রাত জাগা আমি এক নিশাচর পাখি ,
নিরিবিলি চুপচাপ বসে থাকি একা
চুপিচুপি চলে বুকে স্বপ্ন আঁকা ।
নিস্তদ্ধ পৃথিবীর রূপ দেখি আমি
দেখি চাঁদ, তারা, মেঘ চলমান
মনের কথা গান গেয়ে শুনাই
না শুনলে পরে করি অভিমান।
সারা রাত চলে আমার
তারাদের সাথে মিষ্টি কথন
ওরাও আমায় ভালবেসে
করে আদর যতন।
ধীরে ধীরে সকাল হয়
ছুঁয়ে যায় ভোরের মৃদু হাওয়া
চোখ মেলে দেখি আমি
ডালে ডালে পাখিদের আসা যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

