আমার প্রিয় পোস্ট
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ - আলিম আল রাজি
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ১০টি বছর আর আমার প্রাণপ্রিয় স্কুল। - তারার হাসি
- তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট - কোলাহল
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বেনজামিন যেফানিয়া'র সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচক কবিতা - সারওয়ারচৌধুরী
- বিবর্তনের ভ্রান্ত দর্শন - ২ - বইপাগল
- আমার প্রিয় কবিতা - ৩ নেড়া বেলতলায় যায় ক'বার? - কবি মন কাব্য প্রান
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- জানতে চাই - ২৭ - বইপাগল
- ফতোয়া ২১ - প্রসঙ্গ - বিউটি পার্লারে যাওয়া এবং উইগ লাগানো - বইপাগল
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- প্রত্যেক ঘটনায় অন্তর্নিহিত আছে কল্যাণ - বইপাগল
- আমেরিকা!!! - লাল দরজা
- হে প্রভু - সত্যদা
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- একুশের প্রথম কবিতা,"আমি কাদতে আসিনি,আমি ফাসির দাবী নিয়ে এসেছি" ১ - আরিফুল হোসেন তুহিন
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- মিথিলার চিঠি - বইপাগল
- জাগৃতি - দেবদারু
- তার জন্য - জিহাদ
- তুমি কোন কাননের ফুল গো (পর্ব-১) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- জানতে চাই - ১২ - বইপাগল
- আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) - নীলাঞ্জনা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইবাদত-বন্দেগীতে ভারসাম্য বজায় রাখার বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বিশ্ব কুদস দিবসঃ নব্য ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের মহাজাগরণের দিন - আশরাফ রহমান
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- Rod Stewart - First Cut Is the Deepest - ফালাক
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- আমরা এখন অনেক প্রযুক্তিমনস্ক, তবে বিজ্ঞানমনস্ক নই - অনিশ্চিত
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশের অবস্থান - মাহিরাহি
- বাংলাদেশের প্রধান সমস্যা কি কি? - মাহিরাহি
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- মজার কিছু প্রবচন। সংগ্রহ- ব্লগার মিষ্টার বাংলাদেশ । - অপূর্ব
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
সাদা কালো ও রঙ্গিন জীবন (চতুরভূজ)
১০ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
ঢাকা শহর ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে মিটিমিটি তারা গুলো। মনে হচ্ছে আমার বহু পুরাতন করুণ শহরটাকে হাজার হাজার জোনাক পোকা ঘীরে ধরেছে। জোনাকী গুলো ধীরে ধীরে সরে যাচ্ছে দৃষ্টিসীমার বাইরে। চোখ হয়ে আসছে ঝাপসা.....
আমি এখন আকাশে। সেইযে কবে মানুষের মনে পাখির মত আকাশে ওড়ার বাসনা তৈরী হয়েছিল সেই থেকে সে কেবল উড়ে বেড়াতে চায়। এখান থেকে সেখানে , সেখান থেকে এখানে, এই ভূবন থেকে অন্য ভূবনে। মানুষই একমাত্র প্রানী যে ইচ্ছে করেই মমতায় জড়ায় আবার সকল মমতার বন্ধন ছিন্ন করে উড়াল দিতে চায়! এই আদিম বাসনা সৃষ্টিকর্তাই তাঁর সৃষ্টির ডি এন এ তে ঢুকিয়ে দিয়েছেন। এতে আমাদের কোনো দোষ নেই।
তেইশ বছর ধরে যে মাটিতে দৌড়ে বেড়িয়েছি, যে মাটির ভালবাসা আমাকে আঁঠার মত আটকে রেখেছিলো আজ সেই মাটি ছেড়ে চলে যাই অন্য কারও ফুটপাথে, অন্য কোনো বসতিতে। নতুন করে আবাস গড়ার জন্য, নতুন ভালবাসায় নিজেকে ভেজাবার জন্য। পুরোনো ভালবাসার মলাটে নতুন প্রেমের ধূলোর আস্তরণ ফেলবার জন্য।
বাংলাদেশ থেকে সমস্ত মায়া মমতার বাঁধন ছিন্ন করে নতুন দেশে এলাম। সারা রাস্তা প্লেনে চড়ে সমস্ত স্মৃতী মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছিলাম। আমার কেবলই চোখে ভাসছিলো লোকে লোকারণ্য ঢাকা শহরের কথা, বারবার মনে আসছিল আমার গ্রামের পুকুরঘাটার সেই শিউলী গাছটার কথা। দেশে থাকতে যে মানুষটাকে দেখে গা জ্বালা করত আজ যেন তার মুখটা সামনে আনতেই সেই চেহারা করুণ লাগছিলো! তেইশ বছর বয়সী কোনো তরুনী কাঁদতে কাঁদতে বিদেশ পাড়ি দিচ্ছে - এটাই একটা অদ্ভুদ বিষয়! এতই যদি কান্না তবে উড়াল দেয়া কেন? কে বাধ্য করেছে নিজের চির আপন ভূমি ছেড়ে চলে যেতে? কোন জীবনের আশায়? কে বলতে পারে সে জীবনে সুখের আবাস নাকি কষ্টের? কে জানে সুখ পাখিটা কোন দেশে বাস করে?
তবুও মানুষ দূরে পাড়ি দেয়, তবুও।
সিডনী এয়ারপোর্ট এসে আমি কারও জন্য অপেক্ষা করছিলাম যে আমাকে নিতে আসবে। তাকে দেখিনি কখনও! মনে মনে বলছিলাম অপেক্ষার মত যন্ত্রনাদায়ক যন্ত্রনার মাঝখান দিয়ে কেউ আমাকে আর নিওনা প্লীজ, ঠিক তখনই একটা ভরাট কন্ঠ বলে উঠল," আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? আপনি কি ....?'' শুরু হল নতুন কাহিনীর। একই সাথে ব্যাথা এবং সুখ পাওয়ার এক অদ্ভুদ মিশ্রন। একই সাথে মৃত্যর বাসনা আর বেঁচে থাকার কামনা। শুরু হল নীল বেদনার অতৃপ্ত সুখ। কে বলেছে জীবন ছোট? জীবন আসলে অনেক বড়-কত ঘটনার সমন্বয়ে গড়া আমার এই জীবন। আমি কি পারব আমার জীবনের সমস্ত সাদা-কালো ও রঙীন কাহিনীর বর্ণনা করতে? আমাকে কি ঐ সময়টুকু দেয়া হবে! কে বলতে পারে এই এই জীবনের শেষটা কোথায় কোন মোহনায় গিয়ে মিশেছে। কে বলতে পারে সে কোনোদিন নীল রং এর শাড়ি পড়ে এক শান্ত নদীর তীরে কোনো এক কদম গাছের নিচে কারও হাত ধরে দাঁড়িয়ে স্বর্গ সুখে ভাসতে পারবে কিনা! জীবনে যে সুখের আশায় পরিচিত গন্ধ ছেড়ে এসেছে, সেই সুখ পাবে কিনা, কে বলতে পারে। তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চতুরভূজ বলেছেন:
ধন্যবাদ জান্নাত। অনেকদিন পর কথা হচ্ছে, কেমন আছেন?
অঞ্জনা বলেছেন:
ভাইয়া কেমন আছেন? ভাবী ভালো তো?
লেখক বলেছেন: আপনারা বাপে পুতে কয় ভাই অঞ্জনা ভাইয়া?
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
...মৌন প্রতিবাদ স্বরূপ ব্লগিং বন্ধ.....
চতুরভূজ বলেছেন:
কিসের প্রতিবাদ? গালিবাজদের ব্যন করা হয়েছে এইজন্য?
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
গালিবাজদের পাশাপাশি কিছু ভাল ব্লগারদের ব্যান করা হয়েছে। এইজন্য।
চতুরভূজ বলেছেন:
ভাল ব্লগার কারা? যারা ফ্লাডিং করেছিল তারা, মুন্না?
আর হ্যা, গালিবাজদের না থাকার সুযোগে আরো কয়েকটা লেখা নামিয়ে ফেলুন।
লেখক বলেছেন: উম্মু আব্দুল্লাহ, কেমন আছেন আপনি?
গালিবাজদের না থাকার সুযোগে আরো কয়েকটা লেখা নামিয়ে ফেলুন। ----- হা হা হা , ভিষন রকম মজা পেলাম বোন। আমি ভাল লিখতে পারিনা আপনার মত নইলে তাই করতাম। আপনিও নতুন পোষ্ট দিন। গালিবাজদের ছাড়া ব্লগযে কতটা সুন্দর চলতে পারে তা প্রমান করে দেই।
অথচ জীবন সায়াহ্নে আফসোস করি... এও কি এক ধরনের আতলামী!!
কি জানি। যৌবনে যা বোঝা দরকার ছিল, যে পথে কষ্টের দাবদাহ পেরিয়ে শান্তির সুনীল গহন জলে স্নান করার কথা ছিল...
অথচ সম-সমায়িক মোহে তা থেকে পিছু হটে জীবনের চলতি চাহিদার কাছে আত্ম-সমর্পন করে....যখন ভর ঢেকুর আসে মনে
তখন একটু -আধটু হজমি ভাবনার মতো যদি হয় এই অনুভব তবে ....
চালিয়ে যাও বাবা.....
আর যদি বলো ..না না.. এ তো আমার আত্মার ক্রন্দন, আমি মুক্তি চাই, আমি সত্যি পেতে চাই সেই সত্যের পথ.. যে পথে আমার চির শান্তি যে পথে আমার চির মুক্তি..
তবে..
লেখক বলেছেন: ইচ্ছে করছে কমেন্ট টি পোষ্টের সাথে আ্যাড করে দিই
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
রাজাকারী পোস্ট দিয়ে ব্লগিং করলে ফ্লাডিং হয়না???গালিগালাজ করে পোস্ট দিলে ফ্লাডিং হয়না???
খালি এইসবের প্রতিবাদ করে পোস্ট দিলে ফ্লাডিং হয়?
লেখক বলেছেন: গালিগালাজ করে পোষ্ট দিলে সেটাতো ব্যান খাবেই, এরইতো প্রমান রেখেছে কর্তৃপক্ষ। একটা পোষ্টে কখনই ফ্লাডিং হয়না। নতুন করে অনেক কিছুই ঝিখতে হবে দেখছি আপনাকে, সেদিন যেমন বলছিলেন অতিথী নামক কোনো ব্লগারকে কেউ চেনে কিনা।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমি একটা পোস্ট মিনিং করছি না। আপনি ভুল বুঝেছেন???আর আপনি যদি ভাবেন যে ব্লগারদের ব্যান করে কতৃপক্ষ ভাল করেছে তাহলে আমার মতো ৫০জন বসেও আপনাকে বিশ্বাস করাতে পারবো না যে কতৃপক্ষ কাজটা ভাল করেনি। তারা গালিবাজদেরকে ব্যান করেছে সত্যি। কিন্তু অনেক ভাল ব্লগারদেরকেও পাশাপাশি ব্যান করেছে। এটা তারা ইচ্ছা করেও করতে পারে। আবার অনিচ্ছাকৃত ভাবেও করতে পারে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
বরাবরের মতই দারুন হয়েছে।
যাবে বলে "অনন্য"।
দেশে থেকেও আজ আমাদের পাশ থেকে অনেক কিছু দুরে সরে গেছে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
বরাবরের মতই দারুন হয়েছে।
যাকে বলে "অনন্য"।
দেশে থেকেও আজ আমাদের পাশ থেকে অনেক কিছু দুরে সরে গেছে।
লেখক বলেছেন: অনন্য গুলো অন্যের জন্য তুলে রাখুন। আমাকে ভালোর সাথে ই- প্রত্যয় যোগ করে বললেই আমি ধন্য।
অনেক অনেক ধন্যবাদ, আপনি মেইলের কথা জিজ্ঞ্যেস করছিলেন, পাইনি কোনো মেইল।
চতুরভূজ বলেছেন:
ভাল ব্লগাররা ব্যান হলে আপনি ব্লগিং করছেন কিভাবে? আমিতো আপনাকে ভাল ব্লগার হিসেবেই জানতাম! কি জানি বাপু, সবার কাছে হয়ত আপনি ভালো না যেমন সবার কাছে তারা ভালনা , আরিলের কাছেও না!
লেখক বলেছেন: @ তাজুল মুন্না
অনুভব আর প্রকাশ যখন মিলেমিশে যায় বুঝি এমনই হয়। ধন্যবাদ ..আপনার নিঃসংকোচ অভিব্যক্তির প্রকাশে।
লিখতে থাকুন
@"এক শান্ত নদীর তীরে কোনো এক কদম গাছের নিচে কারও হাত ধরে দাঁড়িয়ে স্বর্গ সুখে ভাসতে পারবে কিনা! জীবনে যে সুখের আশায় পরিচিত গন্ধ ছেড়ে এসেছে, সেই সুখ পাবে কিনা, কে বলতে পারে। তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?....."
ঠিক অমন নয়, তবে অন্য রকম কাহিনী হলেই বা মন্দ কি....
স্বপ্ন দেখি সৌগন্ধ এক স্বপ্নের চেয়েও সত্য জগত, বাস্তবে বিরাজমানতায়... কদম গাছ কিনা জানি না তবে কোন এক বৃক্ষ...
রমনী যদি নদী হয় বৃক্ষ নয় কেন? কস্তুরি গন্ধে মাতাল সময়...
আপনাপন সত্যে বিভোল,
এ পিতার গন্ধম নেশা নয় , পুত্রের মুক্তির সাধন...
হা হা কি সব বকে যাচ্ছি। ধন্যবাদের ভাষার বুঝি এই ছিড়ি....
লেখক বলেছেন: সত্যদা,
রমনী নদী, রমনী বৃক্ষ , রমনীই জগত!
এত সুন্দর করে কমেন্ট না করলে কি হোতনা? চোখে পানি চলে আসে যে!
শাক্যমূণি বলেছেন:
ভালা হইছে পুস্ট+
অঞ্জনা ভাইয়া/বইন আমারে বলক কইরা দিছে!! নতুন বুলুগার হইবার পারে। কয় দিন চইড়া খাইয়া লইলে পরে দেহা যাইবআনে।
লেখক বলেছেন: কিযে বলেন শাক্যমূণি, ওটা নতুন ব্লগার নয়, ওটা নতুন লেবেলে পুরানা ব্ল্যাক লেবেল , হা হা হা ।
রমনী নদী, রমনী বৃক্ষ , রমনীই জগত!
তুমি যদি সত্যি জেনে থাকো.. যা বলেছো যেমন করে..তবে আর ভয় নেই । সত্যি করে বলছি... খুঁজে নাও সেই স্বপ্নের সিঁড়ি
জোছনা পেরিয়ে... মহাকাল মহাসময়ের সীমানা ছাড়িয়ে
চিরন্তনী সূখের দেশে সেই সূখী রমনীয় বেশে সেই জগত জননীর হাত ধরে... কিংবা রূপ
যার সন্ধানে সবাই উন্মূখ.....
আত্মা যখন মরে যায় তখন অনুভবে সব কিছু ধোঁয়াসা.. আর প্রাণবানতা শুধু কাঁদায় না হাসায়ও...আর বলি
সব সত্য এমন সত্য করে বলতে নেই... লোকে মন্দ কবে!
লেখক বলেছেন: সত্যদার নাম যে তবে মিথ্যাদা হয়ে যাবে! আমি সব সত্য এমনি করেই বলে যাব নইলে সত্যদারা বেঁচে রইবেন কিভাবে?
শাক্যমূণি বলেছেন:
ভালাই ত লিখবার পারেন। চোখের দেহা আর মনের দেহার মইদ্দে শক্তি আছে আপনের। কিছু কতা পইড়া ভিজ্যা গেলাম। এই যে ভিজাইতে পারছেন, এইডা আপনের শক্তি!!
'মানুষই একমাত্র প্রানী যে ইচ্ছে করেই মমতায় জড়ায় আবার সকল মমতার বন্ধন ছিন্ন করে উড়াল দিতে চায়! এই আদিম বাসনা সৃষ্টিকর্তাই তাঁর সৃষ্টির ডি এন এ তে ঢুকিয়ে দিয়েছেন। এতে আমাদের কোনো দোষ নেই। ''
-এই কতাগুলানেরে নিয়া বিস্তর তর্ক করনের সুযোগ আছে। উড়াল দিলেই কি মায়ার বান্দন ছিড়া যায়? যায় না। হের লাইগাই মনের গহিন ভিতর থিকা কান্দন আহে দূরে দূরে থাইকাও। জীবনের দরকারের হিসাব নিকাশ কইরা উড়াল দেওন লাগে। কিন্তু মনের বান্দনের সুতা ছিড়া যায় না বইলাই ইয়াদ কইরা কইরা কান্দন আহে। খারাপ কইলাম নিহি কন দেহি?
লেখক বলেছেন: নাহ, শাক্যমূণি খারাপ বেলছেন সেটা আপনার শত্রুতেও বলতে পারবেনা, খুবই ভাল বলেছেন। তবে কান্নার ব্যাপারটাতে আমারও কান্না পায় কিন্তু মায়া মমতাই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু, যার হৃদয়ে মমতা বেশি তার জন্য রয়েছে তত কষ্টকর সময়!
লেখক বলেছেন: ঘৃনা এবং মাইনাস বুঝলাম সেটা কুকুরের লেজের মতই আপনার সাথে সেঁটে আছে, জীবনেও সোজা হবেনা। কিন্তু করুনাটা ঠিক বুঝলাম না।
আর আপনি এখন ইংলিশ গন্ডার? হা হা হা , পারেনও আপনারা ভাই। এত বেশরম কিভাবে হন?
লেখক বলেছেন: ভাল না খারাপ, গালি না দিলেই মনে হয় ডাল মে কুচ কালা হ্যায়!
হা হা হা
কবিতার আগে কোন সম্বোধন না থাকায় বিভ্রান্তি আসতে পারে তাই পুনঃ সংযোজন...
@ আপনি যা বলেছেন তার উত্তর ঐ কবিতার লাইন কটির সাথে বেশ মেলে.....অথবা মিলিয়ে নেয়া যায়..
" তুমি যদি সত্যি জেনে থাকো.. যা বলেছো যেমন করে..তবে আর ভয় নেই । সত্যি করে বলছি... খুঁজে নাও সেই স্বপ্নের সিঁড়ি
জোছনা পেরিয়ে... মহাকাল মহাসময়ের সীমানা ছাড়িয়ে
চিরন্তনী সূখের দেশে সেই সূখী রমনীয় বেশে সেই জগত জননীর হাত ধরে... কিংবা রূপ
যার সন্ধানে সবাই উন্মূখ.....
লেখক বলেছেন: ঋনী হলাম।
@লেখক বলেছেন: সত্যদার নাম যে তবে মিথ্যাদা হয়ে যাবে! আমি সব সত্য এমনি করেই বলে যাব নইলে সত্যদারা বেঁচে রইবেন কিভাবে?
বাঁচিয়ে রাখার এতবড় প্ররণা.......যুগ যুগ জিয়ো....
মহাকাল মহাসময়ের সীমানা ছাড়িয়ে
চিরন্তনী সূখের দেশে সেই সূখী রমনীয় বেশে
সেই জগত জননীর হাত ধরে... কিংবা রূপ
যার সন্ধানে সবাই উন্মূখ.....
লেখক বলেছেন: আমার প্রতি কারও এমন সোনালী আশীর্বাদ নিয়ে ঘুমোতে গেলাম।
আল্লাহ হাফিজ
শাক্যমূণি বলেছেন:
'মানুষের সবচেয়ে বড় শত্রু, যার হৃদয়ে মমতা বেশি তার জন্য রয়েছে তত কষ্টকর সময়!'
এইডা হাছা কতা। তয় আপনে এই অপ্রিয় হাছা কতা বেশি কইয়েন না!!!!! এইডা হুনতে চাই না!!
মায়া -মমতার মইদ্দে একটা পরিমিতি রাহন লাগে। মাত্রা ছাড়াইয়া গেলেই সমস্যা অইয়া যায়। ভালোবাসা ছাড়া যেই শুণ্যতা মাইনসের মইদ্দে আহে, ওইডাও কি কম কষ্ট দেয় মাইনসেরে?
দেহা যাইতাছে, মমতার ভিতরেও কষ্ট মমতাহীনতার ভিতরেও কষ্ট। একটা আলো-আন্ধারীর খেলার ভিতরে থাইকা অন্তিম ক্ষণের দিহে ছুইট্টা যায় মানুষ। হগলেই নারী ও পুরুষ। মমতার অনুভূতিরে লিঙ্গভেদ করণের কোনো দিশা পাই নাই আমি। আপনে পাইছেন নি?
লেখক বলেছেন: আলো- আঁধারীর ভেতর থাকবেই- এটাই মানুষের নিয়তী, আর নিয়তীর সাথে যুদ্ধ চলেনা কোনোমতেই- এটা আমি মেনে নিয়েছি।
মমতার অনুভুতিকে যখন লিঙ্গভেদ করা হয় তখন সেটার নামকরন কি মমতা দেয়া যায়? মনে হয়না, সেটা তখন প্রেম অথবা অপ্রেমের অন্য কোনো রুপ। জানিনা সেটা কি। তবে এটুকু জানি মমতার ভেতরেও কষ্ট আর মমতাহীনতার ভেতরেও। মানুষের এই কন্ট্রাডিকটরি কষ্ট গুলোর শেষ কোথায়?
চতুরভূজ বলেছেন:
@শাক্যমুণি,সকালের কাছাকাছি রাতের অবস্থান চলছে- ঘুমোতে গেলাম। তবে আপনাকে দেখেছি প্রতিবাদ করার প্রয়োজনে মাঠে আগমন করেন।- এটা ভাল লেগেছে, আগেও দেখেছি। আসলে যার যার কর্ম ক্ষেত্রে সে সোজা হলেই সব ঠিক ঠিক, একেবারে সীরাতুল মুস্তাকিম।
আল্লাহ হাফিজ।
শাস্তি বলেছেন:
হ্যালো আবার আপনি ব্লগে?ব্যাবসা কেমন চলছে ভাইয়া?
আপনি সেদিন রাতে ছিলেন? কি নিকে ছিলেন? বলবেন কি?
কথা বার্তা যেভাবে বলছেন মনে হয় সেদিন রাতে ছিলেন সত্যি করে বলেন কোন নিক ইউজ করেছেন। লজ্জা লাগলে মেইল করে জানাতে পারেন।
জানিনা, কেন মরিচীকার পেছনে আমরা ছুটি।
দ্বীপবালক বলেছেন:
খালি নদীর ঐপাড়ে সুখের বসতি মনে করিয়া সেই পাড়ে পাড়ি দেওয়ার তাড়া। কদাপি যাইতে সক্ষম হইল সর্বসুখ ধারণ করিয়া থলিতে পুরিয়া রাখিয়া ধীরে ধীরে ভোগ করিব। এইরূপ বাসনা সর্বকালে অন্তরে পোষণ করে মনূষ্যগণ। কিন্তু ঐপাড়ে যাইবার পরে মনে হইতে থাকে পশ্চাতে রহিয়া গিয়াছে সর্বসুখ।বহুত সৌন্দর্যমণ্ডিত লিখা।
লেখক বলেছেন: ধন্যবাদ দ্বীপবালক। সুন্দর কমেন্ট।
সোনার বাংলা বলেছেন:
+
লেখক বলেছেন: আপনাকেও +
বিবেক সত্যি বলেছেন:
দেশ থেকে চলে গেলেন...আচ্ছা, ভালো থাকবেন ।
আপনি তো সেই সুদূর সিডনী যাওয়ার পথে হৃদয় ভিজিয়েছেন কেঁদে
...আর আমি .. গ্রামের বাড়ি থেকে ঢাকা এসে পরদিন ই ফিরে যাওয়ার প্লান করেছিলাম । বলেছিলাম, মাকে ছাড়া থাকতে পারবোনা । আমার অতিপ্রিয় এক বড়ভাইয়ের টানাহেচড়ায়
লেখক বলেছেন: Thanx
দেবতা বলেছেন:
কে বলতে পারে সে কোনোদিন নীল রং এর শাড়ি পড়ে এক শান্ত নদীর তীরে কোনো এক কদম গাছের নিচে কারও হাত ধরে দাঁড়িয়ে স্বর্গ সুখে ভাসতে পারবে কিনা! জীবনে যে সুখের আশায় পরিচিত গন্ধ ছেড়ে এসেছে, সেই সুখ পাবে কিনা, কে বলতে পারে। তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?বাছার মনোবাঞ্ছা পূর্ণ হোক!
+
'আমি এখন আকাশে।'
মাটির পৃথিবীর মানুষ। মাটিসংলগ্ন থাকা চাই।
'পাখিটা কোন দেশে বাস করে? '
-পাখিটা কেবল আকাশে উড়তেই থাকে
'তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?'
আচ্ছা ঠিক আছে। কাহিনী শোনাবো। আগে মহামানব হতে পারি কি না দেখি
তাসু বলেছেন:
আমি যে কেন আপনার পুষ্ট সাথে সাথে পরতে পারিনা? এতো ভালো লিখোন! ৫
আকাশ স্পর্শের নেশা উন্মন করে দিয়ে যায় মস্তিষ্কের প্রতিটি কোষ; তোমার দৃষ্টির অতল গহন... হাতের নরম তালুকে স্পর্শ দেয় না আকাশ কখনো...রক্ত কণিকায় চিত্রিত মোহন মধুরতা শুধু অনুভূতি.....অজস্র অনুভূতির ভেতরে লুকিয়ে আছে বেদনার মহাকাব্য.... পারো যদি প্রতিটি অনুভূতিকে প্রতিদিন শিশুতোষ আদরে মাতিয়ে রেখো। দেখবে প্রতিদিন তুমি অগণন ফুল পাখি আর সবুজের অন্তরে হারিয়ে গেছো,,,,মরিচিকাদের দিকে তাকানোর সময়ই পাবে না। জীবনের প্রতিটি সুখানুভূতি উজ্জল অনন্য।
আমার ল্যাপটপে আঁকা একটি আঁকিবুকি চেয়েছিলাম এই কমেন্ট বক্সে পেস্ট করবো। কিন্তু মূর্খ মানুষ চেষ্টা করে পারি নি। অবশেষে পংক্তি কয়েক উপরোক্ত
ত্রিভুজ বলেছেন:
চমৎকার লেখা..... অনেকদিন পর আবার এলাম... কেমন হচ্ছে ব্লগিং?
লেখক বলেছেন: আরে ত্রিভুজ!
কেমন আছেন আপনি? ব্লগ ছেড়ে কেন চলে গিয়েছিলেন? কাজটা আমাদের কষ্ট দিয়েছে।
বজলু মহাজন বলেছেন:
আপনার লেখা নিয়ে নতুন করে ভাবার অবকাশ নাই। আর নতুন করে ভাষাও পাইনা কিছু বলার। শুধু বলতে চাই, বারবার জন্মগ্রহণ করুন।+
@ত্রিভুজ, আপনি ব্লগিং করা ছাইড়া দিয়া কামডা ভালা করেননাই।
লেখক বলেছেন: বুঝতে পেরেছি, ঠিক আছে। ধন্যবাদ।
শিউলী মালা বলেছেন:
নতুন পৃথিবী সুন্দর রুপে গড়ার জন্য আমাদের অবশ্যই অনেক পুরাতনকে বাদ দিতে হয়, এটা দোষের কিছু নয়। জনম জনম ধরে মানুষ এভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করে আসছে আবার এই প্রতিষ্ঠার পরে হয়ত পুরাতনের কাছে ফিরেও আসছে অথবা আসেনি.....চমৎকার অসাধারণ মন ছুঁয়ে যাওয়া লেখা..........
লেখক বলেছেন: ভালো আছি নাজিরুল, আমি বেশ কিছুদিন অনেক ব্যাস্ত ছিলাম তাই ব্লগে আসতে পারিনি। আপনি কেমন আছেন? সবকিছু ভালোতো?
অক্ষর বলেছেন:
(...দীর্ঘশ্বাস)
লেখক বলেছেন: বলুনতো নাজমুল আমরা যেটা গ্রহণ করি সেটাকি নিঃশ্বাস নাকি প্রশ্বাস?
কালপুরুষ বলেছেন:
যথারীতি ভাল লাগলো। ভাল লেখা ভাললাগাটাই স্বাভাবিক।
শীখা বলেছেন:
প্রিয় পোস্টে যোগ করিলাম..+
লেখক বলেছেন: ঠিকাছে বোকা
নূরে আলম বলেছেন:
দেরীতে এসে পড়লাম।আর পোস্ট পড়ে কমেন্ট পড়তে পড়তে যে কমেন্ট করব বলে ঠিক করেছিলাম, তা ভুলে গেলাম।
কেমন আছেন আপনি?
আপনি কবে গেলেন?
আমি তো ঠিক জানি না। তবে পড়ে খুব খারাপ লাগল। আসলেও। মানুষ কেন যে মরিচীকার পেছনে ছোটে? আমি বুঝি না। আসলে আপনাকেও তো এ প্রশ্ন করতে পারি না। কারণ আমিও তো ছুটছি মরিচীকার পিছনে। অথচ এই মরিচীকার পিছনে ছুটতে ছুটতে হঠাৎই একদিন দেখব যে জীবনটা মোমবাতির মত ফুরিয়ে গেছে!
"কে বলতে পারে সে কোনোদিন নীল রং এর শাড়ি পড়ে এক শান্ত নদীর তীরে কোনো এক কদম গাছের নিচে কারও হাত ধরে দাঁড়িয়ে স্বর্গ সুখে ভাসতে পারবে কিনা! জীবনে যে সুখের আশায় পরিচিত গন্ধ ছেড়ে এসেছে, সেই সুখ পাবে কিনা, কে বলতে পারে। তুমি কি পারবে শোনাতে আমাকে সেই না শোনা কাহিনী?"
না, এর উত্তর জানা নেই আমার। নিজেও কতজনকে একই প্রশ্ন করলাম! কিন্তু উত্তর পেলাম না....
আসলে আপনার লেখাটা পড়ে খুব খারাপ লাগছে। অবশ্য আবেগী লেখা পড়লে যে আবেগী হয়ে পড়তে হয়, এটা তো খুবই সত্য কথা!
নূরে আলম বলেছেন:
কমেন্টটা কি একটু বেশি বড় আর এলোমেলো হয়ে গেল?
লেখক বলেছেন: নূরে আলম ভাই, আপনার বড় কমেন্ট পড়তে চমৎকার লাগল। কিন্তু রাগ লাগে এটা ভেবে যে আপনি ব্লগ ছেড়ে চলে গেলেন কেন? ফিরে আসুন এবং নতুন লিখা দিন। আমি এবং আমরাকি গালি খেয়েও মাঝেমাঝে লিখে যাচ্ছিনা?
আপনার কাছে মিনতী, ফিরে আসুন।
মাহবুবা আখতার বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম চতুর্ভূজ.....ভালো আছেন তো?
লেখাটা খুব ভালো লাগল.....
আবেগী লেখা, চমৎকার ভাষা (অন্য লেখাগুলোর মতই) তবে এটা বোধহয় বেশি হৃদয়ছোঁয়া লাগল.... মন খারাপ অবস্থায় লিখেছিলেন নাকি?
লেখক বলেছেন: মাহবুবা, কেমন আছেন? আপনি ঠিকই ধরেছেন , সে সময় মন খারাপই ছিল।
ধন্যবাদ।
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন:
ভালো লাগলো+
লেখক বলেছেন: thanx
লেখক বলেছেন: বাতিঘর, আমি যদি একটা নতুন পোষ্ট লিখি তাহলে সেটা আমি কিভাবে প্রবালে পোষ্ট করব অথবা আমার পোষ্ট কি সরাসরি প্রবালে যাবে কিনা? আর একই পোষ্ট কি আমি অ্য গ্রুপের জন্যওঈউজ করতএ পারব? একটু জানাবেন, তাহলে আমি আমার নতুন পোষ্ট প্রবালের জন্য দিতে চাই।
তিনিই সত্য বলেছেন:
অসাধারণ লিখা! +শরতচন্দ্র থাকলে বলতেন, "এসো বোন, পাশে বসো, কলম ধরো। দু-চার চরণ লিখি।"
ইেলারা বলেছেন:
আপুনি আমার তুমি একন বলগে বেসি আসোনা কেন? তাই আমার মন খারাপ হয় আর আমিও আসিনা।
লেখক বলেছেন: সময় পাইনা আসার।
আমি না আসলে আপনি ব্লগে আসবেননা এটাতো ঠিকনা।
মুনশী বলেছেন:
রাজকইন্যা, মা. মোর্শেদের পুস্টে আপনের যেই লম্বা কমেন্ট মারেছন হেইডারে ইট্টু ঘষামাজা কইরা, ইট্টু প্লাস মায়নাস কইরা পোস্ট দিতান পারেন। জব্বর কমেন্ট হইছে ওইডা।
অক্ষর বলেছেন:
আমরা যেটা গ্রহণ করি সেটা প্রশ্বাস
নাবিক বলেছেন:
প্লাসাইলাম।
বাতিঘর বলেছেন:
আগামী শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠািনক উেদ্বাধন হচ্ছে প্রবাল গ্রুপের। এ সংক্রান্ত পোষ্ট আছে গ্রুপে।গ্রুপ পোষ্ট করার জন্য রাইটিং প্যানেলের নিচে গ্রুপ পোষ্ট সেটিং এ গিয়ে অপশন অন করে দিলেই হবে। একই লেখা একই সাথে ফ্রন্ট পেজ এবং একাধিক গ্রুপে পোষ্ট করতে পারবেন। পুরাতন লেখাও এডিট করে গ্রুপ অপশন অন করে সংরক্ষন করলে গ্রুপে দেখা যাবে। তার আগে মডারেটর হিসেবে ছাড়পত্র দিতে হবে মডারেশন প্যানেলে গিয়ে।
বিহংগ বলেছেন:
[link|http://www.somewhereinblog.net/blog/pordeshi07blog/28768251/click here please]
শীমুলতা বলেছেন:
খুব ভালো লাগলো আপা। + সো কেসে গেল।
হেকমত বলেছেন:
ছাগুচিফ বলেছেন: চমৎকার লেখা..... অনেকদিন পর আবার এলাম... কেমন হচ্ছে ব্লগিং? ওপিয়া তুমি কুতায়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















আশাকরি পারবো//