বইপাড়া- ভিন্নচিত্র
সারা বছরই টুকটাক বই কিনি। তবে ঢাকা গেলে কিছু বই না কিনে ফিরিনা।
এবারের ঢাকা যাওয়াটা ভিন্ন কারনে হলেও মনে মনে ঠিক করে রেখেছিলাম,
বইপাড়া বলে খ্যাত আজিজ সুপার মার্কেটে একবার ঢু দিবো। কারন, আমার
অনেক ফেসবুকের কবি, লেখক বন্ধু, ছোট ভাই, বোন, এদের বই ওখানে পাবো।
৫ তারিখ ঢাকা গেলেও বাইরে বেরোবার সুযোগ পেলাম ১০ তারিখে। ছোট বোন
কে সঙ্গি করে গেলাম আজিজ সুপার মার্কেটে- বইপাড়ায়।
সময়ের সাথে সাথে সব কিছুই জীর্ন, পুরাতন হবে তা খুবই স্বাভাবিক। সেটা মেনে
নেয়া যায়। কিন্তু কোন কিছুর আমুল বদলে যাওয়াটা কেনো জানি মেনে নিতে পারিনা।
আর সেটা যদি হয় বই, তবে তার অসম্মান, অবহেলা আমায় খুবই ব্যাথিত করে।
বইপাড়ায় বহুদিন পরে গেলাম, তার সুখ্যাতি সবসময় শুনে এসেছি।
কিন্তু বিস্মিত, হতবাক হয়ে বই এর দোকান খঁজে হয়রান হতে হলো।
ফার্ষ্টফুড, জামা-কাপড়, ইমিটেশনের গয়না, মাটির গয়নার দোকানের ভিড়ে অনেক
দোকান খুজে পেলাম না। কোথায় গেলো বইপাড়ার সেই জাঁকজমক, সুনাম?
কিছু কিছু দোকানে দেখলাম, টি-সার্ট, আর সিডির আড়ালে কিছু কিছু বই
লুকিয়ে আছে। একতলা থেকে তিনতলা পর্যন্ত চষে বেড়ালাম। অনেক দোকান বন্ধ।
বন্ধু পাপড়ি রহমানের প্রথম উপন্যাস “পোড়া নদীর স্বপ্ন পুরান” খুঁজে পেলাম।
নতুন প্রকাশিত কোন বই পেলাম না। বুঝলাম বই গুলো পাঠক সমাদৃত হয়েছে।
অনুজপ্রতিম রাহমান হেনরির কবিতার দুটো বই পেলাম।“গোত্রভূমিকাহীন, আর
“শ্রেষ্ঠ কবিতা। মৌ, রিভু ওদের বই পেলাম না।
মনটা খুব খারাপ হয়েছিলো। কিছু বই পেয়ে একটু ভালো লাগলো।
ছোট বোন প্রস্তাব দিলো,- চলো, নীলক্ষেত যাই... অনেক দিন যাওয়া হয়না।
আশঙ্কা করেছিলাম, ওখানে যেয়েও হয়তো মনে ধাক্কা খাবো.........
তবে না। নীলক্ষেতের বই এর দোকানের সংখ্যা ও বিস্তৃতি দেখে ভালই লাগলো।
প্রগতি প্রকাশনীর কিছু অনুবাদ ওখানে খুঁজে পেয়ে ছোট বোন ইতি তো খুশীতে
আত্মহারা। আমি ও খুঁজে পেলাম বহু আকাংখিত প্রমথনাথ বিশীর “লালকেল্লা”
যা অনেক আগে আমার আব্বার সংগ্রহে ছিলো। শংকরের “চৌরঙ্গী” ও
নিলাম ওখান থেকে, যা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলো।
অনেক বই কিনলাম। ঘরে ফিরলাম- কিছু হারানোর বেদনা, কিছু পাওয়ার আনন্দ
নিয়ে।
বইপাড়ার দুরবস্তা যেমন আমায় কষ্ট দিয়েছে, তেমনি পাপড়ি, হেনরি ও আমার
আকাংখিত বই গুলো পেয়ে আনন্দও পেয়েছি।
আমরা কি পারিনা আমাদের বইপাড়ার হৃত-গৌ্রব ফিরিয়ে আনতে? আমাদের
কি কিছুই করনীয় নেই? শুধু আমার মত দুঃখ প্রকাশ করলেই কি হবে?
বইপ্রেমীদের দৃষ্টি আকর্ষন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


