somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌষসংক্রান্তি বা সাকরাইন ( সেকাল একাল ও কিছু ছবি)

১৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৌষ শেষ হয়ে মাঘ মাস শুরু হয়েছে। পৌষের শেষ দিন পালন করা হয় পৌষ সংক্রান্তি। আর সংক্রান্তি বলতেই মনে পড়ে ছেলেবেলার কথা। সুক্লা পিসি বাসায় এসে বলে যেতেন আমরা দু ভাইবোন যেন ভোরে উঠেই তাদের বাড়ী চলে যাই। আম্মা এসব পছন্দ না করলেও আব্বার কারনে আপত্তি জানিয়ে পারতেন না। আর আপত্তি করেই কি আমাদের আটকে রাখতে পারতেন? কনকনে শীতের ভোরে দৌড়ে যেতাম পিসিদের বাড়ী। আগের রাতেই বিশাল খড়ের স্তুপ করে রাখা হতো। সেই খড়ের স্তুপের নিচে দুইটা ম্যাড়া পিঠা দিয়ে আগুন জ্বালানো হতো। আর ভাস্কর, শংকর কাকুর সাথে আমরাও চিৎকার করে গলা ফাটাতাম, “ ম্যাড়ামেড়ির ঘর জ্বলেরে”! এসব কথার অর্থ না বুঝলেও আনন্দের কোন ঘাটতি হতোনা। চিৎকারের সাথে সাথে কলাপাতার মাঝের কান্ড টুকরো করে মাঝ খানে চিরে সেটা দিয়ে এক একজনের পিঠে বাড়ি দিয়ে বলা হতো, “ ভালা ভালি দূর হ”। সেটার অর্থও তখন বুঝতাম না। আমাদের প্রধান আকর্ষন ছিলো থালা ভরা নানা রকম পিঠে-পুলি। আলুর পিঠে, মুগডালের পিঠে, মালপোয়া, পাটিসাপটা, তিলের পিঠে, চন্দ্রপুলি ছাড়াও খই, বাতাসা আরও অনেক কিছুই থাকতো। আর ছিলো নতুন নতুন ঘুড়ি উড়ানো।


এখনও পৌষ সংক্রান্তির অনুষ্ঠান হয়। পশ্চিমবঙ্গে এ উৎসবকে “মকরসংক্রান্তি”, “ পৌষ পার্বণ” নামে নতুন ফসলের উৎসব হিসেবে উদজাপন করা হয়। পুরনো ঢাকায় পৌষ সংক্রান্তি “ সাকরাইন” নামে পরিচিত। মকরসংক্রান্তি শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যাতিষ শাস্ত্র অনুযায়ী “ সংক্রান্তি” একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশে থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায়। ১২টি রাশি অনুযায়ী এরকম ১২টি সংক্রান্তি রয়েছে। মকরসংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও ভারতীয় সংস্কৃতিতে ঃশুভ সুচনা” হিসেবে পরিচিত। একে অশুভ সময়ের শেষ হিসেবে চিহ্নিত করা হয়। এসব কথা বড় হয়ে বিভিন্ন পত্র পত্রিকা পড়ে জেনেছি। আরো জেনেছি এ উৎসব শুধু ভারত, বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও পালন করা হয়। যেমন- নেপালে এটা মাঘি নামে, থাইল্যান্ডে সংক্রোন, লাওসে পি মা লাও, মিয়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসক্রান নামে।

আমাদের দেশে পুরনো ঢাকায় সংক্রান্তির দিন আমার বুড়িয়া শাহনাজ পারভীন তার ক্যামেরায় কিছু চিত্র তুলে ধরেছে। আমি তার কিছু আপনাদের জন্য দিলাম।
ঘুড়ি বাছাই করছে একটি শিশু।


কোথায় উড়াবো? সবখানেই তো ভাইয়াদের ভিড়।


আপুরাও কি কম যায়? :)


বাব্বাহ! টিভির মুন্নি সাহা আপুটাও দেখি আছে! ;)


ওমা! আন্টিও দেখি ঘুড়ির মেলায়! কি খুশী! :-*


আহা! আকাশে শুধুই ঘুড়ির মেলা!


ও বাবা! ভাইয়ারা দেখি আগুনমুখো ড্রাগন হয়ে গেছে! ;)


থাক বাবা! আমার আর ঘুড়ি উড়াবার দরকার নেই। আমি এগুলো খাই। আপনারাও খান। :)


খই, বাতাসা, আর কদমাও আছে!


চিনির ছাঁচগুলোও দারুন সুন্দর! খেতেও মজার!


*** ছবিঃ- শাহনাজ পারভীন।
তথ্যঃ- কালের কন্ঠ পত্রিকা।
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×