.......আমার এই মনে থাক তুমি বড় গোপনে
চুপিচপি ভাবি তোমায় সবার চোখের আড়ালে.....
কি এক ভালো লাগায় আমায় তুমি জড়ালে!
মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে নেইকো তোমার জুড়ি,
মন জুড়ে তাই তোমার এত লুকোচুরি.....
দুরে থেকেও তুমি থাক আমারই পাশে
প্রকৃতি তাই আমায় দেখে মুচকি মুচকি হাসে!
রাত জুড়ে স্বপ্নে থাকে তোমার শুধু বিচরণ
মনে প্রাণে জাগাও তুমি সহস্র মায়াবী শিহরণ........
এই জীবনে দুঃখ কষ্ট ছিল আমার যত..........
তুমি করলে সবগুলোকে সুখে পরিণত,
তোমায় নিয়ে নিজের সাথে বলি কথা কত!
স্বপ্নবুলি আমার আকাশে রঙ্গিন শত শত।
..... হাজার হাজার তারার মেলায়...........
.................মন মাতে প্রেমের খেলায়.....
জ্যোৎস্না ভরা রূপালী রাতে হাতটি রেখে হাতে
মন চলতে চায় তোমারই শুধু সাথে..........
ফিসফিসিয়ে প্রেমের কবিতা শোনাবে আমার কানে
স্পর্শ করবে আমায় তুমি গভীর আলিজ্ঞনে
হ্রদয় মনে ঝড় উঠাবে তোমার ভালোবাসায়......
মাতাল হাওয়া সুর তুলবে তুমি কাছে আসায়
সুখের সাগরে ভেসে ভেসে যাব দুজনায় হারিয়ে......
স্বপ্নীল আভায় নিব মোদের পৃথিবীটা সাজিয়ে.......
পাগল দুটি মন এক হবে যবে..............
......মিষ্টি-মধুর এই স্বপ্নগুলো সত্যি হবে তবে
............স্নিগ্ধ এক ভালবাসা ভুবন জুড়ে রবে
................সকল বাধা ডিঙ্গিয়ে মন সুখের দেখা পাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

