বলে ঝিরিঝিরি বৃষ্টি ভেজা ভোর,
তুলনা তার সুখ পাখির সাথে
বন্ধুত্বকে তারা মনের কোণে রাখে ।
কিন্তূ যে দূর আকাশের নীল নয়
আকাশ খানি স্বয়ং ,
বৃষ্টি ভেজা ভোর নয়
পুরো শ্রাবন ধারাই যার,
সুখের স্পর্শ নয়, সুখ পাখি যে
মনের কোণে নয়, আমার মনটি-ই সে ।
আশার প্রান্তরে মুক্ত গগনেতে তাই বাঁধি বাসা
আকাশের বিশালতা জুড়ে রয় আমার ভালবাসা
আমার যত প্রাপ্তি তাকে ছাড়া আর কিছু নয়
আকাশের অন্ধ গহীনতায় তাই নেই কোন ভয় ।
ঠোটের উষ্ঞতার যতটা কাছে থাকে গানের কলি
চোঁখের পাতার যতটা কাছে থাকে স্বপ্ন ছায়া
তেমনি করে জীবন জুড়ে মনটি ছুঁয়ে
ততোটা কাছেই থাকুক আমার প্রিয়া ।
হৃদয়ের যতটা কাছাকাছি থাকে অনুভূতি
ফোঁটা ফোঁটা জল বৃষ্টি ধারার যেমন সঙ্গি
তেমনি করেই চিরদিন যেন তাকে পাই আমি
বিধাতার কাছে আজ মনের এ-টুকুই মিনতি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



