!! আপনার কি মনে হয় এ ব্যাপারে?
মাহমুদ রহমান বলেছেন:
আমার শেষের কমেন্টটা যাওয়ার আগেই মুছে দিলেন....! ওটা পড়লে হয়ত আর মুছতেন না।আমিও বুঝছি না। তবে কায়দাটা শিখতে পারলে ভাল হত! কিন্তু এই শিক্ষা জায়েজ হবে কিনা সেটাই ভাবছি....
তবে একটা জিনিসকি জানেন? মনে হতে পারে, ন্যয়ের পথে জয়ের কোন সম্ভাবনা নেই.... এটাই যেন নিয়ম। তাইতো সবাই বড় বেশি চালাক হতে চায়। এই একটা কারণে আজীবন বোকা রয়ে গেলাম।..... পরিচিতজনেরা গাধা বলে তিরস্কার করে, কিন্তু এতেই আমার সুখ (অন্যেরা বুঝে না! দুঃখটা এখানেই)।
চতুরভূজ বলেছেন:
নাজায়েজ শিক্ষা নিয়ে নিজের পরিচয়কে কলংকিত করার ইচ্ছাকে মনে না আনতে দেয়াই ভাল। আসলেই ন্যায়ের পথে জয়ের কোন সম্ভাবনা নেই, তাইতি মাঝে মাঝে ইচ্ছে করে সব ভেঙ্গে চুড়ে দিয়ে আমিও হাতে তলোয়ার ধরি।
অজানা একজন বলেছেন:
জট্টিল হইসে ভাই । চালায়া যান।
চতুরভূজ বলেছেন:
@মুনিয়া- চমত্কার কিন্তু মুনিয়ার মত নয়!@অজানা একজন- তেলের দাম যে কত বেড়েছে রে ভাই, চালাতেতো সাহস পাইনা!
মাহমুদ রহমান বলেছেন:
আপনার কথার প্রথমদিকেরটা ঠিক......তবে ন্যয়ের পথেই প্রকৃত সফলতা বলেই আমি মনেপ্রাণে বিশ্বাস করি।চূড়ান্ত সফলতায় প্রকৃত সফলতা।
সবচেয়ে বড় মজার ব্যপার হচ্ছে, ন্যয়ের পথে অনেক বেশি স্বাধীনতা অর্জন করা যায়। সাময়িক কোন লাভ হয়ত নাই, কিন্তু কোন দুশ্চিন্তাও নাই। অন্য রকম এক মজা.... কেউ আটকাতে পার না।
আপনার সাথে কথোপকথোনে নতুন পোস্টের চিন্তা মাথায় আসছে.... দিব একদিন।
চতুরভূজ বলেছেন:
অপেক্ষায় রইলাম ক্ষুরধার লিখুনীর!
মামু বলেছেন:
আগের চবি টা সুন্দর চির, ওইটা আবার লাগান।
তবুও একাকি... বলেছেন:
পর্লাম...
চতুরভূজ বলেছেন:
একাকি, হা হা হা । আমারনা ঐ ভাষাগুলো দেখে খুব হাসি পায়! তবে ওদের এই আবিষ্কারটাকে কিন্তু অস্বীকার করা যায়না!
ভীষণ ভাল লাগলো কবিতাটি...
৫ বললেও কম মনে হচ্ছে!
শোকেস সাজাতে নিয়ে গেলাম।
চমৎকার সব লেখায় আমাদের আরো অনুপ্রাণিত করুন -এই শুভকামনা রইলো।
সোনার বাংলা বলেছেন:
৫
বিহংগ বলেছেন:
৫ দিয়ে মনে হয় কোনো লাভ নেই।আজকে খেয়াল করেছেন, মনে হয় ভূত এসে রেটিং করে গেছে। টপ পোস্ট খেয়াল করলেই বুঝতে পারবেন। একেবারে সহজ , সরল।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
চতুরভূজ, আপনি মোছার আগে কমপক্ষে তিনদিন রাখবেন প্লিজ। আমি প্রায়ই আপনার সাময়িক পোস্টগুলো মিস করি। ব্যস্ততায় অনেক সময় ব্লগে আসা হয় না।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
একটা প্রশ্ন। প্রোফাইলের বাচ্চা মেয়ের ছবি টি কি আপনার?
আবূসামীহা বলেছেন:
====একটি রাতের কাছে পরাভব মানো কি যুবতী?
ভাবো চাঁদ নক্ষত্রের পাশেই রয়েছে? তারপর
নদী গেছে বাঁক ধরে ঢেউয়ে ঢেউয়ে মৃদু্মন্দ গতি
বালিশ ভাসিয়ে দিয়ে নামে জল তোমার ওপর।
পুরুষ পাথর বটে কিন্তু যদি দশটি চুম্বনে
পাষাণ বিদীর্ণ হয়ে ভাস্করের কান্না হয়ে যায়
শিলার কাঠিন্য নিয়ে তবে আর স্বপ্নে জাগরণে
বলো কোন নদী আর প্রস্তরের বদনাম গায়?
তার চেয়ে বেগবতী, শিলাশৈলে ধোকো রন্ধ্র পথে
অন্তত তোমার ধারা যাতে কারো অন্তরে চোঁয়ায়
প্রেম, প্রেম - এই এক শব্দের শপথে
যেন সব গিরিচূড়া কম্পমান মস্তক নোয়ায়।
[প্রেম/আল-মাহমুদ, অদৃষ্টবাদীদের রান্না বান্না]
নিজের কবিতা লিখার মুরোদ নেই। তাই প্রিয় কবির কবিতা দিয়ে আপনার কবিতার মন্তব্য।
আবূসামীহা বলেছেন:
দুঃখিত "ধোকো" নয় "ঢোকো" হবে। আমার কি-বোর্ডটা বদলাতে হবে।
নিপুপাওয়ারফুল বলেছেন:
৫
সাইমুম বলেছেন:
মজার তো! কবিতাও লিখ নাকি?
শিউলী মালা বলেছেন:
কবিতা খেলাম......
নুপুর বলেছেন:
And it's no sacrificeJust a simple word
It's two hearts living
In two separate worlds
But it's no sacrifice
No sacrifice
It's no sacrifice at all
বইপাগল বলেছেন:
(আপু, না বলেই ধার নিলাম কতগুলো শব্দ, ফেরত পাবার আশায় থাকবেন না, কারণ আমার ভান্ডার আজ শূণ্য)আমার জানু-র উদ্দেশ্যে -
"হয়ত আমি বদলে যাব একদিন,
তুমি হ্য়ত মুছে যাবে তখন,
---
আমার ঐ তরল চোখ দেখার জন্য তোমার চোখ আর নিষ্পলক তাকিয়ে থাকবেনা..
কিন্তু আমার হৃদয় তখনও তোমাকে ভাববে,
বহুদূরের অদেখা আকাশ থেকে।"
অক্ষর বলেছেন:
পড়লাম
চতুরভূজ বলেছেন:
নীলান্জনা- যখন কবিতা লিখতে লিখতে আপনার মত নীলনয়না হয়ে উঠতে পারব তখন বুঝব, আমি সার্থক।@সোনার বাংলা- ধন্যবাদ ভাই।
@উম্ম

















৫