সব মিলিয়ে ছয়টা পকেট আলেফ মিয়ার কুর্তাতে,
মিষ্টি খেকো আলেফ ঠেসে রাখল ভরে গুড় তাতে।
রাত্রিতে সে যেই ঘুমুতে লাইট নেভাল আর শু’ল,
গুড়ের লোভে সুড়সুড়িয়ে নামল যত আরশুলো।
আরশুলোরা এমন ভোজে মাতল সারা রাত ধরে,
সকাল বেলা গুড় ছিল যে নেইকো বোঝার সাধ্যরে।
আলেফ ভেবে ফন্দী আঁটে আরশুলোরে পস্তাতে,
আবার পকেট ভরল গুড়ে, মাখল নিমের রস তাতে।
আরশুলোরা সেই রাতেও আসল খেতে ফুর্তিতে,
মুখ বাঁকিয়ে ভাগল বলে-ধুত্তোরি ছাই গুড় তিতে।।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


