ভালবাসাহীন ভালবাসা দিবস
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বের অধিকাংশ দেশে ভালবাসা দিবস পালিত হয়। তবে বিশ্ব ভালবাসা দিবস সাধারণত তরূণ-তরূণী এবং যুবক-যুবতীদের মধ্যেই বেশি পালিত হতে দেখা যায়। কেন জানিনা ভালবাসা দিবসে মানুষ শুধু তার প্রেমিক বা প্রেমিকার কথা ভাবে। প্রেমিক প্রেমিকা ছাড়া কি একজন আর কারো ভালবাসা পেতে পারে না। একজন মানুষকে তার মা যতটা ভালবাসে ততটা কি আর কেউ তাকে ভলবাসে? একজন ভাই তার ভাই বা বোনকে খুব ভালবাসে। বাবা তার সন্তানকে খুব ভালবাসে। সন্তানদের সুখের জন্য অনেক বাবা-মা নিজেদের সুখ-শান্তি এমন কি জীবন পর্যন্ত বিসর্জন দেয়। অথচ বিশ্ব ভালবাসা দিবসে আমরা অনেকেই তাদের কথা ভুলে যাই। অনেক সময় অস্বচ্ছল বাবা-মাকে চাপ দিয়ে তাদের কাছ থেকে কষ্টার্জিত টাকা দিয়ে ফুল, উপহার ইত্যাদি প্রেমিকা বা প্রেমিককে দেয়। এভাবে ভালবাসা দিবস পালন করে কোন লাভ হবে। আমার মনে হয় ভালবাসা দিবসের উৎসব নিজ পরিবার থেকে শুরু করা উচিৎ। একথা ঠিক যারা নিজের পরিবারের সদস্যদের ভালবাসে না প্রেমিক বা প্রেমিকার জন্যও তাদের ভালবাসা বেশিদিন টেকে না। সুতরাং আগে ভালবাসা দেখান তার প্রতি যে আপনাকে ভালবাসে প্রেমিক বা প্রেমিকার ভালবাসা পাওয়ার অনেক আগে থেকে এবং যিনি যে কোন পরিস্থিতিতে আপনাকে ভালবাসবে।
আমি বিশ্ব ভালবাসা দিবস পালনের বিপক্ষে নই। তবে দিবস পালন করে ভালবাসা আমার কাছে হাস্যকর লাগে। কউকে ভালবাসলে প্রতিদিনই ভালবাসতে হয়। তবে উৎসব সব সময়ই উৎসব। তবে সে উৎসব যেন বাঙালির শ্লীলতাকে নষ্ট না করে।
পরিশেষে সবার প্রতি রইল বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন