কি কনকনে শীত পড়েছে তাইনা? এই শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা। খুব সহজে বানানো যায়, এবং ফ্রিজে রেখে আপনার ইচ্ছেমত খাওয়া যায় এমন একটি পিঠের রেসিপি দিলাম। এটাকে মেড়া পিঠা বলে। তবে সিলেটে এটাকে বলে ছই পিঠা। কোথাও বলে সিদ্ধ পিঠা। এই পিঠা পছন্দ মত টুকরো করে পেঁয়াজ, কাচামরিচ, ধনেপাতা, ডিম দিয়ে ভেজে খেতে দারুন লাগে।
প্রথমেই বলে নেই কি কি লাগবে।
চালের গুড়ো ২কাপ, আধ চা-চামচ লবন, কাই/ সিদ্ধ করার জন্য পানি পরিমান মতো। পানির পরিমান আমার নিজেরই গড়বড় হয়ে যায়।
গরম গরম পিঠা আপনি মাংসের ঝোল বা ঝোলা গুড় দিয়ে খেতে পারেন। প্লাস্টিকের বক্সে পিঠাগুলো ভরে ফ্রিজে রেখে দিন। যখন খেতে ইচ্ছে হবে বের করে আপনার পছন্দ মত কেটে নিন। ঝিরিঝিরি আলু ভাজির মত, টুকরো করে বা পাতলা চাক চাক করে কেটে নিন। তবে পিঠা যেমন কাটবেন পেঁয়াজও তেমন করেই কাটবেন। কাচামরিচ কুচি করে নিন। কড়াইতে তেল গরম করে পিঠার সাথে পেঁয়াজ, কাচামরিচ ছেড়ে দিন। এক চিমটি লবনও দিন। নাড়াচাড়া করে একটা ডিম ভেঙ্গে দিয়ে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম খেয়ে নিন।
রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে শীতের অন্যান্য পিঠে নিয়ে হাজির হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


