আমার প্রিয় পোস্ট

ভালো লাগে লিখতে তাই লিখি..............

জীবনের অলিখিত গল্প

৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

শেয়ারঃ
0 0 0

প্রতারণা কপটতা, ভেজাল বা দুর্নীতি
যখন যেটা খুশি সে নামটি ধরে
প্রতারণা করে বন্ধুর সাথে বন্ধু
প্রেমিক করে প্রেমিকার তরে
প্রতারিত করে ভোটারকে প্রার্থী
বাস মালিকের শিকার বাস যাত্রী
প্রতারিত শালা-দুলাভাই, চাচা-ভাজতি
প্রতারিত হয় শিক্ষকের কাছে ছাত্রী
প্রতারিত হয় দেশ, হয় জনগণ
প্রতারিত হয় মানব, মানবের মন
সারাদেশে কারচুপি-
পুত্রের কাছে ঠকে অসহায় পিতা
ঠকাবে তোমায় তোমারই প্রিয় মিতা
প্রতারক গোষ্ঠি, বিশাল বড় সে এক শক্তি
মানুষ খোজে পালাবার পথ, খোজে মুক্তি
মুক্তির পথেও প্রতারণা কম হয়না
মানুষের মাঝে দেখি হ্রিংস-হায়েনা ।

মানুষ ঠকায় ভুয়া পীর-সাধু
ভেজাল ঔষুধ বেচে হয় পশু
চারিদিকে হইচই
লুটপাট গোলযোগ
মানুষ বিক্রি করে নিজের বিবেক
ভেজাল মানুষ তার ভেজাল আবেগ
রক্তের বন্ধন, সে তো ন্যেঁকা সর্ম্পক
মৃত্যু হলেই চলে সম্পত্তি হিসেবের অঙ্ক
লোভী মানুষ, লোভী তার মনের আশা
মিথ্যে তাই প্রেম, পৃথিবীর ভালোবাসা
মিথ্যে আমার লেখা এই কবিতা
প্রতারিত করছি পাঠক আর পাঠিকা ।

চিকিৎসার নামে অ‌র্থের বাণিজ্য
হাহাকার করে যারা দিনহীন-দরিদ্র
মনটি নিয়েও করে কতজনে ছলনা
বিকৃত মানুষ করে মনের বেচা কেনা।

ক্ষমতায় গিয়ে নেতা-নেত্রী পায় যেন স্বর্গ
করে জনতাকে দেওয়া প্রতুশ্রুতিগুলো ভঙ্গ
সমাজ যায় রসাতলে, যায় গোল্লায়
চাঁদাবাজি চলে মহল্লায় মহল্লায়
সর্বত্র প্রতারনা, সৎমানুষ অতি স্বল্প
এই আমাদের জীবনের অলিখিত গল্প।

 

সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৯
'লেনিন' বলেছেন: ভালো লিখেছেন তবে এতো সমস্যা ছন্দ দিয়ে লেখা যায়না। শুভেচ্ছা
৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২২

লেখক বলেছেন: হুমম চেষ্টা করলাম একটু, ধন্যবাদ

৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
প্রচেত্য বলেছেন: আপনাকে অভিনন্দন, এই কারণে
কবিতার ভাষায় মানুষের বন্ধ চোখকে খুলে দিতে পারেন

নতুন বছরেরর শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা.......ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ০.৯০৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর...এত সুখ আছে, এত সাধ আছে , প্রাণ হয়ে আছে ভোর
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই