আমার প্রিয় পোস্ট
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ - আলিম আল রাজি
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ১০টি বছর আর আমার প্রাণপ্রিয় স্কুল। - তারার হাসি
- তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট - কোলাহল
- এক নিঃসংগ সারথির জন্ম জন্মান্তরের ভালোবাসা/বিহংগ। - বিহংগ
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- বেনজামিন যেফানিয়া'র সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচক কবিতা - সারওয়ারচৌধুরী
- বিবর্তনের ভ্রান্ত দর্শন - ২ - বইপাগল
- আমার প্রিয় কবিতা - ৩ নেড়া বেলতলায় যায় ক'বার? - কবি মন কাব্য প্রান
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- রহস্য সাহিত্যের ক্যাপ্টেন- কাজী আনোয়ার হোসেন - নিশাত
- জানতে চাই - ২৭ - বইপাগল
- ফতোয়া ২১ - প্রসঙ্গ - বিউটি পার্লারে যাওয়া এবং উইগ লাগানো - বইপাগল
- পরীক্ষাগারে বিগ ব্যাং: উত্তর মিলবে অনেক প্রশ্নের - অনিশ্চিত
- প্রত্যেক ঘটনায় অন্তর্নিহিত আছে কল্যাণ - বইপাগল
- আমেরিকা!!! - লাল দরজা
- হে প্রভু - সত্যদা
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- একুশের প্রথম কবিতা,"আমি কাদতে আসিনি,আমি ফাসির দাবী নিয়ে এসেছি" ১ - আরিফুল হোসেন তুহিন
- আমি নিজেই যখন ঈশ্বর হয়ে যাই /বিহংগ। - বিহংগ
- মিথিলার চিঠি - বইপাগল
- জাগৃতি - দেবদারু
- তার জন্য - জিহাদ
- তুমি কোন কাননের ফুল গো (পর্ব-১) সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- জানতে চাই - ১২ - বইপাগল
- আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ) - নীলাঞ্জনা
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইবাদত-বন্দেগীতে ভারসাম্য বজায় রাখার বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বিশ্ব কুদস দিবসঃ নব্য ক্রুসেডের বিরুদ্ধে মুসলমানদের মহাজাগরণের দিন - আশরাফ রহমান
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- Rod Stewart - First Cut Is the Deepest - ফালাক
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- মুখ ঢাকি লজ্জায়...... - সিঁদুরে মেঘ
- আমরা এখন অনেক প্রযুক্তিমনস্ক, তবে বিজ্ঞানমনস্ক নই - অনিশ্চিত
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশের অবস্থান - মাহিরাহি
- বাংলাদেশের প্রধান সমস্যা কি কি? - মাহিরাহি
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- মজার কিছু প্রবচন। সংগ্রহ- ব্লগার মিষ্টার বাংলাদেশ । - অপূর্ব
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
বেঁচে থাকা যখন অর্থহীন লাগে (চতুরভূজ)
২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
আজ ছিল রোববার। সারাটাদিন ঘুমিয়ে কাটালাম। ঘুম থেকে উঠার পর থেকেই শুরু হয়েছে যন্ত্রনা। এক অন্যরকম যন্ত্রনা আর ভয়। ইচ্ছে করছে কোন জনমানবহীন স্থানে গিয়ে চিৎকার করি। ঝেড়ে ফেলি সব রাগ। রাগ? কার উপর রাগ? জানিনা আমার এই কথায় সবার প্রতিক্রীয়া কিরকম হবে, তবে হ্যাঁ, সত্যি কথা হল আমার রাগ হয়েছে সৃষ্টিকর্তার উপর!
কেন তিনি আমাদের সৃষ্টি করলেন? কেনইবা প্রত্যেকের জীবনে মিয়োসীস বিভাজনের ভেতর চরম বৈচিত্রতা এনে দিলেন, আর বৈচিত্রতা যখন এনেই দিলেন তখন কেন এত রহস্যের মাঝেও বোরিং লাগে পৃথিবীতে? একবার পড়েছিলাম, হিন্দু পুরানের অর্জুন নাকি যুধিষ্টিরকে বলেছিলেন, " এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য্য জনক কথা কি ? " যুধিষ্ঠির তখন জবাব দিয়েছিলেন এই বলে যে, " মানুষের মৃত্যু নিশ্চিত জেনেও তারা বেঁচে থাকার প্রানপন চেষ্টা করে- এর চাইতে আর আশ্চর্য্যের বিষয় কি হতে পারে?" আসলেই আশ্চর্য্য আর বিস্ময়ে ভরা এই পৃথিবী আর সকল বিস্ময়ের সীমানা ছাড়িয়ে বিস্ময়কর এই পৃথিবীর বাসিন্দারা আর তাদের কল্পনা। কল্পনা বিলাসের অদ্ভুত ক্ষমতা!
কে বলতে পারে, আমি এই পৃথিবীতে আগে এসেছিলাম কিনা! হয়ত এই পৃথিবীতে নয় অন্য কোন ভূবনে আমি তাঁর মুখোমুখি হয়েছিলাম কিন্তু সেই স্মৃতী Delete করে ফেলা হয়েছে আমার মস্তিষ্ক থেকে। আমি জানি এই কাজটি একারণেই করা হয়েছে যেন আমরা আর নতুন কোন মতবাদ তৈরী করতে না পারি তাঁকে নিয়ে, যেন তিনি ধোঁয়াটেই থেকে যান আমাদের কাছে। কেন এমন খেলা খেলছেন তিনি? বুদ্ধিমান হলেই কি এমন করতে হয়? জানিনা, মনে হয় করতে হয় কারণ, আমরা যখন Laboratory তে গিনিপিগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তখন সেটা আমাদের কাছে অপরাধ নয়। তবে কি সৃষ্টিকর্তার কাছে গিনিপিগ? আমাদের নিয়ে তিনি কোন সূত্রের সত্যতা যাচাই করতে চাইছেন?
তিনি আমাদের ভাবতে শেখান, স্বপ্ন দেখান, আবার ভেঙ্গে টুকরো টুকরো করে দেন সেইসব স্বপ্ন- আমাদের মন ও মস্তিষ্কের উপর প্রবল চাপ পরে আমরা কষ্টে কুকড়ে যাই কেঁদে উঠি ডুকড়ে ডুকড়ে। কিন্তু তাতে তাঁর কি লাভ? চোখের সামনে দেখতে হয় প্রিয়জনদের চলে যাওয়া, তারপর নিজের চলে যাবার অপেক্ষা.....
সহস্র বছর আগে তিনি সৃষ্টি করেছেন মানুষ । মানবের সাথে সাথে তৈরী করেছেন মানবীকেও। তাদের ভেতর দিয়েছেন ক্ষুধা- তৃষ্ণা, জৈবিক সমস্ত ব্যাপার, যৌবনে দিয়েছেন কামনার তাড়না। তারা উৎপাদন করে নতুন সন্তান, তৈরী হচ্ছে নতুন সম্প্রদায়ের। তিনি টিকে থাকছেন মিলিয়ন ট্রিলিয়ন বছর! আমরা চলে যাচ্ছি আবার আসছি, আবার যাব আবার আসব। অথচ তিনি টিকে থাকবেন- অথচ তিনি আমাদের চাইতে আনলিমিটেড কোটি উপরের স্তরের বুদ্ধিমত্তা।
যখন একদল দোজখ আর আরেকদল বেহেশতে যাবে তারপর কি তাঁর খেলা শেষ হবে? যত মহাশক্তিধরই হোননা কেন তিনি সেটা করতে পারবেননা, তাঁকে উন্মোচিত হতেই হবে। কেউই চিরকাল নিজেকে লুকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করেনা। কবে আসবে সেই মহেন্দ্রক্ষন? তখন কি আমারা বিবর্তিত হব নাকি অন্য কোন প্রজাতী আসছে? যারা মানুষের চাইতেও বুদ্ধিমান। নাকি সেই রহস্য মানুষেরাই উন্মোচন করবে?
এক চরম বুদ্ধিমান স্বত্তার দ্বারা নিয়ন্ত্রীত এই আমরা পুরোপুরি নগ্ন তাঁর সামনে, নিজের ভেতরকার নগ্নতা! কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য কি তা আমার জানিনা, কোনদিন হয়ত জানবও না। না ভুল বললাম, হয়ত একদিন জানব, আমাদের জানানো হবে। মানুষের সবচেয়ে বড় দূর্বলতাই হতে পারে তার শক্তি, মানুষ ইচ্ছে করলে মারা যেতে পারে। মৃত্যুযে খুব খারাপ জিনিস সেটা কি কেউ প্রমান করে দেখিয়েছে?
This world's is no float for us,
Nor blanks, it means intensely and means good" – Browning (Fra alippo lippi)
বিঃদ্রঃ - আমার এই লিখাটা কেবল মাত্র আমার দ্বীধাগ্রস্থ অশান্ত মনের প্রলাপ। আস্তিকতা এবং নাস্তিকতার সাথে এর কোন সম্পর্ক নেই। মাঝে মাঝে যদিও এইসব অর্থহীন প্রশ্ন হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয় তবুও এক স্রষ্টার ভয়ে অথবা আতীব বুদ্ধিমান কোন শক্তির উপর শ্রদ্ধায় সেসব মূহুর্তের মধ্যেই কর্পুরের মত উড়ে যায়। আমি বিশ্বাস করি আল্লাহ এবং তাঁর রাসুল, সুন্দর জীবনের জন্য চমৎকার জীবন বিধান কুরআন, মৃত্যু এবং শেষ বিচার। আমি আরও বিশ্বাস করি উপরে বর্ণিত কিছু যৌক্তিক অথবা অবান্তর প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে স্রষ্টাকে আরও বেশি করে হৃদয়ে প্রোথীত করে নিতে পারব।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফেলুদা বলেছেন:
পড়ে সামনে যেন আপনার ছবিটা ভেসে উঠলো। অপূর্ব!
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
I wrote in one of my book, Life is a struggle but I am growing weary.
বৃত্ত বলেছেন:
হুমমম...আসলে কি, মানুষের চিন্তা তো সীমাবদ্ধ। মানুষ তো সসীম। আর সৃষ্টিকর্তা তো অসীম। সসীম কি পারে অসীমকে ধারণ করতে? তাই সসীম অসীম সম্পর্কে ভেবে আকুল হয়...
লেখক বলেছেন: ঠিক
কোলাহল বলেছেন:
"আমি আরও বিশ্বাস করি উপরে বর্ণিত কিছু যৌক্তিক অথবা অবান্তর প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে স্রষ্টাকে আরও বেশি করে হৃদয়ে প্রোথীত করে নিতে পারব।"এর পরে আর বলার কিছু থাকে না।
লেখক বলেছেন: কিছু বলুন কোলাহল! কোলাহলে কোলাহলে ভরিয়ে দিন আমার ও আমাদের জীবন।
কানা বাবা বলেছেন:
"সবচে' আশ্চর্য কী?" প্রশ্নটি যুধিষ্ঠিরকে অর্জুন করেননি; করেছিলেন যম।
এই প্রশ্ন যখন যুধিষ্ঠিরকে করা হয় তার পূর্বেই অর্জুনসহ যুধিষ্ঠিরের চার ভাই মরে পরেছিলো যমের প্রশ্নের সঠিক উত্তর না দিয়েই জলপান করার অপরাধে। অবশ্য যুধিষ্ঠির পরে যমের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মৃত ভাইদেরকে পুনর্জীবিত করার বর চেয়ে নেন।
এনিওয়ে, সবুজে টুশকি...
লেখক বলেছেন: কানা বাবা, আমি আবারও বইটি চেক করলাম বাংলাদেশে আমার ভাইএর কাছে ফোন করে, এবং আমি সঠিক!! সেখানে যুধিষ্ঠিরই লিখা! তাহলেকি তারা ভুল করল? রেফরেন্স হিসেবে সুন্দরম নামে বইটির নাম বলতে পারি যার লেখক অবনী আচার্য্য।
সেতো বিরাজ করে তোরই অন্তরে...
কিবা তার স্বরুপ অরুপ
আয়নাতে দেখলে পাবি...
দেখনাচেয়ে সই গভীরে
আলোর কণার মাঝে ছবি
---------------------------- আরো আছে বিশাল সমুদ্র.....দূর থেকে স্নান করার বাসনায় কাদঁলে কি হয়গো গোসাই...
জলে নাবতে হয়.... তবেই না পাবে আসল সন্ধান...
লেখক বলেছেন: no comment!
ত্রিভুজ বলেছেন:
চিন্তাশীল লেখা.... এবিষয়ে আমার কিছু লিখার ইচ্ছে ছিলো। কিন্তু নিজেকে এখনো ঠিক যোগ্য মনে করতে পারিনি এবিষয়ে পাবলিক প্লেসে বলার মত.... আরো অনেক ষ্টাডি দরকার...
তবুও জানতে আগ্রহী হলে
trivuz@জিমেইলে একটা মেইল করুন। শেয়ার করা যাবে...
লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ। এই বিষয়গুলো আসলেই আমাকে ভিষন রকম ভাবায়। আলোচনা করলে হয়ত কিছুটা শান্তি পাওয়া যেতে পারে। কাল পরশু সময় করে মেইল করব। ধন্যবাদ।
কণা বলেছেন:
হুমম... জটিল চিন্তা...
লেখক বলেছেন: পৃথিবীর সকল রহস্যগুলোই কিন্তু জটিলতার মোড়কে মোড়া চরম সরলতা!
লেখক বলেছেন: আমার মাথাতেও ধরেনি তাই জটিল করে ফেলেছি 
বেগানা যুবতী মেয়েদের কাছ থেকে ইমেল চাওয়া ইসলাম বিরোধী হওয়ার কথা।
কিন্তু এখানে দেখছি ছাগুরাম ইসলামী গ্রুপের এডমিন হয়ে এইকাগ করছে।
জামাল ভায়ের সর্বনাশের সূচনা করার নিন্দা জানাই।
অনিশ্চয়তায় মানুষ জীবন যাপন করে বলেই নেতিবাচক চিন্তা সকলের মাথায়ই কিছু না কিছু আসে।
যে নজরুল বলেছিলেন-
'খেলিছো এ বিশ্ব লয়ে.....'
যে নজরুল বলেছিলেন-
'খোদার আরশ আসন ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি....'
যে নজরুল বলেছিলেন-
'ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন.....'
সেই নজরুলই বলেছিলেন-
'রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার'
সেই নজরুলই বলেছিলেন-
'বেহেশত দোজখ চাই না আমি
তোমায় যাচি দিবাযামি'
যাই হোক আপনার দার্শনিক হইয়া ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
লেখক বলেছেন: আমি দার্শনিক হয়ে গেলে সারোয়ার চৌধুরীর ভাত মরবে, হা হা হা।
রিজভী বলেছেন:
মন কি বিক্ষিপ্ত?
লেখক বলেছেন: কিঞ্চিত
রুবেল শাহ বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
লেখাটা চিন্তাশীল ....................................................+
মাঝে মাঝে আমারও তেমন মনে হয়!
লেখক বলেছেন: ভাস্কর দা, মানব জীবন আসলেই শূন্যে তলিয়ে যায় মাঝে মাঝে
এই জীবন জগত, এখানকার সকল প্রকার কাজকর্ম আল্লাহর কাছে মশার ডানাতুল্য!
অর্থহীনতার মাঝেই একটা অর্থবহ জীবন যাপনের জন্য পাঠিয়েছেন।
স্বেচ্ছায় চলে যেতে বারণ করেছেন। নইলে কবেই চুপিচুপি চলে যেতাম!
লেখক বলেছেন: না সারোয়ার ভাই, মানুষ কখনও তার নিজের কাছ থেকে পালিয়ে বেড়াতে পারেনা। স্বেচ্ছায় চলে যেতে চাওয়াতো আরও অনেক বেশি দূর্বলতা! আপনিতো আমার চাইতেও ভয়াবহ অবস্থানে আছেন!
আসুন আমরা এই অশান্ত সময় পার করি কেবল জীবনকে ভালবেসে আর পরকালের কথা চিন্তা করে। দুটো কিন্তু একই সাথে করা যায় , অনেকে সেটা পারে!
ধ্রূপদী বলেছেন:
যদি এরকম লিখতে পারতাম!
লেখক বলেছেন: এরকম না লিখতে পারাই ভাল, কিছু ভাল লিখার চেষ্টা করুন।
অক্ষর বলেছেন:
কম ঘুমাবেন তাহলে এসব চিন্তা আসবেনা
লেখক বলেছেন: আপনি কিভাবে জানলেন আমি যে খুব ঘুমকাতুরে!
চালাক ছেলে!
আবূসামীহা বলেছেন:
"বরকতময় সে স্তত্বা যাঁর হাতে রয়েছে [সব কিছুর] মালিকানা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষার ক্রে দেখতে পারেন কে ভাল কাজ করে।" (কুর'আন, ৬৭/১-২)ভাল কাজ করার জন্যই মূলত মউত-হায়াতের এই সৃষ্টি। তাই আসুন ভাল কাজ করি।
লেখক বলেছেন: ধন্যবাদ আবূসামীহা ভাই।
আসলেই, সকল পূণ্যতেই পরিতৃপ্তি।
আবূসামীহা বলেছেন:
কয়েকটা বানান অভ্র ফোনেটিকের কল্যাণে নতুন রূপ ধারণ করেছে।"স্তত্বা" নয় "সত্ত্বা" হবে, "ক্রে" নয় "করে" হবে।
লেখক বলেছেন: বুঝতে পেরেছিলাম ভাই। আবারও ধন্যবাদ।
লেখক বলেছেন: মুনশী সাহেবকে অনেকদিন পর দেখলাম, কেউ আমায় রাজকন্যা ডাকলে খুব ভালো লাগে।
লেখক বলেছেন: আল্লাহ হাফিজ, সারোয়ার ভাই, আমিও যাচ্ছি....
লেখক বলেছেন: ইস!!!! শাক্যমূণি!!! কত্তদিন পর!!
আপনার কথাগুলো শুনলে খুব হাসি পায়, ভালো লাগে। শাক্যমূণি আজ যেতে হচ্ছে। আল্লাহ হাফিজ।
কতবতবকতকত বলেছেন:
hmmm khub beshi scince fiction poren mone hosse! amar koekta friender chinta dharao onekta arokom, ora khub sci-fi pore n dekhe...asa apnara meyera ki prai ekhi dhoroner chinta koren naki?
'প্রবাল গ্রুপ' বলেছেন:
.আজই কেবল মুক্ত হলাম। ফ্রন্ট পেজে শুভেচ্ছা জানিয়ে গেলাম গ্রুপে সক্রিয় ভুমিকা পালনের জন্য এবং ভাল লেখা দেয়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ, গ্রুপে আমার আরও সক্রীয় হওয়া উচিৎ কিন্তু সময় করে উঠতে পারছিনা!
এই বিশ্বাসই যেন আমাদের বেচে থাকার প্রেরনা যোগায়।
লেখক বলেছেন: সঠিক, এ বিশ্বাসেই আমাদের আলো।
অনিশ্চিত বলেছেন:
লেখক বলেছেন: কানা বাবা, আমি আবারও বইটি চেক করলাম বাংলাদেশে আমার ভাইএর কাছে ফোন করে, এবং আমি সঠিক!! সেখানে যুধিষ্ঠিরই লিখা! তাহলেকি তারা ভুল করল? রেফরেন্স হিসেবে সুন্দরম নামে বইটির নাম বলতে পারি যার লেখক অবনী আচার্য্য- এই প্রশ্নটি আসলে যুধিষ্ঠিরকে করা হয়েছিলো, যুধিষ্ঠির ঠিক উত্তর দিতে পেরেছিলেন।
এনিওয়ে, ভালো লেগেছে।
লেখক বলেছেন: হ্যাঁ, প্রশ্নটি যুধিষ্ঠিরকেই করা হয়েছিল, আমিও তাই বলেছি।
এনিওয়ে, ধন্যবাদ দিতে ভাল লাগল।
লেখক বলেছেন: কিছু বলার না থাকলে লিখে ফেলুন না! 
কালপুরুষ বলেছেন:
ভাল লিখেছো। যেমনটা প্রত্যাশা।
লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ, আপানদের উৎসাহে এতদূর এসেছি।
বৃত্ত বলেছেন:
নতুন লেখা কই? কুইক! নতুন লেখা চাই। নতুন লেখা + ইয়াহুতে...
করবী বলেছেন:
গুডিশ
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: কেন?? কি হয়েছিল?
এম.এ.হামিদ বলেছেন:
বেচে থাকা অর্থহীন লাগলে খোদ খুশী করেন বলগে আইসা আব জাব মারেন কেন?
লেখক বলেছেন: খোদ খুশি করাটাও অর্থহীন স্কয়ার মনে হয়।
আর ব্লগে এসে আমি কেবল আব জাবই মারিনা, এম এ হামিদ দেরও চটাশ চটাশ চড় মারি, তাইতো ওদের জন্য শীতল পানির জলধারা চাইছিলাম একটু আগে!
এম.এ.হামিদ বলেছেন:
হ উনি গোস্বা কইরা কাইন্দা ওনার টিপু সুলতানের সোর্ড ফালাইয়া চইলা গেসিল
বজলু মহাজন বলেছেন:
হ
বৃত্ত বলেছেন:
আপনি মেসেঞ্জারে আসেন না কেন? সবসময় কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হয়? অন্যদেরও তো একটু সময় দিতে হয়
শীখা বলেছেন:
ওয়াও চতুর!!! এত সুন্দর করে কিকরে লেখেযে মেয়েটা ভাবতে পারিনা!! সত্যি বলব? খুবই ভালো লাগল। খুব খুব ভালো। প্রিয়তে নিয়ে গেলাম। বাই দা ওয়ে আছো কেমন? অনেকদিন কোন খোঁঝ খবর নাই যে? ঘটনা কি? মেইল টেইলরেও রিপ্লাই নাই কেন?
মাহবুবা আখতার বলেছেন:
অনেকদিন পর আপনার ব্লগে ঢুঁ মারতে এলাম। যাক, তবু তো নতুন কয়েকটা লেখা পেলাম! আসাই বাদ দিতে বসেছিলাম কিছুদিন নতুন লেখা না দেখে।
লেখা প্রসঙ্গে: আপনি লেখেন তো দারুণই... সবসময়। এই লেখাটাও দারুণ হয়েছে। এই বিষয়গুলো ভাবলে মাথা ঘুরে যায়! কূল পাই না আর চিন্তা করে...... একসময় ক্লান্তি এসে যায়............
ছোটবেলার কথা মনে পড়ে গেল, তখন এসব চিন্তা মাথায় ঘুরত সারাদিন।
ভাল লাগল খুব। +
তাসু বলেছেন:
"কেউ একজন ছিলো একদিন
সে চলে গেল হঠাৎ একদিন
আমার অপেক্ষারা আজ কাঁদে প্রতিদিন।"
আপ্পি,
তুমি ব্লগে আস না কেন? অন্য কোথাও যদি লেখ সেটা জানাও। তোমার লেখাগুলো প্রায়ই পড়ি। নতুন লেখা না দেখে নিরাশ মনে বেরিয়ে যাই ব্লগ থেকে।
বজলু মহাজন বলেছেন:
আহা আহা! হারায়া যাওয়া কি এতই সোজা!
লগ বলেছেন:
অনেকদিন যাবত আপনাকে দেখিনা। কারো কাছে কোন খোজ খবরও নেই! একটা সত্যি কথা বলি, আমি প্রথম যেদিন ব্লগে প্রবেশ করি সেদিন আমার প্রথম পড়া ব্লগ ছিল আপনার লেখা ডায়রির কয়েক পাতা। বিশ্বাস করুন এরপর থেকে আমি আপনার একরকম ভক্ত হয়ে যাই। তারপর অনেককে দেখলাম আপনার বিরুদ্ধে দাঁড়াতে আবার অনেককে দেখলাম আপনার পাশে দ্ঁড়াতে। আপনার সবল যুক্তি খন্ডন, আপনার কথা প্রকাশের ভংগি সবকিছু খুব ভালো লেগে গেল। কোন কমেন্টে তা প্রকাশ করতে পারলেও ওভাবে করতামনা-পাছে অন্য ব্লগারেরা যদি আবার বাজে ভাষা ইউজ করা শুরু করে তাই। সবকিছু চলছিল আগের মতই এরপর হটত করে একদিন কাউকে কিছু না বলে আপনি হাওয়া হয়ে গেলেন! আর ফিরে আসছেননা।কস্ট পেলাম আমরা অনেকেই। তাতে হয়ত আপনার কোন কিছু াসে যায়না হয়ত এ ব্লগের বাইরেও আপনার নিজস্ব জগত আছে।কিন্তু তবুও আমরা যারা আপনাকে ভালোবেসেে ফেলেছিলাম আপনি নারি না পুরুষ, আপনি যুবা না বৃদ্ধা আপনি কদাকার কি কুতসিত এসব কিছু না জেনেই, শুধু আপনার লেখার ভেতরে আবেগ প্রকাশ করার ধরন দেখে, তদের জন্য কি একটু উকি দেয়া যায়না এই ব্লগে?ভালো থাকবেন আশাকরি যেখানেই থাকুননা কেন।
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন:
আপনাকে ইদানিং দেখা যায়না কেন? সুস্থ আছেনতো?
ভুডুল বলেছেন:
আহা!.......
হাসিব বলেছেন:
বৃত্ত বলেছেন: আপনি মেসেঞ্জারে আসেন না কেন? সবসময় কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হয়? অন্যদেরও তো একটু সময় দিতে হয়
বৃত্ত বলেছেন: আপনি মেসেঞ্জারে আসেন না কেন? সবসময় কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হয়? অন্যদেরও তো একটু সময় দিতে হয়
আসল-ট্র্যাপ বলেছেন:
সেইযে গেলেন, আরতো আইলেন না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















