সংক্রান্তির দিনে
জীবনের সব হতাশা মুছে নিয়ে
হাতে ধরে কলার ডেগোর শক্ত লাঠি
আকাশ জয়ী কিশোরের স্টেনগান হাতে নিয়ে
কল্পিত শত্র“র মত সব বাধাকে পরাজিত করার প্রত্যয়ে
কালকের দিন শুরু হবে শুধু তোমাকে নিয়ে।
দেশকে গড়ার অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ আজ আর হবো না,
অপরের জন্য নিজেকে বিলিয়ে দিতে নতুন করে শপথ নেবো না
সমাজ থেকে দুর্নীতি মুগের দেশে পাঠানো আমার কাজ নয়
শুধুকে নিজের প্রয়োজনে নিজেকে গড়বো এটাই আমার আজকের প্রত্যয়।
প্রেমিকার হাতে ফুলের ডালি দিয়ে বলবো না শুভ নববর্ষ
বাসন্তী রঙের শাড়ীর প্যাকেট দেবো না তুলে তোমার হাতে
বলবো না খাও পান্তা-ইলিশ আমার সাথে
গড়বো শুধু নিজেকে, সপে দেবো মোর হৃদয় ভালোবাসার কুঞ্জবনে।
তোমাকে দেখানোর জন্য পরবো না রঙীন পাঞ্জাবী
থাকবে না হাতে শুভেচ্ছা জানানোর লাল গোলাপের তোড়া
শুধু দেখবো তোমাকে তাই আজ আমার এই সাজার তাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



