আমাদের সমাজে নানা মনের নানা মানুষ আছে। আছে নানা রকমফের। কেউ দেখতে সুন্দর আবার কেউ হয়ত তেমন সুন্দর নয়। কারো অনেক কিছু আসে আবার কারো কিছুই নেই। এইযে অসম একটা ব্যপার, সেটাকে কেউ কেউ তুলে আনেন চোখের সামনে। কেন? হয়ত তার মন নিচু মানের, হয়ত ঈর্ষার কারনে। এইযে চোখের সামনে তুলে আনার ব্যপারটা এটা ঘটে প্রায়ই খোটা দেয়ার মাধ্যমে। শব্দটার সাথে সবাই কম বেশী পরিচিত। কেউ খোটা দিলে মন খুব খারাপ হয় তাই না। স্বাভাবিক। বিশেষত মেয়েরা একে অপরকে খোটা দিতে যেন প্রতিযোগিতায় নামে। আমরা ছেলেরা খুব ভাল, এত ঝামেলা করি না
আমি এখানে আমার নিজের কিছু ভাবনা share করব। হয়ত কারো কাজে আসতে পারে, আর নয়ত শুধুই শুধুই দেয়া।
প্রথমেই চিন্তা করুন খোটা জিনিসটা কি? খোটা কিছুই না শুধু এক বা একাধিক বাক্য যেটা অন্যকে অবেহেলা বা হেয় করার জন্য ব্যবহার হয়।
কিছু উদাহরণ দেই, আপনি পরীক্ষায় কিছুটা খারাপ করলেন, আপনার বন্ধু বা বান্ধবী শুরু করল খোটা দেয়া।
আপনি খুব ভোজন রসিক, হইসে কাম, দিল খোটা।
এছাড়া অনেক খোটাই হয়ত আপনি খান আর মনে মনে খুব কস্ট পেয়ে বিমর্ষ হয়ে যান। আমি এককথায় বলব "হুদাই"
কে কি বলল তাতে আপনার কি আসে যায়। আপনি নিজের উপর বিশ্বাস রাখেন। মানুষের কথা আপনাকে খাওয়াবে না, পড়াবেও না।
খোটা বা অপমান করলে আপনি কি করবেনঃ
মনে করেন আড্ডাস্থলে কেউ আপনাকে খোটা দেয়া শুরু করল, যে খোটা দিবে তার কথা যত খারাপই হোক আপনার কাজ হবে যে খোটা দিচ্ছে তাকে support করা। যেমন,
আপনার বন্ধুঃ তোমারে দিয়া এগুলা হইব না বুজছ, তুমি তো খালি আকামেই ওস্তাদ।
আপনিঃ হো দোস্ত, আসলেই, কিছুই হইব না। ইস কেন যে হইব না, তোরে দিয়া খুবি ভাল হইব জিনিসটা। (বলার সাথে উলটা আপনি তাকে হেয় করার একটা ঢং কথার মাঝে নিয়ে আনুন, খোটা আপনার গায়ে লাগবে না, অই বন্ধুর গায়েই লাগবে।)
কি করবেন নাঃ
বাঙ্গালির বাতিক হল, কেউ তারে কিছু বললেই তার সমুচিত জবাব না দিলে বধজম হয়
এতে যিনি আপনাকে খোটা দিবে তাকে আরো উৎসাহিত করা হবে। কোন দরকার আছে? থাকলে এই পোস্ট আপনার জন্য না। প্রতিউত্তর না দিয়ে উপরের কাজটাই try মারুন।
পোস্ট দিয়েছি আমার এক বান্ধবির জন্য। ওর কোন মেয়ে বন্ধু নাকি প্রায়ই ওকে খোটা মারে। ওর মন এতে খুব খারাপ হয়ে যায় আর আমার সাথে সেই কষ্টের কথা share করে। আমি ওকে ঠিক এই পরামর্শটাই দিয়েছি। কারন আমি এভাবে অনেককিছু Avoid করতে পারি। আমার কাছে অনেকটা মজাই লাগে।
লজ্জা করে না সামান্য একটা বাক্যকে "মন" নামক বিশাল জিনিসটার সংস্পর্শে আনতে। অন্যের কোথায় মন খারাপ করবেন কেন? অন্যের কথা আপনাকে খাওয়ায় না পড়ায়? যত্তসব ফালতু সেন্টিমেন্ট।
মন কে সুন্দর রাখুন, পরনিন্দা হতে দূরে থাকুন। মন যত সুন্দর থাকবে, আপনি তত ভাল থাকবেন, ভাল থাকুন তাই আশা করি
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১১ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



