আমার প্রিয় পোস্ট

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

জোছনা এখনও আমাদের বড় প্রিয় (ফিরে আসুন বইপাগলভাই-চতুরভূজ)

১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮

শেয়ারঃ
0 0 0


পৃথিবীর মানুষ কি পন করেছে?
তারা যেন চলবে তাদের নিজস্ব নিয়মে?
যারা যুদ্ধ করবে তারা রক্ত নিয়ে খেলবে শুধু
আর যারা শান্তির কথা ভাববে তারা শুধু
নিরবে আড়াল নিয়ে থাকছেন
যে যার মত থাকবে-
এটাই এখন পৃথিবীর মানুষদের ইচ্ছা।

কারও কাল পতাকা আমরা আজ দেখিনা
সহ্য হয়ে গেছে রক্তমাখা লাল শার্ট
দেয়ালে বাধা পড়ে এখন শান্তির সব বানী।

একদল মানুষ এখন অন্ধের মত পথ চলছে
আর একদল মানুষ তাদের অনুসরন করেছে
কোথাও এক ফোঁটা শান্তি থাকবেনা
যখন উত্তপ্ত সীসা আর ভারি বুট কেড়ে নেবে সব।

মানুষ কতকাল যে অপ্ষায় থাকবে
একটু রোদেল সকাল আর মৃদু বাতাসের জন্য
চারদিকে এখন মেঘলা সন্ধ্যা
অন্ধকার ঢেকে ফেলতে চাইছে-
ভালবাসা, জীবন আর শব্দ।

যদি জানা যেত কেন মানুষ এমন বদলে যায়
তামাটে করে ফেলে মাটি?
কেন ফসলের নীল ক্ষেত তছনছ করে-
খুব অল্প দামে কেন বিক্রী হয়
মানুষের লাল রক্ত?
মানবতা কি আজ শকুনের হাতের খেলনা?

এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫
নুপুর বলেছেন: যখন আমার ব্যাথারা আমায়
অস্থীর করে তখন আমি যুদ্ধে যাই
যখন আমার অনুভূতিরা আমায়
দ্রবীভুত করে তখন আমি জোছনায়
শরীর ভেজাই।


+
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: আপনার কবিতাও সুন্দর। ধন্যবাদ নুপুর।

১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: কবিতাটি পুরোপুরি আমার নয়। আসাদ নামের আমার এক বন্ধুর শুরু করা চতুর্থ লাইন থেকে আমি শেষ করেছি।

৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৮
gonder বলেছেন:

আগে একবার পুস্টাইছিলানা এইডা!
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: ওটা প্রবাল গ্রুপে গিয়ে দএবার পর দেখেছি প্রথম পাতায় আসছেনা। এরপর এটাকে ঠিক ঠাক মত আবার পোষ্ট করেছি যেন গ্রুপ হয়েও প্রথম পাতাতে আসে। এখন ঠিক হয়েছে।

৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০
মুয়ীয মাহফুজ বলেছেন: দেখা যাক সে ফিরে আসে কিনা।
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: সেটার তার ব্যাপার। কিন্তু আমি আমার কাজটি করেছি।

৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩১
জেনারেল বলেছেন: আল্লাহ আমাদেরকে কপি পেষ্টের হাত থেকে রক্ষা করিয়াছেন- আমিন।



একই বিষয়ে আমাদের ছালোয়ার চৌঃ একটা মহামূল্যবান পুষ্ট দিয়াছেন।
মিলটা কাকতালীয়
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: সারোয়ার ভাই এর পোষ্ট টি পড়লাম। দারুন করে হৃদয় ছুঁয়েছেন তিনি পাঠকের। আমারতো চোখ ভিজে যাচ্ছিল!

জেনারেল, সারোয়ার চৌধুরী নামটি যদি ঠিকমত না লিখতে পারেন তবে আমার ব্লগে আসবেননা। উনি একজন সন্মানিত মানুষ। নিজেকে একবার জিজ্ঞ্যেস করুনতো, আপনি কি কাজটি ঠিক করছেন কিনা?

৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩১
gonder বলেছেন:
বইছাগোল তো মুনে হয় একন অন্য নিকে বলগাই
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: গন্ডার, তোর মত অপদার্থ ব্লগার কে আরিল বারবার আসার সুযোগ করে দিতে পারে কিন্তু আমি পারিনা। বইপাগলকে বইছাগোল বলার জন্য তোকে ব্যান করলাম। তোরতো আরও অনেক আইডি আমার ব্লগে ব্যান আছে।

৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩২
জেনারেল বলেছেন: মনে হবার কিছু নাই, এইডা হাছা।

আর কপি পেষ্টের সরবরাহ বলেও একটা কথা আছে
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: কোনডা হাছা আর কোনডা মিছা সেটা নিজের ব্লগে গিয়ে কপচান। এখানে নয়।

৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
পান্জেরী বলেছেন: কবিতা আমি কম বুঝি। তবে "ফিরে আসুন বইপাগলভাই" - একমত।
১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ পাঞ্জেরী।

৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৩
জেনারেল বলেছেন: জনাবা,

আমি লেকাপড়ায় ভাল না হওয়ায় আমার ভুল হয়, হইচে, আপনি অষ্ট্রেলিয়ার ইনভারসিটিতে পড়া লোক এই সম্মানীয় লোকের নাম লিকতে কেমতে ভুল করলেন?

আপনিও তো বুল করচেন।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: জেনারেল, আমি সারোয়ার ভাইকে সবসময় এইভাবেই ডেকে আসছি। এইরকম নামের বানানের জন্য একবার যখন মাথামোটা আমার পাসওয়ার্ড হ্যাক করেছিল তখন সারোয়ার ভাই আমাকে ভুল বোঝেননি এবং তিনি নিজেই বলেছেন আসল চতুরভূজ আমার নাম "সারোয়ার চৌধুরী" লিখে ' সারওয়ার চৌধুরী" নয়। আমার এইরকম নাম লিখার জন্য যদি উনার আপত্তি থাকে তবে আমি আর লিখবনা। কিন্তু যদি আপনার "ছালোয়ার" নামের প্রতি উনার আপত্তি থাকে তাহলে কি আপনি সেটা বর্জন করবেন? মনে হয় না। সো, আমার সাথে অযথা তর্ক করতে আসবেননা, খামোকা বোল্ড হয়ে উড়ে যাবেন।

১০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪
আবাবিল বলেছেন: বই পাগল- একটি রহস্য রেখে গেল।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন:

১১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২
নির্বাক সুশীল বলেছেন: মিথিলা-রুবেল কেস?
১২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৮
স্রোত বলেছেন:
কপি পেস্টার সাহেবকে আমি মিস করি না।

তবে যেখানেই
১৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪২
ভাস্কর চৌধুরী বলেছেন:
+

সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।


আপনাকে আমাদের প্রয়োজন তাই আমাদের কাছে ফিরে আসুন বইপাগলভাই।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর দা, সবাই কেন আপনার মত মানসিকতার হয়না!

১৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২০
সত্যদা বলেছেন: যে হারায় অভিমানে
সেকি ফিরে এমনি ডাকে..
তাকে যে ডাকতে হয় গভীর থেকে..

কিংবা মেনে নিতে হয় হারিয়ে যাওয়াকে
যেভাবে প্রত্যেকে মেনে নিই পিতার শবদেহ
মাতার অন্তিম যাত্রা
কিংবা একজন ব্লগারের বিদায়...

শেয়াল শকুনে আর কাকের ভিরে
যদি কেউ অসময়ে করে অগস্ত্য যাত্রা..

ফেরাবে কে তারে..
হয়তো একদিন আমরাও
সবাই পদচিহ্ন খুঁজবো তার..
যদি না কোন মড়কে নিশ্চহ্ন হয় অকাল কুষ্মান্ডরা।

তাই কমরেড..
বলো সত্য সুপ্রতিষ্ঠ হোক..
আমরা সত্যের পথে...
আমরা আছি.. সত্য চেতনার দৃঢ়তায়....।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: শুধুই অসাধারণ!

তাই কমরেড..
বলো সত্য সুপ্রতিষ্ঠ হোক..
আমরা সত্যের পথে...
আমরা আছি.. সত্য চেতনার দৃঢ়তায়....

দারুণ! অসহ্য সুন্দর!

কমেন্টের আলোর কাছে আমার পোষ্টের উজ্জলতা ম্লান হয়ে গিয়েছে!

১৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৯
মুনিয়া বলেছেন:

''এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।''
+
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: Thanx Munia Good Girl.

২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ মাহবুবা

১৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
নুপুর বলেছেন: করতলভরা এই ম্লান রেখাগুলো তোমাদের জন্য
রেখে গেলাম। হাড়গুলো থেক সার হবে,
সার থেকে জন্ম নেবে গাড়ের গোলাপ
আমার যে ছেলেটির জন্ম হয়নি, তাকে দিও
এই দুর্বিনীত শীষের কলম।

যে শব্দটি আমি উচ্চারণ করতে পারলুমনা-
তোমাদের প্রচন্ড ঘৃনায়,সন্দেহে, তার আত্মা
রক্তাপ্লুত হয়েছে বারবার
যে গান গাইতে পারিনি, তার সুর বেজেছে চৈতন্যে।
যে কবিতা লেখা হলনা সে-ও ছিল
সংগঠিত সীসার ভেতরে।

এই কররেখাগুলো স্বাক্ষ দেবে, ভালবেসেছিলাম।
১৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২২
সারওয়ারচৌধুরী বলেছেন:


এখানে আমার গতকালের করা কমেন্ট গেল কই চতুর?

+

'জোছনা এখনও আমাদের বড় প্রিয়।'



পৃথিবীতে এখন জোছনার গালিছা দেখাই যায় না
শত রঙের অন্ধকারে
ডুবে আছে মানুষ!!!

১৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৭
ম স রানা বলেছেন: আফা কবতে ভালা হইছে।
আপনি ভালো আছেন?
২১. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
বজলু মহাজন বলেছেন: কোবতে পছন্দ করিনা বেশি তয় লেখকের মানসিকতার উপর যেহেতু অনেক কিছু নির্ভর করে সেহেতু এখনকার মত গিলা যায়.....

কি বলেন সংশপ্তক?
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: জ্বী, দয়া করে আর আমাকে সংশপ্তক ডাকবেন না।
আমি সংশপ্তক নই। আর আমার প্রতি এতটা দয়া না দেখালেও চলবে, সবাই ভাবছে আমিই বজলু মহাজন অথবা বজলু মহাজনই চতুরভূজ। আমি নিজের অস্তীত্ব বিলীন হতে দেখতে চাইনা, চাই নিজেকে নিজ রুপে প্রকাশ করতে। আর আপনার মত কেউ আমার নামের সাথে জড়িয়ে যাক তাও চাইনা।
তবুও মহাজন আপনার কাছে কৃতজ্ঞ।

২২. ১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নূরে আলম বলেছেন: কবিতাটা ভালো লাগল।
কিন্তু বইপাগল ভাই যাওয়ায় আমি সত্যিই মর্মাহত। তিনি ব্লগের একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন। আর উনি তো উনার পোস্টে কোন কমন্টও নিলেন না....................
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৪

লেখক বলেছেন: নূরে আলম ভাই, খুব খারাপ লাগছে উনার জন্য। কোনদিন তাকে দেখিনি কাউকে আক্রমন করে কোন কথা বলতে। সবার সব ধরণের কথাই নীরবে হাসিমুখে শুনেই গিয়েছেন কেবল।

আপনি ব্লগ লিখা বন্ধ করে দিয়েছেন, সেটাও ভাল লাগছেনা। লিখুন প্লীজ।

২৩. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
শাক্যমূণি বলেছেন:



ও ততুলবু্উউউউউজ ভালা আতেন? বহুদ্দিন পরে আপনালে পাইলাম।
কবিতা তুন্দল অইতে।
বলগ অকন ভালা আতে? কিতু দুত্ত পোলাপান থাকবই।
আমাল লাগি দুয়া কলবেন।
১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: হা হা হা , শাক্যমূণি, আপনাকে দেখলে খুবই খারাপ লাগে। মনে হয় পাশে কেউ যেন নেই!
ঠিক ব্লগ এখন আগের চাইতে অনেক ভাল আছে। দূর্জনেরা সুবিধে করতে পারছেনা। এটা একটা মজার ব্যাপার।

২৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
বিহংগ বলেছেন:
এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়। +++++
যথারীতি ভালো।

২৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০
মুনশী বলেছেন:


কবিতাডা মচতকার হৈছে রাজকইন্যা!
বইপাগল পোলাডা ভালা আছিল। হের পুস্ট পৈড়া মনে হইতাছে আর আইব না। হা দুইন্নাডা হগলেরেই ছাইড়া যাওন লাগব!!
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ , মুনশি। ঠিক বলেছেন, এই পৃথিবী ক্ষনস্থায়ী। নাস্তিক আস্তিক সবাই এটা বিশ্বাস করে।

২৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
নাজিরুল হক বলেছেন: বইপাগল পুলা না মাইয়া তা কওয়া মুসকিল।

পুলা হইলে আবালদের জালাতন এভাবে নীরবে সহ্য করতো না।
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: আমিতো করছি নাজিরুল!

২৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫১
শীমুলতা বলেছেন: আফামনি আপনেরে রেটিং দিতেই লগ ইন করলাম।
ধর্ম নিয়া আবার ক্যাচাল সুরু হইছে ব্লগে। রাজাকার বিরোধিতার নামে মুসলমান সরাইয়া দিবার চাইতাচে। +
সোন্দর কবিতা হইছে।
অনেকদিন পর পর আপনার পোস্ট পাই কয়ান? একটু বেসি বেসি লেখতে পারেননা?
২৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই পোস্টেও যারা নেগেটিভ কমেন্ট দেয় তারা কি মানসিকভাবে সুস্থ?
২৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
দ্বীপবালক বলেছেন: বইপাগল ফিরিয়া আসিবার মতন শারীরিক সুস্থ্যতা ভোগ করিতেছেন কিনা তাহা অজ্ঞাত।

তবে...
"এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।"
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: জ্বী, উনি ফিরে আসুক।

৩০. ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৪
হাশেম পোদ্দার বলেছেন: ফিরা আহেন বইপাগল।

"এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।"
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: দেখলাম! তবে আশ্চর্য্য হইনি।
অমি রহমান পিয়ালের মুখে এ ধরণের গালি আমি আগেও দেখেছি। তার হাত দিয়েই ব্লগে গালির প্রচলন এসেছে তাও আবার মা কে নিয়ে।
তারা আবার স্বাধীনতার কথা বলে। অমন মুখে স্বাধীনতার কথা বলাতে স্বাধীনতার অপমান হচ্ছে। ধিক্কার জানাই এসব ব্লগারদের।

৩২. ২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
হাসিব বলেছেন:

পোদ দারের অমি পিয়ালে স্ত্রীর নাম নিয়ে পোস্ট করাটারে কি চোখে দেখেন চতুরভুজ ?
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: অমি পিয়ালের স্ত্রীর নাম কি? মুক্তি?

সেকি বলেছে যে এটা অমি পিয়ালের স্ত্রী? তার কমেন্টেতো দেখলাম সে অমি পিয়ালকেই বলছে ব্লগে বৌ টেনে আনবেননা। তারপর পিয়াল তার মাকে তুলে যে নোংরা কতাহ বলেছে সেটাকে কি আপনি সমর্থন করেন?
আপনারাতো আমাকে নিয়েও অনেক বাজে কথা বলেছেন সেই পোষ্টে। এগুলো কেন বলেছেন? আপনি হয়ত বলেননি, বলেছে আপনার সহদোরেরা, কিন্তু আপনাকে তাল দিতে দেখছি। সেটা কেন করেছেন?
এতদিন না আপনারা আমাকে বনানী বাজারের জামাল খান বলে এসেছেন এখন কেন বলছেন যে আমি অষ্ট্রেলীয়া থেক লগইন করি? নাকি নিজেদের সুবিধা অনুযায়ী যা খুশি তাই বলে যাবেন?

ভন্ডামী করতে ভাল লাগে, অন্য কারও সাথে করুন। ব্লগে অনেক ভাল ভাল ব্লগার আছেন, ইদানিং তারা বেশ আ্যকটিভ। তাদের সাথে গিয়ে ভন্ডামী করুন। আমার সাথে ভন্ডামীতে সুবিধে করতে পারবেননা সেটা অনেক কাল আগেই আমি বলে দিয়েছি।

এতকাল আপনাদের মত নর্দমার কীটদের মুখে আমি ছাই ঢেলে এখনও দোর্দন্ড প্রতাপ নিয়ে ব্লগিং করছি - এতে কি প্রমান হয়না যে আমার হ্যাডম ও শুদ্ধতার কাছে আপনারা বারবার পরাজিত?

৩৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
হাসিব বলেছেন:
পিয়াল জাহান্মামে যাক । আমার সাথে কথা কন ।

কন পোদ্দার কামটা কি ঠিক করছে অথবা করে নাই ।

আর লগইনের কথা কৈয়েন না । আমি খোজ লাগাইছি সামহয়ারে । আপনার খুটির জোরের খবরটা নিছি । খামোখা এইসব রাজাকারি বুদ্ধি করে লাভ হবে না ।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২০

লেখক বলেছেন: পোদ্দার কি করছে পোদ্দার নিজেই জানে। আমি কিভাবে বলব পোদ্দার অমি পিয়ালের বৌ নিয়ে লিখেছে নাকি তার শালি নিয়ে লিখেছে। এসব কথা আমাকে বলার কারণ কি? অমি পিয়ালের মত জঘন্য মানসিকতার নোংরা বুদ্ধিপ্রতিবন্ধীকে নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। সে চুলোয় কযাক। ওর মত নরকের নষ্ট কীটের কথা আমার ব্লগে আনবেননা। মা কে নিয়ে যে এত বড় গালি দেয় সে কিরকম বিশ্রী মানসিকতার হতে পারে তা আমার জানা হয়েছে অনেক আগেই। ওসব ফালতু লোকজনের নাম আমার ব্লগে নিয়ে আসলে সোজা ব্লক করে দেব।
আর তাছাড়া সে তার পোষ্টে মুক্তি নামের মেয়েটির কোন নেগেটিভ দিকও তুলে ধরে নি। পজেটিভ কথাই বলেছে। তারপরও এসব করার মানে কি? কতটা লজ্জাহীন মর্ষকামী হলে সে বিকৃত ঐসব গালি দিতে পারে! পোদ্দারের পোস্টে একটা কাল্পনিক চরিত্রের নাম যদি মুক্তি হয় আর সেই নাম অমি পিয়ালের বৌ এর হয় তাহলে কি তাকে মা তুলে গালি দেয়া যায়েজ? এখন থেকে লেখক কে তাহলে খোঁজ নিয়ে লিখতে হবে যে অমি পিয়ালের গুষ্টির কারও নাম কাকতালীয় ভাবে তার লিখাতে চলে এল কিনা! অবাক লাগে আপনাদের মানসিকতা!

ভাল কথা, আমার ফুপির একটা কুকুর ছিল সেটার নাম ছিল অমি। তাই বলে কি অমি পিয়াল এখন আমার ফুপিকে নোংরা গালি দেবার অধিকার রাখেন?

এখন তাকে আসতে বলুন আমাকে খুন করতে!
হাস্যকর সব কান্ড দেখছি ব্লগে।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: আমার খুটির জোর! কেন আপনি জানেন না আমার কোন খুঁটিই নেই আমি শুণ্যের উপর থাকি!
আমার খবর নিন আরও কিছু করুন , যা খুশি করুন, আমাকে বিরক্ত করতে আসবেননা। ফালতু লোকজন।

যত্তোসব ফালতু কচকচানি। রাজাকারি বুদ্ধি কাকে বলে? মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে যারা স্বাধীনতার ৩৬ বছর পরেও অপমান করে তাদের চাইতে ৩৬ বছর আগের রাজাকার অনেক ভাল ছিল। রাজাকারেরাতো তখনকার সময় দোদুল্যমান অবস্থায় থেকে দেশের প্রতি কূটচাল চেলেছে কিন্তু আপনারা তো স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে অপমান করে যাচ্ছেন দেদারসে। আসছে আমার মুক্তিযুদ্ধ প্রেমিক! লজ্জা করেনা এসব বড় বড় কথা বলতে যে অন্যের মাকে গালি দেয় তার সাপোর্ট করতে? নাকি আপনি নিজেই সেই লোক!

৩৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৪
সারওয়ারচৌধুরী বলেছেন:

বিষয়টা হলো চতুর, স্পেকুলেটিভ মন্তব্য কোনটা কার নিক, এটা নিয়ে উনারা এতো মাথা ঘামানোটাই পরাজিত মানসিকতার প্রকাশ।
আর পোদ্দার যে পোস্টটির কথা হচ্ছে, ওই পোস্টে তাড়াহুড়ো করে মন্তব্য করতে ঢুকে দেখি আমাকেই পোদ্দার ধরে যা তা বলা হচ্ছে। আমি তখন দৌড়ের মধ্যে ছিলাম। মুক্তা যে অমি রহমান পিয়ালের স্ত্রীর নাম সেটাও প্রথম তখন জানলাম আমার মন্তব্য করার পরে। বিস্ময়কর হলো, অমি রহমান পিয়ালের বউকে নিয়ে যদি ঠাট্টাই করে থাকে পোদ্দার, এর জবাবে পিয়াল পোদ্দারের মাকে তুলে বেশ কয়েকটা জঘন্য আপত্তিকর গালি দিয়েছেন। তারপরেও একটু পরে পিয়াল পোদ্দারকে উদ্দেশ্য করে ফেইস টু ফেইস দেখে নেয়ার হুমকী দিয়েছেন। সেই পোস্ট এখন নেই। মুছে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, কথার বদলে কথা ধরে নিলেও বউয়ের জায়গায় মাকে অপমান আরো বেশি জঘন্য। উনারা আবার মা মাতৃভাষা, মাতৃভূমির সম্মান রক্ষায় অঙ্গিকারাবদ্ধ!! কারো মাকে সম্মান করতে ব্যর্থ মানুষ মাতৃভুমির প্রতি দরদ রাখার কথা একটা উজবুক টিটকারী!! বড়ই আজব তামাশা!!
আমি যদি প্রথমে টের পেতাম পোদ্দার অমি রহমান পিয়ালের বউকে নিয়ে ব্যাঙ্গ করেছেন, তাহলে আমার প্রথম কমেন্টই হতো পোদ্দারের ব্লগে নেতিবাচক। আমি কাউকে ব্যাক্তিআক্রমণের বা কারো পরিবার তুলে ব্যাঙ্গ করার পক্ষপাতি না। (পোদ্দার মুনশী বজলু মহাজন যদি কাউকে গালি দেন, আমি তাদের গালি অবশ্যই সমর্থন করবো না। তবে গালির বদলে গালি হলে তখন একটা কজ এ্যান্ড ইফেক্ট প্রসঙ্গ এসে যায়) অথচ সে ব্লগে একের পর এক হাসিব মাথামোটা মনিটর একের পর এক উস্কানীমুলক আজগুবি মিথ্যাচার করেই চলেছেন।
কোথায় যেন পড়েছিলাম, মস্তিষ্ক ব্যর্থ হলে মানুষ পেশি প্রদর্শন করে!!!

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: সারোয়ার ভাই, একদম খাঁটি কথা বলেছেন। এখনও ওদের লজ্জা হয়না। ওদের কথায় কান দেবেননা। মনে রাখবেন, এরা মাত্র সংখ্যায় ৩ থেকে ৪ জন। কিন্তু একেক জনের নিক অনেকগুলো। আর আমরা অসংখ্য। আমাদের সুখ এটাই যে, আমাদেরকে কোন ফেইক নিকের সাহায্য নিতে হয়না। আর আশার কথা ব্লগ কর্তৃপক্ষ ৩ / ৪ জনের এসব ফেইক নিকের ব্যাপারটা কিভাবে সামাল দেয়া যায় সেটা ভাবছে। তাদের সময় দিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

৩৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
মাথামোটা বলেছেন:
বইপাগলকে বইছাগোল বলার তিব্র প্রতিবাদ।
৩৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
চতুরভূজ বলেছেন: @ মাথামোটা
নোংরা গালিবাজের কাছ থেকে প্লাস টা নিলাম না। ঘেন্না করছিলো ওটা নিতে।
৩৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
সারওয়ারচৌধুরী বলেছেন:

মাথামোটা বলেছেন:
+
ভাল লাগল।


.........


ভালো লাগার নাম্বার ২৫ থেকে ২৬ এ যায় নি তখন:)
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: আমি জানি সারোয়ার ভাই। এটা নতুন নয়। হা হা হা ।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: ওর দু পেয়ে ঘোড়া মার্কা ছবিটার কথা মনে আছে? আমি আজও হাসি সেই ছবিটার কথা মনে করে। হা হা হা ।

সারোয়ার ভাই, চতুষ্কোনীয় হাসি টা আপনার কাছে কেমন লাগে? আমার কিন্তু মন্দ লাগেনা!

একটা ইমোটিকন হলে আসলেই ভাল হবে।

হা হা হা (চতুষ্কোনীয় হাসি)।

অনেকদিন পর মজা করছি।
ব্যাবসা বাণিজ্য কেমন চলছে আপনার?

৩৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪১
মাথামোটা বলেছেন:
"চতুরভূজ বলেছেন: @ মাথামোটা
নোংরা গালিবাজের কাছ থেকে প্লাস টা নিলাম না। ঘেন্না করছিলো ওটা নিতে।"

- আমি আপনেরে কবে গালি দিসি। পারলে ১ টা লিংক দেন। না পারলে কমেন্ট মুছবেন।


সারোয়ার ভাই রেটিং এর কাংগাল। আমি প্লাস দিসি।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: গালিবাজ হতে হলে চতুরভূজকে গালি দিতে হয়না । ব্লগের আরও অনেককে আপনি গালি দিয়েছেন। হাসেম পোদ্দারের ব্লগে আপনি কি গালি দিয়েছেন ভুলে গেলেন? লিংক আছে উপরে দেখে নিন।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: রেটিং এর কাংগাল হওয়া খারাপ কিছুনা, সত্যিকারের লেখক অবশ্যই আশা করতে পারে তার লেখা বেশি বেশি লোকজন পড়ুক, ভুল থাকলে শুধরে দিক আর প্রশংসা করার থাকলে সেটা করুক। তাতে তার লিখার আগ্রহ অনেক বাড়ে এবং পাঠক উপকৃত হয় ভাল লিখা পেয়ে।

কিন্তু আপনারা? আপনারা যা করে এসেছেন এতদিন আর যা করছেন সেটা কোন বিকৃত রুচির মানুষই করতে পারে, ভালো মানুষ এ ধরণের আচরণ করেনা। আপনাদের আচরণ দেখলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়।

নিজেতো একটা ভাল পোষ্ট দেবার মুরোদ রাখেননা, আর এসেছেন সারোয়ার ভাই কে রেটিং এর কাংগাল বলতে! নষ্ট হয়ে যাওয়া দুর্গন্ধ ছড়ানো মনের মানুষ হয়ে আর কতকাল থাকবেন? এবার একটু নিজের হৃদয়ে মলম লাগিয়ে সুস্থ হোন।

৪০. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
মাথামোটা বলেছেন:
[চতুষ্কোনীয় হাসি]

মজা পাইলাম। সিরিয়াস ভাই। আসলেই আপনারা দুইজন না থাকলে আমি কবেই সামহয়ার ছেড়ে দিতাম।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: আমি জানি, চতুরভূজ ছাড়া অনেকের ব্লগিং পানশে মনে হয়।
তবে সেটা আপনার মুখ থেকে শুনতে চাইনা।

৪১. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭
সারওয়ারচৌধুরী বলেছেন:

ব্যবসা একটু শৈত্য প্রবাহের কবলে। প্রতি বারই এমন দিনে হয়। আমি নিজেও শৈত্য প্রবাহের কবলে পড়ে এন্টিবায়োটিক খেতে খেতে রক্ষা পেয়েছি।

সুয়েটার গায়ে গলায় মাফলার মাথায় কোল্ডপ্রুফ ক্যাপ নিয়ে কম্পিউটারে সামনে বসে ব্লগের তামাশা দেখছি:)

চতুস্কোন হাসির ইমোটিকন এসে যাবে!
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: যাক সবসময় দিন একরকম থাকেনা। আমারতো খুবই খারাপ অবস্থা হয়েছিল কিছু দিন আগে। আপনাদের দোয়ায় রক্ষা পেয়ে গেছি। আল্লাহ আসলেই তাঁর বান্দার প্রতি যথেষ্ট উদার।

৪২. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৮
মাথামোটা বলেছেন:
আমি কাউরে আকারনে গালি দেই না। আপনি আমাকে গালি দিসেন। সেই দিন আমি কিন্তু দেই নাই।

আশাকরি কমেনট মুছবেন।

আমি আপনার পাসওয়ার্ড হ্যাক করি নাই।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: গালি গালিই। কারণ আর অকারণ কি?

আমি আপনাকে গালি দিয়েছি? কখন? যদি দিয়েই থাকি তবে মনে হয় কারণেই দিয়েছি, যেমন আপনি বললেন কারণে গালি দেন!

তবে কে হ্যাক করেছে? সেটা বলুনতো!

৪৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০
মাথামোটা বলেছেন:
কাল একটা চতুষ্কোনীয় হাসি বানাবো।
৪৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫২
মাথামোটা বলেছেন:
সারোয়ারভাই ডিটেইলস বলেন।

আপনার নাকি ফেব্রুয়ারীর গরমে সুট পরে বইমেলায় ঘোরাঘুরির অভ্যাস?
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আপনি যদি এত শীতের মধ্যে খালি গায়ে থাকতে পারেন তবে উনি কেন গরমে স্যুট পড়ে বইমেলায় ঘুরাঘুরি করতে পারবেন না?

আর উনিতো বই মেলায়ই ঘুরা ঘুরি করেছেন, বৃন্দাবনেতো ঘুরাঘুরি করছিলেননা অথবা গার্লস কলেজের সামনে! এ থেকে কি প্রমান হয়না যে একটা সত্যিকারের সাহিত্য প্রেমিক মন তাঁর ভেতর আছে?

কেন তাঁকে হেয় করার এত নোংরা মানসিকতা আপনাদের? কেউযে আপনাদের এহেন কর্মকান্ডে বাহবা দেয়না সেটাকি বোঝেননা?

৪৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০০
সারওয়ারচৌধুরী বলেছেন:


হাসিব বলেছেন, ''আপনার খুটির জোরের খবরটা নিছি ।''

যে পোস্ট অমি রহমান পিয়াল মুছে দিয়েছেন সেখানে গন্ডার বলেছিলেন, চতুরভূজ আর বজলু মহাজন একই পিসি থেকে এটার প্রমান আছে উনার কাছে।

হা হা হা হা হা হা হা




বিস্ময়কর, একটা ইনফরমেশন দেই চতুর, উনাদের লিডিং পর্যায়ের একজন প্রায় মাসখানেক আগে, ডিজিএফআই এর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে পোস্ট দিয়েছিলেন। ইচ্ছে করলে আমি ওটাকে হাইলাইট করতে পারতাম। কিন্তু করি নি আমি কখনো বেশ উদার হয়ে যাই বলে।
অথচ আমাদের দেশের একমাত্র প্রতিষ্ঠান ডিজিএফআই যার প্রতিটি নিবেদিত প্রাণ কর্মীর অন্তর জুড়ে নিখাদ দেশপ্রেম। পলিটিক্স করার জন্য যত্রতত্র অঙ্গুলী দেখানো যে আত্মঘাতি সেই সেন্সটাও থাকা দরকার যারা বুঝেন না। তাদের জন্য করুণা!
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: ডিজিএফআই এর ভূমিকা নিয়ে আরও কিছু বলে দেখুক, ভার্চূয়াল দুনিয়া বলে এসব বলার সুযোগ পাচ্ছে, নইলে এখন দেশের এই পরিস্থিতীতে !!! হা হা হা । সোজা ডি জি এফ আই এর নাম্বারে রিপোর্ট করবেন। কাজ হলেও হয়ত হতে পারে। আজকাল ইন্টারনেট মনিটরিং হচ্ছে বেশ কড়া ভাবে।
একবার ব্লগের মহিলা কমরেড বলেছিল সে নাকি আমার চাচর খোঁজ নেবে ঐ নামে কোন ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা আছে কিনা!
কিন্তু সেই পোস্টমার্টেম রিপোর্ট আজও পেলামনা!

হা হা হা

৪৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১২
মাথামোটা বলেছেন: চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:১৯:২৮
মাহমূদ মামূন
আপনি কোথাকার মূর্খ!!! আপনার সাহস দেখে আমি আশ্চর্য্য হয়ে গেলাম!!

"এবং তার নিজস্ব জ্ঞান দিয়েই কোরআন নামক ধর্মগ্রন্থের সূচনা ঘটান। যার ফলশ্রুতিতে, এই গ্রন্থের মাধ্যমে লক্ষাধিক নবীকে স্বীকৃতি এবং নিজেকে সবর্শ্রেষ্ঠ ও শেষ নবীতে ভূষিত করেন।"

আপনি এখুনি পোষ্ট মুছে ফেলুন!! আর বেশি কিছু বলতে মন চাইছেনা!! কতটা ধৃষ্টতা থাকলে এমন জঘন্য পোষ্ট দিতে পরে মানুষ তা আমার বোধগম্য হচ্ছেনা>
কর্তৃপক্ষ কোথায়????????????????
এই ধরণের পোষ্ট ব্লগের অস্তিত্বের জন্য হুমকি স্বরুপ।
মাহমুড মামুন নামক নরপশুর ব্যান চাই!!!!!

চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:২০:০৪
কর্তৃপক্ষ কোথায়????????????????
এই ধরণের পোষ্ট ব্লগের অস্তিত্বের জন্য হুমকি স্বরুপ।
মাহমুড মামুন নামক নরপশুর ব্যান চাই!!!!

চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৩০:২৬
খুব বীর পুরুষ ভাব দেখাচ্ছেন!
ভেবেছেন এসব নিয়ে পোষ্ট দিলেই লোকে আপনাকে জ্ঞানী বলবে!
আমি সাহসী, আমি বীদ পুরুষ, আমি ব্যানের ভয় পাইনা!! তোমরা দেখ আমি কত কি উদ্ধার করে ফেলেছি!!ভালো ভালো।

যে মিশন নিয়ে পথা নেমেছেন সেটা আপনি বেঁচে থাকতে সফল হবেনা।

চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৩৪:১৪
এতি যখন বীর পুরুষ তবে আপনার আ্যডরেস দিন। আমি নিজে গিয়ে আপনার সকল প্রশ্নের জবাব দিয়ে আসব। তুক্কু তোর সব প্রশ্নের জবাব দিয়ে আসব। আর যদি তা না পারছ তাইলে পোষ্ট মুছে ফেল, ভালো থাকতে। এই ব্লগের অস্তীত্বের জন্য হুমকি হইস না !! ছাগল কোথাকার! এই প্রথম আমি কাউকে গালি দিলাম। ইডিয়েট!

মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৩৬:৫৭
ভিন্ন মত থাকতেই পারে। তাই বলে নরপশু বা উলটা পালটা কথা বলা ঠিক নয়।
তবে মাহমুদ আপনার কোন যুক্তিই গ্রহন যোগ্য নয়।


মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৪২:৩৯
চতুরভুজ আপনি মাহমুদ কে গালি দিচ্ছেন কেন? ইসলামে কি এটা আছে?

মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৪৬:০০
৥সারওয়ার - চতুরভুজ মাহমুদ কে গালি দিচ্ছেন কেন? ইসলামে কি এটা আছে?


চতুরভূজ বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৫০:০২
মাথামোটা,
তোর কাছ থেকে আমাকে ইসলাম শিখতে হবেনা। বেওকুফ কোথাকার! তুই এতদিন কি করে এসেছিস সেটা ব্লগবাসি ভুলে গি্য়েছে নাকি? আজ আমাকে শেখাতে এসেছিস ইসলাম!
@মাহমূদ মামূন
আমি তোকে গালি অযথা আর অহেতুক দেইনি। যুক্তি! হাহ! তোকে যুক্তি দিয়ে আমার কি হবেরে? তুই কোথাকার কোন লাট সাহেব? ছাগল কোথাকার। এই গালি দেবার জন্য ব্যান হলে আই ডোন্ট কেয়ার। ব্লগ ইজ নট মাই লাইফ। দিস ইজ নট দা এন্ড অব দা ওয়ার্ল্ড।
তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস! তুই না একবার আমাকে আমার চেহারা নিয়ে বাজে কথা বলেছিলি? তখন তোর সাথে আমার কোন শত্রুতা ছিল? তখন তোর ভদ্রতা কোথায় ছিল?


মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৫৯:৫৩
আমি আপনার চেহারা নিয়ে কোনদিন কিছু বলি নি।
-----------------
আপনি আমাকে গালা গালি দিচ্ছেন কেন? ইসলামে গালাগালি দেয়া নিষেধ।
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------

পড়া শেষ হলে মুছে দিয়েন।

৪৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১
সারওয়ারচৌধুরী বলেছেন:

'মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২০ ২৩:৪৬:০০
৥সারওয়ার - চতুরভুজ মাহমুদ কে গালি দিচ্ছেন কেন? ইসলামে কি এটা আছে?'

যে পোস্ট থেকে এই কমেন্টগুলো কপি করেছেন সেখানে দেখাতে পারবেন সারওয়ারের একটা গালি?
ডাহা মিথ্যা যে আমার উপর বলেছিলেন, এটাও প্রমান;)


আর চতুরভূজ বলেছেন বেওকুফ। বেওকুফ খুব মারাত্মক গালি নয়।@মাথামোটা
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: মু হা হা হা হা .....
বেওকুফ বলাতে খুব লেগেছিলোরে........

৪৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৪
মাথামোটা বলেছেন:
লেখক বলেছেন: ভালোই মুক্তিযুদ্ধরে বর্ম বানাইছেন আর ইচ্ছাগম গালিগালাজ করতেছেন। গালির সুবিধার জন্য কাউরে রাজাকার বানাইতেছেন, কাউরে ছুপা রাজাকার বানাইতেছেন, দরকার মত দালাল বানাইতেছেন, সুশীল ছাগল বানাইতেছেন আর নির্লজ্জের মত গালাগালি আর ব্যক্তি আক্রমণের লিংক চাইতেছেন। এতটুকুও কি লজ্জা লাগেনা, দোহাই লাগে মুক্তিযুদ্ধরে আর নিজেদের নোংরামি ছড়ানোর কাজে ব্যবহার কইরেননা। যারা মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা করে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বুকে লালন করে, আর সেই আদর্শ নিয়া কিছু করার চিন্তা করে তারা কেউই আপনাদের মত নয়। সেটাই সৌভাগ্য । আপনার সাথে কথা চালানোর ন্যূনতম ইচ্ছা নাই, সাধারনত কাউকে ব্লক করিনা, তবে সাময়িকভাবে আপনাকে ব্লক করাটাই মনে হয় ভালো হবে। ভালো থাকবেন, যদি ন্যূনতম শিক্ষা থাকে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন আর সত্যিকারভাবে মুক্তিযুদ্ধের আদর্শে দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন। আপনার সাথে আলোচনার এখানেই সমাপ্তি ।
-----------

সে ব্যান করল তাইলে আক্রমন করল কেন? এতগুলা কথা কওয়ার পর আমারে আত্নসমর্থন করতে দিল না কেন?
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: সেটা মিরাজের কাছে আপনাদের প্রতিনিধীকে দিয়ে জিজ্ঞ্যেস করান। আপনি না হয় মিরাজের ব্লগে ব্যান কিন্তু সেতো তার ব্লগে ব্যান না।

৪৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
মাথামোটা বলেছেন:
আমার শেষ কমেন্ট মুছে দিন।
ভুল জায়গায় পড়েছে।
৫০. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩২
মাথামোটা বলেছেন: @সারওয়ারচৌধুরী - বেওকুফ খুব মারাত্মক গালি নয়।
------

তা অবশ্য ঠিক। ডাহা মিথ্যা কোনটা।

@চতুরভুজ - ইটস ওকে নাও।
৫১. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯
সারওয়ারচৌধুরী বলেছেন:


ডাহা মিথ্যা হলো- মাহমুদ মামুনের ওই পোস্টে আমি কোন গালি দেই নাই বরং শান্ত হওয়ার জন্য বারবার কমেন্ট করেছিলাম@ মাথামোটা
৫২. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
মাথামোটা বলেছেন:
আপনে ভালো কইরা আগের কমেন্ট পড়েন। আপনি গালি দিছেন এইটা আমি বলি নাই।
৫৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১
সাইমুম বলেছেন: সামহয়্যারে জীবনের চেয়ে গালি অনেক গৌরবের!
২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: সাইমুম ভাই!!!!!

কেন আসেন না????

প্লীজ আগের মত নিয়মিত হোন, এবার আবার আরেকটা সিরিজ শুরু করুন .........
আমাদের দাবী মানতে হবে........
নিয়মিত হতেই হবে।

৫৪. ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
সত্যদা বলেছেন: @ লেখক বলেছেন:

দারুণ! অসহ্য সুন্দর!

কমেন্টের আলোর কাছে আমার পোষ্টের উজ্জলতা ম্লান হয়ে গিয়েছে!

যাহ এমন করে বলতে নেই.....শরম পাইছি...হা হা হা
২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: ওমা সত্যদা!
আপনিও যে সত্য সহ্য করতে পারেননা!

৫৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
নিবেদীতা বলেছেন: এত সুন্দর লিখেন কি করে!!!
+++++
২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: এতক্ষন তো ভালই ছিলাম, এখন লজ্জায় ফেললেন কেন?
আপনাকে মাইনাস দিলাম।

৫৬. ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
হাসিব বলেছেন:

খুটির জোরের যেইটার কথা কৈতেছেন সেইটা এখনো ধরতারেন নাই ।আরেকটু ভাবেন । আরেকটু খোজ লাগান ।
২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আমার এতকিছু ধরতে পারা লাগবেনা। আমাকে নিয়ে আপনাদের আগ্রহ আসলেই আমাকে ঋনী করে রাখছে। ব্লগে এসে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম । ধন্যবাদ।
সামনে আমাকে নিয়ে আরোও আলোচনার ঝড় তুলবেন এই কামনা করি। আমাকে জনপ্রিয় করার জন্য কি বলে যে ধন্যবাদ দেব ভাইয়া বুঝতে পারছিনা।

৫৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
হাসিব বলেছেন:
হেহ. .. জনপ্রিয় ... এইটারেই কয় স্বমেহন । যান গিয়া আমার নামে কম্প্লেইন করেন মডুগো কাছে ।
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: অকারণে কম্প্লেইন করে আমি সময় নষ্ট করিনা। ছোটবেলার "সময়ের মূল্য" রচনা টি আমি মনে রাখার চেষ্টা করি। ধন্যবাদ।

৫৮. ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১১
এম.এ.হামিদ বলেছেন: চতুরভুজ কি "সময়ের মূল্য" এ জন্যই বিভিন্ন নিক বানাইয়া বলগাই যাতে সমস্যা না পড়ি
৫৯. ২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৯
সারওয়ারচৌধুরী বলেছেন:


কখন ব্লগে আসেন কখন যান চড়ুই পাখির মতো ফুড়ুত ফুড়ুত নাগাল পাওয়া যায় না:)
৬০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৫০
ত্রিভুজ বলেছেন:
চমৎকার কবিতা। লেখার সময় তারিখ সাথে দিবেন।


আর আমি ভাল আছি (আগের প্রশ্নের জবাব)। তবে অনেক ব্যস্ত... আপনি ভাল আছেন তো? :=)
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: ভাল আছি ত্রিভুজ, আজাকল আপানাকে ব্লগে দেখে ভাল লাগে ।
কবিতার দাবিদার আমি নই।

৬১. ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১
সারওয়ারচৌধুরী বলেছেন:


চতুর, আল্লাহ হাফেজ
শুধু ফাইজলামীতে ব্লগ ভরে যাচ্ছে। ভালো লাগে না এসব!
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: আল্লাহ হাফিজ, সারোয়ার ভাই।

৬২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪২
গণ্ডার বলেছেন:
লেখক বলেছেন: সারোয়ার ভাই, একদম খাঁটি কথা বলেছেন। এখনও ওদের লজ্জা হয়না। ওদের কথায় কান দেবেননা। মনে রাখবেন, এরা মাত্র সংখ্যায় ৩ থেকে ৪ জন। কিন্তু একেক জনের নিক অনেকগুলো। আর আমরা অসংখ্য। আমাদের সুখ এটাই যে, আমাদেরকে কোন ফেইক নিকের সাহায্য নিতে হয়না।আর আশার কথা ব্লগ কর্তৃপক্ষ ৩ / ৪ জনের এসব ফেইক নিকের ব্যাপারটা কিভাবে সামাল দেয়া যায় সেটা ভাবছে। তাদের সময় দিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।



বড়ই আমোদিত হইলাম কমেন্ট খানা পড়িয়া
৬৩. ০৯ ই মে, ২০০৮ রাত ১০:১০
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: জোছনা এখনও আমাদের বড় প্রিয় (ফিরে আসুন বইপাগলভাই এবং চতুরভূজ)





পৃথিবীর মানুষ কি পন করেছে?
তারা যেন চলবে তাদের নিজস্ব নিয়মে?
যারা যুদ্ধ করবে তারা রক্ত নিয়ে খেলবে শুধু
আর যারা শান্তির কথা ভাববে তারা শুধু
নিরবে আড়াল নিয়ে থাকছেন
যে যার মত থাকবে-
এটাই এখন পৃথিবীর মানুষদের ইচ্ছা।

কারও কাল পতাকা আমরা আজ দেখিনা
সহ্য হয়ে গেছে রক্তমাখা লাল শার্ট
দেয়ালে বাধা পড়ে এখন শান্তির সব বানী।

একদল মানুষ এখন অন্ধের মত পথ চলছে
আর একদল মানুষ তাদের অনুসরন করেছে
কোথাও এক ফোঁটা শান্তি থাকবেনা
যখন উত্তপ্ত সীসা আর ভারি বুট কেড়ে নেবে সব।

মানুষ কতকাল যে অপ্ষায় থাকবে
একটু রোদেল সকাল আর মৃদু বাতাসের জন্য
চারদিকে এখন মেঘলা সন্ধ্যা
অন্ধকার ঢেকে ফেলতে চাইছে-
ভালবাসা, জীবন আর শব্দ।

যদি জানা যেত কেন মানুষ এমন বদলে যায়
তামাটে করে ফেলে মাটি?
কেন ফসলের নীল ক্ষেত তছনছ করে-
খুব অল্প দামে কেন বিক্রী হয়
মানুষের লাল রক্ত?
মানবতা কি আজ শকুনের হাতের খেলনা?

এখনি সময় একত্ব বদ্ধ হবার,
সমস্ত যুদ্ধবাজদের বলে দিতে হবে
জোছনা এখনও আমাদের বড় প্রিয়।


 

মোট সময় লেগেছে ০.৯৮৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাশে চুলের গন্ধটি দিও পাতি
এনো সচকিত কাঁকনের রিনিরিন;
আনিও মধুর স্বপ্নসঘন রাতি,
আনিও গভীর আলস্যঘন দিন।
তোমাতে আমাতে মিলিত নিবিড় একা-
স্থির আনন্দ মৌন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই