এত অভিমান এত প্রেম
কেন তোমার প্রতি?
অবুঝ মনের খেয়ালে
খুশির প্রবল জোয়াড়ে
তুমিই শুধু....শুধু তুমি....., কে তুমি?
আমার ভাবনা, আমার স্বপ্ন, আমার কল্পনায়,
একাকী থাকা প্রহরে , আমার সকল আবেগে
তুমিই শুধু....শুধুই তুমি...., কে তুমি?
বাঁকা ঠোঁটের হাসিতে
চোখের দূর চাহনিতে
কিংবা মনের গহীন পথে,
তুমি ফুল হয়ে ফুটো.....
তারা হয়ে জ্বলো....
সুর হয়ে বাজো...............
কে তুমি? কে আমায় ঘিরে থাকো?
আধঘুম আর আধজাগরন
তার মাঝে তোমার বিচরন
জেগে বসে স্বপ্ন দেখা
আনমনে কল্পনা
তুমি শুধু, শুধু তুমি
এক অতিপ্ত বাসনা ।
ভালবাসাগুলো শুধু, শুধুই তোমার
বল, বলনা কে তুমি? কে আমার?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



