somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... । । অদ্ভুদ ভালবাসা। ।
কখনও কখনও কষ্টে ভীষন নীল হয়ে উঠা, মনে হয় তখন আকাশের রংধনুটাও বুঝি চোখের জলে ভেসে যাবে,
আমার কান্না স্পর্শ করে বুঝি সব রং মুছে যাবে......
তবু এর মাঝেও ঠিক কি ভাবে কি ভাবে যেন প্রিয় কিছু মূর্হুত্বের স্মৃতিগুলোর আলোড়িত হওয়া , না অস্বাভাবিক নয়...অসাধারণ এই জীবন যাত্রা।

অবিশ্বাস্য সুন্দর প্রাপ্তি আনন্দে ভেসে যাওয়া অনুভূতির নাম আমার ভালবাসা.....

কখনও কখনও হঠ্যাৎ অচেনা বিস্বাদ- আশাহত হৃদয়ে নির্বাক
মন ভাবে একটাই কথা- এমনটাই কি কথা ছিল, স্বপ্ন হয়ে যায় কিছুটা এলোমেলো ।
আর তখনই ঝিকিমিকি আলো আমায় ডেকে নেয় হাত বাড়িয়ে, আমার সাময়িক স্মৃতিগুলোন নষ্ট হয়ে যায়, বিস্বাদের সকল সুর আমি ভুলে যাই ।
কি-কেন- কিভাবে------মনে আসে না কোন প্রশ্নই, আমি ভেসে যাই কিছু না জানার অপরিমেয় সুখের আলিঙ্গনে ।

ভাবনার রাজ্যে বুদ হয়ে বাধভাঙা জ্যোসনার উপর খবরদারী করা আমার ভালবাসা...।

কিছু কিছু সময় অব্যক্ত কথাগুলো ডালপালা মেলে ছড়িয়ে পরে মনের প্রতিটি কোণায়, উড়োঊড়ি করে কথাদের চিঠি আকাশের একোণ থেকে ও কোণায়, আমি চোখ বুঝে দেখি সবই.......আর শুধু গুঞ্জন শুনি, কি বলে, ..কি অত কথা...---- আমি তা বুঝি না ।

আমার অনুভূতিগুলোন শুধু এটুকুই বুঝে নেয় যে-
ঐ সাগরে বিপুল জলরাশির বুকে ঢেউদের খেলা, বৃষ্টির ঝিরিঝিরি বিন্দুগুলোর আমার সাথে নিত্য কথা বলা--কিংবা বসন্ত উৎসবে প্রকৃতির সাজ সব কিছুই আরও প্রিতি মুগ্ধ করে দিয়েছো আমার জন্যে তুমি ।

আর তাই প্রকৃতির সকল সৌন্দর্য্য তুমি ছাড়া যেন অর্থহীন
মিথ্যে আমার সকল অনুভূতি, পৃথিবী দুঃ স্বপ্নে ভরা কাল রাত্রী - আর ঠিক এমনটাই আমার ভালবাসা ..........ভালবাসি .........
]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29236900 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29236900 2010-09-08 07:34:48
::: নারী মন ---কিছু জিঞ্জাসা, কিছু প্রশ্ন..... ::::
কখনও যদি আমার মন ছুঁয়ে দেখো আমি নেই সেখানে,
পারবে তোমার অশ্রু কণার অবিরাম বর্ষনে শত কোটি তারাদের আহাজারি সৃষ্টি করে, ক্রমাগত ক্রন্দনে পৃথিবীর বুক ভারি করে দিতে?
বিষাক্ত তিমির যদি আমাকে অনুভূতিহীন পাথরে নারী করে তুলে,
তুমি কি পারবে সেখানে হারিয়ে যাওয়া স্বপন ফিরিয়ে আনতে?


হয়তো বা তা কখনই পারতেনা তুমি........।।


কিন্তু, আমি তোমাকে অধিকার দিতে চাই,
যে অধিকার বলে সকল অশান্তির কালিমার সাথে লড়াইয়ে..
আমাকে জয় করে পুষ্পটিতো করে তুলবে, তোমার মতো করে।
আমি জানি দৃষ্টি জুড়ে থাকা সকল বিভীষিকাগুলোন মিলিয়ে যাবে তোমার ভালবাসার অপরিমেয় শক্তির নিকট--- আমার বিশ্বাসটুকু তো তাই বলে ।

তুমি শুধু বলো, ভয় করবেনা তো আমার অন্ধকারগুলোর হাতছানি দেখে?
তবে জানো কি, এই অন্ধকার টুকুর পরেই আছে মুক্তি .....।
আমি মুক্তির আলোয় হেটে যেতে চাই তোমার হাত ধরে।
এই চাওয়াটুকুন কি তবে বেশী বাড়াবাড়ি হবে নাকি আমার প্রাপ্য অধিকার?
]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29236378 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29236378 2010-09-07 05:46:41
.....::::: ভেজা আলপনায় আঁকা ::::.....
আকাশে গোধুলীর শেষ প্রান্তে ভেজা আলপনায় যেন লেখা রয়েছে আমার সুখের বার্তা । পৃথিবীর যত নোংরা অভিশাপ আসুক না কেন, কিচ্ছু হবে না আমার, -এ বিশ্বাস আছে মনের প্রতিটি কোণায় ।
অদ্ভুদ সুখের কাছে তুচ্ছ আজ আমার যত কষ্ট, হৃদয়কুন্জ ব্যস্ত সুখের আরাধনায়।

আমি জানি না মেঘ হতে বৃষ্টি ঝড়বে কিনা , তবু ভালবাসা যে ঝড়বেই আমার আকাশ জুড়ে।
আমি জানিনা সূর্য আগামীতে আলো ছড়াবে কিনা, তবু হৃদয় আমার সদা জাগ্রত তোমার অনুভূতি মায়ায়।

মধ্য রাত্রের আকাশে যেমন শত কোটি তারা জ্বলে, আমার মনের আঙ্গিনায় তেমনি খুশিরা জোনাকি আলোয় ছুটোছুটি খেলে,
আর আমার স্বপ্ন গুলো ফুল হয়ে ফুটে থাকে তোমার চোঁখের তারায় ।।





]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29231310 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29231310 2010-08-28 16:55:21
\\\\\\--বসন্ত প্রাপ্তি--///////// দুজন চুপটি করে বসেছিলাম কিছু প্রহরকে ঘিরে
আমরা অজানাকে নয়, সম্পূণ নিজেস্ব যা, তাই চিনে নিচ্ছিলাম নতুন করে।
প্রহর গুলো গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল ভালোবাসার রংটুকু মেখে ।
চুপটি করে থাকাটাই ছিল তখন বুদ্ধিমানের মতো
নতুবা দুনয়নের মুগ্ধতায় কথাদের খেই হারিয়ে যেতো ।
আমরা কোন তালগোল চাইনি
চাইনি অনাহুত শোরগোল,
বিনা বাক্য ব্যয়ে বহুদিনের কল্পনাকে বাস্তবতায় মিলিয়ে নিতে,
শুধু চেয়েছিলাম একান্ত কিছু প্রহর ।

আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম নিষ্পাপ মুখের হাসিটি তখন
অদেখা অথচ অদ্ভুদ চিরচেনা কবিতার ভাষাগুলোর মতন ।

বসন্ত দিনের প্রতিক্ষণ পেয়েছি হৃদয়ের মাঝে আপন মন্দিরে
প্রকৃতির বৈচিত্রের ঝড় আর মনের গহীনে প্রাপ্তি উৎসবে ।

বিধাতার প্রতি মাথা নত হয়ে যায় শুকরিয়ায়
এসব তারই অশেষ কৃপা ছাড়া আর কিছু নয়

জীবননদের জলরাশি রংধনু রঙ্গে রঙ্গিন চির বসন্তকে পেয়ে
বসন্ত আগামীর বুকে আলপনা আঁকে সুখের হাতছানি হয়ে ।।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29230995 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29230995 2010-08-28 02:02:32
~~~::সুরেলা গানের পাখি::~~~ মাঝে মাঝে এসে বসে জানালার কার্নিশটায়,
কিছু কিছু সময় আছে
নিজেকেই দেখে যাই আমি মনের আয়নায়।

ক্ষতজমা আঘাতের স্মৃতিগুলোন
নিমিষেই ভুলে যাই
ক্ষণিকের সেই মূহুত্বটায়
নিজেকেই ফিরে পাই ।

আলো শুধু চারিদিকে ধরা দেয়
আমার চোখের দৃষ্টিতে
গোপন সুখের ইশারা ঝরে
আলোর কণার বৃষ্টিতে,
শুভ্র মায়ার জগৎ আমারি অপেক্ষায়
থাকে দীর্ঘক্ষণ বসে
সোনালি মেঘ অসীম সুখের বার্তা নিয়ে
আমার দুয়ারে আসে।

ভালবেসে মিশিয়ে নেয়
প্রকৃতি আপন ছায়ায়
সুরের নরম ছোঁয়ায় ভাসি
রূপালি চাঁদের জ্যোস্নায় ।

মনের জানালা সময়ে অসময়ে
এসব ছবি দেখিয়ে যায় আমায়,
আমি আবার শিখে নেই সুখে থাকা
একাকী সময়ে নিজের কল্পনায় ।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29090935 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29090935 2010-02-04 00:13:56
~````` রাতের পাখি `````~ যেই রাতে আকাশে জ্যোছনায় বাধ ভাঙ্গেনি
যেই রাতে হাওয়ারা গুনজনে কথা বলেনি
যেই রাতে মেঘেদের ঝর্ণা ঝরেনি
যেই রাতে তুমি কোন রজনী খুজোনি
যেই রাতে স্বপ্নরা মন ছবি আঁকেনি
আমি সেই রাতের পাখি..............

তোমা হতে আমার ভিন্ন সময়ে বসবাস
মেঘ ছাই হওয়া প্রহরে বিনিদ্র রজনী
তোমা হতে ভিন্ন সময়ের কথা বলে ।
বিষাক্ত কোন অনুভূতি নয়
কতকগুলো ঝাপসা স্মৃতির ছুটোছুটি
এই আমাকে নিশ্চল করে যায়
স্থবির সেই অনুভূতিতে সময় আটকে পড়ে
অচল গহব্বরের অসীমতায় ।
কষ্টের নয়, ব্যাথাতুর নয়
কোনো কান্না ভেজা ছবি নয়,
কতকগুলো শূন্য অনুভূতি
নিষ্পল চোঁখের কোণে
দু-ফোঁটা জল হয়ে গড়ায় ।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29031687 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29031687 2009-10-25 17:05:55
~~`` স্বপ্ন মৃত্যু ``~~ আমি ছায়া মানবী নই,
তুমি আমার মন স্পর্শ করো না
আমার মন নিংরে তুমি সুখের দেখা পাবেনা
সেখানে আছে জমাট বাধা কান্নাদের চিৎকার ।

তুমি সুখ পাখি হবে বলে অস্থির হয়ে থাকো
তবে আমায় সঙ্গি না করে আড়ালেই রেখো
হতে চাইনা তোমার যাত্রা ভঙ্গের কারন
তোমার গমন পথে যে দৃষ্টি মেলে বারণ ।

আজকে আমি আমার স্বপ্ন পূরনে মরিয়া হয়ে আছি
তুমি বহুবার প্রশ্ন করেছিলে কি আমার সেই স্বপ্নটি
তোমার প্রশ্ন বানে জর্জরিত আমি বলিনি কিছুই সেদিন
তোমার চোঁখে জমা করুনা যে আমি দেখতে চাইনি ।

আজ আমি বলছি -
সবুজাভ পৃথিবীর জনহীন প্রন্তরে সুবিশাল সেই পাহাড় চূড়ার
ঠিক শেষ বিন্দুতে দাড়িয়ে রবো স্বপ্ন পূরনের আগ মুর্হূত্বটাতে
আমার স্বপ্ন পূরন হতে আমি তখন একটি কদম পিছে
প্রভাতের সূর্যকে সাক্ষী রেখে ভয়ংকর সুন্দরকে আপন করে
নিঃশব্দে অতলতায় হারিয়ে যাওয়াই আমার সেই শেষ স্বপ্ন ।

আমি যখন হাওয়ার প্রতিটি কণা ছুঁয়ে
হারিয়ে যেতে থাকবো পৃথিবী ছেড়ে
আমার স্মৃতিগুলো হয়তো একপশলা নয়
গড়িয়ে যাবে দু-ফোঁটা চোঁখের জল হয়ে
আমার সেই গড়িয়ে পড়া জলের মাঝে
সূচিত হবে মুক্তির পথে তোমার নতুন জীবন
তুমি অবাক হয়োনা, আমি যে রাত্রি কন্যা
তোমার প্রভাতের শুরুই আমার সমাপ্তির ক্ষন ।


]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29030351 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29030351 2009-10-23 02:19:31
~~;;````` স্বপ্ন জয় ````;;~~ সাঝবেলায় মনে খেলে যায় এক ঝাক উড়ন্ত পায়রা
আমি সন্ধ্যার আকাশে দেখতে পাই -
সদ্য ফোটা বাকা চাঁদের হাসি
নিজ হাতে চাঁদের গায়ে
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি..... ।

আজকের আমি তাই হতাশাগ্রস্থদের নিয়ে লিখবোনা
লিখবোনা কোন ছন্ন ছাড়া ভঙ্গুর হৃদয়ের গল্প
অতল স্পর্শী মনের হারিয়ে যাওয়ার গল্প শুনাবোনা কোন
বলবোনা তাদের কথা, রাতের সাথে যুদ্ধ করতে করতে
প্রভাতের আগেই হার মেনে পরাজয় স্বীকার করে যারা ।

আজ বরং বলবো তাদের কথা-
যারা উষার কীরণে প্রভাত পাখির গান ধরে
মৃত্যু যন্ত্রণায় মনোবল অটুট করে ধরে রাখে
আধার গুহা মনের প্রদ্বীপে আলোকিত করে ।

আমি তাদের জয়ধ্বনি তুলে
সকল পরাজিত সৈনিকদের দেখাবো
দেখো----
এর নাম বেঁচে থাকা, এরই নাম জীবন
এই তো সেই মানব জীবনের মূল মন্ত্র ।

প্রকৃতি এদের জন্যই খুলে রাখে তার করুনার দ্বার
সাগর এদের চরণ ধুয়ে নিজেকে ধন্য করে প্রতিবার
এদের ভাগ্যে লেখা থাকে স্বগীয় পুষ্পমালা উপহার
নিষ্ঠুর পৃথিবীতে এরাই যে আদর্শ হয়ে রয় মানবতার ।

তটীনির মত বয়ে চলে, মৃত্যুতে এদের থাকেনা ভয়
সময়কে ঢাল করে জীবনি শক্তিতে স্বপ্নকে করে জয় ।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29026539 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29026539 2009-10-16 01:17:40
অবশেষে বড় হলাম........!!! আগে পড়েছিলাম কোথায় যেন, এমন একটা বয়স আসে যখন ছেলে-মেয়েদের তিনটি জগৎ থাকে-একটি সবার জন্য উন্মুক্ত, একটি আপনজনদের, আর তৃতীয়টি আলাদা শুধুই নিজের জন্য। হ্যাঁ আমি এখন সে তৃতীয় জগতের অস্তিত্ব অনুভব করি, যে জগতটার বাসিন্দা শুধুই আমি, হাসি-কান্না-দুঃখ-ক্ষোভ অনুভূতি সব আমার নিজস্ব।

বাইরের জগতে আমি খুব রিয়েলস্টিক, ভিতরের আমি ভীষন অভিমানি আর কল্পনাবিলাসী। আজ আমার আঠারো হল, তবু বলতে পারি আমার মত জীবনের এত রূপ অনেক বড় মানুষের-ই অদেখা। জীবনে সব কিছুই পেয়েছি , দুঃখ বিলাসী আমি কষ্টের সব ছবি দেখে ফেলেছি, আজকাল শুধু মাঝে মাঝে স্বপ্নরা হারিয়ে যায় আমার.......সত্যিই অনেক বড় হয়ে গিয়েছি ।

জীবনটাকে বহুদিক থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি বুঝে গিয়েছি একই পৃথিবীতে মানুষের বহু রূপ থাকে আর সময় মানুষকে বদলে দেয় ভীষনভাবে। কিছু কিছু মানুষ মুখোশের অন্তরালে নিজের আসল ছবিকে লুকিয়ে রাখার চেষ্টা করে, সেই সব মুখোশধারীরা যে সর্বদা নিজ স্বার্থে অপরের ক্ষতি সাধনে তৎপর...... এগুলো এখন আর আমার অজানা নয় ।
আমার যেটুকু ধারনা হয়েছে তাতে জীবনটাকে যেমন করে নিব , জীবনটা ঠিক তেমনই....কষ্টের করে দেখলে কষ্টের, আনন্দের ভাবলে আনন্দের ।
তবে অন্যের প্রতি আশা না থাকাই ভালো, এটাই মানুষকে কষ্ট দেয় ।

প্রকৃতি তার নিয়মে আমার শৈশবকে কেড়ে নিয়ে বড় হওয়ার মিছিলে ফেলেছে আমাকে। আজ এই সময়টাতে এসে ছেলেবেলাকে মিস করছি খুব, এই বড় হওয়াটা ভাল লাগছেনা আমার। বড় হওয়াটা কঠিন ভীষন ,ভীষন কঠিন..........
তাই আজকের দিনটি আগমনি স্বাধিনতা প্রাপ্তির আনন্দ করার নাকি চিন্তামুক্ত উচ্ছল শৈশবকে হারাবার শোক পালনের তা ঠিক বুঝতে পারছিনা।


.......................শুধু এটুকু জানি, নতুন এক জীবনের সবে শুরু হল, সামনে বহু পথ বাকি............নতুন দিনের লড়ুকে যোদ্ধা হিসেবে আমি প্রস্তূত, আমাকে অনেক দূর যে যেতে হবে, আমার গন্তব্যের শেষ সীমানায় আমাকে পৌছুতেই হবে................




]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29024815 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29024815 2009-10-13 02:25:36
;;;``~~ স্বপ্ন সীমানা ~~``;;; আপন ছোঁয়ায় প্রকৃতিকে করে দিব আরও সবুজ
আমি মৃত্তিকার পরশ নিয়ে-
ধুপছবি একে যাব নীল গগনের ঠিক মাঝখানটায়।
আমি প্রভাতি পাখিদের গান পৌছে দিব
গুহার আধার অন্ধ গহীনতায় ।
আমি ভালবাসার মেঘদূত হয়ে
প্রতিটি মনে দোলা দিয়ে যাব,
নীল নক্ষত্রের মত দূর হতে
পথ চিনিয়ে দিব বিপদাপন্নদের।
আমার অস্তিত্ব দিয়ে মিশে থাকবো
এই সুন্দর পৃথিবীর প্রতিটি আনন্দের ঘনঘটায়,
স্রষ্টার অপরিমেয় কৃপা আর সৃষ্টির অতুলনীয় স্বানিধ্য
একদিন নিয়ে যাবে আমায় লক্ষ্যের এ-স্বপ্ন সীমানায় ।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29024776 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29024776 2009-10-13 00:02:34
;;;;;:::~ অনুভূতির প্রয়োজন~:::;;;;; আজ তোমার কিছু অনুভূতি ধার দাও।
পৃথিবীর এই জনারণ্যের মাঝে
একলা নির্জনে বাঁচতে চাইনা আমি ।

আমি মানুষের কোলাহলের মাঝে
নিজের স্বরের প্রতিধ্বনি শুনতে চাই
বিপুল জনগোষ্ঠীর মাঝে,
নিজের অতি ক্ষুদ্র অস্তিত্বকে খুঁজে পেতে চাই ।
আমি হারিয়ে যাওয়া ধ্রুব তারা নয়,
রাতের বুকে আলোক দিশা হয়ে বাঁচতে চাই ।
আমি আমার অনুভূতির উচ্চ চূড়ায়
আপন রাঙ্গা স্বপ্ন বুনতে চাই
আমায় সে স্বপ্ন বুনার অনুভূতি দাও ।

হাওয়ায় ভাসমান মেঘের মত
শ্রুভ সাদা তুলোর মত
সদ্য ফোটা ফুলের মত
জীবনের স্বাদ নিতে চাই আমি
উপভোগ করতে চাই জীবনের সব অনুভূতি,
আকাশের ঐ সূর্যটার মত বিলীন হওয়ার পূর্বে
রেখে যেতে চাই আমার রাঙ্গা অস্তিত্বের ছবি ।
আজ তাই অনুভূতির ভীষন প্রয়োজন আমার
হৃদয়ের আঁধার কোঠরগুলোকে আলোকিত করে নিতে
দাও আমায় কিছু অনুভূতি তোমার........]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29023585 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29023585 2009-10-10 18:25:35
..... :: স্বপ্নভঙ্গ মন:: ....... অন্ধ ময়ূরীর বেশে চলে বাদলের নাচ
এক পশলা বৃষ্টি আনে মৃত্তিকায় পাগল করা ঘ্রাণ
প্রভাতের অপেক্ষায় চলে নিশিথি রাতের ধ্যান ।
এলোমেলো খেয়ালি বাতাস ছুটোছুটি করে,
নদীর জলে স্বপ্ন ছবি হয় ঝাপসা ধীরে ধীরে ।

ভালবাসার আচ্ছাদনে মৃ্ত্তিকাকে স্পর্শ করা এই রাত্রি
তবু জানেনা কতোটা ক্ষত জমে থাকে আহত কোন পাখির বুকে
ভালবাসার মন ভেঙ্গে গেলে, তা অভিশপ্ত স্মৃতি হয়ে থাকে পরে
মুক্ত আকাশের বিশালতা পাখিকে শুধু আঘাতে জর্জরিত-ই করে ।

রাত্রি কন্যা কেন বুঝেনা...
যে পাখির ডানা ভাঙ্গা সে কখনো উড়তে পারে না,
স্বপ্নভঙ্গ মনে স্বপ্ন দেখার দুঃসাহস আর জন্ম নেয়না ।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29018961 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29018961 2009-10-02 02:37:08
:::`~ মনের মিনতি ~`:::: বলে ঝিরিঝিরি বৃষ্টি ভেজা ভোর,
তুলনা তার সুখ পাখির সাথে
বন্ধুত্বকে তারা মনের কোণে রাখে ।

কিন্তূ যে দূর আকাশের নীল নয়
আকাশ খানি স্বয়ং ,
বৃষ্টি ভেজা ভোর নয়
পুরো শ্রাবন ধারাই যার,
সুখের স্পর্শ নয়, সুখ পাখি যে
মনের কোণে নয়, আমার মনটি-ই সে ।

আশার প্রান্তরে মুক্ত গগনেতে তাই বাঁধি বাসা
আকাশের বিশালতা জুড়ে রয় আমার ভালবাসা
আমার যত প্রাপ্তি তাকে ছাড়া আর কিছু নয়
আকাশের অন্ধ গহীনতায় তাই নেই কোন ভয় ।

ঠোটের উষ্ঞতার যতটা কাছে থাকে গানের কলি
চোঁখের পাতার যতটা কাছে থাকে স্বপ্ন ছায়া
তেমনি করে জীবন জুড়ে মনটি ছুঁয়ে
ততোটা কাছেই থাকুক আমার প্রিয়া ।

হৃদয়ের যতটা কাছাকাছি থাকে অনুভূতি
ফোঁটা ফোঁটা জল বৃষ্টি ধারার যেমন সঙ্গি
তেমনি করেই চিরদিন যেন তাকে পাই আমি
বিধাতার কাছে আজ মনের এ-টুকুই মিনতি। ]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29016648 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29016648 2009-09-27 21:39:35
::: ~ সত্যিকার শান্তি ~ ::: আমি জ্যোঁসনা আলো নই, আমি মিটিমিটি জোনাক জ্বলা
আমি তো মেঘ নই, এক একটি বৃষ্টি ফোটা
ভালবাসি গোধূলী রাঙ্গা আকাশের বিশালতা
আমি সুন্দরের প্রতিচ্ছবি নই,
নেই কোন রূপ রাঙ্গা ময়ূরীর পাখা,
আমি একটি স্বপ্ন শুধু........
দৃষ্টি জুড়ে আমার আবেগী ভালবাসা।

আমি তাই মিথ্যে আশায় স্বপ্ন বুনি
মিথ্যে সত্যে প্রহর গুনি,
আকাশের অজাচিত মেঘ হঠ্যাৎ এলোমেলো করে দিলে-
হৃদ-স্পন্দনের কান্না শুনি ।

তবু আমার অপেক্ষা চলতে থাকে....
যদি মিথ্যে স্বপ্নের মিথ্যে অপেক্ষার শেষে,
পেয়ে যাই মিথ্যে কিছু প্রাপ্তি........
জানি এ-অপেক্ষা জন্মান্তরের,
তবুও তো মন পায়,
একটুকরো মিথ্যে অনুভূতির সত্যিকার শান্তি ।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29016075 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29016075 2009-09-26 17:54:40
;;;;;;;;;; মেঘলা রং-ধনু ;;;;;;;;;;; ........... আজ সব নিয়ে নিলাম,
ভালবাসি তোমায় শুধু, এ-কথা বিনাদ্বিদ্ধ্বায়
..............আজ জানিয়ে দিলাম ।

তুমি নীলচে মধুর ভালবাসায়, আপন করে নাও
সেই প্রহরের ক্ষণিক আগে দৃষ্টি ছুঁয়ে যাও
আমি তোমার তরে, তোমার মাঝে সুখের দেখা পাই
বৃষ্টি ছুঁয়ে, দৃষ্টি দিয়ে তোমায় পেতে চাই ।

মনের সাথে মনের কথা উদাস করে যায়
চঞ্চলতার মেঘলা বাতাস গুনগুনিয়ে গায় ।
অবাক করা সে বাতাসে কত স্বপ্ন বুনে চলি আজ
আঁখির পলকে খেলে যায় সুপ্ত গোধূলীর রাঙ্গা লাজ ।

আমি তোমাকেই চাই সে রাঙ্গা আকাশের সিক্ত বদনে,
......তুমি হয়ে যাও সুরেলা সারগাম,
.......................পাবো তোমায় মনের সকল গানে।
তুমি হয়ে যাও মেঘেলা রং-ধনু,
........হবো রঙ্গে রঙ্গে খেলা হলুদ প্রজাপতি,
.............................খেলবো তোমার সাত রঙ্গে ।
হয়ে যাও পূণির্মার আলো
.........হবো জোসনাকে ছোঁয়া রাতের নির্জনতা
..............................ছুঁয়ে দিবো আলতো পরশে ।

আকাশের ঐ নীল কোণে তোমার অপেক্ষা
শ্রাবণের জলধারা হয়ে ভিজিয়ে দাও মৃত্তিকা..........।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29015088 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29015088 2009-09-24 14:24:31
:::::;;;;;;; প্রকৃতির ইশারা ;;;;;;;;::::: মেঘের চাঁদর থেকে সূর্য উকি দেয় কিভাবে?
একি কোন ইশারা নয়?
কোন গোপন আভাস নয়???
ভালবাসাও তো ঠিক, এভাবেই হয়!

আলোর কীরণে মায়ার বাধনে
পৃথিবী মিষ্টি হাসি দেয় যেভাবে,
দূর ঐ আকাশে চাঁদটাকে রেখে পাশে
তারারা মিটিমিটি হাসে যেভাবে,
সেই হাসি লেগেছে মাতাল করা মনেতে
অনুভবে শুধুই খুশির ছোয়া......... বলো না কিভাবে??
বলোনা কিভাবে......... স্বপ্নরা দেখায় দিশা???

এ তো সেই মনের খেলা
লুকোচুরি যার সারাবেলা......

লাল পাহাড়ী অঞ্চলে....
নীল সাগরের গভীরে
কথা হয় আমার আড়ালে।
কোন এক রহস্য-ই, করছে অবশ্যই!
কি কথা .... কি কথা?? .....যা সবাই জানে?

তবুও চাই -
প্রকৃতির এ- ইশারা যেন থেমে না যায় কখনো
ঐ- চাঁদ যেন আলো লুকিয়ে না পড়ে কখনো ।

হ্যা এই আমি জানিয়ে দেই তাহলে........
হাওয়ার এই গুনজনে,
মেঘের ঐ গর্জনে
সবুজ পাতার ঘন অরণ্যে
পাখিদের সকল কোলাহলে.........
হচ্ছে যে আমার হারিয়ে যাওয়া মনের কথা.....
ভালোবাসি ভীষন বেশী,
......তোমাতেই পেয়েছি সে মনের দেখা ।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29014706 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29014706 2009-09-23 15:00:29
:: হঠ্যাৎ বৃষ্টি........... মন যে ভীষন সিক্ত হল,
বৃষ্টি দেখে সূর্য লাজে মরে
মাটিতে জলের নৃত্য চলে ।

ঝিরিঝিরি রিমঝিম বৃষ্টি ঝরে.......
ঐ কৃষ্ঞচূড়া, দেয় যে দোলা মনের কোণে ।

আজি যে বৃষ্টি ছুঁয়ে বৃষ্টি দেখা
মনকে ছুঁয়ে উদাস করা ,
প্রভাতি বৃষ্টি রূপে
মেঘে জমা জল ঝরিয়ে দেওয়া ।

অঝর বৃষ্টি পরশে হৃদয়পুরে লজ্জা সুখে
ভাবনার রং-কে রাঙ্গিয়ে তোলা।
]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29014633 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29014633 2009-09-23 11:39:01
;;;;; মন পাখি ;;;;
ধূসর সময়ে কষ্টের নোনা জলে......
বিবর্ণ পৃথিবী থেকে মন উঠে যায় যখন
সূর্য কীরণের সবটুকু রং এনে....
অপার্থিব সুখে, পাখি সাজিয়ে দেয় জীবন।

ভালবাসা-ভাললাগা সুরে সুরে
--------------গান হয়ে খেলা করে যায় ।
চঞ্চল মনের সুখের আবেগে
--------------------পাখি অনুভূতি হয়ে রয় ।

হৃদয় কম্পন শিহরিত হয়
রাতের একাকী জ্যোসনায়,
পৃথিবীকে ফেলে ভেসে রই
মন-পাখির খেয়ালি ভাবনায়।

তুমি কি এখনও বুঝোনি পাখি?
দৃষ্টিতে শুধু চেয়েছে তোমাকে আঁখি
তোমাকেই রেখেছি মনের গভীরতায়
স্বপ্ন দেখে যাই তাই সুখের ইশারায় ।


]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29008887 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29008887 2009-09-12 02:18:57
:::: অনুভূতির খোলা জানালা :::: ভুলে গেছো সব-ই তুমি , মুছেনি আমার লেখা ।
আজ হায় স্মৃতিগুলো পড়ে থাকে একা,
জীবন বদলে গেছে, বদলে দিয়ে জীবনের রেখা ।

স্মৃতির ভাজে ভাজে , ডাইরীর পাতায় পাতায়
অদ্ভুদ শখের সব আবেগী পাগলামীপনা
কি বলবো একে, আমার ছেলেমানুষী মন?
নাকি বিচ্ছিন্ন সব অনুভূতির খোলা জানালা?

গোলাপের সেই পাপড়িগুলো আজ শুকিয়ে জীর্ণদশা
একদা যা যতনে রেখেছিলাম , মনে নিয়ে আশা ।
প্রথম প্রেমের প্রথম উপহার, তোমার দেয়া হাত ঘড়ি,
সময়ের কাটা থেমে গিয়ে স্থির জীবনে অস্থির আমি ।

বলেছিলে কত কথা, করেছিলে পাগলামী
আমার হাসিতে নাকি ফাগুনের হাতছানী।
তোমার আমার প্রিয় ছিল এলোমেলো বৃষ্টি প্রহর,
অপ্রাপ্তির শূন্যতায় আজও পড়ে সে বৃষ্টি অঝর ।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29008288 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29008288 2009-09-10 21:54:01
;;;;;;;;;;;;;; রাত্রি কন্যা ;;;;;;;;;;;;;;;; আমি হয়ে যাই আবেগে দিশেহারা।
ঐ রেশম চুলের খোঁপা আজ খুলো না,
আমি বিশাল অরণ্যে হই পথহারা ।
তোমার ঐ চোখের গভীরতা বলে সব কথা......
মনের সুপ্ত বাসনা সকল যেন আঁখি পটে আঁকা ।

তুমি খোঁপা ছেড়ে কেন রাত এনে দাও?
মিষ্টি হেসে কেন জ্যোসনা বিলাও ??
আমি সে রাতের এক নির্ঘুম পাখি.......
জ্যোসনার প্রতিটি আলো বুকে ভোরে রাখি।
ঝিকিমিকি তারা জ্বলে তোমার হাসির ছন্দে
বাতাসের শত লুকোচুরি তোমার শাড়ির আঁচলে
তোমার দু-চোখের গভীর স্বপ্ন ছায়া,
দৃষ্টিটা কেন এত মায়া কারা?
মন জুড়ে যদি খেলে যায় নিশ্চুপ চঞ্চলতা, আবেগী অস্থিরতা
কপালের কোণ জুড়ে তবু কোন চিন্তা রেখা এনোনা
চাঁদের গায়ে যে তবে পড়ে যাবে কলঙ্কের কালিমা..........।

জানি তুমি চুপিচুপি রাত্রি কন্যা হয়ে বিশালতার বুকে,
...........................................................খুজে ফিরো তোমার সাথীকে
তোমার চোখের কোণে যার ছায়া পড়ে, সে পাখি হয়ে তাই
..............................................................ভালোবেসে যাই তোমাকে।]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29006641 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29006641 2009-09-08 10:03:52
:: অসমাপ্ত কবিতা...... বৃষ্টির রিমঝিম, স্রোতের উন্মত্ত টান,
এখন আছে ভাললাগার ধূসর মরুভূমি
উত্তপ্ত বাতাসে ভারী দীর্ঘশ্বাস।
আজ তাই হারিয়ে যাব অন্ধ ধূসরতায়
আমায় ডেকোনা কেউ......
খুঁজে ফিরো না কেউ........
বিলীন হতে দাও, একাকী জলের শেষ সীমানায়........
শুধু রেখো একটি মিনতি -
পাহাড়ী ঝর্ণায় সিক্ত এক জ্যোসনা রাতে
অদ্ভুদ যে ভাবনাগুলোতে সাত রঙ্গা আলো মিশিয়ে
লুকিয়ে রেখেছিলাম দূর তারাদের দেশে,
দীর্ঘ রাতের পর কল্পনার বেড়াজাল ছিড়ে
মুক্ত করো তাদের, সাজিয়ে দিও
আমার অসমাপ্ত কবিতার শেষে...........
]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29004403 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/29004403 2009-09-04 02:33:31
ছবিব্লগ: একটি স্বপ্নপুরী-২ http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28990161 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28990161 2009-08-07 14:57:22 বিচিত্র সময়!!!!!! http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28990126 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28990126 2009-08-07 13:24:33 -: আঁখি পল্লবে উত্তর :- আজ কিছু বলবো তোমায়
স্বল্প কিছু প্রহরের বিনিময়
আজ ভাষাহীন কথামালা শুনো তুমি
ঝিরঝিরে বৃষ্টি ধারায়........

আজকের প্রকৃতি এমন করা কেন?
অসমাপ্ত পূর্ণতায় মন মানে না যেন..............
স্বপ্নগুলো পেখম মেলতে গিয়ে
ভালবেসে ফেলে বিশাল আকাশকে
গোধলী লগনে আকাশের সিক্ত বুকে রাঙ্গাবে নিজেকে
এই আমি যদিও বা হারাই দুঃসময়ের কোলাহলে
তবু একবার ছুঁয়ে দিব রাঙ্গা গোধূলীকে।

সিক্ত সুখের বদনে.....
এলোমেলো কল্পনা ছবি আঁকে,
মেঘদুতের আহব্বানে তারাদের খবর নিই আনমনে
অথই সাগরের মাঝে এক ফোটা নীল জল, সে কি তুমি নও?
বিষন্ন নীরবতার মাঝে এক বিন্দু অভিমান, সে কি তোমার নয়?
তবে দৃঢ় মৃত্তিকাকে স্পর্শ করা...
কবেকার সে স্বপ্নযাত্রার সঙ্গী হতে দ্বিধা রাখ কেন?
লাল ফুলে ছোঁয়া পথের বাকে ...
আঁখি পল্লবের নীরব সম্মতি কি বলে, তা কি জান?

চোঁখের তারার মাঝে , রেখেছি সকল কথা
চেয়ে দেখ......
.................পেয়ে যাবে
..........................বুঝে যাবে সব...
কি আমি?
......কেন আমি?
.............কোথায় আমার মন?
দিয়ে যাবে উত্তর, দু-আঁখি পল্লব.......।



]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28981350 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28981350 2009-07-21 10:51:45
ছবিব্লগ: একটি স্বপ্নপুরী http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28979342 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28979342 2009-07-16 22:39:06 -: ইশারা :- আর হাওয়ায় ভাসমান চঞ্চলতা
আজ এত কেন সজীব, আমি তা জানিনা।

শুভ্র সকালের খেয়ালিপনা
আর সবুজ পাতার মসৃণতা
আজ এত কেন গাঢ়, আমি তা জানিনা ।

হাওয়ায় এ-গুঞ্জন আজ কিসের?
আকাশের ঐ নীলিমায় আজ কার অমন পরশ?
প্রকৃতির এই দিনটি এত স্বযতনে শুরুর কি সেই কারণ?
আজ এ- কি হল যে দিগন্ত মৃ্ত্তিকাকে এত আপন করে নিল?

বলতে পারিনা কিছুই আমি,
........শুধু এতটুকু জানা, বাতাসের কোলাহলে
...............প্রতীক্ষিত সুখের ইশারা
]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28979006 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28979006 2009-07-16 07:46:17
~~ মেঘলা আকাশ ~~ মিছে তোমায় খুজি, মেঘেদের ছায়ায় ।
নেই তুমি রূপালী পৃথিবীর এ-লোকে,
চাঁদ- ফুল হয়ে থাকো বিশালতার বুকে ।
চলমান নদীতে আকাশের প্রতিচ্ছবি হয়ে
ভেসে রও কলকল নদীর খেয়ালে ।

তবু রাত শেষে আলোর মত....
মরিচিকার পর সত্যের মত..........
তুমি আসবে......
আসবে আমায় আমার পৃথিবী ফেরাতে ।
তাইতো নুপূর রিনিঝিনি ঝংঙ্কার তোলে....
আকশের বুকে ঝিকিমিকি তারারা খেলে ।

চন্দ্রিমা শোভিত এ-পূর্ণিমা রাত্রিতে,
মেঘলা আকাশ আয়োজন করে বৃষ্টি ঝরাতে.......।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28978992 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28978992 2009-07-16 05:31:09
-:একটি কেবল রজনী:- তারপর-
এই দীর্ঘ ক্লান্তি, দীর্ঘ অপেক্ষার অবসান
থাকবে কিছুটা ভয় কিছুটা দ্বিদ্ধা
আর অনেক বেশী বিস্ময়
সেই দিনটি আমার কেবল
কেবল-ই আমার ।

কত যুগ, কত কাল ,কত কত সহস্র শ্বতাব্দীর
প্রতিক্ষা এই দিনটির
যেদিন অসহ্য পুলকের সেই মুগ্ধ লগনে
হারাব হিতাহিত ঞ্জান মানবীর
সেই দিনটি আমার কেবল
কেবল-ই আমার ।

আমার প্রার্থনা, সকল কামনা, সবটুকু উপসনা
কেবল সেই দিনটিকে ঘিরে
যেদিন সূর্যকিরণ প্রতিফলিত হবে
আমার আঁধার নীড়ে
হৃদকম্পনে সমুদ্রের উত্তাল বাতাস কেঁপে কেঁপে উঠবে
প্রতিটি আলোর কণায় জীবনের রাঙা প্রভাত সূচিত হবে।
ধরনীর বুকে রচিত হবে ভালবাসার আর একটি নিদর্শন
ভালবাসার খেয়াঘাটে থেমে যাবে প্রকৃতির প্রাণ স্পন্দন ।
সেই দিনটি আমার কেবল
কেবল-ই আমার।


]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28969988 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28969988 2009-06-26 20:26:10
বুঝে নিতে হয়...:- ভালবেসে আপন করেছ ভিতর-বাহির
ব্যস্ত জীবনে সময় কাটে
সেই সময়ে থাকেনা মন
অস্থির মনেতে শিহরন
খুজে তোমায় সারাক্ষন ।

ঐ আকাশে ঐ সাগরে মন উড়ে কি করে?
হৃদয়ে সুখ সুখ ব্যাথা, এ কেমন নেশা?
শূন্যতায় তোমায় গড়ি নিবির করে
গান করি, হাসি-খেলি নিশি দুপুরে
কেন এই বোকামি?
কেন এত সব পাগলামি?
কেন এত বিভোর হয়ে থাকা?
কেন নিজেতে নিজে হারিয়ে যাওয়া?

বসে থাকা পাখিগুলো
উড়ে গেছে মেঘ ছুঁতে,
রঙ্গিন ভেলায় ধরবে স্বপ্ন
বুক ভরা পূর্ণতা নিয়ে ।
শুধু জ্যোস্না ভেজা রাত জেগে রয়
আবেগে ভাসমান প্রেম হয়ে ।
এই সময় তুমুল করে ভালবাসার
তীব্র প্রেমের অগ্নি পরীক্ষার,
আজ বুঝে নাও অনুভূতির প্রখরতায়
এ-মন কতটা ভালো বেসেছে তোমায় ।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28961575 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28961575 2009-06-08 01:15:28
এলোমেলো কিছুকিছু... ভেবে ভেবে ক্লান্ত প্রহর অবেলায় নিদ্রা ভাঙ্গে
জল ঝরা দারুণ সন্ধ্যায়, আরশী ঘরে জল জমতে থাকে
অদূর পানে চুলের আঁধার একটু একটু করে রাতকে ডাকে
বাঁশির টানে সুঁরের জাদু মায়ার মূর্ছনায় অবশ করে
নদীর জলের শীতল ঢেউয়ে মনেতে কাঁপন ধরে
প্রহরী তাঁরারা সারারাত জেগে জেগে আকাশকে পাহারা দেয়
ভীষন আপন মিটিমিটি ঝলমলে তবু না জানি কত দূরেই র‌য়
যেমনি করে পথের বাঁকের অচেনা আপন সাথী
সেই দূরে, দূরেই থেকেই যায় ।
তবু পদ্ম জোসনা ভেজা এ-নিস্তব্ধ কোলাহলে
মন প্রদীপ ঘুমিয়ে পরে চাঁদ-পাখিটির কোলে ।

]]>
http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28958903 http://www.somewhereinblog.net/blog/SumaiyaMunirablog/28958903 2009-06-02 00:53:03