বড্ড বেশী প্রতীজ্ঞা বদ্ধ
মিথ্যে শান্তনায় ঠকাবোনা তোমার হৃদয়
ভালবাসা ধ্রুব সত্য, ভাগ্য থাকলে হয়
কিন্তূ স্বর্গীয় এ- সুখ আমার জন্য নয়
যত দিয়েছিলাম প্রতিশ্রুতি, দেখিয়েছিলাম স্বপ্ন
জানি তা ফিরিয়ে নেয়া যায় না
তবু বলছি শোন, আমি নইকো তোমার স্বপ্নে দেখা
কল্পলোকের সেই রাজকন্যা
যাকে তুমি প্রতিনিয়ত খুজে বেড়াও আমারই মাঝে
বার বার সেই প্রচেষ্টা ব্যার্থ হয়, স্বপ্ন ভঙ্গের ফলে
তুমি আছ ভীষন এক ঘোরে, ভাঙ্গবে যেদিন ঘোর
বুঝবে তোমার ভুল,যাবে আমায় দ্বি-খন্ডিত করে
তাই যাচ্ছি আজকে ,
যাচ্ছি ভীষন দূরে......
কাতর স্বরে মিনতি এ টুকুই, কোন পিছু ডাক ডেকোনা
দুর্বল এ-মন হয়ত , দৃঢ় প্রতীজ্ঞা রাখতে পারবেনা ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



