হে রাসুল
২৫ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৩৬
প্রেমের যত ভাষা
আছে এই দুনিয়ায়
তার চেয়ে মধুর ভাষায়
ডাকতে চাই আমি তোমায় ।।
হে রাসুল.........
তুমিতো ছিল মুক্তিকামী মানুষের
আধারের কোনে আশার আলো
আজীবন চেয়েছ কল্যান মানুষের
বিনিময়ে চাউনি তোমার নিজের ভালো
তাইতো মহান আল্লাহ বলেন
দুনিয়া বাসীর প্রতি ছিলে তুমি দয়াময় ।।
হে রাসুল.........
তুমিতো চেয়েছ রবের জমীনে
রবেরই হুকুম কায়েম করতে
বাতিল তাতে দিয়ে ছিল বাধা
চায়নি তারা দুনিয়ায় তা কায়েম হতে
কিন্তু তুমি যে ছিলে মহান নেতা
ছিলে সত্যের সৈনিক ও অকুতোভয় ।।
হে রাসুল.........
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): kobita ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১. ২৫ শে আগস্ট, ২০১০ ভোর ৬:২৯
বিলাল বলেছেন:
্++্++্++্+
বিলাল বলেছেন:
্++্++্++্+
২. ২৫ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫২
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















