সূর্যমিঞা: ব্লগার শিবিল নোমান, ফরহাদ মজহারকে ১৭ মে রাজশাহীতে জামাত পরিবেষ্টিত হতে দেখে অবাক হবার কিছু নেই। অনেক আগেই ফরহাদ অধ:পতিত। তিনি এখন বাংলাদেশে মৌলবাদীদের তাত্ত্বিক, হিজবুত তাহেরী পরামর্শক, আর জামাতের গুড বুকে। এক সময় মার্কসবাদের কথা বলতেন। এখন্ও বলেন তবে ধর্মীয় মৌলবাদীদের গায়ে গরিব মানুষের শ্রেণী তকমা এটে দেবার বদ উদ্দেশ্যে। তিনি কখন আওয়ামীলীগ, কখনো বিএনপি আবার কখনো ধর্মীয় জঙ্গিবাদ, হিজবুত তাহেরী ও হয়তো কখনো জামাতের সমর্থক। বারোয়ারী আর কি। যখন যেখানে সুবিধা হয়। হাসিনা ক্ষমতায় আসার পর লিখলেন 'রাজকুমারী হাসিনা', বিএনপি ক্ষমতায় আসার পর সুদূর চীন দেশ ভ্রমনে সঙ্গী হলেন খালেদার। তিনি ধর্মীয় জঙ্গিবাদের সমর্থক হবার প্রথম ধাপে লাদেনকে এ যুগের চেগুয়েভারা আর জিহাদকে এ যুগের শ্রেণী সংগ্রাম বলে আখ্যা দিলেন। এখানেই তিনি ক্ষান্ত হননি। তিনি ধর্মীয় জঙ্গিবাদী বাংলাভাইদের সমর্থনে বলেন, জঙ্গীরা সন্ত্রাসী হলে একাত্তরের মুক্তিযোদ্ধারাও সস্ত্রাসী। যদি্ও এ নিয়ে তার কুশপুত্তলিকা পর্যন্ত দাহ হয়। তার প্রকল্প আনেক ব্যাপক। তিনি বাংলা ভাষাকে এখন আবার খতনা দিয়ে মুসলমানী বাংলা নির্মাণের সাধনায় রত আছেন। তিনি রবীন্দ্রনাথকে হিন্দু প্রমাণ করতে ব্যাস্ত। অতি সম্প্রতি তিনি বাঙ্গালির অতীত ভাব খুড়ে খুড়ে সাম্প্রদায়িক জাতিগত ভিত্তি পুনর্গঠনের মহান ব্রত নিয়ে কাজ করে চলেছেন। বাঙ্গালির মুসলিম জাতিত্ব নিয়ে তিনি খুবই উদগ্রীব। তাকে নব্য ওয়াহাবি উদীয়মান ইসলামী চিন্তাবিদ হিসাবে অভিহিত করলে অত্যুক্তি হবে না। তাই স্বাভাবিকভাবেই মতাদর্শগত কারণে ধর্মীয় মৌলবাদী রাজনীতির সাথে তার সখ্যতা গড়ে ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। মাকর্স, হেগেল আর ইসলাম এখন জটপাকিয়েছে তার মগজে। বুদ্ধির বিভ্রাট আর যুক্তির ধূর্ত প্রতরণায় শিকার হয়েছেন তিনি। আসলেই যদি ফরহাদ যুক্তির প্রতরাণার শিকার হন, বুদ্ধির ব্রিভ্রাট ঘটে থাকে তার তবু্ও ভাবা যাবে,ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ থেকে তিনি এসব করছেন না। আসলে কোনটা ? ফরহাদের মৌলবাদীদের কবলে পড়ার মতো বিষয়টি আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা তার মতো একজন মেধাবী মানুষকে কেবল হারালামই না বরং মৌলবাদীদের ভাড়াটিয়া মসীজীবি হিসাবে তার আক্রমণের শিকার হলাম। আমার খুবই খারাপ লাগে তার এ অধ:পতন দেখতে। এক সময় তিনি আমাদের ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় ফ্যাসিবাদ আর সৌদি-মার্কিন চক্রান্তের বিরুদ্ধে লড়ার কথা বলতেন, অনুপ্রেরণা জোগাতেন। দলত্যাগী এধরনের মানুষেরাই বলে থাকে, অতীতে যা করেছি সবই ভুল ছিলো।
ফরহাদ মজহারের বুদ্ধি বিভ্রাট ঘটেছে, রাজনৈতিকভাবেও বারোয়ারী
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।